24/06/2023
#ঈদুল_আযহার_বিশেষ_অফার
রোসাং মিটের সকল ক্রেতা ও শুধানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি যে, আসন্ন ঈদুল আযহা’তে পশু কোরবানী সহজ করার লক্ষ্যে আমরা পশু বিক্রয়ের একটি বিশেষ ব্যবস্থা গ্রহণের করেছি। উক্ত ব্যবস্থায় আমাদের নিজস্ব খামারের কিছু সুস্থ-সবল ও আকর্ষণীর প্রতিটি গরুর ন্যায্য মূল্যকে ০৭ ভাগে ভাগ করে সর্বোচ্চ ০৭ জন আগ্রহী গ্রাহকের নিকট হতে অনলাইনে অর্ডার গ্রহণ পূর্বক বিক্রয় করা হবে। এই অফারটির জন্য সীমিত সংখ্যক পশু স্টকে থাকায় স্টক থাকাকালীন আগে অর্ডার করলে আগে ভাগা ক্রয় নিশ্চিত হবে। আমাদের পশুসমূহের ছবি, মূল্য ও অন্যান্য তথ্য নিম্নে সবিস্তারে প্রদান করা হলঃ
#অর্ডার_করার_নিয়মঃ
১. পশুর আইডি ও ভাগার সংখ্যা উল্লেখ পূর্বক আমাদের পেইজে বার্তা (ম্যাসেজ) পাঠাতে হবে।
২. বার্তা পাওয়ার পর রোসাং মিট হতে যোগাযোগ করা হলে সর্বনিম্ন ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অগ্রিম প্রদানের মাধ্যমে আপনার অর্ডারটি নিশ্চিত করতে হবে এবং ঈদুল আযহার সরকারী ছুটি শুরুর পূর্বে ব্যাংক খোলা থাকা অবস্থায় যে কোন দিন ভাগের সম্পূর্ণ মূল্য ব্যাংকে অথবা বিকাশে পরিশোধ করতে হবে।
৩. যেহেতু সীমিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে ও অর্ডার বাতিল হলে তা পুনরায় অন্য কারো নিকট বিক্রয়ের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়বে এবং আর্থিক ক্ষতির আশঙ্কা আছে তাই, অর্ডার করার পর তা বাতিল করলে অগ্রিম প্রদত্ত টাকা ক্ষতিপূরণ হিসাবে গ্রহণ করা হবে।
#ভাগা_সম্পর্কিতঃ
১. একটি গরুর মূল্যকে ০৭ টি ভাগে বিভক্ত করা হবে। একজন ব্যক্তি তার পছন্দকৃত পশু থেকে সর্বনিম্ন ০১ টি ভাগা ক্রয় করতে পারবেন। ০১ টি ভাগার জন্য কোরবানীর ০১ টি নাম প্রযোজ্য হবে।
২. গরুর মূল্যের সাথে রোসাং এর স্লটার পয়েন্ট হতে পশু জবাই ও মাংস প্রসেস করার ফি যুক্ত থাকবে না। যারা রোসাং এর স্লটার পয়েন্ট হতে পশু জবাই ও প্রসেস করার সেবা গ্রহণ করবেন তাদেরকে প্রতি ভাগা ২,০০০/- (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে।
৩. একটি গরুর ভাগা ক্রয়কারী সকল গ্রাহকগণ নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ভাগা ক্রয়ের পর গরুটি নিজেদের জিম্মা্য় নিয়ে নিজেরা জবেহ ও প্রসেস করতে পারেন এক্ষেত্রে উপেরোক্ত ফি সংযোজিত হবে না কিন্তু গরু হস্তান্তরের সময় সকল ভাগীদার উপস্থিত থেকে পশুটি গ্রহণ করতে হবে।
৪. একটি গরুর ভাগা সমূহ ক্রয়কারী সকল গ্রাহকগণ নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ভাগা ক্রয়ের পর গরুটি নিজেদের জিম্মায় নিয়ে নিজেরা কসাই যোগাড় করে রোসাং এর স্লটার পয়েন্টে ফ্রিতে জবাই ও প্রসেস করতে পারবেন। এক্ষেত্রেও কোন ফি প্রদান করতে হবে না। রোসাং এর গ্রাহকদের প্রতি এটি একটি বিশেষ সুবিধা প্রদান করা হবে।
#জবা্ই_ও_অর্থমূল্যে_ন্যার্যতা_সম্পর্কিতঃ
১. সম্পূর্ণ ইসলামিক নিয়মে একজন আলেম দ্বারা হালালভাবে পশু কোরবানী করা হবে। যারা ভাগায় পশু কোরবানী করবেন পশু জবেহ ও প্রসেস করার সময় তারা উপস্থিত থাকতে পারবেন। অপারগতায় রোসাং কর্তৃপক্ষ স্লটার পয়েন্টে জবাই ও প্রসেস করার পর ভাগীদারদের অবস্থানে মাংস ডেলিভারী প্রদান করবে।
২. প্রত্যেক ভাগীদারকে অর্ডারকৃত ভাগা অনুযায়ী সঠিক পরিমাপে পশুর মাংস ও অন্যান্য অংশ বুঝিয়ে দেওয়া হবে।
#ভাগায়_বিক্রয়ের_জন্য_নির্ধারিত_পশুর_তথ্যঃ
#স্লটার_নম্বর: ০১ (পশুর ছবি সংযুক্ত)
*ক্যাটেল নম্বর-১৫৫
*লিঙ্গ-বলদ গরু
*প্রতিভাগা মূল্য-২০০০০/-
*প্রতিভাগে ভক্ষণযোগ্য মিটের আনুমানিক পরিমাণ ২৩/২৪ কেজি।
*ডেলিভারীর আনুমানিক সময়- ঈদুল আযহার দিবস দুপুর ০১ঃ০০ ঘটিকা।
*স্লটার, প্রসেসিং এবং ডেলিভারী ফি - ২০০০/-
---------------------------------------------------------
#স্লটার_নম্বর: ০২ (পশুর ছবি সংযুক্ত)
*ক্যাটেল নম্বর-১৫৩
*লিঙ্গ-ষাঁড় গরু
*প্রতিভাগা মূল্য-২৫০০০/-
*প্রতিভাগে ভক্ষণযোগ্য মিটের আনুমানিক পরিমাণ =২৯/৩০ কেজি।
*ডেলিভারীর আনুমানিক সময়- ঈদুল আযহার দিবস দুপুর 03:00 ঘটিকা।
*স্লটার, প্রসেসিং এবং ডেলিভারী ফি -২০০০/-
---------------------------------------------------------