Tahira's kitchen

Tahira's kitchen আমরা হোম মেইড কাস্টমাইজড ফুড নিয়ে কাজ করি। যেখানে আপনি প্রফেশনাল টাচ ও হাইজিন মেনটেইন থেকে শুরু করে সবকিছুই পাচ্ছেন। You can order any kinds of homemade food.

25/08/2026
21/08/2026

মোচা নিয়ে

পথ চলা আমাদের প্রতিষ্টানের শুরু থেকেই।
এই পর্বটি সবার জন্য নয়
শুধুমাত্র কিছু ভোজন রসিক নস্টালজিক মানুষেরাই এই চ্যাপ্টার টির দারুণ মূল্যায়ন বুঝেন ।
আলহামদুলিল্লাহ ৭০৩ তম মোচা পর্বে স্বাগত জানাচ্ছি 😊

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন 'বিজনেস পার্টনার' ছিলেন। যদি বলা হয়ে থাকে, সাহাবীদের মধ্যে কে হতে পার...
19/08/2026

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন 'বিজনেস পার্টনার' ছিলেন।

যদি বলা হয়ে থাকে, সাহাবীদের মধ্যে কে হতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিজনেস পার্টনার?

কেউ বলবেন— আবু বকর, কেউ বলবেন উসমান, কেউ বলবেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম।

উত্তর যদি জানা না থাকে, তাহলে গেস করতে করতে ১০০ জন সাহাবীর নাম বললেও সেই সাহাবীর নাম বলতে পারবেন না!

তাঁর সম্পর্কে খুব কম মানুষই জানে।


তাঁর নাম ছিলো ছিলো আস-সায়িব ইবনে আবি আস-সায়িব আল মাখযূমী রাদিয়াল্লাহু আনহু।


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আমরা অনেকেই জানি তিনি ব্যবসা করেছেন৷

কীভাবে?

চাচার সাথে ১২ বছর বয়সে ব্যবসায়িক সফরে সিরিয়ায় যান। বিয়ের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাফেলা নিয়ে আবার সিরিয়ায় যান। কিন্তু, এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবিকার্জনের মাধ্যম কী ছিলো?


আস-সায়িব ইবনে আবি আস-সায়িব আল মাখযূমী ছিলেন আবু জাহেলের গোত্রের।

যে গোত্রে ছিলো ইসলামের সবচেয়ে বড় শত্রু, তার গোত্রে আবার ছিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিজনেস পার্টনার। চিন্তা করা যায়!

তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের পূর্বে তাঁর সাথে ব্যবসা করেন।

সেই যুগে সততা, আমানতদারিতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমাদৃত ছিলেন৷ তেমনি আস-সায়িবেরও এই গুণ ছিলো।

তিনি শুরুতে ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিজনেস পার্টনার হবার সৌভাগ্য অর্জন করা সত্ত্বেও কেনো শুরুতে ইসলাম গ্রহণ করেননি, কোথায় ছিলেন এসব তথ্য পাওয়া যায় না।

যা পাওয়া যায় তা হলো মক্কা বিজয়ের পর।

মক্কা বিজয়ের পর আস-সায়িব ইবনে আবি আস-সায়িব আল মাখযূমী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলে রাসূলুল্লাহ তাঁর সেই পুরনো বিজনেস পার্টনারকে আনন্দের সাথে স্বাগত জানান- "স্বাগতম আমার ব্যবসার সঙ্গী, হে আমার ভাই!"


আস-সায়িব রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন।

একদিন সাহাবীরা তাঁকে আসতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে তাঁর প্রশংসা করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের বলেন৷ তোমরা তার সম্পর্কে আর এমন কী জানো, আমি তারচেয়েও বেশি কিছু জানি।

অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রশংসা করে বলেন— "তিনি ছিলেন আমার ব্যবসার সঙ্গী৷ তিনি কতো উত্তম ছিলেন। না আমার সাথে ঝগড়া করেছেন, না আমার বিরোধিতা করেছেন!" (সুনানে আবু দাউদ: ৪৮৩৬)


আস-সায়িব ইবনে আবি আস-সায়িব আল মাখযূমী বয়সের দিক থেকে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমবয়সী।

একটি বর্ণনায় পাওয়া যায়, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মক্কা/মদীনার ইমাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই বিজনেস পার্টনার আস-সায়িব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আস-সায়িব রাহিমাহুল্লাহ।

Address

Bariarchora Rastar Matha, Chakaria, Cox'sbazar
Chakaria
4741

Alerts

Be the first to know and let us send you an email when Tahira's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahira's kitchen:

Shortcuts

Share