Pitha Pundit

Pitha Pundit বিন্দু পরিমাণ কোন রকমের ভেজালের মিশ্রণ ছাড়া সম্পূর্ণ বিশুদ্ধ খাবার/পণ্যের সমাহার �

এছাড়াও আমরা বাসায় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে নিজস্ব তত্ত্বাবধানে পিঠাসহ আরও বিভিন্ন ধরণের রুচিশীল, স্বাস্থ্যসম্মত খাবার তৈরী করে শুধুমাত্র চট্টগ্রাম শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি। অফিস অথবা বাসায় এবং শিক্ষা-প্রতিষ্ঠান ও যেকোন সামাজিক অনুষ্ঠানের জন্য আপনি নিশ্চিন্তে আমাদেরকে পিঠার অর্ডার করতে পারেন। আমরা আপনাকে দিবো রুচিশীল, নির্ভেজাল ও স্বাস্থ্যসম্মত খাবারের সম্পূর্ণ নিশ্চয়তা। যেকোন অফিসের ওপেনিং অনুষ্

ঠান, সভা, সেমিনার, আকদ, বিয়ে এমনকি যদি আপনার অফিসে সকাল ও বিকালের নাস্তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের পিঠার অর্ডার নিতে চাইলে আমরা আপনার জন্য চট্টগ্রাম শহরের যেকোন জায়গায় হোম ডেলিভারি দিতে প্রস্তুত আছি ও ভবিষ্যতে থাকব বলে বিশ্বাস রাখি শুধুমাত্র আপনাদের সহযোগিতার মাধ্যমে।

21/07/2025

দ্রুত শেয়ার করুন উত্তরা দিয়াবাড়ি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাইসা চাচাতো বোন হারিয়ে গিয়েছে যদি কেউ সন্ধান দিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন-01925932229/01912321732প্লিজ
আসুন সবাই সহযোগিতা করি

 #কাঁঠাল  #বিভিন্ন_জাতের_রসালু_কাঁঠাল #পুষ্টিকর #সুস্বাধুু_ফল #পার্বত্য_কাঁঠাল #কাঁঠালের_সমারোহ #বাংলাদেশের_জাতীয়_ফল  #জ...
22/06/2025

#কাঁঠাল
#বিভিন্ন_জাতের_রসালু_কাঁঠাল
#পুষ্টিকর
#সুস্বাধুু_ফল
#পার্বত্য_কাঁঠাল
#কাঁঠালের_সমারোহ
#বাংলাদেশের_জাতীয়_ফল
#জাতীয়_ফল
#গ্রীষ্মকালীন_ফল
#ফলের_রাজা
#বিভিন্ন_রোগ_প্রতিরোধ_ক্ষমতা
#কাঁঠালের_উপকারিতা
#কাচাপাঁকা_কাঁঠাল
#বিচির_উপকারিতা
#শিকড়ের_উপকারিতা
#কাঁঠালের_অপকারিতা

🌿👌 কাঁঠাল একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল, যা স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী। যেসকল পুষ্টি মানুষের দেহে প্রয়োজন তার প্রায় সবই কাঁঠালের মধ্যে আছে। এজন্যই বাঙালিরা পুষ্টির অভাব পূরণ করার জন্য কাঁঠাল খেয়ে থাকেন। শুধু তাই নয় কাঁঠাল পুষ্টির রাজা এবং গরিবের খাদ্য হিসেবে পরিচিত। কাঁঠাল কাঁচা, পাকা, খোসা, বীজ, শিকড় সবভাবেই খাওয়া যায় এবং প্রতিটি স্তরই পুষ্টির চমৎকার উৎস। 🌿🍇

👌🍇👌 কাঁঠালের যত অতুলনীয় গুণ 🌿🍒🌿

✅ কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এর বৈজ্ঞানিক নাম Artocarpus heterophyllus এবং ইংরেজিতে Jackfruit. কাঁঠাল বাংলাদেশে জন্মানো এমন একটি ফল যার প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ।

🌿 বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের স্বাস্থ্যগত বিশেষ উপকারিতা ও অপকারিতা 🌿

✍️ কাঁচা ও পাকা কাঁঠালের স্বাস্থ্য উপকারিতা 👌

✅ পুষ্টিবিদরা বলছেন, কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর। এবং মানবদেহের জন্য প্রয়োজনীয় সব উপাদান যেমন- বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি-১, বি-২, থায়ামিন,রিবোফ্লাভিন,পটাশিয়াম,ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাংগানিজ,কপার আয়রনসহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান পাওয়া যায়। এ ছাড়া আমিষ, শর্করা ও বিভিন্ন রকম ভিটামিনের ভাণ্ডার হচ্ছে এই কাঁঠাল ।

