Dreamz

Dreamz আসসালামু আলাইকুম। সুস্বাদু হোমমেইড ফুড আপনাদের হাতে তুলে দিতে পারাটাই আমাদের সফলতা।

পোস্টে একজন রিয়াক্ট দিয়েছে তার নাম 'mahi mara geche', এহেন নাম দেখে আমি তবদা খেতে খেতে স্ক্রল করছি যে আর কে কে রিঅ্যাক্...
18/06/2026

পোস্টে একজন রিয়াক্ট দিয়েছে তার নাম 'mahi mara geche', এহেন নাম দেখে আমি তবদা খেতে খেতে স্ক্রল করছি যে আর কে কে রিঅ্যাক্ট দিয়েছে। নিচে দেখি একজনের নাম মাইয়্যাত রাইশা। ভাই আমি এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেছি। মাইয়্যাত তথা মরা মানুষ আমার পোস্টে রিয়াক্ট দিচ্ছে কীভাবে! পরে আবারো চেক করে দেখলাম ওনার নাম আসলে রুবাইয়্যাত মাইশা।

চিন্তাভাবনা করে দেখলাম না আমার চোখের বারোটা বেজে গেছে আসলে। গরমে অবস্থা আরও বেগতিক।আল্লাহই জানে আর কি কি ঘটবে

স্ত্রীকে যদি সপ্তাহে একবার ক্যান্ডেল লাইট ডিনার করার তৌফিক না থাকে, তবে ফুচকার দোকানে হলেও নিয়ে যান। একবারে টাকা জমিয়ে স...
17/06/2026

স্ত্রীকে যদি সপ্তাহে একবার ক্যান্ডেল লাইট ডিনার করার তৌফিক না থাকে, তবে ফুচকার দোকানে হলেও নিয়ে যান। একবারে টাকা জমিয়ে সুইজারল্যান্ড কিংবা বিদেশে ঘুরে আসার দীর্ঘ অপেক্ষায় চাইতে, মাঝে মাঝে নাগালের মধ্যে কোথাও ঘুরে আসতে পারেন, হোক না সেটা কোন নদীর পাড়। একজন স্ত্রী অনেক অপেক্ষার দামি উপহারের চেয়ে, প্রতিদিনের ছোট্ট ছোট্ট উপহারগুলো বেশি পছন্দ করে। উপহার হিসেবে তাকে একটু সময়ই নাহয় দিন। সময়ের ভালোবাসা তো সময়মতোই দিতে হয়। আপনি যদি ভেবে থাকেন, সব বাদ দিয়ে শুধু টাকার পিছনে ছুটবেন, স্ত্রী কিংবা পরিবারকে পরে অনেক সময় দিবেন। এটা বড়ই ভুল, বরং সাধ্যমত সময়ের ভালোবাসা সময়েই দিতে হবে নাহলে শুধু অর্থই থাকবে দিনশেষে, সেই সময়ের ভালোবাসার উপলব্ধি আর থাকবে না।

ব্যাপারটা অনেকটা ছোট বেলার ভাবনার মত, যে বড় হয়ে অনেক টাকা উপার্জন করে অনেক চকলেট আর অনেক কিছু কিনে ফেলার ইচ্ছা জাগতো,অথচ এখন বস্তা ভরা দামি চকলেট কেনার সামর্থ্য থাকলেও ইচ্ছেটা আর করে না।
কারন একটাই, সুখের সময় ফিরে আসলেও অনুভূতির সময় কখনো ফিরে আসে না।

তাই সময় এর কাজ সময়েই করুন এবং নিজের কাছের মানুষটির ছোট্ট ছোট্ট ভালো লাগা, চাওয়া পাওয়া গুলো নিয়ে একটু ভাবুন,দেখবেন দুজনের মাঝে সম্পর্কও সুন্দর থাকবে আর জীবনটাও কত সুন্দর হয়ে যাবে।

#সংগৃহীত

এক লোকের চার ছেলেমেয়ে। মেয়েটা বিয়ে দিয়েছে। একদিন জামাই আসলো বাড়িতে। জামাইকে আপ্যায়নের জন্য সবার তোড়জোড় লেগে গেছে। লোকটা ...
17/06/2026

এক লোকের চার ছেলেমেয়ে। মেয়েটা বিয়ে দিয়েছে। একদিন জামাই আসলো বাড়িতে। জামাইকে আপ্যায়নের জন্য সবার তোড়জোড় লেগে গেছে। লোকটা ছেলেমেয়েদের ডেকে ডেকে বলছে,
এইই পঁচা পানি নিয়ে আয় জামাই এসেছে।
ওরে ছেড়া গামছা নিয়ে আয়।
ওরে বাসী ডাল নিয়ে আসিস।
পোকা চাল আনতে যা।
মরা মুরগীটা আনিস মনে করে।
শ্বশুরের হাকডাকের ফিরিস্তি দেখে জামাই ভোঁ দৌড়। সে তো জানে না তার শ্যালক শ্যালিকাদের ডাকনাম এগুলো। পরে আবার জামাইকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসতে হলো।

