05/10/2026
# **অটোমোবাইল মেকানিক্স, ট্রাফিক আইন ও ড্রাইভিং নির্দেশিকা**
*প্রস্তুত ও পরিবেশনায়: **চট্টগ্রাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার** (`[www.ctgdrivingschool.com](https://www.ctgdrivingschool.com)`)*
📍 ঠিকানা: ২১৫, আবদুল হামিদ রোড, মির্জারপুল, শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম
📞 যোগাযোগ: ০৭১১-৭৫১৯৪৪
---
# # # **১. ইঞ্জিন ও অটোমোবাইল মেকানিক্স সম্পর্কিত প্রশ্ন ও উত্তর**
* **কুলিং ফ্যানের কাজ কি?**
উত্তর: রেডিএটরের পানিকে ঠান্ডা করা।
* **টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে?**
উত্তর: ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা।
* **গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কী?**
উত্তর: প্রয়োজনীয় জ্বালানি না থাকলে।
* **ক্লাচের কাজ কি?**
উত্তর: ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা।
* **মাস্টার সিলিন্ডার ব্রেকওয়েলে লেভেল কম থাকলে কী হতে পারে?**
উত্তর: ব্রেকফেল।
* **পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি?**
উত্তর: ১টি।
* **সাইলেন্সারের কাজ কি?**
উত্তর: শব্দকে নিয়ন্ত্রণ করে।
* **ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয়?**
উত্তর: পানি।
* **ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?**
উত্তর: এয়ার লক (Air Lock)।
* **লুব ওয়েল কোথায় ও কেন দিতে হয়?**
উত্তর: ইঞ্জিন হেড কভারে দিতে হয়। এটি ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রাংশ পিচ্ছিল করে, ক্ষয় রোধ করে ও কিছুটা ঠান্ডা করে।
* **এয়ার ফিল্টার এর কাজ কি?**
উত্তর: পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে সরবরাহ করা।
* **ইঞ্জিন হতে কালো ধোঁয়া বের হওয়ার কারণ কি?**
উত্তর: অতিরিক্ত মালামাল বা ওভারলোড নিলে এবং জ্বালানি বা ফিল্টারে ময়লা থাকলে।
* **কার্বোরেটরের অবস্থান কোথায় এবং এর কাজ কী?**
উত্তর: এটি ইনটেক ম্যানিফোল্ডের উপরে থাকে এবং বাতাস ও জ্বালানি মিশ্রিত করে ইঞ্জিনে পাঠায়।
* **গাড়িতে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত থাকে?**
উত্তর: সাধারণ গাড়িতে ৬ ও ১২ ভোল্ট এবং বড় গাড়িতে ২৪ ভোল্ট থাকে। নিয়মিত ব্যাটারির পানির লেভেল চেক করতে হয়।
* **ফোর-হুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয়?**
উত্তর: পিচ্ছিল, কর্দমাক্ত রাস্তায় বা উঁচু পাহাড়ি রাস্তায় চলার সময় চার চাকাতে ড্রাইভ দিতে হয়।
---
# # # **২. ট্রাফিক আইন, সাইন ও নিরাপত্তা নির্দেশিকা**
* **বাধ্যতামূলক না বোধক বা নিষেধমূলক চিহ্ন কেমন থাকে?**
উত্তর: লাল বৃত্তে।
* **রাস্তার মাঝখানে অখণ্ড একটি সাদা দাগ থাকিলে কি করণীয়?**
উত্তর: ওভারটেক করা যাবে না।
* **লেভেলক্রসিং বা রেলক্রসিং কত প্রকার?**
উত্তর: ২ প্রকার (অরক্ষিত ও সংরক্ষিত)।
* **নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?**
উত্তর: তথ্যমূলক সাইন।
* **ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী কী?**
উত্তর: ৩ প্রকার—বাধ্যতামূলক, সতর্কতামূলক ও তথ্যমূলক।
* **পেশাদার ও অপেশাদার লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত?**
উত্তর: পেশাদার ২১ বছর এবং অপেশাদার ১৮ বছর।
* **৫০ কি.মি. গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত রাখা উচিত?**
উত্তর: ২৫ মিটার (বা ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে ৫০ গজ/১৫০ ফুট)।
* **রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে শাস্তি কী?**
উত্তর: সড়ক পরিবহন আইন অনুযায়ী ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড হতে পারে।
* **মোটরসাইকেল চালক ও সহযাত্রী হেলমেট ব্যবহার না করলে শাস্তি কী?**
উত্তর: ৩ মাস জেল ও ১০,০০০ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।
* **একজন পেশাদার চালক দৈনিক একনাগারে কতক্ষণ গাড়ি চালাতে পারেন?**
উত্তর: ৫ ঘণ্টা চালানোর পর আধা ঘণ্টা বিরতি দিয়ে আরও ৩ ঘণ্টা চালাতে পারেন (সর্বোচ্চ)।
* **রাতে বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে কী করা উচিত?**
উত্তর: লো-বীম (Low Beam) বা ডিম করা উচিত।
---
# # # 🌟 **প্রশিক্ষণ ও লাইসেন্স সহায়তার জন্য:**
দক্ষ ও আত্মবিশ্বাসী ড্রাইভার হতে এবং বিআরটিএ (BRTA) পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে আজই ভিজিট করুন:
*চট্টগ্রামের নির্ভরযোগ্য ড্রাইভিং ট্রেনিং সেন্টার—যেখানে হাতে-কলমে নিরাপদ ড্রাইভিং শেখানো হয়*