যেমনঃ- 🌿 উপাদান: প্রতি ১০০ গ্রাম কাঁঠালে শক্তি ৩৯৭ কিলোক্যালরি, খাদ্য-আঁশ ২.০০ গ্রাম, চিনি ১৯.০৮ গ্রাম, স্নেহ- ০৬৪ গ্রাম, প্রোটিন ১.৭২ গ্রাম, ভিটামিন এ ৫ মাইক্রোগ্রাম, ভিটা ক্যারোটিন ৬১ মাইক্রোগ্রাম, লুটিন জিয়াক্সানথিন ১৫৭ মাইক্রোগ্রাম, থায়ামিন (বি১) ০.১০৫ মিঃগ্রাম, রিবোফ্লাবিন (বি২) ০.৫৫ মিঃগ্রাম, নায়াসিন (বি৩) ০.৯২ মিঃগ্রাম, প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) ০.২৩৫ মিঃগ্রাম, ভিটামিন (বি৬) ০.৩২৯ মিঃগ্রাম, ফোলেট (বি৯) ২৪ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ১৩.৮ মিঃগ্রাম, ভিটামিন ই ০.৩৪ মিঃগ্রাম, ক্যালসিয়াম ২৪ মিঃগ্রাম, লৌহ ০.২৩ মিঃগ্রাম, ম্যাগনেসিয়াম ২৯ মিঃগ্রাম, ম্যাঙ্গানিজ ০.০৪৩ মিঃগ্রাম, ফসফরাস ২১ মিঃগ্রাম, পটাসিয়াম ৪৪৮ মিঃগ্রাম, সোডিয়াম ২ মিঃগ্রাম, জিংক ০.১৩ মিঃগ্রাম ও অন্যান্য।

✅ কাঁঠালে থাকা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে।

✅ কাঁঠালে থাকা ভিটামিন সি চুল,দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে সহায়তা করে। এ ছাড়া ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

✅ কাঁঠালে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে।

✅ কাঁঠালে বিদ্যমান ফাইটো-নিউট্রিয়েন্টস আলসার, পাইলস ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং বার্ধক্য ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে।

✅ কাঁঠালে রয়েছে পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদরোগের ঝুঁকি কমায়।

✅ কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

✅ কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও বলিরেখা কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। মুখে বলিরেখা পড়তে বাধা দেয়। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে সৃষ্টিকারী ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করতে লড়াই করে। যা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী।

✅ কাঁঠালে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে, যা উচ্চরক্তচাপ ও হার্টও ভালো রাখে।

✅ কাঁঠালে রয়েছে কার্বোহাইড্রেট ও ক্যালোরি। এজন্যই কাঁঠাল খেলে তাৎক্ষণিকশক্তিপাওয়াযায়।

✅ কাঁঠালে প্রচুর পরিমাণে আঁশ থাকায় হজমের সমস্যা দূর করে। যা হজমশক্তি বাড়ায়, পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

✅ কাঁঠালে থাকা ক্যালশিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে ও অস্টিওপোরসিস রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

✅ কাঁঠালে আয়রন থাকে, যা রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়ায়। রক্তাল্পতায় রোগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী যা দেহের রক্তস্বল্পতা দূর করে।

✅ কাঁঠালে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই এবং ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ কম হওয়ায় ওজন বাড়ার খুব একটা আশঙ্কা থাকে না

✅ টেনশন, নার্ভাসনেস ও বদ হজম কমাতে কাঁঠালে ভূমিকা অনেক।

✅ দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়।

✅ কাঁঠালে থাকা ম্যাঙ্গানিজ ও খনিজ উপাদান যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

✅ কাঁঠালে থাকা ভিটামিন বি-৬ হৃদরোগের ঝুঁঁকি কমায়।

✅ মায়ের পুষ্টিতে: প্রতিদিন ২০০ গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়ে যায়।

✍️ 🌿 কাঁঠালের বিচির উপকারিতা 🌴👌

✅ কাঁঠালের বিচিতে রয়েছে ভিটামিন বি-১ ও বি-১২ এর ভালো উৎস।এছাড়াআছেভিটামিনএ, ও সি, থায়ামিন, নায়াসিন, লিগন্যান, আইসোফ্ল্যাভোন এবং স্যাপোনিনের মতো ফাইটো ক্যামিক্যালস। যা মানব দেহের জন্য উপকারী।

✅ কাঁঠালের বিচিতে প্রতি ১০০ গ্রামে শক্তি পাওয়া যায় ৯৮ ক্যালরি। এ ছাড়া প্রতি ১০০ গ্রামে থাকে কার্বোহাইড্রেট ৩৮.৪ গ্রাম, প্রোটিন ৬.৬ গ্রাম, ফাইবার ১.৫ গ্রাম, চর্বি ০.৪ গ্রাম, ক্যালসিয়াম ০.০৫ থেকে ০.৫৫ মিলিগ্রাম, ফসফরাস ০.১৩ থেকে ০.২৩ মিলিগ্রাম, আয়রন ১.২ মিলিগ্রাম, সোডিয়াম ২ মিলিগ্রাম ও পটাশিয়াম ৪.০৭ মিলিগ্রাম।

✅ কাঁঠালের বিচিতে আছে শর্করা যা শক্তির উৎকৃষ্টউৎস।

✅ বিচিতে প্রোটিনও আছে যা কি না মাংসপেশি গঠনে ভূমিকা রাখে।

✅ ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কারণে এর গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে এটি ওজন না বাড়িয়েই যোগাতে পারে অনেক এনার্জি।

✅ যে সমস্ত মানুষ মাছ, মাংস কম খায় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠাল বিচি উৎকৃষ্ট খাবার।

✅ কাঁঠালবিচির জীবানুনাশক গুণও রয়েছে। এটি Escherichia coli I Bacillus megaterium ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং এতে থাকা বিশেষ উপাদান Jacalin এইডস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে সফল বলে প্রমাণিত হয়েছে।

✅ এটি বলিরেখা দূর করে এবং ত্বকের বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে।

✅ কাঁঠালের বিচি খেলে চুলের আগা ফাটা সমস্যা রোধ করে ও চুল পড়া কমাতে সাহায্য করে।

✅ এতে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয় রক্ত সঙ্কোচন প্রক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে।

