Krystal Foods

Krystal Foods স্বাস্থ্য ও তৃপ্তি উভয়ের সংমিশ্রণ 💖
(2)

গল্প-১বাবা গোসলে, মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাসা...
01/07/2025

গল্প-১
বাবা গোসলে, মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে।
ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে উঠবস কর।’
বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল, প্রতিবার উঠবসে ৫০ টাকা বলে কথা।
শেষ হতেই করিম সাহেব ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন।
বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’
‘পাশের বাসার করিম সাহেব’, উত্তর দিল ছেলে।
‘ও’, বললেন বাবা, ‘আমার ৫০০ টাকা কি দিয়ে গেছেন?’

শিক্ষণীয়বিষয়
আপনার ধারদেনার তথ্য পরিবার থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন।

-কালেক্টেড।

আপনার সন্তানের ভবিষ্যৎ ভালোর জন্য,  আপনার স্ত্রীকে মানসিক ভাবে ভালো রাখুন। কারণ সে শুধু আপনার স্ত্রী নয়, সে আপনার বাচ্চা...
30/06/2025

আপনার সন্তানের ভবিষ্যৎ ভালোর জন্য, আপনার স্ত্রীকে মানসিক ভাবে ভালো রাখুন। কারণ সে শুধু আপনার স্ত্রী নয়, সে আপনার বাচ্চার মা। একজন মা যখন ভালো থাকবে, ভালো থাকবে পুরো পরিবার ❤️❤️❤️

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর...
29/06/2025

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন!

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন, আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে, কারণ সে ধনী।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয়।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে, বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি।

যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার।

যখন দেখবেন, আপনার টাকা নেই বিধায় আত্মীয়স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে, তখন স্পষ্ট হবে টাকার মূল্য।

বিপদের সময় দেখবেন, আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না, আপনার প্রতি সহানুভূতি দেখায় না! তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা।

টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে, টাকা কামাই করতে শিখুন। কারণ, জীবনের ৮০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব!।
©collected

পারিবারিক ভাবেই বিয়ের আলাপ। পাত্র দেখতেও বেশ সুন্দর। পরিবার সহ সব দিক একদম ঠিক আছে। কিন্তু শুধু একটাই সমস্যা: পাত্রের রা...
29/06/2025

পারিবারিক ভাবেই বিয়ের আলাপ। পাত্র দেখতেও বেশ সুন্দর। পরিবার সহ সব দিক একদম ঠিক আছে। কিন্তু শুধু একটাই সমস্যা: পাত্রের রাগ উঠলে হুশ থাকে না। এই ব্যাপারে তার ভীষণ নামডাক। ছেলে মানুষের একটু রাগ থাকেই। এটা ব্যাপার না এই বলে মুরব্বিরা বিয়ের ডেট ফিক্সড করলেন।

তাদের বিয়ের সদ্য দু মাস তখন। শ্বশুরবাড়িতে স্ত্রী কে নিয়ে বেড়াতে গিয়েছেন। পাশেই স্ত্রীর বান্ধবীর বাসা। তাই স্ত্রী সেই বান্ধবীর সাথে দেখা করতে গেছে একটু। এদিকে তার হাসবেন্ড স্ত্রী কে ডেকে না পেয়ে এমন এক অকথ্য ভাষা বললেন যেটা শ্বাশুড়ি সহ সবাই শুনতে পেলেন। নতুন জামাইয়ের এমন রাগ দেখে তাড়াতাড়ি করে মেয়েকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলেন। মেয়ে রুমে ডুকতেই আরেক দফায় চললো নানান রকম গালাগালি।

যাইহোক , সবাই রাতের খাবার টেবিলে বসলেন। দেখলেন জামাই তার মেয়ের পাতের মাছটার কাঁটা বেছে দিচ্ছে। খুব যত্ন করছে মেয়ের। খাওয়া শেষে বাবা মা আড়ালে গিয়ে বললেন, ছেলেটা রাগী হলেও মেয়েটাকে কিন্তু অনেক ভালবাসে। অথচ মেয়ের নাক মুখ ফুলে গেছে কান্না করতে করতে। সেটা দিব্যি সবার চোখ এড়িয়ে গেল জামাইয়ের যত্নের কাছে।

