24/11/2020
ঢাকাতে ফ্রোজেন চিকেন ভেজিটেবল রোল এর প্রমোশনাল প্যাক (১০টা বক্স ) গতকাল শেষ হয়ে গেল। 🙂 প্রমোশনাল প্যাকে ছিল ৬ টা চিকেন রোল । দাম নির্ধারণ করা হয়েছিল ২০০ টা । তবে এখন থেকে আমরা নিয়মিতভাবে ৫ পিসের প্যাকেট করবো বিক্রির জন্য । দাম রাখা হবে ১৮০ টাকা মাত্র!
ফ্রোজেন চিকেন ভেজিটেবল রোল এর পাশাপাশি প্রমোশনাল প্যাক হিসেবে ছিল ৫ পিসের মিনি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি । এক বক্সের দাম মাত্র ১৫০ টাকা ।
গতকাল চিকেন রোল আর মিনি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি ডেলিভারি দিয়েছি ঢাকার মধ্যে। নতুন অর্ডার পাচ্ছি। তবে ঢাকাতে আমাদের আইটেম সীমিত। ইনশাল্লাহ একদিন বাড়বে । ধন্যবাদ সবাইকে। আপনাদের সকাল শুরু হোক স্বাস্থ্যকর নাস্তা দিয়ে। ফুড কার্নিভাল একদিন সকালের নাস্তাও পৌঁছে দেবে আপনাদের টেবিলে । ভালো থাকবেন ।
হোমমেড খাবার তৈরির প্রয়োজনীয় সামগ্রী
রান্না বা খাবার তৈরি খুব ঝামেলার কাজ আবার কারো কারো কাছে শখ । এই শখ থেকেই হয়ে উঠেন একজন উদ্যাক্তা । মজার মজার খাবার তৈরি করেন , সেটা গ্রাহকের কাছে পৌঁছে দেন । এইভাবেই হোমমেড খাবারের পরিধি বড় হতে থাকে ধীরে ধীরে ।
এইসব খাবার তৈরিতে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দরকার হয় । অনেক সময় হাতের কাছে পাওয়াও যায় না। আমি যখন শুরু করে তখন পছন্দের জিনিস গুলো ভেড়ামারাতে পেতাম না অনেক সময় । আর যেটা পছন্দ না সেটা দিয়ে খাবার তৈরি করতেও মন চাই না । আপনাদের ক্ষেত্রে এমন হয় কিনা জানি না ।
ফুড কার্নিভাল ঠিক করেছে তারা হোমমেড খাবার সরবারহের পাশাপাশি হোমমেড খাবার তৈরির প্রয়োজনীয় সামগ্রীর গ্রহকের কাছে পৌঁছে দেবে । সেই প্রেক্ষিতে আজ চারটা পণ্য নিয়ে আমার এই পোস্ট।
প্রথমেই আসি চকলেট সিরাপ নিয়ে । আপনারা যারা হোমমেড খাবার নিয়ে কাজ করেছেন বিশেষ করে কেক । তারা অবশ্যই চকলেট সিরাপ এর প্রয়োজনীয়তা বুঝতে পারছেন ।
আমরা আপনাদের কাছে পৌঁছে দেব Hershey’s সিরাপ । ৬৮০ গ্রাম । ৩২০ টাকায় । আপনার খাবার কে মজাদার করতে অবশ্যই ভালো মানের চকলেট সিরাপ ব্যবহার করবেন ।
Hershey’s Chocolate 24 OZ 680g
📷 Made of real chocolate
📷 Gluten free
📷 Low fat
📷 Rich in taste
📷 Also contains milk and caffeine
📷 Used in many desserts as topping and flavor
কোকো পাউডারঃ
বাসায় কেক বানাতে অবশ্যই ভালো মানের কোকো পাউডার ব্যাবহার করতে হবে । চকলেট কেক কিংবা ব্ল্যাক ফরেস্ট কেকের রঙ এবং গন্ধের জন্য খুব ভালো মানের কোকো পাউডার ব্যবহার করা খুব জরুরি । তবে যেই কোকো পাউডারই ব্যবহার করুন না কেন সেটা অবশ্যই চালুনিতে চেলে নিবেন ।
আপনাদের জন্য নিয়ে এলাম Cadbury Cocoa Powder (UK) ।
১২৫ গ্রাম । দাম ২২০ টাকা ।
ইষ্টঃ পিৎজা , বান অথবা পাউরুটি ! ইস্ট আপনার লাগবেই । যেহেতু আপনি সৌখিন কিংবা হোমমেড উদ্যোক্তা , তাই আপনাকে বাছাই করতে হবে সেরা টাই । ছোট ছোট বোতলে অল্প পরিমানে ইস্ট কেনার চেয়ে ৫০০ গ্রামের প্যাকেট কিনে নিন । সাশ্রয়ী হবে এবং মানেও ভালো পাবেন । আর খাবার হয়ে উঠবে আপনার মনের মত ।
Angel Instant Dry Yeast । ৫০০ গ্রাম । দাম ২২0 টাকা ।
হুইপড ক্রিমঃ হুইপড ক্রিমের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত।কেক,আইসক্রিম বা যেকোন ডেজার্ট আইটেম তৈরীতে জুড়ি নেই হুইপড ক্রিমের। আপনাদের জন্য নিয়ে এলাম Vivo Whipping Cream । ১ লিটার । দাম ৩৮০ টাকা ।
আজ এই পর্যন্তই । দেরি না করে মূল্য বৃদ্ধির আগেই লুফে নিন । আগামীতে ফিরব দারুন এবং প্রয়োজনীয় পণ্য নিয়ে । ভালো থাকবেন । আপনার শখ আপনাকে সফল উদ্যাক্তা বানাক আর উদ্যাক্তারা সাফল্যের সীমানা ছাড়াক । পরিশেষে হোমমেড ফুড উদ্যোক্তাদের জয় হোক ।