✅ কাঁঠালের বিচিতেও রয়েছে প্রোটিন। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কাঁঠালের বিচি খেতে পারেন। ফলে শরীরের রক্ত সরবরাহ বাড়বে। এ ছাড়া কাঁঠালে থাকা কপার থাইরয়েডগ্রন্থি ভালো রাখে।

✅ কাঁঠালের বিচিতে থাকা এন্টি অক্সিডেন্টগুলো ক্যান্সার প্রতিরোধী এবং বার্ধক্যের প্রভাব সৃষ্টিকারি উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে।

✍️🌴 কাঁঠালের খোসার উপকারিতা 🌿👌

✅ কাঁঠালের খোসা দিয়ে তৈরি করা যায় জেলি। কারণ এতে ভিটামিন সি ও প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান পাওয়া যায়।

✅ কাঁঠালের খোসা দিয়ে তৈরি জেলিতে ক্যালশিয়ামের ও পটাশিয়াম মতো খনিজ উপাদানগুলো শরীরে সোডিয়ামের প্রভাব নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ ও হৃদস্পন্দন ঠিক রাখতে অনেকটা সাহায্য করে থাকে।

✅ এছাড়াও এই জেলিতে রয়েছে বিটা ক্যারোটিন যা সেল ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।

✍️🌱 কাঁঠালের শিকড়ের উপকারিতা 🌿👌

✅ যাদের হাঁপানি সমস্যা রয়েছে তারা কাঁঠালের শিকড় সিদ্ধ করে তা গ্রহণ করলে হাঁপানি সমস্যা সহজে নিরাময় করতে সহায়তা করে।

✅ কাঁঠালের শিকড় জ্বর ও ডায়রিয়া নিরাময়ে খুব ভালো উপকার করে।

✅ তাছাড়াও চর্মরোগ সমস্যার সমাধানে খুবই কার্যকরী ।

✍️🌿 কাঁঠালের কিছু অপকারিতা বা সতর্কতা 🌿👌

✅ অতিরিক্ত গ্যাস:
অনেকের ক্ষেত্রে অতিরিক্ত কাঁঠাল খেলে গ্যাস হওয়ার সমস্যা হতে পারে, কারণ এতে প্রচুর ফাইবার থাকে।

✅ রক্তচাপ বৃদ্ধি:
যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য অতিরিক্ত কাঁঠাল ক্ষতিকর হতে পারে, কারণ এটি রক্তে শর্করার মাত্রা এবং ইনসুলিন হরমোনের পরিবর্তন ঘটিয়ে রক্তচাপ বাড়াতে পারে।

✅ অ্যালার্জি:
কিছু মানুষের কাঁঠাল বা এর ল্যাটেক্স থেকে অ্যালার্জি হতে পারে, যার ফলে চুলকানি, ফোলাভাব বা ফুসকুড়ি দেখা যেতে পারে।

✅ পেট ফাঁপা:
অতিরিক্ত পরিমাণে কাঁচা কাঁঠালের গুঁড়ো খেলে পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে।

✅ অন্যান্য খাবারের সাথে প্রতিক্রিয়া:
কাঁঠালের সাথে কিছু খাবার যেমন- ঢেঁড়স, পান, পেঁপে, এবং দুধ একসাথে খাওয়া উচিত নয়। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে, তাঁদের কাঁঠাল খাওয়ায় কিছুটা বিধিনিষেধ আছে। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের কাঁঠাল না খাওয়াই ভালো তাছাড়াও অধিক পরিমাণে কাঠাল খেলে তা বদহজম হতে পারে।

✍️ তবে সতর্কতা অবলম্বন করে পরিমিত পরিমাণে কাঁঠাল খেলে এর উপকারিতা পাওয়া সম্ভব 👌

👌 কাঁঠাল খাওয়ার পর কি কি ফল খাওয়া যাবে না-

✅ দুধঃ
কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে পেট ফুলে যেতে পারে এবং ত্বকে ফুসকুড়ি আবার সাদা সাদা দাগের সমস্যা দেখা দিতে পারে।

✅ পেঁপেঃ
কাঁঠাল খাওয়ার পরে আপনি যদি পেঁপে খেতে যান তাহলে মুখে বা শরীরে এলার্জি চুলকানির সমস্যা দেখা দিতে পারে।

✅ ঢেঁড়সঃ
কাঁঠাল খাওয়ার পর যদি ঢেঁড়স খেয়ে থাকেন তাহলে এসিডিটির সমস্যা দেখা দিতে পারে।

🌿🍒 "রসে টইটম্বুর, স্বাদে অতুলনীয়, জাতীয় ফল কাঁঠাল। দুপুর রোদে এক থালা কাঁঠাল, যেন অমৃত।কাঁঠাল প্রকৃতির এক দারুণ উপহার। এটি বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা একটি ফল যা এই গরমে সবাইকে স্বস্তি এনে দেয়। তাই কাঁঠাল আমাদের প্রকৃতি প্রেমিকের কাছে জনপ্রিয় একটি ফল।" 🌿🍇

#দিশা- Mohammad Ashaduzzaman
#স্বত্ত্বাধিকারী- Pitha Pundit
PageLink: https://www.facebook.com/pithapundit/