এমন প্রায় সময়েই হুট হাট করে রেগে গিয়ে যা নয় তা বলতেন স্ত্রী কে। একদিন সেই রাগ আরও বেড়ে গিয়ে কথা থেকে থাপ্পড় অব্দি পৌঁছে গেলো। যে মেয়ে গালাগালি শুনে নিজেকে এডজাস্ট করতে চাইতো, সেই এখন তার স্বামীর গায়ে হাত তুলাটাকেও নরমাল ভাবে দেখা শুরু করলো। কারণ স্বামী রাগে মারলেও পরে কিন্তু মাফ চায়। শ্বাশুড়ি সহ মেয়ের বাবা মা সবাই মেয়েকে বুঝাতো, ছেলেটা রাগী হলেও মানুষ ভালো।

এভাবেই চলতে থাকে দীর্ঘদিন। মেয়েটা প্রেগন্যান্ট। সাধারণত প্রেগন্যান্ট মানুষের হাঁটা চলা খানিকটা স্লো হয় কারণ তাকে সাবধানে আস্তে ধীরে হাটঁতে হয়। সমস্যা টা হলো সেখানেই। তার হাসবেন্ড তাকে ডাকছে কিন্তু তার যেতে অনেক সময় লেগেছে। কেন সময় লাগলো! বে-বুঝের মতো রেগে গিয়ে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ করে বউকে খুব জোড়ে একটা ধাক্কা মারলো। বউ ততক্ষণে সেন্সলেস। দেখেছে ব্লিডিং হচ্ছে। কিন্তু তাতেও সেই স্বামীর মন গললো না। অন্য কাউকে স্ত্রীর কাছে আসতেও দিলো না। এর প্রায় ঘন্টা খানেক পর যখন তার রাগ ঠান্ডা হলো তখন বউয়ের অবস্থা দেখে সে পাগল প্রায়। নিজে কোলে করে গাড়িতে উঠিয়ে পুরো হাসতাপাল জুড়ে পাগলের মতো করতে লাগলো। আর সে কি কান্না তার! যাইহোক ,বাচ্চা বেঁচে গেলেও উনার স্ত্রী'কে আর বাঁচানো যায় নি।

কবরের পাশে দাঁড়িয়ে যখন স্ত্রীর জন্য কান্না করছিলেন তখনও আশেপাশের অনেকেই বলছিলো, রাগী হলেও স্ত্রী কে কিন্তু ভালবাসতো।তার স্ত্রী কত ভাগ্যবতী যার স্বামী তার কবরের পাশে এভাবে কাদঁছে।

সত্যিই স্ত্রী ভাগ্যবতী ছিলো! নাকি স্ত্রী'র জন্য এটা ভাগ্যের নির্মম পরিহাস ছিলো?
সত্যিই কি রাগী হলেও মানুষ টা ভালো ছিলো?

সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা রাগের সময় বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে। ভালবাসার প্রিয় মানুষ কে জান বাচ্চা থেকে কু**কুরের বাচ্চা বানাতে এক সেকেন্ড সময় নেয় না।
আর রাগ কমে গেলে উনার চেয়ে প্রেমিক পুরুষ হয়তো আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। সমাজ প্রেমিক পুরুষ রুপ টা'কে দেখে আর পশুর রুপ টা দিব্যি এমন কথার আড়ালে ঢেকে যায় " রাগী হলেও স্ত্রী কে অনেক ভালবাসে কীংবা রাগী হলেও মানুষ টা ভালো"!!

©collected

আজকে বাচ্চার রেজাল্ট আনতে গিয়েছিলাম। আশানুরূপই খারাপ হয়েছে রেজাল্ট। তবুও আইসক্রিম কিনে দিলাম—খুশি থাকুক ছেলে। আমি চাই ...
28/06/2025

আজকে বাচ্চার রেজাল্ট আনতে গিয়েছিলাম। আশানুরূপই খারাপ হয়েছে রেজাল্ট। তবুও আইসক্রিম কিনে দিলাম—খুশি থাকুক ছেলে। আমি চাই না সে আমার মতো শুধু রেজাল্টের জন্য কাঁদুক। জীবনের কঠিন পথ তো তাকে এমনিতেই শেখাবে কষ্টের মানে।

আমাদের সময় রেজাল্ট মানেই ছিল ভয়, ঘুমহীন রাত, বাবা-মার কাছে নিজেকে ছোট করে দেখা আর আত্মীয়-স্বজনদের ভৎসনা যেন অবধারিত ছিল। একটা সংখ্যার জন্য কত স্বপ্ন ভেঙে যেত, কত মন ভেঙে যেত... এখন মনে হয়—জীবনের আসল পরীক্ষাগুলোতে স্কুলের রেজাল্টের কোনো মানে নেই।

