31/07/2026
জিয়া উদ্দিনে আজ একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম হাতে ফুল নিয়ে বিক্রি করছে। বাচ্চাটার চেহারা এতটাই মায়াবী, একবার তাকালে চোখ সরাতে ইচ্ছে করে না। তার মিষ্টি কথাগুলোও ঠিক তার চেহারার মতোই সুন্দর। সত্যি বলতে, ওই ফুল বিক্রেতাটাই যেন ফুলের চেয়েও সুন্দর ।🥀
এত সুন্দর একটা নিষ্পাপ শিশু এই বয়সে যার হাতে থাকার কথা খেলনা, বই আর স্বপ্ন; তার হাতেই আজ জীবিকার জন্য ফুল।
জানি না, ভাগ্য তাকে কতটা কঠিন করে তুলেছে। শুধু মনে হলো, কিছু মানুষ জন্ম থেকেই সুন্দর হয়, কিন্তু সুন্দর একটা শৈশব তাদের ভাগ্যে জোটে না।