#পিঠা_পন্ডিত
#মোহাম্মদ_আসাদুজ্জামান

 #লিচু #বিভিন্ন_জাতের_রসালু_লিচু #রাজশাহী_লিচু #লিচুর_রাজা #পার্বত্য_এলাকায়_চাষ #গ্রীষ্মকালীন_ফল #ফলের_রাজা #রোগ_প্রতিরো...
21/06/2025

#লিচু
#বিভিন্ন_জাতের_রসালু_লিচু
#রাজশাহী_লিচু
#লিচুর_রাজা
#পার্বত্য_এলাকায়_চাষ
#গ্রীষ্মকালীন_ফল
#ফলের_রাজা
#রোগ_প্রতিরোধ_করে
#লিচুর_উপকারিতা
#লিচুর_অপকারিতা

★🌿 লিচু ফলের উপকারিতা ও অপকারিতা ★🌿

🌿👌 লিচু একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য উপকারী। লিচু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম প্রক্রিয়া উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। 🌿🍇

✍️ লিচুর অসংখ্য উপকারিতা 👌

✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

✅ হজম প্রক্রিয়া উন্নত করে:
লিচুতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।

✅ হৃদরোগের ঝুঁকি কমায়:
লিচুতে থাকা পটাসিয়াম রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

✅ ত্বকের স্বাস্থ্য ভালো রাখে:
লিচুতে থাকা ভিটামিন সি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।

✅ রক্ত সঞ্চালন বাড়ায়:
লিচুতে থাকা উপাদান রক্ত সঞ্চালনকে উন্নত করে।

✅ ওজন নিয়ন্ত্রণে রাখে:
লিচুতে ফাইবার বেশি এবং ক্যালোরি কম থাকে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

✅ হাড় মজবুত করে:
লিচুতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড়কে মজবুত করে।

✅ ভাইরাস সংক্রমণ রোধে সাহায্য করে:
লিচুতে লিচিট্যানিন নামক ভাইরাস বিরোধী উপাদান রয়েছে, যা ভাইরাস সংক্রমণ রোধে সাহায্য করে।

✅ ক্লান্তি দূর করে:
গরমকালে লিচু শরীরকে ঠান্ডা রাখতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে।

🌿 এছাড়াও লিচু একটি স্বাস্থ্যকর ফল, তবে যাদের ডায়াবেটিস আছে তাদের এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এছাড়াও, যাদের লিচুর প্রতি এলার্জি আছে, তাদের লিচু এড়িয়ে চলাই ভালো। 👌

✍️ লিচুর অপকারিতা 👌

✅ লিচুতে হাইপোগ্লাইসিন নামের একধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা শরীরে শর্করা তৈরি হতে বাধা দেয়। যে কারণে শিশুরা খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরের শর্করা কমে শিশুর বমি ও খিঁচুনি হয়। অনেক সময় তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তা ছাড়া যাঁরা ডায়াবেটিসের রোগী, তাঁরা ওষুধ সেবনের মাধ্যমে শরীরের শর্করা (গ্লুকোজ) নিয়ন্ত্রণে রাখেন, তাই তাঁরা যদি মাত্রাতিরিক্ত লিচু খেয়ে ফেলেন, তাহলে তাঁদের শরীরে শর্করা (গ্লুকোজ) কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে।

✅ লিচু একটি গরম ফল হওয়াতে অতিরিক্ত লিচু খেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নষ্ট হয়। ফলে গলাব্যথা হয়, অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে।

🌿🍒 "লিচু গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল যা খেতে খুবই সুস্বাদু। এর মিষ্টি স্বাদ এবং রসালো প্রকৃতির কারণে এটি সবার কাছেই প্রিয়। লিচু শুধু খেতেই মজা না, এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও " 🌿🍇

#দিশা- Mohammad Ashaduzzaman
#স্বত্ত্বাধিকারী- Pitha Pundit
PageLink: https://www.facebook.com/pithapundit/

#পিঠা_পন্ডিত
#মোহাম্মদ_আসাদুজ্জামান

 #জাম #বিভিন্ন_জাতের_রসালু_জাম #কালো_জাম #জাম্বু  #জাম্বুল  #জামের_ভর্তা  #পুতি_জাম #জামের_উপকারিতা #জামের_অপকারিতা★★★ জ...
19/06/2025

#জাম
#বিভিন্ন_জাতের_রসালু_জাম
#কালো_জাম
#জাম্বু
#জাম্বুল
#জামের_ভর্তা
#পুতি_জাম
#জামের_উপকারিতা
#জামের_অপকারিতা

★★★ জামের উপকারিতা ও অপকারিতা ★★★

✅ জাম (ইংরেজি: Java plum, Jambul, Malabar plum), বৈজ্ঞানিক নাম Syzygium cumini, Myrtaceae পরিবারভুক্ত একটি ফল। জাম নানা দেশে নানা নামে পরিচিত, যেমন- জাম্বুল, জাম্ভুল, জাম্বু, জাম্বুলা, জাভা প্লাম, জামুন, কালোজাম, জামব্লাং, জাম্বোলান, কালো প্লাম, ড্যামসন প্লাম, ডুহাট প্লাম, জাম্বোলান প্লাম, পর্তুগিজ প্লাম ইত্যাদি। তেলুগু ভাষায় একে বলা হয় নেরেদু পান্ডু, মালায়ালাম ভাষায় নাভাল পাজহাম, তামিল ভাষায় নাভা পাজহাম এবং কানাড়া ভাষায় নেরালে হান্নু। ফিলিপাইনে একে বলা হয় ডুহাট।