একটা কাগজের টুকরা কখনোই আমার ছেলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। আমি চাই, সে মানুষ হোক, সুখী থাকুক, হাসিখুশি থাকুক, জীবনটাকে উপভোগ করুক, সুখ খুঁজে পাক ছোট ছোট জিনিসে।

বড় হয়ে যাচ্ছে ছেলেটা... আর আমিও শিখছি—রেজাল্ট নয়, জীবনের শিক্ষাটাই আসল।

লেখা: Nasib Khan

এক বৃদ্ধার দুইটি পাত্র ছিল, যা দিয়ে তিনি নদী থেকে পানি আনতেন। এর মধ্যে একটি পাত্রে ছোট্ট একটা ছিদ্র ছিল, কিন্তু অন্য পা...
26/06/2025

এক বৃদ্ধার দুইটি পাত্র ছিল, যা দিয়ে তিনি নদী থেকে পানি আনতেন। এর মধ্যে একটি পাত্রে ছোট্ট একটা ছিদ্র ছিল, কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত। নদী থেকে পানি আনার পর একটি পাত্র পুরোপুরি পানিতে ভর্তি থাকত, অপরটি অর্ধেক খালি হয়ে যেত।

নিখুঁত পাত্রটি তার পূর্ণতার জন্য গর্বিত ছিল, কিন্তু বেচারা ছিদ্রওলা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল।

একদিন খুঁতযুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে দুঃখ করে বলল, "আমি সত্যিই নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত আমি সেটা কখনোই করে উঠতে পারিনি। আমার ভেতরের ওই ছিদ্র আমাকে আমার কাজ করতে দেয় না।"

বৃদ্ধা মৃদু হেসে বললেন, "তুমি কি খেয়াল করেছ, তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়, তার একপাশে কত ফুলগাছের সারি! আমি তোমার ত্রুটি জানি, সেজন্য যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। সেই বীজ থেকে গাছ হয়ে তাতে ফুল জন্মায়। পথের ধারের ওই ফুলগাছে নিজের অজান্তেই প্রতিদিন তুমি পানি দাও! আর আমি ওখান থেকে ফুলগুলো তুলে বিক্রি করি, যা আমাকে জীবন ধারণ করতে সাহায্য করে। তুমি যদি খুঁতহীন হতে তাহলে ওই ফুলগুলো ফুটত না, আর আমাকেও হয়ত না খেয়েই দিনযাপন করতে হতো!

শিক্ষা: আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো খুঁত থাকে। খুঁত থাকা কোনো দুর্বলতা নয়, বরং ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনার খুঁতগুলোই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তিcollected



©collected

এখানে জনপ্রিয় স্টিমড মোমো (চিকেন/সবজি) বানানোর সহজ রেসিপি দেওয়া হলো:---🥟 উপকরণ:মোমোর খোলসের জন্য:ময়দা – ২ কাপলবণ – ১ চা ...
26/06/2025

এখানে জনপ্রিয় স্টিমড মোমো (চিকেন/সবজি) বানানোর সহজ রেসিপি দেওয়া হলো:

---

🥟 উপকরণ:

মোমোর খোলসের জন্য:

ময়দা – ২ কাপ

লবণ – ১ চা চামচ

পানি – প্রয়োজন মতো

১ চা চামচ তেল (ঐচ্ছিক)

পুরের জন্য (চিকেন বা সবজি):

চিকেন মোমো:

কিমা করা মুরগির মাংস – ২৫০ গ্রাম

কুচি করা পেঁয়াজ – ১/২ কাপ

আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি – ১-২টা

সয়াসস – ১ চা চামচ

তেল – ১ চা চামচ

লবণ, গোলমরিচ – স্বাদ অনুযায়ী

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ

সবজি মোমো:

বাঁধাকপি কুচি – ১ কাপ

গাজর কুচি – ১/২ কাপ

পেঁয়াজ – ১/২ কাপ

রসুন কুচি – ১ চা চামচ

সয়াসস – ১ চা চামচ

লবণ, গোলমরিচ – স্বাদ অনুযায়ী

---

🧑‍🍳 প্রস্তুত প্রণালী:

