Zeenat's Obshor Shomoy

  • Home
  • Zeenat's Obshor Shomoy

Zeenat's Obshor Shomoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zeenat's Obshor Shomoy, Kitchen/Cooking, .

16/05/2026

শুভ সকাল।
আজ শনিবার ১৬ মে ইংরেজি ২০২৬
খৃষ্টাব্দ ৩রা জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ
২৭জিলকদ১৪৪৭হিজরী।
ঋতু পরাক্রমায় এখন গ্ৰীষ্মকাল





With Md obaidur 02 – I just got recognized as one of their top fans! 🎉
16/05/2026

With Md obaidur 02 – I just got recognized as one of their top fans! 🎉

খারাপ সময় মানুষ কে অনেক কিছু শেখায়।সাহসী হতে, ধৈর্যশীল হতে। জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়। শ...
09/05/2026

খারাপ সময় মানুষ কে অনেক কিছু শেখায়।
সাহসী হতে, ধৈর্যশীল হতে। জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়। শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়।

Zeenat's Obshor Shomoy



30/04/2026

প্রকৃতির সবকিছুরই যেমন একটা গন্তব্য থাকে, প্রতিটি মানুষের মনে জমানো কথার গন্তব্য থাকে। যত ই
বাধা বিপত্তি থাকুক মন কিন্তু ঠিক তাঁকেই চায় ঠিক । নদী যেমন বইতে চায়।




30/04/2026

🥀🥀শুভ বিকেল বন্ধুরা আসসালামুয়ালাইকুম সবাই ভালো আছেন তো আপনাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি সকলের তরে রইলো অকৃত্রিম ভালোবাসা ও শুভকামনা।🥀🥀

Zeenat's Obshor Shomoy




29/04/2026

#আসুন_জেনে_নেই_মালাকুত_মউত_এর_আল্লাহর_আদেশে িজের_জান_কবজ_করে_তখন_কি_ঘটবে
#তাই_জানুন_লেখা_টি_পড়ে।

পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন যিনি, আজ তার নিজের পালা। আল্লাহ যখন বলবেন, "হে মালাকুল মউত, এবার নিজের জান কবজ করো"— তখন কী ঘটবে জানেন?

সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মৃত্যুকে একটি মেষের আকৃতিতে এনে জান্নাত ও জাহান্নামের মাঝে জবাই করবেন এবং ঘোষণা করবেন—"হে জান্নাতবাসী, তোমরা চিরকাল এখানে থাকবে, আর কোনো মৃত্যু নেই।" কিন্তু তার পূর্বে, এক ভয়াবহ মুহূর্ত আসবে যখন স্বয়ং মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত (আজরাঈল আ.)-কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

হাদিসের বর্ণনা অনুযায়ী, আল্লাহ তায়ালা তখন মালাকুল মউতকে বলবেন:

"হে মালাকুল মউত! আর কে কে অবশিষ্ট আছে? যদিও আল্লাহ সবকিছুই জানেন, তবুও তিনি এটি জিজ্ঞেস করবেন। মালাকুল মউত বিনীতভাবে বলবেন, "হে আল্লাহ! আপনার পবিত্র সত্তা অবশিষ্ট আছেন, আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে, জিবরাঈল ও মিকাইল আছে এবং আপনার এই নগণ্য বান্দা (আজরাঈল) অবশিষ্ট আছে।"

এরপর আল্লাহ পর্যায়ক্রমে জিবরাঈল (আ.) মিকাইল (আ.) এবং আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু দেওয়ার আদেশ দেবেন। অবশেষে এই বিশাল সৃষ্টিজগতে কেবল দুইজন অবশিষ্ট থাকবেন—মহান স্রষ্টা আল্লাহ এবং মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত।

মালাকুল মউতের নিজের জান কবজ:
আল্লাহ তায়ালা তখন বলবেন, "হে মালাকুল মউত! আজ তোমাকে নিজের জান কবজ করতে হবে। হুকুম পাওয়া মাত্রই মালাকুল মউত জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি এক স্থানে দাঁড়াবেন। তিনি যখন নিজের জান কবজ করতে শুরু করবেন, তখন তিনি এমন এক ভয়াবহ চিৎকার দেবেন যা যদি সেই মুহূর্তে সৃষ্টিজগতের কেউ জীবিত থাকত তবে সেই চিৎকারে তাদের কলিজা ফেটে মৃত্যু হতো।

নিজের জান কবজ করার সময় তিনি ব্যথায় কাতর হয়ে আক্ষেপ করে বলবেন:

"হায় আফসোস! আমার যদি জানা থাকতো যে জান কবজের যন্ত্রণা এতো ভয়াবহ এবং তিক্ত, তবে আমি কোনো মুমিন বান্দার জান কবজ করার সময় তার প্রতি আরও অনেক বেশি কোমল ও দয়াশীল হতাম!"

