14/03/2023
সাইলেজ এর মোটামুটি একটা কোয়ালিটি আসছে বাজারে । এক্ষণ গো খাদ্যের যে দাম খামারিদের এর না বুজে দানাদার রেশন করার সুযোগ নাই ।
আমার কথা লিখে রাখেন যে খামার গুলো টিকে থাকবে বা টিকে থাকার চেষ্টা করবে প্রত্যেকটা খামারির নিজেকেই বুঝে শুনে পাই পাই করে রেশন করতে হবে ।
আমাদের ফার্মিং টা শুরু হয় হুজুকে ।
কিন্তু বর্তমানে হূজুকে কোনো খামার টিকতে পারবে না দানাদার এর উচ্চমূল্যের কারণে ।
বর্তমানে খামারিরা সাইলেজ এর পরিমাণ বাড়িয়ে রেশন এ দানাদার কমানোর চেষ্টা করতেছে । কিন্তু অনেকের ই অভিযোগ ফলাফল এর পারফেকশন নাই । আসলে আমরা খামারিরা ই সাইলেজ চিনতে পারছি না অখনো । কিছুদিন চলতেসে যত বেশি ভুট্টা দেখা যায় সাইলেজ তত ভালো । এক্ষণ চলতেসে একদম শুকনা সাইলেজ ।
ছোট একটা ইনফরমেশন দেই । ধরুন আপনি শুকনা সাইলেজ এর জন্য এমন একটা স্টেজ এর গাছ কাটলেন সেখানে
9 থেকে 12 পার্সেন্ট প্রোটিন পাবেন ।
এইটার সাথে যখন আপনি সাপ্লিমেন্ট দিতে যাবেন তখন সাইলেজে 16% এর নিচে প্রোটিনের প্রতি % হ্রাসের জন্য, দুগ্ধবতী গাভীর জন্য খাবারের প্রোটিনের মাত্রা 18% এর উপরে 1% করে বাড়াতে হবে ।
সুতরাং ভালো সাইলেজ সংগ্রহের চেষ্টা করুন ।