Yeasmin's Cookery

Yeasmin's Cookery Homemade Premium Food
(1)

স্পঞ্জ কেক, ময়েস্ট কেক এবং পাউন্ড কেকের পার্থক্য ❤প্রথমেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লিখছি।★স্পঞ্জ কেকঃ ...
15/01/2026

স্পঞ্জ কেক, ময়েস্ট কেক এবং পাউন্ড কেকের পার্থক্য ❤
প্রথমেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লিখছি।

★স্পঞ্জ কেকঃ বার্থডে, এনেভার্সারি বা যেকোনো ওকেশনে আমরা বেস হিসেবে স্পঞ্জ কেক তৈরি করি।
ডিমের ফোম, অল্প ময়দা দিয়ে এই কেকটা তৈরি হয়।
ডিমের ফোমের কারণেই কেকটা স্পঞ্জ হয়।

এই কেকে তেল দিতে হয় না, আমি দেই কারণ আমার কাছে মনে হয় তেল না দিলে বেশি ড্রাই হয়ে যায়।

ডেকোরেশন এর আগে অবশ্যই কেকে সুগার সিরাপ বা স্প্রাইট টাইপ কিছু দিতে হবে।
এই কেকটা এমনি খাওয়া যাবেনা,গলায় আটকে যাবে।

বেক হতে সময় ও কম লাগে।
কেক ডেকোরেশন এর ৮-১০ ঘন্টা পর খেলে বেশি স্বাদ পাওয়া যাবে।

১ডিমের স্পঞ্জ কেকের রেসিপিঃ
ডিম ১ টি
চিনি ১/৪কাপ
হোয়াইট ভিনেগার ১/৪চা.চামচ (ভিনেগার দিলে ফোম দ্রুত হয়, আর কেক ডেবে যাওয়ার চান্স একটু কমে)
তেল ১টেবিল.চামচ (অপশনাল)
ময়দা ১/৪ কাপ
বেকিং পাউডার ১/২ চা চামচ
বেকিং সোডা ১/৪ চা.চামচ (সোডা অপশনাল, আমার কাছে মনে হয় ভিনেগার এবং সোডা একসাথে দিলে কেকের সাইজ অনেক বাড়ে)
লবণ সামান্য পরিমাণে (অপশনাল)
এসেন্স ১/২চা.চা

★ময়েস্ট কেকঃ এই কেকটাও ডেকোরেশন কেকের বেস হিসেবে তৈরি করা হয়। এক্ষেত্রে কেক তৈরিতে খরচ বেশি হয়। এমনিও খাওয়া যায় কিন্তু ক্রীমের সাথে খেতে বেশি মজা।
বেক হতে সময় বেশি লাগে।
ময়েস্ট কেকে আমরা সাধারণত দুধ,ভিনেগার,বাটারমিল্ক,দই,বেকিং সোডা বা গরম পানি ব্যবহার করে থাকি।
ডিমের ফোমের গুরুত্ব এক্ষেত্রে কম।

১ডিমের ময়েস্ট কেকঃ
ডিম ১টি
চিনি ১/২ কাপ
কুসুম গরম দুধ ১/৪ কাপ
ভিনেগার ১/৪ চা.চামচ
ময়দা ২/৩ কাপ
বেকিং পাউডার ১/২ চা.চামচ
বেকিং সোডা ১/৪ চা.চামচ
লবন ১/৪ চা.চামচ
তেল ১/৪ কাপ
গরম পানি ২টেবিল.চামচ
এসেন্স ১/২ চা.চামচ

পাউন্ড কেকঃ এটা মূলত টি টাইম কেক বা ট্রাভেল কেক। বিকেলে চায়ের সাথে এই কেকটা আমরা খাই। কেকটাতে অবশ্যই কেক ফ্লাওয়ার ব্যবহার করতে হবে(ঘরে বানাতে ১কাপ ময়দা থেকে ২টেবিল.চামচ ময়দা সরিয়ে, ২টেবিল.চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে চেলে নিতে হবে)।
এই কেকে বাটার,ডিম,কেক ফ্লাওয়ার,চিনি এ চারটি উপকরণ প্রায় সমপরিমাণ থাকে। অল্প কমবেশি হলে সমস্যা নেই।
বাটারের পরিবর্তে তেল দিয়েও করা যাবে, সেক্ষেত্রে স্বাদ একটু কম হবে।
এই কেকের ব্যাটার তুলনামূলক অনেক ভারী হয়। মোল্ডের দেওয়ার পর চামচ দিয়ে সমান করে নিতে হবে।
ক্রীম দিয়ে ডেকোরেশন করার দরকার হয়না। এটা এমনিতেই অনেক মজা।
কমপক্ষে ২টা ডিম ছাড়া পাউন্ড কেক সম্ভব না।