এই সেই ফেরেশতা, যিনি কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন কোনো দ্বিধা ছাড়াই, আজ তাকেও সেই একই যন্ত্রণার শিকার হতে হচ্ছে। শেষ পর্যন্ত মালাকুল মউতও মৃত্যুর কোলে ঢলে পড়বেন।

আল্লাহর হুঙ্কার: "কোথায় আজ সেই অহংকারীরা?"
পুরো মহাবিশ্বে তখন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ তখন এই মৃত ও স্তব্ধ পৃথিবীর দিকে তাকিয়ে বলবেন:

"আজ রাজত্ব কার? কোথায় পৃথিবীর সেই প্রতাপশালী সম্রাটরা? কোথায় অহংকারীরা যারা নিজেদের ক্ষমতা জাহির করতে?"

কোনো উত্তর আসবে না। আল্লাহ নিজেই তখন উত্তর দেবেন:

"লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার" (রাজত্ব কেবল এক ও অদ্বিতীয় আল্লাহর, যিনি প্রবল পরাক্রমশালী)

হাদিসের রেফারেন্স:
এই ঘটনার বর্ণনা বিভিন্ন রেওয়ায়েত ও তাফসিরে পাওয়া যায়। বিশেষ করে কিয়ামতের বিভীষিকা সম্পর্কে বর্ণিত দীর্ঘ হাদিসে (হাদিসুত সুর) এর বিস্তারিত বিবরণ রয়েছে।

* সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে: "আল্লাহ কিয়ামতের দিন পৃথিবীকে মুঠো করবেন এবং আসমানকে ডান হাতে গুটিয়ে নিয়ে বলবেন—আমিই মালিক, দুনিয়ার রাজা-বাদশারা আজ কোথায়?" (মুসলিম শরিফ, হাদিস নং-৭০৪৩)

* তাফসিরে ইবনে কাসিরে সুরা আল-কাসাস-এর শেষ আয়াতের ব্যাখ্যায় এই ঘটনাটি বিস্তারিত উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে—আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই নশ্বর।

এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে, এই পৃথিবীতে আমাদের শক্তি, অহংকার এবং সম্পদ কোনো কিছুই স্থায়ী নয়। যে মৃত্যুর ফেরেশতা সবার জান কবজ করেন, তাকেও একদিন আল্লাহর সামনে মাথানত করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং, আমাদের অহংকার ত্যাগ করে সেই মহান আল্লাহর ইবাদতে মশগুল হওয়া উচিত যিনি চিরঞ্জীব ও অবিনশ্বর।

আপনার একটি শেয়ার হতে পারে অন্য কারো হেদায়েতের পথ। মৃত্যুর ভয়ংকর এই সত্যটি সবাইকে জানাতে পোস্টটি এখনই শেয়ার করুন।
কমেন্টে আপনার অনুভূতি জানান— 'সুবহানাল্লাহ' লিখতে ভুলবেন না।
সংগৃহীত,,,,

Zeenat's Obshor Shomoy


#

28/04/2026

নিঃসঙ্গ রাত পেরিয়ে.... সকাল আসে সোনালী সাজে... স্বপ্ন গুলো সব ঘুমিয়ে আছে নিস্তব্ধ রাতের আঁধারে , শুভ রাত্রি জানাতে এলাম এই নিশুতি রাতে....🌹🌹🌹





