26/01/2025
বাজারে শীতের সবজি হিসেবে নতুন গাজর উঠেছে ।তাই আপনাদের জন্য গাজর দিয়ে কিছু সুস্বাদু ও মজাদার রেসিপি শেয়ার করব।
👇❤️৬ ধরনের গাজরের রেসিপি একসঙ্গে❤️👇
1…. গাজরের হালুয়া👇
উপকরণ: গাজর-দেড় কেজি (গ্রেট করা),
চিনি- ২ কাপ,
দুধ- ২ লিটার,
এলাচ- ৩/৪ টি,
দারচিনি- ২/৩ টি,
কাজুবাদাম- ১০-১২টি,
ঘি- ৩-৪ টেবিল চামচ
খোয়া: ১৫০ গ্রাম
পদ্ধতি : প্রথমে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। গ্রেট করা গাজর দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। অল্প আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না গাজর নরম হয়। এবার চিনি, এলাচ, দারচিনি দিয়ে আস্তে আস্তে নাড়ুন। মিনিট পাঁচেক পর খোয়া ভাল করে কুরিয়ে ঢেলে দিন পাত্রে।দুধ শুকিয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নাড়তে থাকুন। দুধ শুকিয়ে আসলে অল্প আঁচে ঘি দিয়ে একবার নেড়ে দিন। হালুয়া পাত্রের যখন আর লাগবেনা আর সোনালি বাদামি রং হবে তখন নামিয়ে নিয়ে কাজু বাদাম কু চি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
2…. গাজরের বরফি
উপকরণ:
গাজর ৫০০ গ্রাম,
তেজপাতা ২টি,
দারুচিনি ৩/৪টি টুকরো,
এলাচ ৩/৪টি,
কিসমিস ৭/৮টি,
দুধ ২০০গ্রাম অথবা গুড়া দুধ ৫/৬ চামচ,
পেস্তাবাদাম
চিনি পরিমাণমত
পদ্ধতি:
প্রথমে গাজর ধুয়ে ২০/২৫ মিনিট সিদ্ধ করে জল শুকিয়ে ফেলুন। বেশি পাতলা দুধ হলে ঘন করে জ্বাল দিয়ে রাখুন অথবা গুড়া দুধ দিতে পারবেন। ঠান্ডা করে পিষে নিন অথবা ব্লেন্ড করে রেখে দিন, জল দিবেন না। প্যানে বা কড়াইতে তেল বা ঘি দিয়ে গরম করুন, তেল বা ঘিতে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে মৃঁদু আঁচে নাড়তে থাকুন, এবার ব্লেন্ড করা গাজর তেল বা ঘি দিয়ে নাড়তে থাকুন এবং দুধ ও চিনি দিয়ে নাড়তে থাকুন যতক্ষন না শুকিয়ে আঠালো হয়ে আসে।
যখন শুকিয়ে আঠার মত হবে বা হাতলে একত্রে জমে আসবে তখন বুঝবেন হয়ে গিয়েছে, তখন দ্রুত ট্রেতে বা প্লেটে ঢেলে দিন ও চামচ দিয়ে সমান করার সময় কিসমিস, পেস্তাবাদাম দিয়ে দিন। ঠান্ডা করে বিভিন্ন সাইজ করে কে টে রেখে দিন। তৈরি হয়ে গেল গাজরের বরফি, এবার পরিবেশন করুন।
3…. গাজরের পায়েস
উপকরণ
৪০০গ্রাম ফ্রেশ গাজর
২লিটার দুধ
৩-৪ চা চামচ গুঁড়ো দুধ
২০০ গ্রাম / স্বাদ মত চিনি
২ টেবিল চামচ ঘি
২ চা চামচ কাজু কিসমিস
৩-৪ টে ছোট এলাচ
পদ্ধতি:
সব প্রথম গাজর গুলো ধুয়ে গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে।এবার গ্যাস অন্ করে একটা বড় পাত্রে দুধ হায় ফ্লেমে বসিয়ে গরম হতে শুরু করলে ৫/৬ চামচ দুধ একটা বাটিতে তুলে নিতে হবে | এরপর ওই বাটির দুধে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। অপরদিকে অন্য ওভেনে কড়াই বসিয়ে লো আঁচে ঘি দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে,ঘি গরম হয়ে গলে গেলে গ্রেট করা গাজর দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। নুন দেওয়ার ফলে একটু জল জল হবে | মিডিয়াম আঁচে রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জলটা শুকিয়ে ঘি টা ছাড়বে।৯/১০ মিঃ রান্না করে নিয়ে গাজর অন্য পাত্রে ঢেলে তুলে রাখতে হবে। ওদিকে দুধ ফুটে উঠলে গ্যাস কম করে সমান নেড়ে নেড়ে পুরু হলে গুঁড়ো দুধের গোলা দিয়ে আবারও হায় ফ্লেমে নেড়ে দুধটা মোটামুটি ১ লিঃ & ১/২ লিঃ করতে হবে।দুধের ঘনত্ব বেশ পুরু হলে ভেজে রাখা গাজর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কাজু টুকরো করে ও কিসমিস দিয়ে আবারও নেড়েচেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে।এবার চিনি দিয়ে গলে যাওয়া পর্যন্ত নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে এক-ই সময়ে এলাচ গুঁড়ো বা থেঁতো করে মিশিয়ে দিতে হবে।ব্যস তাহলেই রেডি গাজরের পায়েস |
4…. গাজরের লাড্ডু
উপকরণ:
২কাপ গ্রেটেড গাজর
১/২কাপ ডেজিকেটেড কোকোনাট
১কাপ লিকুইড দুধ
১/২কাপ চিনি
১/২কাপ গ্রেটেড খোয়া ক্ষীর
৩চা চামচ গুঁড়ো দুধ
৪টি ছোট এলাচ