1. ডো তৈরি করুন:
ময়দা, লবণ, আর অল্প পানি দিয়ে মাখিয়ে মাঝারি নরম ডো তৈরি করুন। ঢেকে ৩০ মিনিট রেখে দিন।

2. পুর তৈরি করুন:
উপরের উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে রাখুন।

3. মোমো তৈরি:
ডো ছোট ছোট বল বানিয়ে পাতলা করে বেলুন। মাঝখানে পুর দিয়ে সুন্দর করে মুখ বন্ধ করে দিন (প্লিট করে গুটিয়ে নিতে পারেন)।

4. স্টিম দিন:
স্টিমারে বা হাঁড়িতে পানি গরম করে স্টিমারে মোমো ১২-১৫ মিনিট দিন। খোলস স্বচ্ছ দেখালে বুঝবেন হয়ে গেছে।

---

🍅 সসে পরিবেশন:

টমেটো, শুকনা মরিচ, রসুন, লবণ ব্লেন্ড করে ভাজা সস বানিয়ে নিতে পারেন।

আমার কাছে মনে হয় একটা অকর্মন্য পুরুষ গড়ে তোলার ক্ষেত্রে তার মায়ের ভূমিকা শতকরা আশি ভাগ। জন্মের পর থেকে বাঙালি মায়েরা অত্...
26/06/2025

আমার কাছে মনে হয় একটা অকর্মন্য পুরুষ গড়ে তোলার ক্ষেত্রে তার মায়ের ভূমিকা শতকরা আশি ভাগ। জন্মের পর থেকে বাঙালি মায়েরা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের পুত্র সন্তানদের জগতের সকল মুছিবত থেকে রক্ষার ব্রত পালনে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন। ফলশ্রুতিতে জীবন ধারণের বেসিক নলেজ থেকে পুত্ররা কয়েকশো ক্রোশ দূরে থাকে।

রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন মাজার মত বেসিক নলেজ ম্যাক্সিমাম বাংলাদেশি পুরুষদের নেই। মায়েরা তাদের নিজেদের শত অসুবিধা/অসুস্থতা সত্ত্বেও পুত্রদের সব কাজ নিজে করে দেন। ফলে দেখা যায় গুনধর পুত্রটি পানিও নিজে ঢেলে খেতে জানেনা, খাবার খাওয়ার পরে প্লেটটি রান্না ঘরে রাখতেও তার সাহায্য লাগে! সবচাইতে ভয়ংকর ব্যাপার ঘটে যে, ঘরের কাজকর্মকে "কাজ" হিসেবে সম্মান দেওয়ার মানসিকতা তার কোনদিন তৈরি হয় না।

এই অকর্মা পুত্রগণ তাদের বউ নিয়ে পাহাড়সম ফ্যান্টাসি নিয়ে বড় হয়। পরীর মতো সুন্দরী বউ বুয়েট থেকে গ্রাজুয়েশন করে ফরেন ক্যাডার হয়ে তার পার্মানেন্ট কাজের বুয়া হিসেবে কাজ করবে! রান্নাবান্না সহ সংসারের যাবতীয় কাজ করবে, পড়াশোনা করবে, ক্যারিয়ার গড়বে, তার বাবা-মার সেবা করবে, আত্মীয়ের খবর নিবে, তার সমস্ত সুখের ব্যবস্থা করে দিবে।

বাস্তবতার কষাঘাতে জর্জরিত হয়ে এই পুত্রগণ সারাজীবন এক অতৃপ্তি নিয়ে জীবন কাটায়। "মা করলে কাজটা এমন হত" এরকম তুলনা নিয়ে সারাজীবন সে তার বউয়ের জীবন অতিষ্ঠ করে তোলেন।

বাঙালি মেয়েরা সাধারণত গড়ে দুইটা বাচ্চা পালে। একটা নিজেরটা, আরেকটা শাশুড়ীরটা!
©Collected

অল্প খরচে সংসার চালানোর স্মার্ট কৌশল!বর্তমানের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের চাপে অনেকেই সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন।...
26/06/2025

অল্প খরচে সংসার চালানোর স্মার্ট কৌশল!

