01/11/2024
প্রিয় সুহৃদ,
অত্যন্ত দু:খের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে, অনেকের অনেক অনুরোধের পরেও কিছু সঙ্গত কারণে বনশ্রী শাখা বন্ধ করে দিতে হচ্ছে আমাদের। এই স্বল্প সময়ে বনশ্রী-বাসীর যে ভালোবাসা আমরা পেয়েছি তা অবর্ণনীয়; কোনোদিনই ভুলার নয় আপনাদের এই উষ্ণ আন্তরিকতা। আপনাদের সকলের এই ভালোবাসাই আমাদের চলার পথের পাথেয়; আমরা নতুন কিছু করতে উৎসাহ পাই। নতুন উদ্দীপনায় ছুটে চলি আপনাদের জন্যেই। আপনাদের এই ছোট ছোট আন্তরিকতার ঋণ কখনোই শোধ হবার নয়। বিদায় বেলায় এসে যারা আমাদের চেয়েছিলেন, আপনাদের অনেকের অনুরোধ রাখতে না পারায় আমরা খুবই মর্মাহত।
হয়তো ভবিষ্যতে কোনো একদিন আবারও চট করে দেখা হয়ে যাবে এই বনশ্রীতে। তবে তার আগপর্যন্ত আপাতত নিচের এড্রেসগুলোতে আমাদের পেয়ে যাবেন,
1. *Mashallah Lacchi And Snacks- Badda* (behind to Badda Hossain Market, Badda)
2. *Mashallah Lacchi and Snacks - Shahajadpur* (ka- 72/c, Shahajadpur jhil par, Shahajadpur, Gulshan, Dhaka)
ধন্যবাদান্তে,
মাশাল্লাহ টীম ❤️❤️