News Bangla

News Bangla খবরের খোঁজে

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর ...
10/06/2026

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয়, যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে।

শুনে চাষী তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায়। গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে। পোশাক পরিচ্ছদ দেখে কোন শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে।

সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। চাষী আর একমুহূর্ত সময় নষ্ট না কোরে জলে ঝাপিয়ে পরে এবং ছেলেটিকে উদ্ধার করেন।

এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি, আগু পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষীর বাড়ির সামনে এসে থামলো।

চাষী কিছুটা ভয় পেয়েছিল বৈকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখের স্মিত হাসি চাষীকে কিছুটা আস্বস্ত করেন। তিনি স্মিত হেসে বলেন,

--- "আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়ে ছিলেন?" কৃষক মৃদু হেসে বললেন,

--- "আজ্ঞে হ্যা।" সেই ব্যক্তি এরপর গরিব চাষীর হাত ধরে অশ্রু সজল চোখে বলেন,

--- "আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি?" চাষী প্রথমে কিছু নিতে রাজি হয় না, শেষ মেষ অনেক অনুরোধের পর বলেন,

--- "দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করদেন তাহলেই আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।" এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন,

--- "ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে, এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো।"

এরপর অনেক বছর কেটে গেছে। চাষীর ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরো গভীর হয়েছে। দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ন আলাদা।ধনীর দুলালের আকর্ষণ রাজনীতি, আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান।

স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে।গবেষক বন্ধুর এক একটা গবেষণা পত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে। তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে।

এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয়। অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায়, তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে।

দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধুর। এবং সম্পূর্ন সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে। কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ন থাকতো

জানেন এই দুজন কে? সেই চাষীর ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী, পেনিলিসিলিনের আবিস্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

♥- - - - - - - সমাপ্ত - - - - - - - -♥

বন্ধুত্বের কোনো শেষ নেই। বন্ধুত্ব, সৃষ্টিকর্তার এক অমূল্য সৃষ্টি। ওদের ছাড়া জীবন সত্যিই খুব অসম্পূর্ণ। এই পোস্টটা আমাদের আইডি সমস্ত ফলোয়ার বন্ধুদের উৎসর্গ করলাম ।

26/05/2026

লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রাকৃতিক সৌন্দর্যায়ন ও দৃষ্টিনন্দন মুহূর্তটি ক্যামেরাবন্দি করলাম!

রাজনীতিতে সমঝোতা কতটা হয় সেটা আমার জানা নেই কিন্তু সংসার রাজনীতি সমঝোতার বিকল্প নেই!একটি দল হারলে অন্যজন স্বভাবতই "সেভেন...
24/05/2026

রাজনীতিতে সমঝোতা কতটা হয় সেটা আমার জানা নেই কিন্তু সংসার রাজনীতি সমঝোতার বিকল্প নেই!
একটি দল হারলে অন্যজন স্বভাবতই "সেভেন আপ" বা পেনাল্টি মিসের মতো বিষয়গুলো নিয়ে হাসাহাসি করে। ম্যাচ চলাকালীন সময়ে বসার ঘরে দুই মেরুর দুই সমর্থক যেন আস্ত একটি স্টেডিয়ামের আমেজ তৈরি করেন। ভিন্ন মতাদর্শ বা পছন্দের প্রতি সম্মান প্রদর্শন এবং অন্যজনের আবেগকে হাসিমুখে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়।

22/05/2026

স্কুলের চেয়ারম্যানের অপমানে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবেকুন নাহার আত্মহত্যা করেন।

20/05/2026

কুমিল্লা জেলার অক্সফোর্ড একাডেমী কেজি শ্রেণীর শিক্ষার্থী মোঃ তাসিনুর রহমান জিহাদ গত ১৮ মে ২০২৬ তারিখে কুসাইতলি সাহেব বাড়ির মসজিদ সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মারা যায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

19/05/2026

মা কিংবা নিজ পরিবার যেখানে সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে মায়ের হাতে শিশুর নির্মম নির্যাতনের শিকার হওয়া চরম মানসিক ও সামাজিক ব্যাধি।
আড়াই বছরের নিজ শিশুকন্যাকে নির্মমভাবে মারধরের ভিডিও গোপন ক্যামেরায় ধরা পড়ার পর, অভিযুক্ত মা সুমি আক্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

18/05/2026

স্বামীকে টুকরো টুকরো করে স্ত্রী অবাক করা স্বীকারোউক্তি!
সাম্প্রতিক সময়ে শরীয়তপুরের চন্দ্রপুর এলাকায় মালয়েশিয়া প্রবাসী জিয়া সরদারকে হত্যার পর তার মরদেহ টুকরো করে ফ্রিজে রাখার ও নদীতে ফেলে দেওয়ার মতো একটি লোমহর্ষক ঘটনা ঘটে। নিহতের স্ত্রী আসমা আক্তারকে পুলিশ আটক করলে তিনি অবাক করা স্বীকারোক্তি দেন।

17/05/2026

সিনেমার গল্পকেও হার মানিয়ে ১৯৬৯ সালে সাগরে নিখোঁজ জেলে ২০২৬ সালের ফিরলেন পরিবারে।

16/05/2026

ভারতের উত্তরপ্রদেশে আঘাত হানা প্রবল ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপথে কমপক্ষে ১১৭ জনের মৃত্যু হয়েছে!

15/05/2026

২০২৬ সালের মে মাসের শুরুর দিকে, ওয়াশিংটন ডিসির ১৬৮ ফুট উঁচু ফ্রেডেরিক ডগলাস মেমোরিয়াল ব্রিজের ওপর গুইডো রেইখস্টাডটার (Guido Reichstadter) নামক এক ব্যক্তি প্রায় ৫-৬ দিন ধরে অবস্থান করে একাই প্রতিবাদ চালিয়েছেন। মূলত ইরান যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার বন্ধের দাবিতে তিনি এই দীর্ঘ ও দৃশ্যমান প্রতিবাদটি করেন।মূল ঘটনাটি সংক্ষেপে:প্রতিবাদকারী: গুইডো রেইখস্টাডটার, যিনি এর আগেও বিভিন্ন প্রতিবাদে যুক্ত ছিলেন। মে ১, ২০২৬ তারিখে তিনি ব্রিজের ওপর ওঠেন এবং মে ৬, ২০২৬ তারিখে ডিসি ফায়ার ডিপার্টমেন্টের সহায়তায় নিচে নেমে আসেন। তিনি মার্কিন-ইরান যুদ্ধ এবং এআই (AI) উন্নয়নের প্রতিবাদ করছিলেন। যদিও পুলিশ ঘটনাস্থলে ছিল, কিন্তু তিনি কয়েক দিন ধরে কোনো লক্ষণ ছাড়াই উপরে অবস্থান করেন। অবশেষে ৬ মে পুলিশ তাকে নিচে নামিয়ে আনে এবং একাধিক চার্জে গ্রেফতার করে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে, কারণ তিনি দিনের পর দিন ব্রিজের চূড়ায় অবস্থান করছিলেন।

Address

Textile, Baizid Bostami Road, Nasirabad I/A
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share