✅ ফলের দেশ-বাংলাদেশ। আমাদের দেশে প্রায় ৭০ রকমের ফল জন্মে। দেশি ফলগুলো রঙে, রসে, স্বাদে অনন্য। শুধু খাদ্য হিসেবেই নয় দেশীয় ফলগুলোর রয়েছে বৈচিত্র্যময় ব্যবহার। ফল আমাদের চিরায়ত ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। জামে রয়েছে ক্যারোটিন, ভিটামিন সি, লৌহ ও ক্যালসিয়াম। জাম আমাদের অবহেলিত দেশি ফল হলেও পুষ্টি ও ভেষজগুণসমৃদ্ধ। জামে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান আছে। ক্যালসিয়ামের পরিমাণ আম,কলা, আনারস, পেয়ারা, বরই ও তরমুজের চেয়ে বেশি। আয়রনের পরিমাণ আম, কাঁঠাল, কলা, পেঁপে, আনারস, পেয়ারা, লিচু, বরই, আঙ্গুর, কমলা ও লেবুর চেয়ে অনেক বেশি। ভিটামিন ‘এ’-এর পরিমাণ কলা, পেয়ারা, লিচু ও তরমুজের চেয়ে বেশি। ভিটামিন সি এর পরিমাণ- আম, কাঁঠাল, কলা, পেঁপে, আনারস, লিচু, বরই, লেবু ও তরমুজের চেয়ে সামান্য বেশি।

✅ জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সটোজ ও ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইলেটসহ অসংখ্য উপাদান। এছাড়াও জামের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। জামের উপকারিতাসমূহ নিম্নে বর্ণিত হলো-

✍️ জামের অসংখ্য উপকারিতা 👌

🌿 জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইলেটসহ অসংখ্য উপাদান। এছাড়াও জাম এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। জামের উপকারিতা সমূহ নিম্নেবর্ণিত হলো-

✅ মানসিকভাবে সতেজ রাখেঃ-
জামে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ রয়েছে, যা মানুষকে জোগায় কাজ করার শক্তি। বয়স যত বাড়তে থাকে, মানুষ ততই হারাতে থাকে স্মৃতিশক্তি। জাম স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে।

✅ ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করেঃ-
ডায়াবেটিস রোগীদের জন্য জাম ভীষণ উপকারী। এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত জাম খাওয়ার ফলে ৬.৫ শতাংশ মানুষের ডায়াবেটিক কমে গেছে। এটি রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। জাম ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখে। এক চা চামচ জামের বীচির গুঁড়া খালি পেটে প্রতিদিন সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

✅ ভিটামিন সি-এর অভাবজনিত রোগ দূর করেঃ- জামে রয়েছে প্রচুর ভিটামিন সি। যার জন্য এটা দেহে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে এবং একই সঙ্গে ভিটামিন সি-এর অভাবজনিত রোগ প্রতিরোধ করে। এ ছাড়া মুখের দুর্গন্ধ রোধ, দাঁত মজবুত, মাঢ়ি শক্ত এবং মাঢ়ির ক্ষয়রোধেও জামের জুড়ি নেই । এতে বিদ্যমান পানি, লবণ ও পটাসিয়ামের মতো উপাদান গরমে শরীর ঠা-া এবং শারীরিক দুর্বলতাকে দূর করতে সক্ষম। জামে দেখা মেলে বেশি পরিমাণের আয়রনেরও, যা রক্তস্বল্পতা দূর করে।

✅ হার্ট ভালো রাখেঃ-
জাম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদপি- ভালো রাখে। এছাড়া শরীরের দূষিত কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয়।

✅ ওজন নিয়ন্ত্রণ করেঃ-
জামে কম পরিমাণে ক্যালোরি থাকে, যা ক্ষতিকর তো নয়ই বরং স্বাস্থ্যসম্মত। তাই যারা ওজন নিয়ে চিন্তায় আছেন এবং নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তাদের খাদ্য তালিকায় আসতে পারে জাম।

✅ উচ্চ রক্তচাপঃ-
পুষ্টিবিদ এবং চিকিৎসকরা তাজা ফল এবং সবজি খাওয়ার সুপারিশ করে থাকেন। বিশেষজ্ঞরা বলেন, জামে সেই সব উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

✅ ক্যান্সার প্রতিরোধে কালো জাম উপকারীঃ- মানুষের মুখের লালার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ উৎপাদিত হয়, যা হতে ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এ ধরনের ব্যাকটেরিয়া হতে মুখে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। আর জাম মুখের ভেতর উৎপাদিত ক্যান্সারের সহায়ক ব্যাকটেরিয়ার প্রভাব থেকে দেহকে রক্ষা করে মুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রঙিন ফলের ভেতর যে পরিমাণ যৌগিক উপাদান রয়েছে, এর মধ্যে জামে সবচেয়ে বেশি পরিমাণ যৌগিক উপাদান রয়েছে যা স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। জাম লড়াই করে জরায়ু, ডিম্বাশয় ও মলদ্বারের ক্যান্সারের বিরুদ্ধে।

✅ সাদা বা রক্ত আমাশয়ঃ-
জামের কচি পাতার রস ২-৩ চা-চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খেলে ২-৩ দিনের মধ্যে সেরে যায়।

