Organiva life

Organiva life নিরাপদ খাবারের সংকট আর ভেজালের বাস্তবতা থেকেই শুরু আমাদের যাত্রা।
আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সিস্টেম তৈরি করি যেখানে আমাদের আগামী প্রজন্ম থাকবে সুরক্ষিত।
(2)

যখন ডিপার্টমেন্টের স্যারদের সাথে দেখা করতে গেলাম, তখন সাথে করে Organiva Life-এর কিছু প্রোডাক্টের স্যাম্পলও নিয়ে গিয়েছি...
16/08/2026

যখন ডিপার্টমেন্টের স্যারদের সাথে দেখা করতে গেলাম, তখন সাথে করে Organiva Life-এর কিছু প্রোডাক্টের স্যাম্পলও নিয়ে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, স্যার হয়তো বলবেন— “ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যবসা করছো কেন?”

কিন্তু আল্লাহ্ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন।

সব স্যার আমাদের প্রোডাক্ট টেস্ট করলেন, প্রশংসা করলেন, এমনকি আরও অর্ডারও দিলেন। শুধু তাই নয়, স্যার বললেন সামনে ক্যাম্পাসে একটি প্রোগ্রাম আছে, সেখানে স্ন্যাকস হিসেবে Organiva Life-এর প্রোডাক্ট নিতে চান। চাইলে ডিপার্টমেন্টের সামনে প্রোডাক্ট ডিসপ্লে করার সুযোগও আছে।

বিশ্বাস করেন, সেই মুহূর্তটা আমার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। কল্পনারও বাইরে!

নতুন স্বপ্ন নিয়ে বাসায় ফিরলাম। কোনো প্রস্তুতি নেই, একদিকে এত অর্ডার, অন্যদিকে প্রোডাক্ট ডিসপ্লের প্রস্তুতি। সেই সময় টানা ৪৮ ঘণ্টা না ঘুমিয়ে প্রোডাক্ট তৈরি করেছি। এরপর মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়ে আবার পরের দিন ক্যাম্পাসে গিয়েছি।

সেদিন বুঝেছিলাম, আল্লাহ্ তাআলা হয়তো Organiva Life-এর জন্য বড় কোনো পরিকল্পনা করে রেখেছেন, ইনশাআল্লাহ্। এখান থেকে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।

তবে এই পথটা কখনোই সহজ ছিল না। অনেক কষ্ট, অনিশ্চয়তা, নির্ঘুম রাত আর পরিশ্রমের মধ্য দিয়েই আজকের এই পথচলা।

আপনাদের ভালোবাসা, দোয়া এবং বিশ্বাস নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ্। 💚

#স্বপ্ন_থেকে_বাস্তবতা #পরিশ্রমের_গল্প #বাংলাদেশি_উদ্যোক্তা

Dry Mango 🥭 এত মজা এত টেস্টি 😋🤤 গরমে নাকি ফ্রিজে রেখে খেতে আরো বেশি মজা , যারা ট্রাই করে দেখেন নাই দ্রুত অর্ডার করতে ইনব...
14/08/2026

Dry Mango 🥭 এত মজা এত টেস্টি 😋🤤 গরমে নাকি ফ্রিজে রেখে খেতে আরো বেশি মজা , যারা ট্রাই করে দেখেন নাই দ্রুত অর্ডার করতে ইনবক্স করুন ✅

মামা একদিন হঠাৎ বলেই বসলেন,"মামা, কলার ভর্তা বিক্রি করেন বুঝি?" 🥱😂মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে শেষ পর্যন্ত "কলার ভর...
07/08/2026

মামা একদিন হঠাৎ বলেই বসলেন,
"মামা, কলার ভর্তা বিক্রি করেন বুঝি?" 🥱😂

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে শেষ পর্যন্ত "কলার ভর্তা বিক্রেতা" উপাধি পেলাম! কেউ আবার ভাবে বড়সড় ভাতের হোটেল আছে! 🤧

আসলে Banana Chips বানানোর জন্য একদিন পরপরই অনেক কলা কিনতে হতো। তাই বাইক নিয়ে কলা কিনতে গেলেই বাজারের মামারা কৌতূহলী হয়ে তাকিয়ে থাকেন—"এই ছেলে এত অল্প বয়স এত কলা দিয়ে কী করে?" 😄

সেদিন উনাকে বললাম,
"হ্যাঁ মামা, ভাতের হোটেল আছে। অনেক কলার ভর্তা বানাই, তাই এত কলা লাগে!" 😆

মনে মনে ভাবলাম, একদিন Banana Chips নিয়ে গিয়ে খাওয়াবো, তারপর বলবো—
"আচ্ছা মামা, বলেন তো এটা কিসের চিপস?" 🤭🍌