বর্তমানের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের চাপে অনেকেই সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন। কিন্তু সঠিক পরিকল্পনা, বাজেটিং এবং সচেতন অভ্যাস গড়ে তুললে অল্প ব্যয়েও সুশৃঙ্খলভাবে সংসার চালানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কিছু কার্যকরী টিপস:

১. সচেতন মানসিকতা গড়ে তুলুন
খরচ নিয়ন্ত্রণের প্রথম শর্ত হলো ইচ্ছাশক্তিকে শাণিত করা। বাজারে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেনাকাটা না করে শুধু প্রয়োজনীয় জিনিসই ক্রয় করুন। লোভ আর লাভ র ফাঁদ এড়িয়ে চলুন।

২. পেট ভরে বাজারে যান:
খালি পেটে শপিং করলে অপ্রয়োজনীয় স্ন্যাক্স ও জাঙ্ক ফুড কেনার প্রবণতা বাড়ে। বাজারে যাওয়ার আগে হালকা খাবার খেয়ে নিন – এতে বাজেট ডিসিপ্লিন বজায় রাখা সহজ হবে।

৩. সাপ্তাহিক শপিংয়ের রুটিন:
প্রতিদিন বাজারে গেলে ছোটখাটো খরচ বেড়ে যায়। সপ্তাহে একদিন গোছানো তালিকা নিয়ে বাজার সেরে ফেলুন। লিস্ট থেকে বিচ্যুত না হওয়াই সাফল্যের চাবিকাঠি!

৪. মিলমিশে রান্নার প্ল্যানিং:
সপ্তাহের মেনু আগে থেকে ঠিক করুন। শাকসবজি, ডাল, মাংস ইত্যাদি পরিমাণমতো ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে অপচয় রোধ হবে এবং প্রতিদিনের রান্না হয়ে উঠবে স্ট্রেস-ফ্রি!

৫. ইউটিলিটি বিল কমানোর ফর্মুলা:
- রান্নার আগে সব উপকরণ কেটে-মেপে রাখুন, গ্যাসের ব্যবহার কমবে
- unused রুমের লাইট-ফ্যান বন্ধ রাখুন
- ফ্রিজের দরজা কম খুলুন, বিদ্যুৎ বিলে সাশ্রয় হবে

৬. হাঁটা-সাইকেল চালানোকে প্রাধান্য দিন:
নিয়মিত হাঁটাহাঁটি বা সাইকেল চালানোর অভ্যাস জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি স্বাস্থ্যও ভালো রাখবে। ছোট দূরত্বে গাড়ি ব্যবহার এড়িয়ে চলুন।

৭. বিলাসিতা নয়, প্রয়োজনকে প্রাধান্য দিন:
ব্র্যান্ডেড প্রোডাক্টের চেয়ে স্থানীয় পণ্য কিনুন। মেকআপ বা ডেকোরেশনের ক্ষেত্রে মিনিমালিস্ট অ্যাপ্রোচ গ্রহণ করুন। Quality over quantity নীতিতে বিশ্বাসী হোন।

৮. ডিসকাউন্টের ছলনা চিনুন:
'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' বা সীমিত সময়ের অফারের প্রলোভনে অপ্রয়োজনীয় পণ্য কিনে বাজেট নষ্ট করবেন না। শপিংয়ের আগে নিজেকে জিজ্ঞাসা করুন – "আমার কি সত্যিই এটি দরকার?"

💡 একটু সৃজনশীলতা আর নিয়মানুবর্তিতা আপনাকে ব্যয়বৃদ্ধির এই যুগেও সফলভাবে সংসার চালাতে সাহায্য করবে। মনে রাখবেন, সাশ্রয়ের অর্থ কৃপণতা নয় – বরং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
©collected
゚viralfbreelsfypシ゚viral

🍌 কলা সংরক্ষণের কিছু কার্যকরী টিপস! 🟩অনেক সময়ই দেখা যায় কলা বেশি পরিপক্ব হয়ে যায় বা পচে যায়, যা একদমই কাম্য নয়। তাই আজকে...
25/06/2025

🍌 কলা সংরক্ষণের কিছু কার্যকরী টিপস!