✅ পাতলা দাস্ত অরুচি ও বমিভাবঃ-
পাকা জাম সৈন্ধব লবণ মাখিয়ে ৩-৪ ঘণ্টা রেখে, সেটা চটকে ন্যাকড়ার পুঁটলি বেঁধে টানিয়ে রাখলে যে রস ঝরে পড়বে, সেটা ২০-২৫ ফোঁটা প্রয়োজনবোধে এক চা চামচ পানি মিশিয়ে খেতে দিলে পাতলা দাস্ত, অরুচি ও বমিভাব কমে যায়।

✅ শয্যামূত্রঃ-
এ রোগে শিশু-বৃদ্ধ অনেকেই অসুবিধায় পড়েন এবং অনেক মা-কেও সন্তানের জন্য ভুগতে হয়। এক্ষেত্রে ২-৩ চা চামচ জাম পাতার রস (বয়স অনুপাতে মাত্রা) ১/২ চা চামচ গাওয়া ঘি মিশিয়ে প্রতিদিন একবার করে খাওয়ালে এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উপকার হবে।

✅ জ্বরের সঙ্গে পেটের দোষঃ-
যাদের জ্বরের সঙ্গে পেটের দোষ থাকে, তারা এ পাতার রস ২-৩ চা-চামচ একটু গরম করে ছেঁকে খেলে উপকার হয়।

✅ পচা ঘা (ঘৃত):-
জামের পাতাকে সিদ্ধ করে সেই কাত্থ দিয়ে ঘা ধুয়ে দিলে ২-৪ দিনের মধ্যে বিশেষ উপকার পাওয়া যায়। এমনকি পশুপাখির ক্ষেত্রেও এটি প্রয়োগ করা যেতে পারে। যে ঘা (ক্ষত) তাড়াতাড়ি পুরে উঠছে না, সেখানে জামছালের মিহি গুঁড়া ওই ঘায়ের ওপর ছড়িয়ে দিলে তাড়াতাড়ি পুরে যায়।

✅ রক্তদাসেঃ-
জামছালের রস ১-২ চা চামচ ছাগলের দুধে মিশিয়ে খেতে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।

✅ দাঁতের মাঢ়ির ক্ষতেঃ-
যাদের মাঢ়ি আলগা হয়ে গিয়েছে, একটুতে রক্ত পড়ে, তারা জামছালের গুঁড়া দিয়ে দাঁত মাজলে, উপকার হবে।

✅ জামে ফাইটো কেমিক্যালস আর অ্যান্টি অক্সিডেন্ট বিদ্যমানঃ-
যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সঙ্গে মৌসুমি সর্দি-কাশি থেকে মুক্তি দেয়। প্রতিরোধ করে ইনফেকশনের মতো সমস্যারও। জামে পাওয়া গেছে অ্যালার্জিক নামে এক ধরনের এসিডের উপস্থিতি, যা ত্বককে করে শক্তিশালী। ক্ষতিকর আলট্রা-ভায়োলেট রশ্মির প্রভাব থেকে ত্বক ও চুলকে রক্ষা করে। এ অ্যালার্জিক এসিড ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাশের বিরুদ্ধে যুদ্ধ করে।

✅ বৃদ্ধ বয়সে চোখের অঙ্গ ও স্নায়ুগুলোকে কর্মময় করতে সাহায্য করেঃ-
জাম চোখের ইনফেকশনজনিত সমস্যা ও সংক্রামক (ছোঁয়াচে) রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। রাতকানা রোগ এবং যাদের চোখের ছানি অপারেশন হয়েছে তাদের জন্য জাম ভীষণ উপকারী। আমাদের নাক, কান, মুখের ছিদ্র, চোখের কোনা দিয়ে বাতাসে ভাসমান রোগজীবাণু দেহের ভেতর প্রবেশ করে। জামের রস এ জীবাণুকে মেরে ফেলে।

✅ জৈব কীটনাশক হিসেবে ব্যবহারঃ-
জাম পাতার রস শস্য বীজ শোধনে ব্যবহার করা যায়। পাতা পিসে রস করে ১:৪ অনুপাতে দ্রবণ তৈরি করে শস্য ও সবজি বীজ শোধন করা যায়।

✅ ত্বকের সমস্যাঃ-
নিয়মিত জাম খেলে ত্বকের অনেক সমস্যা দূর হয়। এটি ত্বক টান টান করতে সাহায্য করে। এ ছাড়া এটি ত্বকের ব্রণ, ব্ল্যাকহেডস ইত্যাদির সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

✅ হজমশক্তির সমস্যাঃ-
অনেকেই হজমজনিত নানা সমস্যায় ভুগে থাকেন। হজমের সমস্যার বিপরীতে জাম অনেক উপকারী ফল হতে পারে। বিশেষজ্ঞদের মতে, জাম হজমশক্তি দ্রুত বাড়াতে সাহায্য। ডায়েটারি ফাইবারের অন্যতম কার্যকরী উৎস হওয়ার কারণে এটি নিয়মিত খাওয়ার ফলে হজমশক্তি বাড়ে ও হজমসংক্রান্ত নানা সমস্যা দূর করে। এ ছাড়া এটি লিভারকে ভালো রাখতেও কার্যকরী।

✅ হৃদযন্ত্রের উপকারীঃ-
জামে ফসফরাস ও পটাশিয়ামজাতীয় খনিজ থাকার কারণে এটি হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। একারণে জামের মৌসুমে নিয়মিত এটি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারীঃ-
জাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এ ফলটিতে থাকা ভিটামিন বি১, বি২, বি৩, বি৬ ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক উপকারী। এ ছাড়া জামের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি শরীরের ভেতরের এবং বাইরের সংক্রমণকেও প্রতিরোধ করে।

