CdC Sweet Twist-Homechef

CdC Sweet Twist-Homechef Assalamu alaikum.Its an online food shop.A branch of Chef de Cuisine Restaurant ,Badarganj Rangpur.

গত রমজানে কেক বানিয়েছিলাম। এতদিন পর বানালাম।তাও পাইপিং ব্যাগ নাই। পলিথিনে ক্রিম ভরিয়ে ডিজাইন করা।বোর্ড নাই। ডিরেক্ট প্...
08/11/2025

গত রমজানে কেক বানিয়েছিলাম। এতদিন পর বানালাম।তাও পাইপিং ব্যাগ নাই। পলিথিনে ক্রিম ভরিয়ে ডিজাইন করা।বোর্ড নাই। ডিরেক্ট প্লেটে ক্রিম কোটিং করেছি।বাসার মানুষ কেকের জন্য হাহাকার করছিলো।
আলহামদুলিল্লাহ।এতোদিন পর এতো স্মুথ ফিনিশিং আসবে তাও প্লেটে ভাবতে‌ পারি নাই। কেকের কাজ করতেছিলাম আর আগের কথা গুলো মনে হচ্ছিল।

তারপর অনেক রাত পর্যন্ত আগের কেকের পিক গুলো দেখলাম আর পেইজটাতে ঘুরলাম। আপনাদের কমেন্ট গুলো পড়লাম আর মনে মনে এক শান্তি অনুভব হচ্ছিল। ইশশ্ কত পাগলের মতো হয়ে গিয়েছিলাম কেক বানাতে বানাতে। এখনো বাসায় মানুষ আসে কেকের জন্য।ফেবু তে নক আসে।
কিন্তু সত্যি বলতে কাল বাসার জন্য আর দুজনকে গিফট করার জন্য বানাতে গিয়ে মনে হচ্ছিল, আমি এতো কাজ আগে কিভাবে একা করতাম??

কেকের কাজে অনেক প্যারা।যারা কন্টিনিউড করছেন তারা অবশ্যই ন্যায্য দাম রাখবেন। কোয়ালিটি কে প্রায়োরিটি দিবেন অবশ্যই সাথে নিজেদের প্রাইসিং এ নিজের পারিশ্রমিক টাও নিবেন। আমি যত এফোরট দিতাম কেক বানাতে সেই অনুযায়ী প্রাইসিং করি নাই। এটা মানুষ অকেশনালি খায়।তাই শখের খাবারে দামের থেকে কোয়ালিটি দেখে সবাই।

নিজেদের প্রতিযোগিতায় টিকাতে দাম কমিয়ে রেখে কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন না।।দামে অবশ্যই নিজের কষ্টের পারিশ্রমিক এড করবেন।যারা স্বাদ বুঝে তারা আপনার থেকেই নিবে।

আমার এতোদিনের বিজনেসে অন্ততঃ এতটুকু অভিজ্ঞতা হয়েছে, যে মানুষ স্বাদ বুঝে।দাম যাই হোক।

মাঝে মাঝে পেইজটাতে ঘুরতে ভালো লাগে।
CdC Sweet Twist-Homechef

09/10/2025

ভাইরাল‌ এই কেকের সময় আপনারা কি আসলেই কেক বানানো‌ শিখতে চান??

কাল একজন আপু বলেছেন শিখতে চান।আজ একজন আপু কল করেছেন কেক বানানো শিখতে চায়।এমন আরো অনেকেই আছেন আগে থেকেই বলে রাখছেন। যদিও কেক এখন আর একদমই বানাই না। আর এত কেক কেক দেখে দেখে আমার রুচিও হয় না কেক নিয়ে পোস্ট ও‌ দেই।

কিন্তু আপনাদের আগ্ৰহ দেখে মনে হচ্ছে শিখাবো নাকি??

বদরগঞ্জে ও কেক পট্টি বানাতে চান‌ নাকি আপনারা???

Now i m "Full time Homemaker" half time "Nutritionist" & sometime "Baker"🙃🙃🙃This orange sponge cake was for  one of my R...
19/04/2025

Now i m "Full time Homemaker"
half time "Nutritionist" & sometime "Baker"🙃🙃🙃
This orange sponge cake was for one of my Regular customer "Honourable SIR"...

