26/04/2026
হাসনাতের ১০ মিনিটের ঝড়...
হাসনাত আব্দুল্লাহকে আজকে শুরুতে ৭ মিনিট দিলেন স্পিকার। পরে ২ মিনিট, পরে আরও ১ মিনিট বাড়াইয়া দিতেই বাধ্য হইলেন স্পিকার।
হবেন নাই বা কেন, পুরাটা সময়ে যে বক্তব্য রাখলেন হাসনাত, সেইটা ইতিহাস হইয়াই থাকবে।
যেই বক্তব্যে শুধু তাদের অনুসারীরা না, খোদ সরকারি দলের এমপি চুপ কইরা শুইনা গেলেন।
জনমানুষের এমপির মতো হাসনাত বললেন,
-দোষারোপের রাজনীতি ফিরে এসেছে;
-আবার ক্যাম্পাস আনরেস্ট করা হচ্ছে;
-বিরোধী মত দমন করা হচ্ছে;
-এমপি-মন্ত্রী-হুইপদের নামে লেখার কারণে বাসা থেকে তুলে আনা হচ্ছে;
-এলিট নারীদের নামে লিখলে একভাবে দেখা হয়, কিন্তু সাধারণদের স্লাটশেমিং করা হইলে গুরুত্ব দেওয়া হয় না;
হাসনাত আওয়াজ দিছেন, শুধু মতপ্রকাশের না, দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকুক!
তিনি পরামর্শ দিছেন সরকারি দলকে। নিজেদের জন্যও ওই পরামর্শ কাজ করবে বইলা জানালেন।
-প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন;
-আমাদের প্রধানমন্ত্রী এই প্রজন্মের, আমাদের ধারণ করার চেষ্টা করুন;
এমপিরা যে জনগণের প্রতিনিধি সেইটাও আজকের বক্তব্যে যেন বুঝাইয়া দিলেন হাসনাত,
-মাননীয় স্পিকার আমি অনুধাবন করতে পারছি এই চেয়ার জনগণ বিচ্ছিন্নতা তৈরি করে;
-এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মন্ত্রণালয়ের এসিতে বসে, বাসার মধ্যে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের মধ্যে থেকে জনগণের সমস্যা বুঝা যায় না;
-এই কারণে আমরা যখন সংসদে দাঁড়াই আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না;
-এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, জনগণের সমস্যা পাওয়া যাবে না;
-সমস্যা পাইতে আমাদের জনগণের কাছে যেতে হবে;
কুমিল্লা-০৪ আসনের মানুষ আসলেই ভাগ্যবান। এমন একজন এমপি পাইছেন তারা। যারে পাইতে চান আসলে দেশের বাকি এলাকার মানুষেরাও!