Boi er dim

Boi er dim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boi er dim, Grocers, University of Chittagong, Chittagong.

লিনকন ( বা লিংকন) হাসান ভাই এর রিভিউ দেখে কিনতে বাধ্য হলাম।
06/08/2026

লিনকন ( বা লিংকন) হাসান ভাই এর রিভিউ দেখে কিনতে বাধ্য হলাম।

24/07/2026

১০ কেজির মধ্যে হুমায়ূন আহমেদ অনেকের কাছে সাড়ে ৩ কেজি হতে পারে, আমার কাছে তার ওজন কম করে হলেও ১০০ কেজির ওপর হবে, কত ওপর? তার কোনো সীমা পরিসীমা নাই।

এখনো মনটা দিক্বিদিক ছুটতে চাইলে, শুভ্র নিয়ে বসি। ছাইপাশ নাটকের ভীড়ে হুমায়ূন আহমেদের নাটক দেখতে বসি।

আর মুভি? একটার থেকে একটা ভিন্ন আর সুখদৃশ্য।

গান? একের পর এক মাথায় বাজতে থাকার মতো।

সাহিত্যগুণ আসলে কাকে বলে? অনেক অনেক লেখক আছেন, লেখা তাদের সাহিত্যগুণে ভরপুর কিন্তু পাঠক তার নামই জানলো না, মন খারাপের দুপুর বেলায় তার বই নিয়ে বসে এক অন্য জগতে ডুবে গেল না- সেইসব সাহিত্যগুণ দিয়ে হবে টা কি!

যুগের পর যুগ হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে বেঁচে থাকবে। আগ্রহ নিয়ে মুখ ঘুরিয়ে মানুষ দেখবে- যখন সামনে পরবে হুমায়ূন আহমেদ এর কোনো বই। সাহিত্য গুণ এর অনেক উপরে এসব।

27/06/2026

নাগরিক পাঠক

‘ডাকনাম ভুলে গেছি’ওবায়েদ হকএকটি চরিত্রকে ছোট থেকে বড় করা হয়েছে প্রতিটি শব্দে শব্দে। হুমায়ূন আহমেদের ‘কিছু শৈশব’-এর পর আর...
18/06/2026

‘ডাকনাম ভুলে গেছি’
ওবায়েদ হক

একটি চরিত্রকে ছোট থেকে বড় করা হয়েছে প্রতিটি শব্দে শব্দে। হুমায়ূন আহমেদের ‘কিছু শৈশব’-এর পর আরেকটি শৈশব পড়ে ভালো লাগল। এ শৈশব দস্যিপনা নয়, একাকীত্ব আর মায়ায় জড়ানো। এই বেড়ে ওঠার অংশটা প্রায় অর্ধেক বই জুড়ে। প্রতিটি শব্দ পড়তে ভালো লাগছিল, এত এত ‘সচরাচর চিন্তার বাইরের উপমা’ আমি এর আগে কোথাও পাইনি। উপমাগুলো পড়ে এটাই মনে হয়—প্রকৃতির চারপাশের সবকিছুই যেন এক একটি চরিত্র।
এই প্রায় অর্ধেক বইয়ের অংশ আমার পড়া সবথেকে সুন্দর লেখাগুলোর মধ্যে উপরের দিকে থাকবে। স্বাভাবিক কোনো লেখার চেয়েও এতে বেশি কিছু ছিল। মাঝে মাঝে প্রকৃতির এমন বর্ণনা দেওয়া হয়েছে, যা বিভূতিভূষণের ‘আরণ্যক’-কেও ছাপিয়ে গিয়েছে বলে মনে হয়েছে।

প্রথম অর্ধাংশের স্বাভাবিক লেখার মাত্রা ছাড়িয়ে উড়তে থাকা বইটির বাকি অংশ জুড়ে একটি কাহিনি দাঁড় করাতে গিয়ে সচরাচর লেখা কোনো ফিকশনের পর্যায়ে নেমে এসেছে। এ ফিকশনে থ্রিল আছে, মোটামুটি ভালো একটি গল্প আছে, মায়া আছে।

পরিশেষে, পাঠকের ভাবনাকে সম্মান জানিয়ে অসমাপ্ত সমাপ্তি। শেষটা ঠিকঠাক জানতে না পারার হতাশা দিয়ে বই শেষ হয়ে যায়, এমন ফিনিশিং কখনোই পছন্দ হয় না।