27/04/2026

কিছু সম্পর্ক কখনো শেষ হয়ে যায় না।




27/04/2026

💗💗💗মানুষকে দূর থেকে খুব গোছানো লাগে
নতুন রঙ করা দেয়াল, পরিপাটি জীবন।
কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায়,
বুকের ভেতরটা কতদিন আলোহীন পড়ে আছে।
ছোটবেলা থেকেই মানুষ লুকোতে শেখে
ব্যথা, ব্যর্থতা, জ্বরের মতো জমে থাকা কষ্ট।
ভেঙে পড়ার জায়গা যে সবার থাকে না।💗💗💗




💗💗কুরআন থেকে বাছাই করা ৪০ টি দোয়াআপনার কালেকশনে রাখুন এবং প্রতিদিন পড়ুন—💗💗❑ কুরআনের দোয়া (আরবি, উচ্চারণ ও অর্থ):১. দুন...
24/04/2026

💗💗কুরআন থেকে বাছাই করা ৪০ টি দোয়া
আপনার কালেকশনে রাখুন এবং প্রতিদিন পড়ুন—💗💗

❑ কুরআনের দোয়া (আরবি, উচ্চারণ ও অর্থ):
১. দুনিয়া ও আখিরাতের কল্যাণ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
❂ আরবি:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

❂ উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আযাবান নার।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং আগুনের শাস্তি থেকে রক্ষা কর।(২:২০১)

২. হেদায়েতের পরে হৃদয় না বাঁকানোর দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
❂ আরবি:
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا

❂ উচ্চারণ: রব্বানা লা তুযিগ কুলুবানা বা‘দা ইয হাদাইতানা।
❂ অর্থ: হে আমাদের রব, তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের হৃদয়কে বাঁকা করে দিও না।(৩:৮)

৩. ক্ষমা ও রহমতের দোয়া (আদম আ.):
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
❂ আরবি:
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا
❂ উচ্চারণ: রব্বানা যালামনা আনফুসানা।
❂ অর্থ: হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্ত হব।(৭:২৩)

৪. জ্ঞান বৃদ্ধির দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبِّ زِدْنِي عِلْمًا
❂ উচ্চারণ: রব্বি যিদনী ইলমা।
❂ অর্থ: হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন।(২০:১১৪)

৫. পিতা-মাতার জন্য দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
❂ আরবি:
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
❂ উচ্চারণ: রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা।
❂ অর্থ: হে আমার রব, আমার পিতা-মাতার প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন।(১৭:২৪)

৬. ঈমান দৃঢ় রাখার দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
❂ আরবি:
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا
❂ উচ্চারণ: রব্বানা আফরিগ আলাইনা সবরা।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দিন।(৭:১২৬)

৭. ক্ষমা ও রহমতের দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبِّ اغْفِرْ وَارْحَمْ
উচ্চারণ: রব্বিগফির ওয়ারহাম।
অর্থ: হে আমার রব, ক্ষমা করুন এবং দয়া করুন।(২৩:১১৮)

৮. ঈমানদারদের ক্ষমার দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
❂ আরবি:
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا
❂ উচ্চারণ: রব্বানাগফির লানা ওয়া লি ইখওয়ানিনা।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের ঈমানদার ভাইদের ক্ষমা করুন।(৫৯:১০)

৯. পরিবারকে সালাত প্রতিষ্ঠাকারী করার দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ
❂ উচ্চারণ: রব্বিজআলনি মুকীমাস সালাহ।
❂ অর্থ: হে আমার রব, আমাকে ও আমার সন্তানদের সালাত কায়েমকারী বানান।(১৪:৪০)

১০. অন্তর প্রশস্ত করার দোয়া (মুসা আ.):
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
❂ উচ্চারণ: রব্বিশরাহলি সদরি।
❂ অর্থ: হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন।(২০:২৫)

❑ কোরআনের দোয়া (পর্ব–২):
১১. নূহ (আ.)-এর দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا
❂ উচ্চারণ: রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মু’মিনা।
❂ অর্থ: হে আমার রব, আমাকে, আমার পিতা-মাতাকে এবং যে মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাকে ক্ষমা করুন।(৭১:২৮)

১২. বিপদে ইউনুস (আ.)-এর দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
لَا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
❂ উচ্চারণ: লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন।
❂ অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।(২১:৮৭)

১৩. মুমিনদের ক্ষমার দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
❂ উচ্চারণ: রব্বানা লা তুয়াখিজনা ইন নাসিনা আও আখতা’না।
❂ অর্থ: হে আমাদের রব, আমরা ভুলে গেলে বা ভুল করলে আমাদেরকে পাকড়াও করবেন না।(২:২৮৬)

