Yellow Pie

Yellow Pie Taste Happiness.

We wish all our clients and loved ones a lovely day surrounded by all your loved ones!
13/02/2021

We wish all our clients and loved ones a lovely day surrounded by all your loved ones!

আলহামদুলিল্লাহ্‌!গতকালের অর্ডার ছিল এটা। রিপিট কাস্টমারের কাছ থেকে অর্ডার পাওয়াটা নিজের কাছে অন্যরকম ভালো লাগে। এই নিয়ে ...
19/10/2020

আলহামদুলিল্লাহ্‌!
গতকালের অর্ডার ছিল এটা। রিপিট কাস্টমারের কাছ থেকে অর্ডার পাওয়াটা নিজের কাছে অন্যরকম ভালো লাগে। এই নিয়ে আপু ৭/৮ বার অর্ডার করেছেন। রিপিট কাস্টমার হওয়া মানে ওনাকে সন্তুষ্ট করতে পেরেছি আমরা। আর খুশিটা দ্বিগুন হয় যখন বাচ্চারা খুশি হয়। ইনশাআল্লাহ আগামীতেও পণ্যের মানে কোন সমঝোতা হবে না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।

18/10/2020

16/10/2020

আসসালামু আলাইকুম।
কাজের উদ্যোগ নিয়ে সেটাতে নিয়মিত না থাকাটা অপ্রত্যাশিত। কিন্তু কি আর করা? গতদিনের ব্যস্ততায় তা হয়ে উঠেনি।
শুরুটা আলহামদুলিল্লাহ্‌ ভালোই চলছে। বেশকিছু অর্ডার ভালোভাবেই কমপ্লিট হল। কিন্তু তা সবার সাথে শেয়ার করতে পারিনি।শেষমুহুর্তে তাড়াহুড়ো করে ডেলিভারি। তাই ছবিও তোলা হত না, পোস্টও করা হয় নি।
তবে ইনশাআল্লাহ, আগামী থেকে নিয়মিত থাকছি আপনাদের সাথে। এখন পর্যন্ত যারা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। আপনাদের সহযোগীতায় আমরা এটুকু এসেছি।

নারকেলের বরফি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মিষ্টি। এই বরফি কিছুটা মিষ্টি কিন্তু অনেক  সুস্বাদু। তাই যারা মিষ্টি খেতে পছন্দ...
14/10/2020

নারকেলের বরফি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মিষ্টি। এই বরফি কিছুটা মিষ্টি কিন্তু অনেক সুস্বাদু। তাই যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের এই বরফি নিঃসন্দেহে ভালো লাগবে। আপনাদের প্রতিদিনের জীবনে এই মিষ্টতা পূর্ণতা দিবে সব ক্লান্তি, কাজের ফাঁকে। উৎসবে-পার্বণে তো বটেই, অফিসের কাজের বিরতিতে, বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা মেহমান আপ্যায়নেও পরিবেশন করতে পারবেন ঐতিহ্যবাহী এই আইটেমটি। ভেতরে নরম ও বাইরে শক্ত এই বরফি সম্পূর্ণ নারকেল দিয়ে তৈরি করা হয়। ঐতিহ্যবাহী এই খাবারটি পেতে পারেন আমাদের কাছে। আপনার সুন্দর সময়টায় পরিতৃপ্ততা আনুক বরফির স্বাদ।

Our menu is ready, Let's taste it.✅For barfi & haluwa (minimum order half kg) ✅For Bini Pathi shapta( minimum 15 piece)P...
20/09/2020

Our menu is ready, Let's taste it.
✅For barfi & haluwa (minimum order half kg)
✅For Bini Pathi shapta( minimum 15 piece)
Please call for orders.
Contact: 01535-779441 or inbox us for details.