🟩অনেক সময়ই দেখা যায় কলা বেশি পরিপক্ব হয়ে যায় বা পচে যায়, যা একদমই কাম্য নয়। তাই আজকে শেয়ার করছি কিছু সহজ আর কার্যকরী উপায়, যেগুলো অনুসরণ করলে আপনি বেশ কয়েকদিন কলা ভালো রাখতে পারবেন। 😊👇

✅ কলা আলাদা করে রাখুন:
গুচ্ছ থেকে কলাগুলো আলাদা করে রাখলে, একে অপরের থেকে এথিলিন গ্যাসের প্রভাব কম পায়, ফলে ধীরে ধীরে পাকে।
✅কলা ঝুলিয়ে রাখুন: কলা যদি ফ্রিজে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে এতে কলার একপাশে চাপ লেগে নরম হয়ে যাওয়া রোধ হবে। ফ্রিজের দরজার তাকে বা হ্যাঙ্গিং বাস্কেটে রাখতে পারেন।
✅ কান্ডে ফয়েল বা প্লাস্টিক র‍্যাপ জড়ান:
কলা যেখানে একসাথে জোড়া থাকে সেই জায়গাটায় (কান্ডে) অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক র‍্যাপ জড়িয়ে রাখলে পাকাভাব কমে।
✅ ঠান্ডা, শুকনো স্থানে রাখুন:
কলা ফ্রিজে না রেখে ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। তবে বেশি গরম জায়গায় রাখলে দ্রুত পেকে যাবে।
✅ কলা যদি পেকে যায়, ফ্রিজে রাখুন:
পাকা কলা ফ্রিজে রাখলে বাইরের অংশ কালো হলেও ভেতরের অংশ ভালো থাকে ও খাওয়ার উপযোগী থাকে।
✅ পাকা কলা সংরক্ষণের জন্য ফ্রিজে কেটে রাখুন:
খুব বেশি পাকা কলা কেটে চিপস বানিয়ে বা ম্যাশ করে ফ্রিজে রেখে স্মুদি বা প্যানকেকে ব্যবহার করতে পারেন।
✅. কলার পাশে অন্য ফল না রাখাই ভালো:
এথিলিন গ্যাস ছড়ানোর কারণে কলা ও অন্যান্য ফল একসাথে রাখলে সবগুলোই দ্রুত পেকে যায়।
✅ ম্যাশ করে ফ্রিজ করুন:
খুব বেশি পাকা কলা ম্যাশ করে হাওয়া বন্ধ (airtight) বক্সে বা জিপলক ব্যাগে ভরে ফ্রিজ করুন। এটি কেক, ব্রেড বা কলার পুডিংয়ে ব্যবহার করা যায়।
✅ সিল করা ব্যাগ ব্যবহার করুন: পাকা কলা সংরক্ষণ করার জন্য জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করুন। এটি কলার আর্দ্রতা ধরে রাখবে এবং অন্যান্য গন্ধ শোষণ থেকে রক্ষা করবে।

🔹🔹🔹 একটা মজার ট্রিক:
কলা ফ্রিজে রাখার আগে একটু লেবুর রস ছিটিয়ে দিলে তা দীর্ঘদিন রঙ ও স্বাদ বজায় রাখে!

©সংগৃহীত পোস্ট।
ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।

আমি যখন চার মাসের প্রেগন্যান্ট , তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ তিন মাসে তিনটা পাঠিয়ে। ইউরোপে পাড়ি জমায়।আমি জানত...
25/06/2025

আমি যখন চার মাসের প্রেগন্যান্ট , তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ তিন মাসে তিনটা পাঠিয়ে। ইউরোপে পাড়ি জমায়।

আমি জানতাম প্রেগন্যান্ট অবস্থা ডিভোর্স কার্যকর হয় না।
প্রথম নোটিস পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার। সামনাসামনি বসে কথা বলার।
তার পরিবারের কাছে গিয়েছি আত্মীয়-স্বজনের কাছে গেয়েছি কেউ আমাকে পাত্তা দেয়নি সবাই অবহেলা করেছে।

আমার পরিবার আমাকে কোনরকম সাপোর্ট করেনি। কারণ পাঁচ বছর ভালোবেসে আমরা নিজেরা বিয়েটা করেছিলাম।
আমাকে ডিভোর্স দেওয়ার মত এতটা খারাপ সম্পর্ক আমার স্বামীর সাথে আমার ছিল না। তারপরেও আমাকে আমার বাবার বাসায় বেড়াতে পাঠিয়ে আমাকে তালাকের নোটিশ পাঠিয়েছে। তখন আমার কোন জব ছিল না মাস্টার্স পাশ করে এক বছর সংসার করেছি।