✅ দাঁতের ও হাড়ের জন্য উপকারীঃ-
দাঁতকে মজবুত করতে অনেক উপকারী হিসেবে কাজ করে জাম। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও আয়রন থাকার কারণে এটি দাঁত ও হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। আরও ভালো ফল পেতে দুধের সঙ্গে জামের গুঁড়া মিশিয়ে খেতে পারেন।

✅ ডায়াবেটিস রোগে উপকারীঃ-
জামে কম গ্লাইসেমিক সূচক থাকার কারণে এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। এ ছাড়া ডায়াবেটিস রোগীদের ঘন ঘন তৃষ্ণা ও প্রস্রাব এবং দুর্বলতা সমস্য কমাতেও অনেক উপকারী ফল এটি।

✍️ জামের কয়েকটি অপকারিতা 👌

✅ সতর্কতাঃ-
আধাপাকা (ডাঁসা) জাম খাওয়া উচিত নয়। খালি পেটে জাম খাবেন না এবং জাম খাওয়ার পর দুধ খাবেন না। পাকা ফল ভরা পেটে খেলে অতিরিক্ত অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকভাব হতে পারে। ইহা ছাড়া জামের তেমন কোন অপকারিতা নেই।

🌿🍒 "গ্রীষ্মের মিষ্টি রসালো ফল", "কালো জাম, স্বাদে অনন্য", "জামের স্বাদ, অমৃতের স্বাদ", অথবা "পুষ্টিগুণে ভরপুর জাম" 🌿🍇

#দিশা- Mohammad Ashaduzzaman
#স্বত্ত্বাধিকারী- Pitha Pundit
: https://www.facebook.com/share/1CCCe1mRis/

#পিঠা_পন্ডিত
#মোহাম্মদ_আসাদুজ্জামান

 #আম #বিভিন্ন_জাতের_রসালুম_আম #আম্রপলী #বারি-৪  #হাড়িভাঙ্গা  #আমের_উপকারিতা #আমের_অপকারিতা★★ আম খাওয়ার উপকারিতা ও অপকার...
19/06/2025

#আম
#বিভিন্ন_জাতের_রসালুম_আম
#আম্রপলী
#বারি-৪
#হাড়িভাঙ্গা
#আমের_উপকারিতা
#আমের_অপকারিতা

★★ আম খাওয়ার উপকারিতা ও অপকারিতা ★★

✅ আমে স্যাচুরেটেড ফ্যাট (স্যাচুরেটেড ফ্যাট), কোলেস্টেরল এবং সোডিয়াম খুবই কম। এছাড়াও, এটি খাদ্যতালিকাগত আঁশ, ভিটামিন B-6, ভিটামিন A, এবং ভিটামিন C-এর একটি ভাল উত্‍স হিসাবে বিবেচিত হয়। আম খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আপনি যদি খুব পাতলা হন এবং ওজন বাড়াতে চান, তাহলে আম খান কারণ এটি ওজন বাড়ায়।

✅ অরুভিদিক মতবাদ অনুসারে আমের পাঁচটি অংশ ব্যবহার করা হয়। লিউকোরিয়া, রক্তাক্ত পাইলস এবং ফুসফুস বা অন্ত্র থেকে রক্তপাতের উপর এই গাছের আস্তরণ দেওয়া হয়। ছাল, মূল ও পাতা কষাক, প্রদাহরোধক, বাত, পিত্ত ও কফ নাশক। বিচ্ছুর কামড় এবং কিছু কিছু গলা ব্যথা এবং হেঁচকিতে এর ধোঁয়ায় পাতা উপকারী। ফুলের গুঁড়া বা ক্বাথ আতিসার এবং স্প্যানিয়ার্ডে কার্যকর বলে বলা হয়।

✅ আমের ফুল ঠাণ্ডা, বাগ্মিতারোধী, অগ্নি নিবারক, উপকারী এবং কফ, পিত্ত, খিঁচুনি, শ্বেতরোগ ও উদরাময় নাশক। কাঁচা ফল কথিত, টক, বাত পিত্ত প্ররোচিত, অন্ত্রকে সংকুচিত করে, ঘা রোগ দূর করে এবং ডায়রিয়া, মূত্রাশয় এবং যোনি প্রদাহে উপকারী। পাকা ফল মিষ্টি, বীর্য-বর্ধক, কামোদ্দীপক, ঠাণ্ডা, প্রদাহরোধী ও আলসার, শ্লেষ্মা ও রক্তের রোগ দূর করে। এটি শ্বাসকষ্ট, অম্লতা, হেপাটিক বৃদ্ধি এবং ক্ষয়েও উপকারী। আম এমনই বহু গুণের ভান্ডার, তাই একে ফলের রাজা বলা হয়।

✍️ আমের স্বাস্থ্য উপকারিতা 👌

✅ মানুষ স্থূলতা কমাতে কঠোর পরিশ্রম করে, তবুও তাদের ওজন কমে না। তবে আম খেলে স্থূলতা কমানো যায় সহজেই।

✅ অনেক ডায়েটিশিয়ানও আমকে ওজন কমানোর ওষুধ হিসেবে বর্ণনা করেছেন, কারণ এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

✅ আমের রহস্য লুকিয়ে আছে এর গুঁড়িতে। আমের কার্নেলে দ্রবণীয় ফাইবার এবং চর্বি থাকে।