২ ডিমের পাউন্ড কেকঃ
ডিম ২ টি
চিনি ১/২ কাপ
বাটার ১০০গ্রাম বা ১/২ কাপ (বাটার না থাকলে ১/২ কাপ তেল)
ময়দা ২/৩ কাপ
কর্নফ্লাওয়ার ২টেবিল.চামচ
গুড়া দুধ ১টে.চা(অপশনাল)
বেকিং পাউডার ১/২চা চামচ
লবণ ১/৪ চা.চামচ
এসেন্স ১/২চা.চামচ

★স্পঞ্জ কেক চুলায় ভালো হয়, বাকিসব কেক ওভেনে ভালো হয়।

★ব্লেন্ডারে ডিমের ফোম হয় না। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন।

★আটা দিয়ে কেক ভালো হবেনা,
কেক তৈরিতে ময়দা ই নিতে হবে।

★বিট করে যারা চিনি গলাতে না পারেন তারা চাইলে চিনি গুড়া করে নিতে পারেন, কারণ চিনি না মিশলে কেক হবে না। তাপে চিনি গলে যাবে কেকের ক্ষেত্রে এটা আশা করা যায় না।

শেষ টিপসঃ ময়দার প্যাকেট কিনে এনে প্যাকেট টা খোলার পর কেক খুব সুন্দর হবে।
ময়দা পুরনো হয়ে গেলে পাউরুটি/ব্রেড টাইপ খাবার সুন্দর হবে।

#সংগ্রহিত

নানু আমাদের বাসায় আসছে, কিছুদিন থাকবে। প্রায় দশবছরের মতো হতে চললো মাথার তার মা*র ছি%*ড়ে লন্ডভন্ড হয়ে গেছে। ইদানিং কিছুই ...
26/10/2025

নানু আমাদের বাসায় আসছে, কিছুদিন থাকবে। প্রায় দশবছরের মতো হতে চললো মাথার তার মা*র ছি%*ড়ে লন্ডভন্ড হয়ে গেছে। ইদানিং কিছুই চিনে না। আমার আম্মুরে কয় "আফা" আব্বুরে কয় "ভাই"।"

সন্ধ্যায় ভাগ্নিরে বুকে নিয়ে শুয়ে আছি, হঠাৎ নানু আমার রুমে এসে কয়,
আপনি কি এই বাড়িতে নতুন ভাড়া আইছেন?
কইলাম, হুম। হেতি কয়, ওও। এউগ্গা কেডা?
উত্তরে কইলাম, আমার মেয়ে।
স্বামী কি করে?
নাই। আরেক বেডি নিয়ে ভাইগা গেছে।
শুনে বড্ড দুঃখ পাইলো। আমিও স্বামীর নামে আরও বেশকিছু অভিযোগ করলাম। নানু হাত আসমানে তুলে আল্লাহর কাছে বিচার চাইলো। সাথে আমিও সায় দিলাম। দুজন মিলে ঘন্টাখানেক অভিশাপ দিলাম।

জানিনা কে আমার স্বামী, তবুও দুজন মিলে ব%*কলাম। একটু কানলাম। এখন বুকটা হালকা লাগছে।