সব মিলিয়ে আগ্রহ নিয়ে পড়ার মতো একটি বই।

[নিজের মনে রাখার জন্য—শৈশবের এক একটি লেয়ার হারানোর ব্যথা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। ঢাকার বাড়িটা বিক্রি করে দেওয়া, গ্রামে চলে আসা, একঘরে জমিদার বাড়ির ভুতুড়ে ইতিহাস, মাকে ধীরে ধীরে হারিয়ে ফেলা, বাবার চলে যাওয়া, নিজের স্বয়ংসম্পূর্ণ একাকী পুরুষ হয়ে ওঠা, হুজুর ইখলাক হোসেনের আগমন-বউ মরিয়মের সাথে তার চিঠির অস্থিরতা-ইখলাক হোসেনের চলে যাওয়া-মরিয়মের মৃত্যু, মডেল হীরার আগমন, চোর রশিদ মিয়ার বর্ডারের চোরাকারবারিতে ফুলেফেঁপে ওঠা, হীরার বর্ডার পার হওয়ার থ্রিল, রশিদ মিয়ার মারা যাওয়া, হীরার সন্তানের অস্তিত্বহীন অবস্থার অস্তিত্ব দেওয়ার জন্য হাসানের ঢাকা যাওয়া, ফেলে আসা ঢাকার বাড়ি-ইখলাক হোসেন-বাবার নিদারুণ খোঁজ, নির্বাচনে প্রায় জিতে যাওয়া ভয়ঙ্কর নিষ্ঠুর শাকেরের থেকে সবার মুক্তি, গ্রামে ফিরে আসা, হীরার সন্তান হওয়া, অনিশ্চয়তার পথে যাত্রা।]

‘ডাকনাম ভুলে গেছি’-র এক লাইনে মূল্যায়ন—একটি চ্যাপ্টার পড়ার পর আরেকটি চ্যাপ্টার পড়ার আগ্রহ নয়, বরং একটি শব্দ পড়ার পর আরেকটি শব্দ পড়ার আগ্রহও সৃষ্টি করা সম্ভব।

বই এর কোনো পৃষ্ঠায় কোনো নোট নিতে বা লাইন কোনোটা পছন্দ হলে ঐ পৃষ্ঠা ভেঙ্গে দিয়ে চিহ্ন রাখা আমার পুরোনো অভ্যাস। এই যে এত এ...
04/06/2026

বই এর কোনো পৃষ্ঠায় কোনো নোট নিতে বা লাইন কোনোটা পছন্দ হলে ঐ পৃষ্ঠা ভেঙ্গে দিয়ে চিহ্ন রাখা আমার পুরোনো অভ্যাস। এই যে এত এত ভাজ, এই ভাজগুলো দিতে এক বন্ধু নিষেধ করতো। এত সুন্দর পৃষ্ঠার হাত পা ভেঙ্গে দেওয়াটা সে সহ্য করতো না। কয়েকবার শুনেছিলামও, ভাঙতাম না। তারপর বন্ধু মারা গেল। নিষেধ করার কেউ থাকলো না, আমি আবার পুরোনো অভ্যাসে ফিরে গেলাম।

মেপে মেপে সব সওয়া যায়!মেপে মেপে সব দেওয়া যায়!
04/06/2026

মেপে মেপে সব সওয়া যায়!
মেপে মেপে সব দেওয়া যায়!

এই পোশাক কেন পরেন, সাধারণ পোশাক পরে কি নামাজ হয় না? নাকি ধর্মরক্ষা করা যায় না?নবী পরেছে, তাই আমিও পরি।আপনি হয়তো আবহাওয়ার...
04/06/2026

এই পোশাক কেন পরেন, সাধারণ পোশাক পরে কি নামাজ হয় না? নাকি ধর্মরক্ষা করা যায় না?

নবী পরেছে, তাই আমিও পরি।
আপনি হয়তো আবহাওয়ার কথা বলবেন। কিন্তু আমি বলি ভালোবাসার কাছে কোনো যুক্তি নাই।

( চরিত্র হিসেবে ইখলাক হোসেন খুবই ভালোলাগার, প্রাণবন্ত)

Address

University Of Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boi er dim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category