10/12 আমণ্ড বাদাম
২চা চামচ ঘি
পদ্ধতি:
প্রথমে প্যানের মধ্যে ঘি গরম করে ওর মধ্যে গ্রেটেড গাজর টা দিয়ে একটু ভাজতে হবে।গাজর ভাজা হয়ে গেলে ওর মধ্যে লিকুইড দুধ আর চিনি দিতে হবে।এবার দুধটা শুকিয়ে এলে ওর মধ্যে খোয়া ক্ষীর দিতে হবে।
খোয়া ক্ষীর মেল্ট হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো দুধ আর ডেজিকেটেড কোকোনাট টা দিতে হবে।এবার সবকিছু ভালো করে শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে।।এবার মিশ্রণটি একটু ঠান্ডা হলে হাতে তালুর মধ্যে ঘি নিয়ে গোল গোল লাড্ডুর আকারে গড়ে নিতে হবে।
এবার লাড্ডু গুলো কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে উপর থেকে আমণ্ড বাদাম কু চি দিয়ে পরিবেশন করতে হবে।
5…. গাজরের পুডিং
উপকরণ:
২০০গ্রাম গাজর
২টো ডিম
২০০গ্রাম ঘন করে জ্বাল দেওয়া দুধ
৬ টেবিল চামচ গুঁড়ো চিনি
৩ টেবিল চামচ চিনি
১/২ চা চামচ ঘি
১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
পদ্ধতি:
প্রথমে গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে মিক্সিতে মিহি পেস্ট করে নিতে হবে।আলাদা একটা পাত্রে ডিম ভেঙে নিতে হবে,এবার ডিমের মধ্যে একহাতে অল্প অল্প করে দুধ ঢালতে হবে অন্য হাতে চামচ দিয়ে নেড়েচেড়ে দুধ আর ডিম একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে |
এবার যে বাটিতে পুডিং বানানো হবে সেই বাটিতে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে | গ্যাসে কড়াই গরম করে তাতে ৩ টেবিল চামচ চিনি দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে,এবার ক্যারামেলটা আসতে আসতে ঘি মাখানো বাটিতে ঢেলে দিতে হবে | গাজর পেস্ট,ডিম-দুধের মিশ্রণ,ভ্যানিলা এসেন্স আর গুঁড়ো চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আসতে আসতে ক্যারামেলের ওপর ঢেলে দিতে হবে,গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপরে পুডিঙের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে বাটির ১/৩ ডুববে সেই পরিমাণ জল দিয়ে গ্যাস হাই ফ্লেমে ৫ মিনিট রেখে গ্যাস সিম করে ২৫ মিনিট ফুটতে দিতে হবে | ৩০মিনিট পরে ঢাকা খুলে একটা কাঠি পুডিঙের ভেতর ঢুকিয়ে দিয়ে দেখে নিতে হবে যদি কাঠির গায়ে লিকুইড কিছু না লাগে বুঝতে হবে পুডিং হয়ে গেছে,
তখন গ্যাস থেকে পুডিঙের বাটিটা নামিয় নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে একটা ছু রি দিয়ে বাটির চারদিকটা ছাড়িয়ে নিয়ে বাটি উল্টে একটা প্লেটের মধ্যে পুডিংটা ঢেলে নিতে হবে | ৩০মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে কেটে কেটে পরিবেশন করতে হবে
6…. গাজরের পরোটা
উপকরণ:
পুর বানানোর জন্য:
2 টি গাজর
1 চা চামচ কাসুরি মেথি
স্বাদ অনুযায়ী নুন
1 চা চামচ লঙ্কা গুঁড়ো
1 চা চামচ ধনে গুঁড়ো
1 চা চামচ জিরে গুঁড়ো
1 চা চামচ চাট মশলা
1/2 চা চামচ কালো জিরে
ডো তৈরির জন্য:
2 কাপ ময়দা
1/2 চা চামচ চিনি
স্বাদ অনুযায়ী নুন
1 চিমটি বেকিং পাউডার
3 চা চামচ ঘি
প্রয়োজন মতো উষ্ণ দুধ
পরোটা ভাজার জন্য
প্রয়োজন অনুযায়ী ঘি/রিফাইন তেল
পদ্ধতি:
প্রথমেই ময়দার মধ্যে নুন,বেকিং পাউডার, 2 চা চামচ ঘি,চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এবার একটু একটু দুধ দিয়ে মেখে লেচি কেটে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।2 টি গাজর নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিতে হবে।1 চা চামচ কড়াইতে ঘি দিয়ে তাতে কালো জিরে,গাজর,নুন,ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চট মশলা, লঙ্কাগুঁড়ো দিয়ে ভুনতে হবে।কিছুক্ষণ ভুনা হলে কাসুরি মেথি দিয়ে শুকনো করে নিয়ে হাল্কা ঠান্ডা করতে হবে।এবার একটা লেচি নিয়ে ছোট লুচির মতো বেলে তাতে গাজরের পুর ভোরে মুড়ে নিয়ে আবার ডো টিতে ময়দা লাগিয়ে রুটির মতো বড়ো করে বেলে নিতে হবে।এবার প্যানে পরোটাটি দিয়ে প্রথমে সেঁকে নিয়ে তারপর ঘি দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে।এবার গরম গরম পরিবেশন করতে হবে।