"আপনাদের প্রোডাক্টে কি চিনি (Sugar) অ্যাড করা হয়?" 🤔এমন প্রশ্ন আমরা প্রায়ই পাই।বিশেষ করে Dry Pineapple, Dry Banana wit...
06/08/2026

"আপনাদের প্রোডাক্টে কি চিনি (Sugar) অ্যাড করা হয়?" 🤔

এমন প্রশ্ন আমরা প্রায়ই পাই।

বিশেষ করে Dry Pineapple, Dry Banana with Nuts & Seeds এবং Dry Sofeda এত মিষ্টি হওয়ায় অনেকেই ভাবেন নিশ্চয়ই এতে অতিরিক্ত চিনি ব্যবহার করা হয়েছে।

উত্তর হলো—না। আলহামদুলিল্লাহ, আমাদের ড্রাই ফ্রুটসে কোনো অতিরিক্ত চিনি (Added Sugar) ব্যবহার করা হয় না।

আমরা তাজা, পরিপুষ্ট ও প্রাকৃতিকভাবে মিষ্টি ফল বেছে নিয়ে সেগুলোকে ডিহাইড্রেট করি। ফলে ফলের ভেতরের প্রাকৃতিক মিষ্টতা আরও ঘন হয়ে যায়। তাই কোনো চিনি ছাড়াই এগুলো স্বাভাবিকভাবেই অনেক মিষ্টি লাগে।

আরেকটি বিষয়, আমরা কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করি না। তাই প্রতিটি স্লাইসের রং একেবারে একই রকম নাও হতে পারে। কারণ আমরা যখন ফল প্রোসেস করি তখন টাটকা ফল যেমন থেকে তেমন কালার টা আপনারা পাবেন।

life শুরু করেছি আপনাদের জন্য নিরাপদ, প্রাকৃতিক ও মানসম্মত স্ন্যাক পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। ইনশাআল্লাহ, সততা সঙ্গে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

আপনাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ❤️

বিদ্যুতের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এভাবে চলতে থাকলে হয়তো-  ব্যবসা ছেড়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।বিদ্...
05/08/2026

বিদ্যুতের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এভাবে চলতে থাকলে হয়তো- ব্যবসা ছেড়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

বিদ্যুৎ বিল বেশি আসছে—সেটাও কোনোভাবে মেনে নেওয়া যায়। কিন্তু আমাদের মতো উৎপাদনভিত্তিক ক্ষুদ্র ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনিয়মিত বিদ্যুৎ। কারণ আমাদের সব কিছুই ডিজিটাল পদ্ধতি।

আমাদের প্রতিটি প্রোডাক্ট প্রসেস করে মেশিনে দেওয়ার পর টানা ১৪–১৫ ঘণ্টা চলতে হয়, তবেই ঠিকভাবে ড্রাই হয়। অথচ এখন অবস্থা এমন যে ৪৫ মিনিট বিদ্যুৎ থাকলে, এরপর দেড় ঘণ্টা থাকে না। এই একই চক্র দিন-রাত চলতেই থাকে।

যে প্রোডাক্ট আগে একদিনে তৈরি হতো, এখন দুই দিনেও শেষ করতে হিমশিম খেতে হচ্ছে। কাঁচামাল নষ্ট হচ্ছে, সময়মতো অর্ডার ডেলিভারি দিতে না পারায় অর্ডার বাতিল হচ্ছে, ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে।

বিদ্যুৎ বিলের হিসাব তো বাদই দিলাম—মনে হচ্ছে, প্রোডাক্ট বিক্রি করে নয়, যেন রক্ত বিক্রি করে সেই খরচ বহন করতে হবে।

আমাদের মতো হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিদিন এভাবেই ক্ষতির মুখে পড়ছেন। অথচ পড়াশোনা শেষ করে স্বপ্ন ছিল দেশে থেকেই কিছু করব, মানুষের জন্য কাজ করব, কর্মসংস্থান তৈরি করব।

কিন্তু আজ সত্যিই প্রশ্ন জাগে—এভাবে চলতে থাকলে দেশে থেকে ভালো কিছু করা কি আদৌ সম্ভব?