10/09/2020

প্রতিটি কাজের পিছনে কিছু গল্প থাকে। যেকোনো উদ্যোগে শুরু করার পিছনে উদ্যোক্তাদের আপ্রাণ চেষ্টা আর অবশ্যই ভালোলাগা থাকে। আমরা নতুন উদ্যোগ শুরু করেছি। আমাদের লক্ষ্য আমাদের গ্রাহকরা যেন সেরাটা পায়। গ্রাহক সন্তুষ্টিই আমাদের পুরস্কার।

সত্যি বলতে সবকিছু যে পারফেক্টলি করা যায় তা কিন্তু না, মানুষ যেহেতু ভুল হয়ই। কিন্তু আমাদের চেষ্টা থাকবে আমাদের ভুলের মাশুল যেন গ্রাহক পর্যায়ে না যায়। যদি ভুল হয়ে ও যায় যথাসাধ্য চেষ্টা থাকবে ভুল শুধরে নিতে, আমাদের আর্থিক ক্ষতি হলেও।
আলহামদুলিল্লাহ! আমাদের এই কয়দিনের পথ চলায় তেমন কোনো ভুল হয়নি! আল্লাহর রহমতে কেউ নিরাশ হয়নি।

"হালুয়া"হালুয়া একটি বিশেষ মিষ্টান্ন।এর সাথে আমরা সকলেই পরিচিত। হালুয়া শুধু আমাদের দেশে নয় বরং পুরো বিশ্বে অনতিমিষ্ট খাদ্...
29/08/2020

"হালুয়া"
হালুয়া একটি বিশেষ মিষ্টান্ন।এর সাথে আমরা সকলেই পরিচিত। হালুয়া শুধু আমাদের দেশে নয় বরং পুরো বিশ্বে অনতিমিষ্ট খাদ্য হিসেবে পরিচিত। বিশেষ কোন উপলক্ষ্য হোক বা খুশির মুহূর্ত হোক মিষ্টি না হলেই যেন পুরো মুহূর্তটাই অসম্পূর্ণ রয়ে যায়।

তাই আমরা এমন কিছু সবার মাঝে নিয়ে আসতে চেয়েছি যা সবার খুশির মুহূর্তকে দ্বিগুন বাড়িয়ে দিবে।

Our new authentic Carrot Halwa, Let's taste it.We are taking orders.Contact: 01535-779441 or inbox us for details.      ...
28/08/2020

Our new authentic Carrot Halwa, Let's taste it.
We are taking orders.
Contact: 01535-779441 or inbox us for details.

পিঠা বাংলাদেশের একটি আদিম আভিজাত্য   পূর্ণ খাবার। এটি চলের গুড়ো,আটা,ময়দা অথবা অন্য কোন শস্যজাত গুড়ো দিয়ে তৈরি করা হয়। অঞ...
28/08/2020

পিঠা বাংলাদেশের একটি আদিম আভিজাত্য পূর্ণ খাবার। এটি চলের গুড়ো,আটা,ময়দা অথবা অন্য কোন শস্যজাত গুড়ো দিয়ে তৈরি করা হয়। অঞ্চলভেদে বিভিন্ন ধরনের পিঠা হয়ে থাকে। তার মধ্যে একটি পিঠা হচ্ছে চুটকি পিঠা। দেখতে এটি চুই পিঠার মত হলেও আকারে ছোট ও শুকনো হয়ে থাকে। আগের দিনে গ্রামের মা নানিরা গল্প করার ফাঁকে ফাঁকে হাতে এই পিঠা কাটতো। তাই এই পিঠার সাথে অনেক গল্পও জড়িয়ে থাকে। যদিও, এখন অবশ্যই মেশিনে কেটে বিক্রি করা হয়। হাতে আর মেশিনে চুটকি পিঠা কাটার প্রক্রিয়ায় অনেক পার্থক্য থাকে। কাটার পর এটি রোদে শুকানো হয়। চুলায় হালকা করে ভেজে রাখলে অনেক দিন সংরক্ষণ করা যায়। যার পুরো প্রক্রিয়াই স্বাস্থ্যকর। ভাজার পরে এটি ওজনে অনেক কমে যায়, তাই বেশি করে কাটতে হয়। এই পিঠার একটি সুবিধা হচ্ছে এটি দুই ভাবে রান্না করা যায়। দুধ দিয়ে অথবা পোলাও করে,যার যে ভাবে খেতে ভালো লাগে।
প্রতিদিনের নাস্তায় এই পিঠার স্বাদ পেতে পারেন, যা কম সময়ে রান্নার উপযোগী ও সুস্বাদু। পরিবারের সবার স্বাস্থ্যকর থাকার পাশাপাশি, রান্নাঘরে সময় বাঁচাতে চুটকি পিঠা হতে পারে আপনার পছন্দের নাস্তা।

Address

Hill View Housing Society, Polytechnic, Panchlaish
Chittagong
4209

Telephone

+8801535779441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yellow Pie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share