02/06/2026
কোরবানির ঈদ আসলেই অনেকেই হুট করে “সিজনাল ব্যবসায়ী” হয়ে যান। দুই-চারটা গরু কিনে ভাবেন, এই সিজনে অনেক লাভ করে ফেলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে — গরুর ব্যবসা শুধু লাভের হিসাব না, এটা অভিজ্ঞতা, ধৈর্য, ঝুঁকি আর দায়িত্বের জায়গা। 🙂
একজন প্রকৃত খামারি পুরো বছর জেগে থাকে একটা গরুর জন্য। রাত জেগে অসুস্থ গরুর সেবা করে, খাবারের দাম বাড়লেও গরুর খাবার বন্ধ করে না, গরমে-বর্ষায় খামারে পড়ে থাকে। একটা গরুর সাথে তার মায়া তৈরি হয়।
আর সিজনাল ব্যবসায়ীর লক্ষ্য থাকে শুধু “কত লাভ হবে” — এখানেই সবচেয়ে বড় পার্থক্য। 😅
অনেকে মনে করেন, “এই সিজনে গরু কিনে বেচলেই টাকা।” কিন্তু এই ব্যবসায় মার্কেট বুঝতে না পারলে, গরু চিনতে না পারলে, পরিবহন বা রোগব্যাধি সম্পর্কে ধারণা না থাকলে মুহূর্তেই বড় ক্ষতি হয়ে যায়। তখন বোঝা যায়, এই সেক্টর বাইরে থেকে যত সহজ লাগে, বাস্তবে ততটাই কঠিন। 😄
সিজনাল ব্যবসা খারাপ না, কিন্তু শুধু অন্যকে লাভ করতে দেখে না বুঝে নামাটা ভুল। কারণ প্রকৃত খামারি ক্ষতির বছরেও খামার আঁকড়ে ধরে থাকে, কিন্তু সিজনাল ব্যবসায়ী একবার ক্ষতি করলেই এই সেক্টর ছেড়ে চলে যায়।
তাই যারা নতুন আসবেন, তারা আগে শিখুন, খামারিদের সাথে সময় দিন, গরু সম্পর্কে জানুন। শুধু লাভের আশায় না এসে, এই সেক্টরের পরিশ্রম আর বাস্তবতাকেও সম্মান করতে শিখুন। ❤️