আলহামদুলিল্লাহ! ❤️২০ হাজার সদস্যের Organiva Life পরিবার তৈরি হয়েছে। এই পথটা মোটেও সহজ ছিল না। গত ১০–১১ মাসের নির্ঘুম রা...
27/07/2026

আলহামদুলিল্লাহ! ❤️

২০ হাজার সদস্যের Organiva Life পরিবার তৈরি হয়েছে। এই পথটা মোটেও সহজ ছিল না। গত ১০–১১ মাসের নির্ঘুম রাত, যখন শুরু করেছিলাম তখন থেকে এখন পর্যন্ত অকল্পনীয় পরিশ্রম, টেনশন আর অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চয়তার মধ্যেও একটা স্বপ্ন ছিল—একদিন Organiva Life অনেক দূর যাবে, ইনশা আল্লাহ।

10K পূরণ হতে অনেক সময় আর অপেক্ষা করতে হয়েছিল । কিন্তু 10K থেকে 20K যেন চোখের পলকেই হয়ে গেল। আপনাদের ভাবির অনেক ইচ্ছে ছিল 10K পূর্ণ হলে ছোট্ট একটা সেলিব্রেশন করবে। কিন্তু কেক আনতে আনতেই 15K পেরিয়ে গিয়েছিল, তাই সেই পোস্টটাই আর করা হয়নি। আজ 10K পূর্ণ হওয়ায় সেই আনন্দটা আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম। 🥹💚

আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য, পাশে থাকার জন্য এবং Organiva Life-কে এতটা ভালোবাসার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ❤️

ইনশা আল্লাহ, একদিন Organiva Life বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় স্ন্যাকস ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে। 🤲✨

৩০ প্যাকেট লার্জ Banana Chips লাগবে এবং dry pineapple লাগবে একটা রিপিট কাস্টোমার কোনো কথা ছাড়াই অর্ডার দিয়ে দিলো। আমি ...
26/07/2026

৩০ প্যাকেট লার্জ Banana Chips লাগবে এবং dry pineapple লাগবে একটা রিপিট কাস্টোমার কোনো কথা ছাড়াই অর্ডার দিয়ে দিলো। আমি ভাবলাম উনি হয়তো ৩ প্যাকেট লিখতে গিয়ে ৩০ প্যাকেট লিখে ফেলেছে। আমি লিখবো আপু ৩ প্যাকেট নাকি ৩০ প্যাকেট এইটা বলার আগেই আপু বলল ভাইয়া একটু কমিয়ে রাখেন এত গুলো নিচ্ছি আমরা বললাম ডেলিভারি চার্জ ফ্রী করে দিচ্ছি আপু। উনিও লিখলো ok

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর নামে।
আপুর ইনবক্স খুঁজে বের করা ইমপসিবল হয়ে গেছে ৪০০০+ মেসেজ এর ভিড়ে।
এত এত অর্ডার আলহামদুলিল্লাহ সবার রিভিউ বা রিপিট সব কাস্টোমার এর কথা তো আর বলা হয়না কিন্তু কিছু কিছু মুহূর্ত যখন একদম ভেঙে যায় তখন আল্লাহ তাআলা তার বারাকাহ দান করেন এত বেশি যা আমরা নিয়েই শেষ করতে পারিনা।

আমলা ক্যান্ডি 🍬 এইটার পুষ্টি গুণাগুণ তো আর মুখে বলে বা লিখে শেষ করা যাবে না , ছোট থেকে বড় সবার পছন্দের amla candy 🤤🤤আমল...
22/07/2026

আমলা ক্যান্ডি 🍬 এইটার পুষ্টি গুণাগুণ তো আর মুখে বলে বা লিখে শেষ করা যাবে না , ছোট থেকে বড় সবার পছন্দের amla candy 🤤🤤আমলকীর ভিতরের সীড টা ফেলে দিয়ে আমলা ক্যান্ডি টা তৈরি করা হয়,

অভিনন্দন Spain ⭐⭐আপনাদের কেউই সঠিক প্রেডিকশন না করার ফলে গিফট কেউ পাচ্ছেন না।
19/07/2026

অভিনন্দন Spain ⭐⭐

আপনাদের কেউই সঠিক প্রেডিকশন না করার ফলে গিফট কেউ পাচ্ছেন না।

সঠিক Score এবং Champion কে হবে Predict করে জিতে নিন চমৎকার স্বাদের Banana Chips।

নোটঃকমেন্ট করা যাবে ম্যাচ শুরুর পূর্ব পর্যন্ত।

সঠিক Score এবং Champion কে হবে Predict করে জিতে নিন চমৎকার স্বাদের Banana Chips।নোটঃকমেন্ট করা যাবে ম্যাচ শুরুর পূর্ব পর...
19/07/2026

সঠিক Score এবং Champion কে হবে Predict করে জিতে নিন চমৎকার স্বাদের Banana Chips।

নোটঃকমেন্ট করা যাবে ম্যাচ শুরুর পূর্ব পর্যন্ত।

Address

Bayezid
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Organiva life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share