Kador Food

Kador Food ঘরে বসেই আপনার প্রয়োজন মতো পছন্দের ‘চিনিগুড়া চাল’ ও ‘মিনিকেট চাল‘ পেতে এখুনি মেসেজ করুন আমাদের পেইজে।

মাছে-ভাতে বাঙ্গালীর কাছে ‘চাল’ বা ‘চাউল’ অতি পরিচিত একটি নাম। এটি মূলতঃ ধানের শস্যল অংশ। যাকে পানিতে ফুটিয়ে বা সিদ্ধ করে ভাত, পোলাও, খিচুরি, বিরিয়ানী ইত্যাদি তৈরি করা হয়। বাঙ্গালী হিসাবে সকাল, দুপুর কিংবা রাতের খাবারে ভাত জাতীয় কোনো খাবার না হলে যেনো আমাদের জমেই না। তাই না?

হ্যাঁ আমরা বাঙ্গালী। ভাত আমাদের প্রধান খাদ্যশস্য। যা আমাদের দৈনন্দিন খাবারে চাহিদা মিটিয়ে থাকে। আর এই খাবারের চাহিদাকে আরো

সহজলভ্য করে তুলতে আমরা উদ্যোগ নিয়েছি “সবার হাতে, সেরা পন্য” পৌছে দেওয়ার।

প্রাথমিকভাবে আমরা ‘চিনিগুড়া চাল’ ও ‘মিনিকেট চাল’ নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। এখন থেকে আপনারা ঘরে বসেই ‘চিনিগুড়া চাল’ ও ‘মিনিকেট চাল‘ পাবেন একমাত্র আমাদের “কদর ফুড প্রোডাক্টস” এ। আপনার প্রয়োজন অনুসারে পছন্দের চাল মূহুর্তের মধ্যে পৌছে দিবো আপনার দুয়ার পর্যন্ত।

আপনারা শুধুমাত্র আমাদের কাছে পন্য অর্ডার করবেন। আমরা আপনাকে “ক্যাশ অন ডেলিভারি” সিস্টেমে বাসায় পৌছে দিবো। পন্য পাওয়ার আগে কোন পেমেন্ট করতে হবে না। পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন। এতে আপনারা সঠিক পন্য পাওয়ার নিশ্চয়তা পাবেন।

🤜 কেনো আমাদের থেকে কিনবেন?

১) হাসকিং মিলে ভাঙ্গানো শতভাগ খাটি ও ফ্রেশ চাল।
২) শতভাগ সুগদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্ন প্যাকিং নিশ্চয়তা।
৩) শতভাগ ভেজালমুক্ত এবং স্বাস্থ্যসম্মত।
৪) শতভাগ কৃত্রিম কালার ও রাসায়নিক দ্রব্য মুক্ত।
৫) সবচেয়ে দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা।
৬) ৫ কেজি বা বেশি অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি।


🟡 চিনিগুড়া চাল:

বাংলাদেশে উৎপাদিত চালের মধ্যে অন্যতম। এই চালটি এর চমৎকার সুগন্ধের জন্য ব্যাপকভাবে পরিচিত। চিনিগুড়ার মতো দেখতে হওয়ার কারণে এর এর নাম “চিনিগুড়া চাল” হয়েছে।

🤜 কেনো কিনবেন চিনিগুড়া চাল:

প্রকৃতিকভাবে এই চালে সুগন্ধি থাকে তাই এই চালে কোন প্রকার কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা প্রয়োজন হয় না। রান্না করার পর রান্না ঘরের আশেপাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে। চিনিগুড়া চাল দিয়ে বিরয়ানী, পোলাও, ফিরনী, পায়েশ, খিচুড়ি রান্না করা যায় অনায়াসে। এই চাল থেকে প্রস্তুতকৃত আটা বা গুড়া দিয়ে খুব সহজে মজাদার পিঠাও তৈরী করা যায়।

🟡 মিনিকেট চাল:
বাংলাদেশে প্রচলিত আরেকটি জনপ্রিয় চাল হচ্ছে “মিনিকেট চাল”। এই চাল দেখতে শরু,চকচকে হয় ফলে মানুষ সহজেই এই চালের প্রতি আকৃষ্ট হন।

ঘরোয়া ভাবে ফ্রাইড রাইস রান্না করা একদম সহজ — রেস্টুরেন্টের মতো সুস্বাদু বানাতে হলে কিছু ছোট কৌশল জানলেই হয় 😋নিচে ধাপে ধা...
07/10/2025

ঘরোয়া ভাবে ফ্রাইড রাইস রান্না করা একদম সহজ — রেস্টুরেন্টের মতো সুস্বাদু বানাতে হলে কিছু ছোট কৌশল জানলেই হয় 😋

নিচে ধাপে ধাপে বলছি:

🧂 প্রয়োজনীয় উপকরণ (২–৩ জনের জন্য)

১. কদর চিনিগুড়া – ২ কাপ (আগের দিনের হলে ভালো)

২. ডিম – ২টা

৩. পেঁয়াজ কুচি – ১টা মাঝারি

৪. রসুন কুচি – ১ চা চামচ

৫. গাজর কুচি – ½ কাপ

৬. ক্যাপসিকাম – ¼ কাপ (ঐচ্ছিক)

৭. মটরশুঁটি বা বীনস – ¼ কাপ (ঐচ্ছিক)

৮. সয়াসস – ১ টেবিল চামচ

৯. ভিনেগার – ১ চা চামচ

১০. লবণ – স্বাদমতো

১১. গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ

১২. তেল – ২ টেবিল চামচ

১৩. পেঁয়াজপাতা কুচি – ২ টেবিল চামচ (গার্নিশের জন্য)

🍳 রান্নার ধাপ

*ভাত প্রস্তুত করুন:
ভাতটা ঠান্ডা ও ঝরঝরে হওয়া দরকার। একদম গরম ভাত ব্যবহার করবেন না — তাতে ফ্রাইড রাইস চটচটে হয়ে যায়।

*ডিম ভাজা:
কড়াইয়ে অল্প তেল দিন, ডিম ভেঙে একটু নেড়ে স্ক্র্যাম্বল করে ভেজে তুলে রাখুন।

*সবজি ভাজা:
একই কড়াইয়ে আরও একটু তেল দিন।
তারপর রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।
এরপর গাজর, বীনস, মটরশুঁটি, ক্যাপসিকাম ইত্যাদি দিয়ে ২–৩ মিনিট নেড়ে নিন।

*ভাত যোগ করুন:
এখন ঠান্ডা ভাত ঢেলে দিন এবং মাঝারি আঁচে ভালো করে নেড়ে দিন যাতে সবকিছু মিশে যায়।

*সিজনিং:
সয়াসস, ভিনেগার, লবণ, গোলমরিচ গুঁড়া দিন।
চাইলে সামান্য চিলি সস বা টমেটো সসও দিতে পারেন (স্বাদ অনুযায়ী)।

*ডিম মেশানো:
আগের ভাজা ডিমগুলো যোগ করে সবকিছু মিশিয়ে নিন।

*শেষ টাচ:
পেঁয়াজপাতা কুচি ছড়িয়ে দিন এবং আরও ১ মিনিট নেড়ে চুলা বন্ধ করুন।

আপনার প্রিয়জনকে নিয়ে ঘরেই একদিন ভন্ন ভাবে রান্না করুন। স্বাদ যেমনি হোক আনন্দ হবে ভরপুর।

Address

Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Kador Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kador Food:

Share