উনি এতবার বলার পর ও আমি কেক দিতে পারি না সময়ের অভাবে। খুব খারাপ লাগে বাচ্চাদের ওকেশন ছাড়াই কেক খাওয়ানোর জন্য‌ই আমার কাছ থেকে নেন কিন্তু সময়মতো দিতে অপারগ।আমার পিচ্চি গুলো এখন আর আমাকে ফুরসত দেয় না😞

এই ডিজাইন টা সম্ভবত আমিই প্রথম লেমন স্পঞ্জ কেকে করেছিলাম যেটা সেই সময় হাইপে ছিলো আমার পেইজে 😋
CdC Sweet Twist-Homechef

আসসালামুয়ালাইকুম সবাইকে।আমার পেইজে এখনো অনেক অর্ডার আসে। তাদের উদ্দেশ্যে বলছি, আপু ভাইয়ারা    " আমি এখন আর অর্ডার নেই ...
12/04/2025

আসসালামুয়ালাইকুম সবাইকে।

আমার পেইজে এখনো অনেক অর্ডার আসে। তাদের উদ্দেশ্যে বলছি, আপু ভাইয়ারা
" আমি এখন আর অর্ডার নেই না।"

অনেকেই বলতে পারেন পেইজটা অফ করে দিতে পারি। কিন্তু এটা আমার অনেক শখের পেইজ।এটা পুরোপুরি বন্ধ করার সাহস নেই আমার।এটা আমার স্মৃতি। আর ভবিষ্যতে আল্লাহ বাঁচিয়ে রাখলে বেকিং শেখানোর ইচ্ছা আছে যারা আগ্ৰহী হবে আসলে।কেননা অনেকেই শিখতে চাইছেন।তাই পেইজ বন্ধ করিনি।

"কিন্তু আমি আর বিজনেস কনটিনিউ করছিনা।"

আমার প্রধান পেশা একজন "নিউট্রিশনিস্ট এবং ডায়াটিশিয়ান"(আমার প্রোফেশনাল পেইজ Nutritionist Fatema Tuj Johora ) এটাতেই ফোকাস করছি এবং অনলাইন কনসালটেশন করছি রেগুলার আলহামদুলিল্লাহ।

বদরগঞ্জে আমি ২য় "Baker" ছিলাম। কিন্তু ১ম পুষ্টিবিদ হিসেবে নিজের পেশাকে পরিচয় করিয়ে দিতে চাইছি।আপনারা আমার জন্য দুয়া করবেন। বেকার হিসেবে এত ভালোবাসা পেয়েছি এত প্রশংসা পেয়েছি আলহামদুলিল্লাহ ♥️। আপনাদের কাছে চির কৃতজ্ঞ।

আমি চাইছি আমার যেই পেশা অর্জনের পিছনে আমি এত পরিশ্রম করেছি সেটাই আমার রিজকের মাধ্যম হোক।দুয়া রাখবেন।

ঈদ মুবারক সবাইকে। ঈদ শেষ হয়ে শুভেচ্ছা জানাচ্ছি😁। আজকে প্রায় অনেকদিন পর নিজেদের জন্য কেক বানিয়েছি। তাই ভাবলাম শেয়ার ক...
02/04/2025

ঈদ মুবারক সবাইকে। ঈদ শেষ হয়ে শুভেচ্ছা জানাচ্ছি😁। আজকে প্রায় অনেকদিন পর নিজেদের জন্য কেক বানিয়েছি। তাই ভাবলাম শেয়ার করি।মাঝে শুধু একজন রেগুলার কাস্টমারের কেক করেছিলাম তাও রোজার আগে।

আপনারা এখনো অনেকেই কেকের জন্য নক দিয়েছেন দিচ্ছেন। আসলে আমি এখন আর কেকের অর্ডার খুব একটা নেই না। শুধু মাত্র একজন রেগুলার কাস্টমার আছেন উনি ওকেশন ছাড়াই নেন ওনারটাই করি তাও উনি যেদিন বলেন তার থেকেও লেইটে ডেলিভারি দেই শুধু মাত্র ব্যস্ততার কারনে। আপনারা যারা নক করেছিলেন আমি আন্তরিকভাবে দুঃখিত কেক দিতে অপারগ হ‌ওয়ার কারনে।

আজকের কেকটার গোলাপগুলো রোজ স্ট্যান্ড ছাড়া ডিরেক্ট কেকের উপর করেছি।ব্যবসা বন্ধ তাই এই ফুল ও করা হয়না স্ট্যান্ডটাও খুঁজে পাইনি। আলহামদুলিল্লাহ কাজ ভুলিনি। এতটা আত্মবিশ্বাস আছে এখনো যে স্ট্যান্ড ছাড়াই এত সুন্দর ফুল করতে পেরেছি আলহামদুলিল্লাহ 😊

Flavor: vanilla orange mix
Pound:2
CdC Sweet Twist-Homechef

22/02/2025

আসসালামুয়ালাইকুম।
আমাদের রেস্টুরেন্টের নতুন আইটেম লঞ্চ হতে যাচ্ছে ২৫/০২/২০২৫ থেকে।