✅ আমের গুঁড়িতে উপস্থিত ফাইবার এবং চর্বি শরীর থেকে অতিরিক্ত চর্বি কমাতে খুবই সহায়ক।

✅ আম খেলে ক্ষুধা কমে যায় এবং শরীর থেকে অতিরিক্ত ক্যালরি বার্ন হয়। আমে লেপটিন নামক রাসায়নিক থাকে যা ক্ষুধা কমায়।

✅ আমে কম কোলেস্টেরল পাওয়া যায়। এতে পাওয়া এডিপোনেক্টিন কোলেস্টেরল কমায় এবং ইনসুলিনের উৎপাদন বাড়ায়, যার ফলে অতিরিক্ত চর্বি আপনা-আপনি শক্তিতে রূপান্তরিত হয়।

✅ আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
হৃৎপিণ্ড সুস্থ থাকে- কাঁচা আম খেলে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, যা হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

✅ ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী – কাঁচা আম আমাদের ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় বলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে শুরু করে এবং ত্বক নরম, কোমল ও দাগমুক্ত হতে শুরু করে।

✅ শরীরে পানির অভাব পূরণ করে- আম খেলে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি পূরণ হয়। শরীর পানিশূন্য হয় না এবং এই গ্রীষ্মের মৌসুমে আমাদের শরীর সানস্ট্রোকের সমস্যা থেকে মুক্তি পায়। কাঁচা আমের জমে থাকা শরীরেও শীতলতা নিয়ে আসে।

✅ দৃষ্টিশক্তি বাড়াতে সবচেয়ে ভালো- আমের খাবার আমাদের চোখের জন্যও সবচেয়ে ভালো বলে মনে করা হয়। আমে অতিরিক্ত ভিটামিন এ খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং চোখের সমস্যা দূর করতে অনেক উপকার পাওয়া যায়।

✍️ আম খাওয়ার অপকারিতা 👌

✅ যদিও আম সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া খুবই বিরল, তবে আপনি যদি এটি বেশি পরিমাণে পান করেন তবে আপনাকে এর কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। এর কিছু অসুবিধা নিম্নরূপ।

✅ যেহেতু এটি প্রাকৃতিক চিনির একটি সমৃদ্ধ উৎস, তাই এর উচ্চ মাত্রায় গ্রহণের ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের বেশি করে আম খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। যাইহোক, এটিও সত্য নয় যে একজন ডায়াবেটিস রোগীর মিষ্টি ফল এড়ানো উচিত কারণ তারা ডায়াবেটিসে বিরূপ প্রভাব ফেলতে পারে। কিছু ফল অন্যদের তুলনায় বেশি চিনি থাকে, তবে এটি মোট পরিমাণ কার্বোহাইড্রেট যা একজনের রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে, কার্বোহাইড্রেটের উত্স নয়, উৎসটি স্টার্চ বা চিনি। বলা হয় যে ডায়াবেটিস রোগীরা এই ফলটি 83 গ্রাম পর্যন্ত খেতে পারেন।

✅ এছাড়াও আমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যার কারণে অতিরিক্ত সেবনে ডায়রিয়া হতে পারে।
এটাও সম্ভব যে আম থেকে আপনার অ্যালার্জি আছে।

✅ এতে অনেক বেশি ক্যালোরি রয়েছে যা আপনার শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয়, তবে এটি আপনার ওজন বাড়িয়ে দিতে পারে।

✅ বেশি আম খেলে শরীরের তাপ বেড়ে যেতে পারে, তাই দিনে একটির বেশি আম খাবেন না।

🌿🥭 গ্রীষ্মকালের রাজা ‘আম’ শুধু একটা ফল নয়— এটা একরাশ আনন্দ, শৈশবের স্মৃতি আর মিষ্টি মুহূর্তের প্রতিচ্ছবি। আম্রপলী, বারি-৪, হাড়িভাঙ্গা, হিমসাগর, ল্যাংড়া, ফজলি — প্রতিটা নামেই যেন লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ 🌿🥭

#দিশা- Mohammad Ashaduzzaman
#স্বত্ত্বাধিকারী- Pitha Pundit
: https://www.facebook.com/pithapundit/

#পিঠা_পন্ডিত
#মোহাম্মদ_আসাদুজ্জামান

সাহরী ও ইফতারের সময় সূচি (চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার জন্য) " রমজান আত্মশুদ্ধির মাস নয়,ঈমানী শুদ্ধ আত্মার উন্নতির মা...
03/03/2025

সাহরী ও ইফতারের সময় সূচি (চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার জন্য)

" রমজান আত্মশুদ্ধির মাস নয়,ঈমানী শুদ্ধ আত্মার উন্নতির মাস। ঈমান ছাড়া আত্মা শুদ্ধ হয়না, ঈমানী আত্মার উন্নতির জন্যই রোজা। নামাজ ও রোজাসহ সব এবাদতের পূর্বে হক বাতিল জেনে নিজের অবস্থান ঠিক করে নিতে হবে,কারণ অস্তিত্ব ও এবাদতের পূর্বশর্ত ঈমান। "

- আল্লামা ইমাম হায়াত
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক।

30/09/2024

Address

Eastern Refinery Housing Estate, Surson Road, Chattogram
Chittagong
4302

Opening Hours

Monday 09:30 - 06:00
Tuesday 09:30 - 06:00

Telephone

+8801673797998

Alerts

Be the first to know and let us send you an email when Pitha Pundit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pitha Pundit:

Share

Category