কপি পোস্ট

05/03/2025

কে লিখেছে জানিনা কিন্তু হাসতে হাসতে শেষ...🤣🤣

আমার মত যাদের বিয়ে ২০১১-১৫ সালের আগে হয়েছে তাদের এখনকার সময়ের বিয়ের ভিডিওগুলো দেখলে মনের ভিতর হয়তো আমার মত চাপা কষ্ট অনুভব হয়। আমি আমার বিয়ের ভিডিও যতবার দেখি ততবার কান্না করি। কি মনে করেছেন, দুঃখে কান্না করি? না, রাগে কান্না এসে পড়ে।
এবার আসি আসল কথায়। এখনকার বিয়ের ভিডিওগুলোতে মনে হয় কোন রাজকুমারী আর রাজকন্যার গল্প, যেন কোন বলিউড সিনেমাকে হার মানিয়ে দেয়।
এবার আমার বিয়ের ভিডিওর সংক্ষেপে বিবরণ দেই।
* শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর তাজমহলের ভিতর থেকে আমার আর আমার বরের ছবি বের হয়ে আসলো এবং ৩০ মিনিটের মত ছবির পর্ব চললো।
* এরপর থেকে শুরু হলো তাদের আসল প্রতিভার প্রকাশ ঘটানো। আকাশে আমার ছবি, ঝরনায় আমার ছবি। ২ টা গোলাপ পাশাপাশি ফুটে আছে যার একটাতে আমার আর একটাতে আমার বরের ছবি। আমার বরের ছবি মাঝখানে রেখে চারপাশে আমার অসংখ্য ছবি ঘুরছে। আরো আছে প্লেন এর পাখাতেও আছে আমার ছবি, পাখির ডানাতেও আছে। পৃথিবীর সবখানেই আছি আমরা দুজন কখনো India, কখনো Bangkok, কখনো Switzerland এর বরফের চিপায়। আহা সে কি দৃশ্য বলার ভাষা রাখে না। honeymoon এর প্রয়োজন নেই।
* এরপর মূল ভিডিও শুরু হলো কিন্তু তার মাঝে মাঝে আমার ছবি। যেমন, আমার শশুর আর আমার বাবা কোলাকুলি করছে তাদের মাঝখানে ফুচ করে আমার ছবি।
*আমাকে দেখালে লাফাতে লাফাতে বরের ছবি আবার বরকে দেখালে বরের বুকে ভিতর থেকে বেরিয়ে আসে আমার ছবি।
* এবার ৩০ মিনিট শুধু খাওয়ার ভিডিও। কি মনে করেছেন এখানে আমাকে মাফ করে দিয়েছে?হতেই পারে না, খাওয়ার মাঝে মাঝে আমার ছবি দিয়ে আপনাদের মনে করিয়ে দিবে যে এইটা কোনো খাবারের রিভিউ এর ভিডিও নয় এইটা আমার বিয়ের ভিডিও। এক কথায় তাদের যত ক্রিয়েভিটি জানা আছে তা এই বিয়ের ভিডিওতে প্রমান করেই ছাড়বে।
* আর বিদায়ি পর্বে তারা বউ ছাড়া ভিডিও করতে রাজি আছে কিন্তু " আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি" এই গান ছাড়া বিদায় দৃশ্য অসম্ভব। এই গান যেদিন রিলিজ হয়েছিল তার পর থেকে একটা বিয়ের ভিডিও পাওয়া খুব দুঃসাধ্য যেখানে এই গান ছাড়াই বিদায় হয়েছে....🙂

প্রায় দেড় মাস কর্মবিরতির পরে কাজে ফিরলামমিরসরাই এর ঐতিহ্য বাহি লাউ ডেলিভারি দিয়ে। ব্যক্তিগত কাজের জন্য সেল আপডেট বা সেল ...
06/02/2025

প্রায় দেড় মাস কর্মবিরতির পরে কাজে ফিরলাম
মিরসরাই এর ঐতিহ্য বাহি লাউ ডেলিভারি দিয়ে।

ব্যক্তিগত কাজের জন্য সেল আপডেট বা সেল পোস্ট নিয়মিত দিতে পারব না।

যাদের খাবার লাগবে সরাসরি কল বা মেসেজ দিবেন।

20/01/2025

বিকেলের নাস্তা

04/01/2025
২৫ সালের ১লা জানুয়ারি শুরু ৫০০ গ্রাম নারিকেল চিড়া ডেলিভারির মাধ্যমে
01/01/2025

২৫ সালের ১লা জানুয়ারি শুরু
৫০০ গ্রাম নারিকেল চিড়া ডেলিভারির মাধ্যমে

বছরের শেষ দিন টা শেষ হলো এক কেজি চালের নাড়ু ডেলিভারি দিয়ে। যদি ও ১৫ ডিসেম্বর থেকে সেল পোস্ট/সেল বন্ধ রাখছিলাম।
31/12/2024

বছরের শেষ দিন টা
শেষ হলো এক কেজি চালের নাড়ু ডেলিভারি দিয়ে।
যদি ও ১৫ ডিসেম্বর থেকে সেল পোস্ট/সেল বন্ধ রাখছিলাম।

আজকের ডেলিভারি১ কেজি জলপাই সত্ব ১ কেজি জলপাই আচার
09/12/2024

আজকের ডেলিভারি
১ কেজি জলপাই সত্ব
১ কেজি জলপাই আচার

আজকের ডেলিভারি ৬ পিচ নামাজের হিজাব দেড় কেজি জলপাই সত্ব
08/12/2024

আজকের ডেলিভারি ৬ পিচ নামাজের হিজাব
দেড় কেজি জলপাই সত্ব

আজকের কাজ
06/12/2024

আজকের কাজ

Address

Halishahar
Chittagong

Telephone

+8801772715466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yeasmin's Cookery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share