🔥মিটবক্স🔥মিটবক্স🔥 মিটবক্স🔥

আর মিটবক্সের জন্য রংপুর যেতে হবে না ইন শা আল্লাহ।এখন থেকে আমাদের বদরগঞ্জে Chef De Cuisine এই পেয়ে যাচ্ছেন দারুন স্বাদের ট্রেন্ডিং এ থাকা একটা মজাদার আইটেম #মিটবক্স।

আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন।তবে সেক্ষেত্রে লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ এড হবে।

৩টি দারুন স্বাদের মিটবক্স থাকছে।
১.রেগুলার মিটবক্স(১৫০/=)
২.স্পাইসি মিটবক্স(১৮০/=)
৩.হট মিটবক্স(২০০/=)

আমাদের সাথে যোগাযোগের নং : 01315147213

আসসালামুয়ালাইকুম সবাইকে।অনেক বড় পোস্টের জন্য দুঃখিত।অনেকদিন পর পেইজে পোস্ট করছি। হয়তো অনেকেই জানেন অথবা আবার অনেকেই জ...
20/02/2025

আসসালামুয়ালাইকুম সবাইকে।
অনেক বড় পোস্টের জন্য দুঃখিত।

অনেকদিন পর পেইজে পোস্ট করছি। হয়তো অনেকেই জানেন অথবা আবার অনেকেই জানেন না। আমি আর আগের মতো বিজনেস করছিনা।অনেক কারনেই আসলে। তবে মুখ্য কারন কিছুটা ধর্মীয় বিধিনিষেধ থেকেই।

বিগত কিছুদিন এমন হয়ে গিয়েছিল আমি কোন ধরনের নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না নিজের কাজের উপর।কেউ যখন অর্ডার করে অনেক আশা নিয়ে তার পছন্দ মতো জিনিসটাই চায়।আর আমার সমস্যা ছিল আমি আমার কাস্টমারদের মানা করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম।বার্থ ডে সেলিব্রেশন‌,গায়ে হলুদ ইত্যাদি কালচার আমাদের ধর্মে জায়েজ নাই। তবুও আমরা করি।সেটা যার যার ব্যাপার। কিন্তু আমি যেটা ব্যক্তিগত ভাবেও করি না সেটা অন্য কাউকে করতে সাহায্য করাও আমার দূর্বল ঈমানের অংশ‌ই।যেটা আমিকে পীড়া দিতো এতদিন।যাই হোক আমার নিজেকে ব্রেক দেয়া জরুরী মনে করেছিলাম।স্রোতে ভেসে যাচ্ছিলাম।

আমি আর আগের মতো অর্ডার‌ নিবো না।কেকের উপলক্ষ শোনার পর যদি মনে হয় করতে পারবো তবে টুকটাক অর্ডার নিবো।কেননা আমার অনেক কাস্টমার আছে যারা কারন ছাড়াই আমার কেক নেয়। তবে তাদের কাছে আশা করবো দিবস উদযাপন বাদ‌দিয়েই যেনো অর্ডার দেয়। যেহেতু আগের মতো অর্ডার নেই না তাই ম্যাসেঞ্জারে খুব একটিভ ও না। এই বিগত কয়দিনে অনেকে নক করেছে।সময় পেলে রিপ্লাই দিয়েছি আবার ব্যস্ততার কারনে রিপ্লাই করতে পারি নি। আপনারা প্লিজ এই ব্যাপারে রাগ করবেন না,যে রেসপন্স করি না কেন। আসলে সংসার,বাচ্চা আবার যেহেতু আমি আমার আসল প্রফেশন একজন নিউট্রিশনিস্ট হিসেবে গুরুত্ব দিতে চাচ্ছি তাই নিজের প্রফেশনকে প্রতিষ্ঠা করতে পড়াশোনায় একটু মনোনিবেশ করেছি।

এই কেকটা একজন পুরাতন কাস্টমার আপুর ছিল ওনার আকদ এবং এনগেজমেন্ট উপলক্ষে।কেকটা নিজের মতো করেছি।কেননা আপুর শুধু ডিমান্ড ছিল আমি যেনো কেকটা করি আলহামদুলিল্লাহ।দুয়া করবেন আমার জন্য।

Item:
Weight: 2pound
CdC Sweet Twist-Homechef

Address

Badarganj
5430

Telephone

+8801775896416

Website

Alerts

Be the first to know and let us send you an email when CdC Sweet Twist-Homechef posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CdC Sweet Twist-Homechef:

Share

Category