Tani's tiny world

Tani's tiny world শিখতে চাই, শিখাতে চাই 💛
বাচ্চাদের যত্ন, খাবার আর শেখার গল্পে সাজানো — Tani’s Tiny World
❤️

ফালাক বাবুর আজকের সকালের নাস্তায় দিয়েছি চিড়া+কলা+পিনাট বাটার +খেজুর +ফর্মুলা মিল্ক  সকালের নাস্তায় আপনারা কি দিলেন সোনাম...
21/08/2026

ফালাক বাবুর আজকের সকালের নাস্তায় দিয়েছি
চিড়া+কলা+পিনাট বাটার +খেজুর +ফর্মুলা মিল্ক

সকালের নাস্তায় আপনারা কি দিলেন সোনামণিদের?

বাচ্চার শরীরে Iron-এর ঘাটতি হলে শুধু ওজন নয়, মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এনার্জির ওপরও প্রভাব পড়তে পারে।...
21/08/2026

বাচ্চার শরীরে Iron-এর ঘাটতি হলে শুধু ওজন নয়, মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এনার্জির ওপরও প্রভাব পড়তে পারে। তাই প্রতিদিনের খাবারে Iron-rich খাবার রাখার চেষ্টা করুন। ❤️
বাচ্চার খাবারে Iron বাড়াতে ১০টি খাবার:
🥩 ১. কলিজা (পরিমিত পরিমাণে) 🥩 ২. গরুর মাংস 🍗 ৩. মুরগির মাংস 🐟 ৪. মাছ 🥚 ৫. ডিমের কুসুম 🌿 ৬. পালং শাক 🫘 ৭. মসুর ডাল 🧆 ৮. ছোলা 🎃 ৯. কুমড়ার বীজের গুঁড়ো 🍇 ১০. কিসমিস (বয়স অনুযায়ী নিরাপদভাবে)
💡 Iron ভালোভাবে শোষণের জন্য Vitamin C-এর সঙ্গে খাওয়ান।
✔️ ডাল + লেবুর রস
✔️ ডিম + টমেটো
✔️ পালং শাক + কমলা
✔️ ছোলা + ক্যাপসিকাম
✔️ কুমড়ার বীজ + আমলকি/কমলা
মনে রাখবেন, শুধু Iron-rich খাবার দিলেই হবে না—তার সঙ্গে Vitamin C থাকলে শরীর Iron আরও ভালোভাবে শোষণ করতে পারে।
আপনার বাচ্চার প্রিয় Iron-rich খাবার কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। 💚

20/08/2026

বাচ্চার খাবারে প্রতিদিন বিভিন্ন রঙের সবজি ও ফল রাখুন, এতে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পাওয়া যায়।

20/08/2026

বাচ্চাদের জন্য ভাতের বিকল্প খাবার

20/08/2026
20/08/2026

বাচ্চাকে কো/ষ্ঠকাঠিন্য থেকে বাঁচাতে নিয়মিত ফল, তরল খাবার ও আঁশযুক্ত খাবার দিন।

20/08/2026

যেসব বাচ্চারা ডিম এবং সবজি খেতে চায় না তাদেরকে এভাবে নুডুলস রান্না করে দিতে পারেন। বাচ্চা মজা করে খাবে ইনশাআল্লাহ।
📌Organic kids noodles নিয়েছি 𝐁𝐚𝐛𝐲𝐠𝐨𝐨𝐝𝐬 পেজ থেকে।

🥣 ৮–২৪ মাস+ বাচ্চাদের জন্য ভেজিটেবল এগ স্যুপউপকরণ:চালের গুঁড়া(এক বছরের পরে চাইলে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার এড করতে পার...
20/08/2026

🥣 ৮–২৪ মাস+ বাচ্চাদের জন্য ভেজিটেবল এগ স্যুপ
উপকরণ:
চালের গুঁড়া(এক বছরের পরে চাইলে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার এড করতে পারেন চালের গুড়ার পরিবর্তে)
গ্রেট করা মিষ্টি আলু
গ্রেট করা মিষ্টি কুমড়া
১টি ডিম
সামান্য গোলমরিচের গুঁড়া
অল্প লবণ (১ বছর+ হলে)
১ চা চামচ ঘি
পরিমাণমতো পানি

প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে ঠান্ডা পানিতে চালের গুঁড়া ভালোভাবে গুলে নিন। (এতে চালের গুঁড়া দলা পাকাবে না।)
এরপর চুলায় বসিয়ে নাড়তে নাড়তে রান্না করুন।
এবার গ্রেট করা মিষ্টি আলু ও মিষ্টি কুমড়া দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
সবজি সেদ্ধ হয়ে এলে ডিম ফেটে ধীরে ধীরে স্যুপে ঢেলে নাড়তে থাকুন।
এরপর সামান্য গোলমরিচের গুঁড়া এবং ১ বছর+ বাচ্চার জন্য অল্প লবণ দিন।
শেষে ঘি মিশিয়ে আরও ১–২ মিনিট রান্না করুন।
হালকা ঠান্ডা হলে বাবুকে পরিবেশন করুন।
💛 টিপস: চালের গুঁড়া সব সময় ঠান্ডা পানিতে গুলে রান্না শুরু করুন। গরম পানিতে দিলে সহজেই দলা পাকিয়ে যেতে পারে।

Tani's tiny world

১০-২৪ মাস বয়সী বাচ্চার সারাদিনের খাবার আইডিয়া। ১০–২৪ মাস বয়সী বাচ্চার খাবারের ১০টি গুরুত্বপূর্ণ টিপস 👶🍽️১. প্রতিদিন ৩ বে...
19/08/2026

১০-২৪ মাস বয়সী বাচ্চার সারাদিনের খাবার আইডিয়া।
১০–২৪ মাস বয়সী বাচ্চার খাবারের ১০টি গুরুত্বপূর্ণ টিপস 👶🍽️

১. প্রতিদিন ৩ বেলা প্রধান খাবার ও ২–৩ বার স্বাস্থ্যকর নাস্তা দিন।
২. প্রতিটি খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও সবজি/ফল রাখার চেষ্টা করুন।
৩. প্রতিদিন বিভিন্ন রঙের ফল ও সবজি দিন, যাতে বিভিন্ন ভিটামিন ও মিনারেল পায়।
৪. বাচ্চাকে নিজে হাতে খাওয়ার সুযোগ দিন—এতে খাওয়ার আগ্রহ ও দক্ষতা বাড়ে।
৫. নতুন কোনো খাবার প্রথমবার না খেলেও হাল ছাড়বেন না। কয়েকবার চেষ্টা করুন।
৬. জোর করে খাওয়াবেন না। ক্ষুধা অনুযায়ী খেতে দিন।
৭. অতিরিক্ত চিনি, কোমল পানীয় ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।
৮. পর্যাপ্ত পানি পান করান, বিশেষ করে খাবারের মাঝে।
৯. প্রতিদিন ডিম, মাছ, মাংস, ডাল বা অন্যান্য প্রোটিনজাত খাবার থেকে অন্তত একটি দিন।
১০. খাবারের সময় মোবাইল বা টিভি এড়িয়ে পরিবারের সঙ্গে বসে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

মনে রাখবেন, প্রতিটি শিশুর ক্ষুধা ও খাওয়ার পরিমাণ এক নয়। নিয়মিত স্বাস্থ্যকর খাবার অফার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


💚

19/08/2026

ফালাক বাবুর রাতের খাবারে দিয়েছি
ভাত+মাছ//আলু+পেঁপে এবং গাজর ভাজি

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tani's tiny world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share