Nahin Enterprise

Nahin Enterprise Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nahin Enterprise, Anamnaher Circle, Sandwip, Chittagong.

12/07/2025

মেসির চোখের পানির মূল্য দিবে বার্সেলোনা❤️

08/07/2025
30/06/2025

চট্টগ্রামের এই মায়ের লড়াই : ১১ সন্তানের কেউ চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক

চট্টগ্রামের এক মা চেমন আরা বেগম (৭৮)। ১১ সন্তানের মা তিনি। নিজের জীবনের অনেক স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ১১ সন্তানের কাউকে চিকিৎসক, প্রকৌশলী এবং শিক্ষক বানিয়েছেন।

চেমন আরার ১১ সন্তানের মধ্যে প্রথমজন মোহাম্মদ শহীদ উদ্দিন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক। দ্বিতীয় সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তৃতীয় সন্তান মোহাম্মদ শাহীন উদ্দিন লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ। চতুর্থ সন্তান পারভীন আকতার, স্নাতক পাস করে নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। পঞ্চম সন্তান মোহাম্মদ আলমগীর, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পরিবেশ ও বন) পদে কর্মরত। ষষ্ঠ সন্তান সেলিনা আকতার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক। সপ্তম সন্তান মুহাম্মদ গিয়াস উদ্দিন শিশুরোগবিশেষজ্ঞ। অষ্টম সন্তান অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ পটিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক। নবম সন্তান আবু সাদাৎ মুহাম্মদ সায়েম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান। দশম সন্তান রেজিনা আকতার চট্টগ্রামের হোসাইন আহমদ সিটি করপোরেশন স্কুল ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক। একাদশ সন্তান মোহাম্মদ ওমর কাইয়ুম স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইইডিসিআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার অ্যান্ড রেসিডেন্ট অ্যাডভাইজার পদে কর্মরত।

চট্টগ্রামের পটিয়া উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে ছায়াঘেরা নিভৃত গ্রাম নাইখাইনে চেমন আরার বাড়ি। স্বামী আবদুল্লাহ ছিলেনচট্টগ্রাম মিউনিসিপ্যালটির কর সংগ্রাহক।

মানুষ গড়ার কারিগর এই মা পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার ‘অদম্য নারী’।

Address

Anamnaher Circle, Sandwip
Chittagong
4300

Telephone

+8801715376542

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahin Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahin Enterprise:

Share