১৪. বোঝা হালকা করার দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا
❂ উচ্চারণ: রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেবেন না যেমন পূর্ববর্তীদের উপর দিয়েছিলেন।(২:২৮৬)

১৫. শক্তির বাইরে দায়িত্ব না দেওয়ার দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ
❂ উচ্চারণ: রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের এমন দায়িত্ব দেবেন না যা বহন করার শক্তি আমাদের নেই।(২:২৮৬)

১৬. ক্ষমা ও সাহায্যের দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا
❂ উচ্চারণ: ওয়া’ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা।
❂ অর্থ: আমাদের ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন এবং আমাদের উপর দয়া করুন।(২:২৮৬)

১৭. ধৈর্যের দোয়া:
▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا
❂ উচ্চারণ: রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদের পা দৃঢ় রাখুন।(২:২৫০)

১৮. ক্ষমা ও রহমতের দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا
❂ উচ্চারণ: রব্বানাগফির লানা জুনুবানা।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের গুনাহ ক্ষমা করুন।(৩:১৬)

১৯. হৃদয়ে ঈমান স্থির রাখার দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَبَّنَا لَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا
❂ উচ্চারণ: রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাজিনা আমানু।
❂ অর্থ: হে আমাদের রব, ঈমানদারদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না।(৫৯:১০)

২০. উত্তম পরিণতির দোয়া:
▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
❂ উচ্চারণ: তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহীন।
❂ অর্থ: আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং আমাকে সৎ লোকদের সাথে মিলিয়ে দিন।(১২:১০১)

❑ কোরআনের দোয়া (২১–৩০):
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
২১. আরবি:
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
❂ উচ্চারণ: রব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আন্তাস সামীউল আলীম।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের কাছ থেকে (এ আমল) কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।(সূরা আল-বাকারা ২:১২৭)

২২. আরবি:
▬▬▬▬▬▬☞
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ
❂ উচ্চারণ: রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত মুসলিম বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও একটি অনুগত জাতি বানান।
(সূরা আল-বাকারা ২:১২৮)

২৩. ইস্তিগফারের দোয়া (রিজিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ):
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবি:
رَّبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
❂ উচ্চারণ: রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আংতাত-তাওয়াবুর রহিম।
❂ অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী, পরম দয়ালু।

২৪. আরবি:
▬▬▬▬▬▬☞
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا
❂ উচ্চারণ: রব্বানা লা তুযিগ কুলুবানা বা‘দা ইয হাদাইতানা।
❂ অর্থ: হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র করবেন না।(সূরা আলে ইমরান ৩:৮)

২৫. আরবি:
▬▬▬▬▬☞
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا
❂ উচ্চারণ: রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা জুনুবানা।
❂ অর্থ: হে আমাদের রব, আমরা ঈমান এনেছি; অতএব আমাদের গুনাহ ক্ষমা করুন।(সূরা আলে ইমরান ৩:১৬)

২৬. আরবি:
▬▬▬▬▬☞
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ
❂ উচ্চারণ: রব্বানা আমান্না বিমা আনযালতা ওয়াত্তাবা‘নার রাসূল।
❂ অর্থ: হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন আমরা তাতে ঈমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি।(সূরা আলে ইমরান ৩:৫৩)

২৭. আরবি:
▬▬▬▬▬☞
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا
❂ উচ্চারণ: রব্বানাগফির লানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের গুনাহ এবং আমাদের কাজে সীমালঙ্ঘন ক্ষমা করুন।(সূরা আলে ইমরান ৩:১৪৭)

২৮. আরবি:
▬▬▬▬▬☞
رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
❂ উচ্চারণ: রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার।
❂ অর্থ: হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি। আপনি পবিত্র; অতএব আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।(সূরা আলে ইমরান ৩:১৯১)

২৯. আরবি:
▬▬▬▬▬☞
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ
❂ উচ্চারণ: রব্বানা ইন্নাকা মান তুদখিলিন্নারা ফাকদ আখযাইতাহু।
❂ অর্থ: হে আমাদের রব, আপনি যাকে আগুনে প্রবেশ করান তাকে অবশ্যই অপমানিত করেছেন।(সূরা আলে ইমরান ৩:১৯২)

