Saihan 's Mom

Saihan 's Mom Welcome my page ❤️❤️❤️
(1)

21/08/2026


13/08/2026

এমন কিছু মানুষ আছে যারা কিনা আপনাকে বদলাতে বাধ্য করেন



কারা ধ্বংস হবে 😭😭😭১। ধ্বংস তার, যে মানুষের পিছে অপবাদ রটায়।সুরাঃ হুমাযাহ-- ১২। ধ্বংস হোক তারা, যারা আন্দাজে কথা বলে।সুরা...
12/08/2026

কারা ধ্বংস হবে 😭😭😭

১। ধ্বংস তার, যে মানুষের পিছে অপবাদ রটায়।

সুরাঃ হুমাযাহ-- ১

২। ধ্বংস হোক তারা, যারা আন্দাজে কথা বলে।

সুরাঃ আয যাযিরাত-- ১

৩। ধ্বংস তাদের, যারা আল্লাহর সাথে শরিক করে।

সুরাঃ হা- মীম সাজদাহ – ৬

৪। ধ্বংস ওই সব লোেকদের, যে আল্লাহর নামে মিথ্যা কথা রটাই।

সুরাঃ আম্বিয়া – ১৮

৫। ধ্বংস তার, যে মানুষকে সামনে অপমান করে।

সুরাঃ হুমাযাহ – ১

৬। ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারের

সুরাঃ আল জাসিয়াহ – ৭

৭। ধ্বংস তাদের, যারা পরিমাপে কম দেয়। সুরাঃ আত মুত্বফফিফিন –


#ধ্বংসহোক

04/08/2026



বলা হয় ক্ষমা মহৎ গুন,কিন্তু কিছু কষ্ট এত গভীর হয় যে, ক্ষমা করতে চাইলেও হৃদয় বারবার আহত হয়ে ওঠে।তাই আমি বদদোয়া করি না। শ...
30/07/2026

বলা হয় ক্ষমা মহৎ গুন,

কিন্তু কিছু কষ্ট এত গভীর হয় যে, ক্ষমা করতে চাইলেও হৃদয় বারবার আহত হয়ে ওঠে।

তাই আমি বদদোয়া করি না। শুধু আল্লাহর কাছে বিচার চাই। কারণ তিনি জানেন কে কোথায় অন্যায় করেছে, কে কতটা কষ্ট পেয়েছে। আর তাঁর বিচারই সবচেয়ে নিখুঁত..

আর আমি বিশ্বাস করি, উত্তম বিচার একদিন তিনিই করবেন। ইনশাআল্লাহ্


🌿 প্রয়োজনের গল্প 🌿প্রয়োজনে আমি অনেকের খুব প্রিয় ছিলাম...! 🖤প্রয়োজন ফুরাতেই ধীরে ধীরে হারিয়ে গেলাম।যতদিন স্বার্থ ছিল, ততদ...
29/07/2026

🌿 প্রয়োজনের গল্প 🌿
প্রয়োজনে আমি অনেকের খুব প্রিয় ছিলাম...! 🖤
প্রয়োজন ফুরাতেই ধীরে ধীরে হারিয়ে গেলাম।
যতদিন স্বার্থ ছিল, ততদিন খোঁজও ছিল, গুরুত্বও ছিল।
প্রয়োজন শেষ হতেই বদলে গেল কথা, বদলে গেল সম্পর্ক।
আজ বুঝি—
সব সম্পর্ক ভালোবাসার জন্য টিকে থাকে না,
কিছু সম্পর্ক শুধু প্রয়োজনের জন্যই বেঁচে থাকে।
আজ আর অভিযোগ নেই,
শুধু একটা শিক্ষা রয়ে গেছে—
"যে সম্পর্কের ভিত্তি স্বার্থ,
সে সম্পর্ক প্রয়োজন ফুরালেই শেষ হয়ে যায়।" 💔
❦ ───────────── ❦
✍️ 𝐖𝐫𝐢𝐭𝐭𝐞𝐧 𝐛𝐲 𝐒𝐚𝐥𝐦𝐚
🖤 𝓕𝓮𝓮𝓵𝓲𝓷𝓰𝓼 𝓲𝓷 𝓦𝓸𝓻𝓭𝓼
❦ ───────────── ❦

সব অপমান ভুলে যেতে নেইআত্মসম্মানে আঘাত করা অপমান ভুলে যেতে নেই।সবার সামনে হেয় করা অপমান ভুলে যেতে নেই।বিশ্বাস ভেঙে দেওয়া...
25/07/2026

