07/02/2024
বিশুদ্ধ পানি খাবেন নাকি ডায়রিয়া সহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হবেন!!
ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব
ডা. সাকলায়েন, দৈনিক যুগান্তরকে তথ্য দেন।
২৩ এপ্রিল ২০২২।
অপরিশুদ্ধ পানি পান করার মাধ্যমে এবং সেই পানি প্রাত্যহিক জীবনে ব্যবহারের মাধ্যমে যে রোগব্যাধি সংক্রমিত হয়ে থাকে তাকেই পানিবাহিত রোগ বলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে প্রত্যেক বছর পৃথিবীতে প্রায় দশ লাখ মানুষের মৃত্যুর কারণ হলো পানিবাহিত রোগ। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। ২৪ ঘণ্টায় ৩ বা তার বেশি পাতলা পায়খানা হলে সেটিকে ডায়রিয়া বলে। বাংলাদেশে ডায়রিয়া ভয়াবহ নতুন কোনো রূপ নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ডায়রিয়া সংক্রামণ দেশজুড়ে শঙ্কার সৃষ্টি করেছে। পানিবাহিত রোগ ডায়রিয়ার জন্য মূলত দায়ী কিছু ব্যাকটেরিয়া। বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা ৬০ বছরের ইতিহাসে নজির বিহীন। সাম্প্রতিক সময়ে প্রতিদিন গড়ে ১ হাজার ২৪০ জন রোগী ভর্তি হচ্ছে এবং মাত্র ৯ দিনে ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর সংখ্যা ১১ হাজার ১৬১ জন।
ডায়রিয়া হয় দূষিত খাবার ও পানির মাধ্যমে ই-কোলাইয়ের মতো প্যাথজেনিক ব্যাকটেরিয়া সংস্পর্শে আসার ফলে। এর সংক্রমণে শক্তিশালী ভূমিকা রাখা ভাইরাসগুলোর মধ্যে রয়েছে-নরোভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস, ভাইরাল হেপাটাইটিস ও সাইটোমেগালো ভাইরাস। বাচ্চাদের ডায়রিয়ার জন্য তীব্রভাবে দায়ী রোটাভাইরাস। যদিও এটা শীতকালে বিদ্যমান; কিন্তু এবার গরমেও লক্ষ্য করা যাচ্ছে। নরোভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস, হেপাটাইটিস-এ ভাইরাস ও স্যাপোভাইরাসের একটি বড় উৎস হচ্ছে দূষিত পানি। গরমের শুরুতেই বরাবরই ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। এ সময়ে পানির চাহিদা বেড়ে যায় এবং বিশুদ্ধ পানি সব সময় পাওয়া যায় না বলে পিপাসার্ত মানুষ দূষিত পানি পান করে। ফলে পানিবাহিত এ রোগে এই সময়ে আক্রান্ত হয় বেশি। সাম্প্রতিক সময়ে যারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগ দূষিত পানি ও বাসি খাবার গ্রহণের কারণে হচ্ছে বলে ধারণা করা হয়। এ ছাড়াও গত ২ বছর মানুষজন নানা ধরনের স্বাস্থ্যবিধির মধ্যে ছিল। করোনাভাইরাস সংক্রমণ কমে আসা এবং স্বাস্থ্যবিধি শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজনের মধ্যে হাত পরিষ্কার করার প্রবণতা কমে আসছে যা ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগকে বাড়িয়ে দিচ্ছে।
প্রচারেঃ থ্রি ডট ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিস।
https://www.facebook.com/threedot1823?mibextid=ZbWKwL