আমার প্রেগন্যান্ট অবস্থায়,
কখনো ইচ্ছা হয়নি মানুষটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমার কষ্ট দেখে আমার পরিবার অনেকবার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আমাকে বলেছে। কিন্তু আমি রাজি হয়নি। যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে বেঁধে রাখা যায় না। সে চলে যাওয়ার পর আমার জীবনের নতুন করে সংগ্রাম শুরু হয়।বাবার বাসায় অনেক য&%ন্ত্রণা সহ্য করে কন্যা সন্তানের জন্ম হয়। বাবা-মা হয়তো মুখ খুলে কিছু বলতো না তার পরেও বুঝতাম তারা আমার এই অবস্থা মেনে নিতে পারছে না। বাচ্চা জন্ম কিছু দিন পর থেকেই নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা শুরু করলাম। পড়াশোনা শুরু করলাম টানায় বছর পড়াশোনা করে বাচ্চাকে সময় দিয়ে ভালো একটা সরকারি জব পায়। জব আর মেয়েকে নিয়ে জীবন ভালোই চলছে। যদিও মাঝেমধ্যে সহপাঠী কিংবা আত্মীয়-স্বজনের কথা আক্রমণে পড়তে হয়।

এই বিষয়টা এখন আর আমার গায়ে লাগে না।কারণ অনেক সময় পার করেছি অনেক কষ্ট পেয়েছি। একা একটা মেয়ে এই সমাজে চলা কঠিন হলেও অসম্ভব কিছু না। আমার মেয়ের বয়স এখন পাঁচ বছর। আমার মা-বাবা যদি বেঁচে না থাকতো হয়তো মেয়েকে নিয়ে জব করাটা আমার জন্য কঠিন হতো। মা বাবা মায়ের দায়িত্ব দেওয়ার কারণে আমার জব করাটা সহজ হয়েছে।। স্বামী নামের একজন মানুষ যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম। এতগুলো বছর সে কোনদিন তার মেয়ের খবর নেয়নি এবং তার পরিবারও কোনদিন আমাদের বাসায় আসেনি।
আমিও তাকে ভুলে গিয়েছি। তার মানে এই না আমি নতুন করে অন্য কোন পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি।

গত তিনদিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানিয়েছে সে বাংলাদেশের এসেছে। সে আবার আমাকে নিতে চায় সে তার ভুলের জন্য অনুতপ্ত।

মায়ের মুখ থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেয়েছে।
আমি মাকে সরাসরি না করেছি যে এই মানুষের সাথে আমার আর কোন সম্পর্ক স্থাপন করার ইচ্ছা নেই। মানুষের জীবনটা কোন খেলা না। এখানে যা খুশি তাই করা যাবে না। এই ধরনের অধিকার আমি কাউকে দেইনি।

একজন নারীর তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম ,উদারতা, ভালোবাসা, নিজের সবকিছুকে উৎসর্গ করে দেওয়া, এগুলোকে যারা নারী দুর্বলতা মনে করে এবং নারীকে ইচ্ছা মত আঘাত করে। তারা জানে না যে একজন নারী যখন এইসব দুর্বলতা এবং সংসারের মায়া ভুলে যায় তখন সে কতটা কঠিন হতে পারে।।

-- নাম প্রকাশে অনিচ্ছুক

ফ্রাই মাসালা পিনাট 🥜🥜রেসিপি ইসমত জাহান রিপা উপকরণ : চিনা বাদাম ২৫০ গ্রাম বেসন ১/২ কাপ কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ হলুদগুড়া...
25/06/2025

ফ্রাই মাসালা পিনাট 🥜🥜
রেসিপি ইসমত জাহান রিপা
উপকরণ : চিনা বাদাম ২৫০ গ্রাম
বেসন ১/২ কাপ
কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ
হলুদগুড়া সামান্য
মরিচগুঁড়া ১/২ চা. চামচ
জিরাগুঁড়া ১/২ চা. চামচ
লবণ স্বাদমতো
চাট মসলা ১/২ চা. চামচ
বেকিং সোডা ১ চিমটি
তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রনালী : ভালো এবং বড় সাইজের চিনা বাদাম নিতে হবে। চিনা বাদামের সাথে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মেখে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। তাতে একটা একটা করে বাদাম দিতে হবে। লাল মচমচে করে ভেজে নিতে হবে। এটা বানিয়ে ঠান্ডা করে জারে ভরে অনেক দিন রাখা যাবে। বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা খাবার।
ছবি নেট কালেক্টেড।
©ripaskitchen

Address

Agrabad
Chittagong
4100

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801861703685

Alerts

Be the first to know and let us send you an email when Krystal Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krystal Foods:

Share

Category