সব অপমান ভুলে যেতে নেই

আত্মসম্মানে আঘাত করা অপমান ভুলে যেতে নেই।
সবার সামনে হেয় করা অপমান ভুলে যেতে নেই।
বিশ্বাস ভেঙে দেওয়া অপমান ভুলে যেতে নেই।
বারবার ছোট করা অপমান ভুলে যেতে নেই। নীরবতাকে দুর্বলতা ভাবা অপমান ভুলে যেতে নেই। স্বার্থের জন্য ব্যবহার করা অপমান ভুলে যেতে নেই। প্রয়োজন ফুরালেই দূরে সরিয়ে দেওয়া অপমান ভুলে যেতে নেই। মিথ্যা অপবাদ দেওয়া অপমান ভুলে যেতে নেই। অন্যায়ের দোষ চাপিয়ে দেওয়া অপমান ভুলে যেতে নেই। অনুতাপহীন মানুষকে আবার বিশ্বাস করতে নেই। নিজের মর্যাদার বিনিময়ে সম্পর্ক টিকিয়ে রাখতে নেই। তাই একটা কথা মনে রেখো-সব অপমানের জবাব প্রতিশোধ নয়, কিছু অপমানের জবাব শুধু চিরদিনের বিদায়।
ক্ষমাকে দুর্বলতা ভাবা মানুষকে ভুলে যেতে নেই।

একই আঘাত বারবার দেওয়া মানুষকে ভুলে যেতে নেই।



বড় বোন কখনো হিসেব করে ভালোবাসে না,কিন্তু তার ভালোবাসার হিসেব কখনো কেউ রাখে না।শেষে সেই বড় বোনটাই হয়ে যায় সবচেয়ে স্বার্থপ...
23/07/2026

বড় বোন কখনো হিসেব করে ভালোবাসে না,
কিন্তু তার ভালোবাসার হিসেব কখনো কেউ রাখে না।
শেষে সেই বড় বোনটাই হয়ে যায় সবচেয়ে স্বার্থপর মানুষ!
আলহামদুলিল্লাহ সেই ট্যাগের জন্য।


সবচেয়ে বেশি আমলকারীর দোয়া!إلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُل...
21/07/2026

সবচেয়ে বেশি আমলকারীর দোয়া!

إلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া 'আলা কুল্লি শাইয়িন কাদীর।

যে ব্যক্তি এই যিকির দিনে ১০০ বার পড়বে-সেদিন তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না, যদি না কেউ তার চেয়ে বেশি পড়ে।
- (সহিহ বুখারি: ৩২৯৩, ৬৪০৩)
- সুবহানআল্লাহ


মুখ বন্ধ তো সমস্যা খতমঅকারণে কথা বলি। নিজের কষ্টের কথা বলি।নিজের গোপন কথা বলি। যাকে বলা উচিত না, তাকেই সব বলে ফেলি।পরে স...
11/07/2026

মুখ বন্ধ তো সমস্যা খতম

অকারণে কথা বলি। নিজের কষ্টের কথা বলি।

নিজের গোপন কথা বলি। যাকে বলা উচিত না, তাকেই সব বলে ফেলি।

পরে সেই মানুষটাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়।

ভুলটা তখন বুঝি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

মুখের ভাষাই মানুষের সবচেয়ে বড় শত্রু।

একটা বাড়তি কথায় সারাজীবনের মাশুল গুনতে হয়।

অথচ কেউ শেখায় না, প্রয়োজন ছাড়া মুখ খুলতে নেই।

তাই নিজের ভুলেই নিজে ফাঁসি প্রতিবার।

মানুষ আমাদের ভালো কথা শুনতে চায় না।

মানুষ অপেক্ষা করে থাকে আমাদের একটা ভুল কথার জন্য।

একটা ফসকে যাওয়া বাক্যের জন্য।

সেই বাক্যটাকেই বানায় গল্প, ছড়ায় চারদিকে।

তাই যে কম বলে, তার শত্রু কম।

যে বুঝে বলে, তার সমস্যাও কম।

চুপ থাকাটা হার নয়। চুপ থাকাটাই আসল শক্তি।

যে মানুষ মেপে কথা বলে, তাকে সহজে ঠকানো যায় না।

আজ থেকে নিজেকে শাসন করো। কথা বলার আগে দুইবার ভাবো।

প্রয়োজন ছাড়া মুখ খুলো না। কারণ যেদিন মুখ বন্ধ রাখতে শিখবে

সেদিন থেকেই জীবনের অর্ধেক সমস্যা -এমনিতেই শেষ হয়ে যাবে, কোনো লড়াই ছাড়াই।


Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saihan 's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share