৩০. আরবি:
▬▬▬▬▬☞
رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ
❂ উচ্চারণ: রব্বানা ইন্নানা সামি‘না মুনাদিয়ান ইউনাদি লিল ইমান।
❂ অর্থ: হে আমাদের রব, আমরা এক আহ্বানকারীকে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, তাই আমরা ঈমান এনেছি।(সূরা আলে ইমরান ৩:১৯৩)

❑ কোরআনের দোয়া (৩১–৪০):
৩১. আরবি:
▬▬▬▬▬▬▬☞
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا
❂ উচ্চারণ: রব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কাফ্ফির আন্না সাইয়্যিআতিনা।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের পাপসমূহ দূর করে দিন।(সূরা আলে ইমরান ৩:১৯৩)

৩২. আরবি:
▬▬▬▬▬☞
وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
❂ উচ্চারণ: ওয়া তাওয়াফ্ফানা মা‘আল আবরার।
❂ অর্থ: এবং আমাদেরকে সৎকর্মশীলদের সাথে মৃত্যু দিন।(সূরা আলে ইমরান ৩:১৯৩)

৩৩. আরবি:
▬▬▬▬▬☞
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ
❂ উচ্চারণ: রব্বানা ওয়া আতিনা মা ওয়া‘আদতানা ‘আলা রুসুলিক।
❂ অর্থ: হে আমাদের রব, আপনার রাসুলদের মাধ্যমে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমাদেরকে দান করুন।(সূরা আলে ইমরান ৩:১৯৪)

৩৪. আরবি:
▬▬▬▬▬☞
وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ
❂ উচ্চারণ: ওয়ালা তুখযিনা ইয়াওমাল কিয়ামাহ।
❂ অর্থ: এবং কিয়ামতের দিন আমাদের অপমানিত করবেন না।(সূরা আলে ইমরান ৩:১৯৪)

৩৫. আরবি:
▬▬▬▬▬☞
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
❂ উচ্চারণ: রব্বানা আফরিগ ‘আলাইনা সাবরান ওয়া তাওয়াফ্ফানা মুসলিমীন।
❂ অর্থ: হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দিন।
(সূরা আল-আরাফ ৭:১২৬)

৩৬. আরবি:
▬▬▬▬▬☞
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
উচ্চারণ: রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ্জালিমিন।
অর্থ: হে আমার রব, আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন।(সূরা আল-কাসাস ২৮:২১)

৩৭. আরবি:
▬▬▬▬▬☞
رَبِّ أَنزِلْنِي مُنْزَلًا مُّبَارَكًا
❂ উচ্চারণ: রব্বি আনযিলনি মুনযালাম মুবারাকা।
❂ অর্থ: হে আমার রব, আমাকে বরকতময় স্থানে অবতরণ করান।(সূরা আল-মুমিনুন ২৩:২৯)

৩৮. আরবি:
▬▬▬▬▬☞
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ
❂ উচ্চারণ: রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতীন।
❂ অর্থ: হে আমার রব, আমি শয়তানদের কুমন্ত্রণা থেকে আপনার আশ্রয় চাই।
(সূরা আল-মুমিনুন ২৩:৯৭)

৩৯. আরবি:
▬▬▬▬▬☞
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ
❂ উচ্চারণ: ওয়া আউযু বিকা রব্বি আইয়্যাহদুরুন।
❂ অর্থ: এবং হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই যেন তারা আমার কাছে উপস্থিত না হয়।
(সূরা আল-মুমিনুন ২৩:৯৮)

৪০. আরবি:
▬▬▬▬▬▬☞
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ
❂ উচ্চারণ: রব্বি আওযি‘নি আন আশকুরা নি‘মাতাকাল্লাতি আন‘আমতা আলাইয়্যা।
❂ অর্থ: হে আমার রব, আমাকে অনুপ্রাণিত করুন যাতে আমি আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি যা আপনি আমাকে দান করেছেন।(সূরা আন-নামল ২৭:১৯)

— আমিন,
Copy

Zeenat's Obshor Shomoy



Address


4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zeenat's Obshor Shomoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Food & Beverage Service?

Share