09/12/2024
মুরগি পালনের পরামর্শঃ
আমরা অনেকে বাড়িতে শখের বশে কিংবা বানিজ্যক উদ্দ্যেশে মুরগি পালন করি। কিন্তু আমাদের অনেক ভুলের কারনে মুরগি সিঠিকভাবে পালন করতে পারিনা। তবে আমাদের মুরগি পালার জন্য একেবারে প্রথমে যা জেনে মুরগি পালন শুরু করতে পারি তা হলঃ
ছোট বাচ্চা বাঁচাতে কি করব?
- মুরগির বাচ্চা একেবারে ছোট থাকা অবস্থায় ৩৩-৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা মেইনটেইন করতে করলে বাচ্চা ভালো থাকে। এজন্য একটা তাপমাত্রা কন্ট্রোলারের সাহায্য নিতে হবে । যদি কন্ট্রোলার না থাকে তবে খেয়াল রাখতে হবে যেন বাচ্চা যে জায়গায়
আছে তা যেন শুকনা থাকে ।
এছাড়া বাচ্চাকে এমন পাত্রে জল দিতে হবে যেন বাচ্ছা ঐ জলের পাত্রে উঠে গিয়ে নিজেকে ভিজিয়ে না ফেলে।
বাচ্চাকে স্টার্টার ফিড খাওয়াতে হবে । যদি স্টার্টার ফিড না পাওয়া যায় তবে গ্রোয়ার ফিড গুঁড়া করে দেওয়া যেতে পারে। আর তাও যদি না পাওয়া যায় তবে খুদ(ভাঙ্গা চাল) বা ভূট্টা ভাঙ্গা দিতে পারেন ।
বাচ্চাকে লেবুর রস(১০-১২ ফোঁটা)/ভিটামিন সি +লাইসোভেট/কসুমিক্স প্লাস/আমোকসাসিলিন/অক্সিটেট্রাসাক্লিন + একটা মাল্টিভিটামিন(এক লিটার জলে) ৫-৭ দিন খাওয়াতে হবে। পরিমান ঔষধের প্যাকেটে লেখা থাকে।
মুরগি সুস্থ রাখতে কি করব?
-মুসগি সুস্থ রাখতে সর্বপ্রথম পরিষ্কার জল খেতে দিতে হবে । জলের পাত্র ও খাবার পাত্র পরিষ্কার রাখতে হবে।
মুরগির ঘর খুব পরিষ্কার রাখতে হবে; খেয়াল রাখতে হবে যেন কোন প্রকার গন্ধ না হয় পায়খানা জমা হয়ে। মুরগির পায়ে যেন পায়খানা না লেগে থেকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য মুরগির ঘর ট্রে সিস্টেম অথবা উঁচু করে লিটার ব্যাবস্থাপনা করতে হবে।
মুরগিকে সপ্তাহে একদিন একচামচ নিম পাতার রস+ প্রতি ৫ কেজি ওজনের মুরগির জন্য ১ গ্রাম আদার রস + ১বা২ চামচ হলুদের রস বা গুঁড়া একলিটার জলে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে। বিঃদ্রঃ আদার রসের পরিমান কিন্তু ৫ কেজি ওজনের মুরগির জন্য এক গ্রাম তাই এক লিটার জল যে কয়টি মুরগি মিলে খেতে পারে সেই কটি মুরগির যে ওজন সেই অনুসারে আদার রসের পরিমান ভিন্ন হবে শুধু এই ওজন-রসের অনুপাত ঠিক থাকবে ।যেমনঃ যদি ঐ ১ লিটার জল ৫ টা মুরগিতে খেতে পারে আর মুরগি পাচটার ওজন ১০ কেজি হয় হবে ১০/৫=২ গ্রাম আদার রস দিতে হবে । এই মিশ্রন টা মুরগির যদি কোন রোগ হয় তবে মুরগিকে টানা ৫-৭ দিন খাওয়াতে হবে।
এছাড়া প্রতি ১৫ দিন অন্তর অন্তর একটা কম্বাইন্ড আন্টিবায়োটিক খাওয়ানো যেতে পারে মুরগিকে সুস্থ রাখতে।
মুরগিকে কি খেতে দিতে হবে?
- কমার্সিয়াল পোল্ট্রি ফিড খাওয়ানো সবচেয়ে ভালো ( মাংসের জন্য ব্রয়লার ফিড ও ডিমের জন্য লেয়ার ফিড)। এক্ষেত্রে ফিডের ক্রম হবে প্রি-স্ট্রার্টার---স্ট্রার্টার--- গ্রোয়ার--- লেয়ার/ফিনিশার।
এবার আসি ফিড বাদে কি খাবার দিতে পারেন সে বিষয়েঃ যদি মুরগি ছেড়ে পালেন তবে ধান,গম, ভাত, ভূট্টা,গম যা দেন না কেন তাতেই হবে । তবে আটকে পাললে গম+ভূট্টা+লাইমস্টোন/চুন/ক্যালসিয়াম+ শাকসবজি/মাল্টিভিটামিন+ সয়াবিন ভাঙ্গা/বড়ি/ফল। এছাড়া মুরগিকে ট্রীট হিসেবে যেকোন তেল বীজ ও ফল মাঝে মধ্যে দেওয়া যেতে পারে।
এছাড়া এইসকল বিষয়ে আলাদা আলাদাভাবে বিস্তারিত জানতে আমার পরবর্তী পোস্ট গুলোর নজর রাখুন । ধন্যবাদ ।