DhakaBakery&Confectionery

DhakaBakery&Confectionery We have opened DHAKA Bakery&Confectionery at T.A Road Brahmanbaria 55years ago in 1958.We maintain high level of hygiene standard and qualityful Foods..

We maintain high level of hygiene standard and quality control on our manufacturing processes, storage procedures, packing and product freshness. Freshly baked products are delivered in covered Box.

26/08/2026

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে শত গজ দূরত্বের ভেতর দুর্ধর্ষ চুরি

​নিজস্ব প্রতিবেদক |
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬
​ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে মাত্র শত গজ দূরত্বের ভেতর একটি বেকারিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৬/০৮/২০২৬ খ্রি. তারিখ মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি. এ. রোডে অবস্থিত 'ঢাকা বেকারি এন্ড কনফেকশনারি'-তে এই চুরির ঘটনা সংঘটিত হয়।

​প্রাথমিক ধারণা করা হচ্ছে, চোর কারখানার দোচালা টিনের ওপর দিয়ে বায়ু চলাচলের জন্য রাখা ছোট ফাঁকা জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং ছাদের গেট খুলে দেয়। এরপর তাদের সহযোগীরা ভেতরে প্রবেশ করে শোরুমের তালাবদ্ধ ক্যাঁচিগেট ফাঁকা করে ভেতরে ঢোকে। পরবর্তীতে তারা ক্যাশ বাক্স ও সিন্দুকের ড্রয়ারের তালা ভেঙে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।
​ফজরের আজানের ঠিক আগে কারখানার এক স্টাফ ঘুম থেকে উঠে অচেনা একজনকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তখন বাকি স্টাফরা ঘুম থেকে উঠে যায়। এ সময় চোর দ্রুত ছাদ দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় সে ছাদের দরজা বাইরে থেকে আটকে দেওয়ায় কাউকে ধরে ফেলা সম্ভব হয়নি।
​ চোরের পরনে ছিল হলুদ গেঞ্জি, কালো প্যান্ট এবং মুখে কলো মাস্ক।

​উক্ত বেকারির ম্যানেজারের সাথে কথা বলে জানা যায়, তারা এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। এছাড়া, এ ব্যাপারে টি. এ. রোডের নাইট গার্ডের বক্তব্য জানতে তাকে কয়েকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

​এই দুর্ধর্ষ চুরির ঘটনার পর থেকেই আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, তারা চরম আতঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চুরি-ছিনতাই যেন লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায় পরিণত হয়েছে। দ্রুত নিরাপত্তা জোরদার করতে তারা রাতে পুলিশের টহল বাড়ানোর জোরালো দাবি জানিয়েছেন।


Address

T, A Road
Brahmanbaria
3400

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801757825899

Website

Alerts

Be the first to know and let us send you an email when DhakaBakery&Confectionery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DhakaBakery&Confectionery:

Shortcuts

Share