18/05/2026
প্রিয় কাস্টমারস, 🌸
আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমাদের পথচলা আরও সুন্দর হয়ে উঠছে।
আমাদের কেকের মেনু এবং অর্ডার পলিসিতে একটি ছোট পরিবর্তন এসেছে, যা আপনাদের সাথে শেয়ার করা জরুরি মনে করছি। এখন থেকে আমাদের পেইজে—
❌ "হ্যাপি বার্থডে" বা "বিবাহ বার্ষিকী" লেখা কোনো কেক
❌ কার্টুন থিমের (Cartoon Theme) কোনো কেক মানে ফেস দেখা যায় এমন বা পিক ইউজ করা হয়েছে এমন টাইপ কেক — এর অর্ডার নেওয়া হবে না।
তবে এগুলো ছাড়াও যেকোনো কাস্টমাইজড ফ্লাওয়ার থিম, মিনিমালিস্ট ডিজাইন বা ক্লাসিক কেকের অর্ডার আপনারা আগের মতোই দিতে পারবেন। ইনশাআল্লাহ্ টেস্ট এবং কোয়ালিটিতে আমরা সবসময় সেরাটাই দেওয়ার চেষ্টা করব।
কয়েকদিন ধরে আমি অনেক অর্ডার ক্যানসেল করেছি এরকম টাইপের কেকগুলো তাই ভাবলাম পাবলিকলি শেয়ার করলে সবাই জানবে,,
আশা করি আমাদের এই সিদ্ধান্তটিকে আপনারা ইতিবাচকভাবে নিবেন এবং আগের মতোই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ! ❤️✨