সংগ্রহ

প্রেমিকাকে দেখে প্রেমিক: আমি তোমার চোখে সারা বিশ্ব দেখতে পাচ্ছি।পিছন থেকে বৃদ্ধ: আমার গরুটাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। ...
16/06/2026

প্রেমিকাকে দেখে প্রেমিক: আমি তোমার চোখে সারা বিশ্ব দেখতে পাচ্ছি।
পিছন থেকে বৃদ্ধ: আমার গরুটাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। দেখুন তো, দেখতে পান কি না।
🙃🙃🙃

ভাই এইটা কি হইল🫣🫣🫣me : ভাইয়া এবার মধু মিস্টি কম, টেস্ট কম লাগছেবিক্রেতা:আপু এবারের চিনি টা ভালো পড়েছি মিস্টি কম তাই টেস্...
16/06/2026

ভাই এইটা কি হইল🫣🫣🫣
me : ভাইয়া এবার মধু মিস্টি কম, টেস্ট কম লাগছে
বিক্রেতা:আপু এবারের চিনি টা ভালো পড়েছি মিস্টি কম তাই টেস্ট পাচ্ছেন না
me: 😵😵😵

ঝড়, তুফান, বাতাস।হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম বলেছেন:বাতাস আল্লাহর পক্ষ হতে আগমনকারী। রহমত নিয়েও আসে আব...
15/06/2026

ঝড়, তুফান, বাতাস।
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম বলেছেন:
বাতাস আল্লাহর পক্ষ হতে আগমনকারী। রহমত নিয়েও আসে আবার আযাব নিয়েও আসে। সুতরাং বাতাসকে গালি দিওনা; বরং আল্লাহ্ কাছে বাতাসের কল্যাণ প্রার্থনা কর এবং তার মন্দ হতে আল্লাহ কাছে আশ্রয় চাও।

_______আবূ দাউদ, মেশকাত- ১৪২৩

একটা সময়ের পর, অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না। স্বামীর ঘরে সংসার করে। কথাটা শুনে হাসি এলেও এইটা কি পরিমাণ সত্য আ...
15/06/2026

একটা সময়ের পর, অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না। স্বামীর ঘরে সংসার করে।

কথাটা শুনে হাসি এলেও এইটা কি পরিমাণ সত্য আর নিত্য তা আমরা নিজেরাও জানি না। খুব বেশি নিত্যতায় মিশে আছে বলে আলাদা করে চোখেও পড়ে না৷

উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্মবিত্ত, সদ্য বিবাহিত, মধ্যবয়স্ক বা শেষ বয়স ব্যাপার না। এইটা ছড়িয়ে আছে সব খানে।

সংসার টা একটা সময়ের পর সেই নারীর হয়ে যায়, যে নড়বড়ে কাপাঁ পায়ে আসে সে ঘরে।
জা, দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ী, আত্মীয়, সন্তান সবার সাথে মাখামাখি সর্ম্পক থাকলেও থাকে না সে একটা মানুষের সাথে।
অমুকের বউ, তমুকের বউ হয়েই রয়ে যায় শুধু।
এই নামটার সাথেই পার হয়ে যায় গোটা একটা জীবন। গোটা একটা শতাব্দীর সংসার।

দায়িত্ব সমানে পালন করে দুজনেই।
কিন্তু নেই কারো কোন টানে আর অস্তিত্ব থাকে না অনুভূতি তে। পুরো দিনে প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনে তাদের কথা বলতে দেখা যায় না। দেখা যায় না পাশে বসে নতুন পুরানো কথা বলতে। তাদের আলাদা কোন কথা থাকে না। আলাদা কোন সময় থাকে না। কেউ কারো প্রশংসা করে না। তাকানো হয় না। যেন এমনটায় তো স্বাভাবিক।

অনেকের তো বিছানা আলাদা হয়ে যায় অনেক বছর।

আমাদের দাদু -ঠাকুমা, কাকা-কাকী, মামা-মামী, হয়ত মা-বাবাও, এমন অনেকেই দেখি আমরা। জানি। তবে এই নিয়ে আলাদা কোন চিন্তা ভাবনা নেই কারো সময় নেই ভাবার। আলাদা কোন অনুভূতি ও হওয়ার কথা মাথায় আসে সে নারী বা পুরুষ টার জন্য।
অনেকের জন্য কেমন যেন স্বস্তির ব্যাপার হয়ে যায় এইটা।
সন্তানদের আলাদা কোন অভিব্যক্তি থাকে না এই নিয়ে। যেন চিরচায়িত স্বাভাবিক সর্ম্পক মা বাবার এইটা৷

একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না। স্বামীর ঘরে সংসার পাতে।

সব দায়িত্ব, কি সুনিপুণ হয়, তার কথা ছাড়া নড়ে না একটা চামচ ও। অধিকার বোধ তীব্র হয় প্রতিটা কাজে তার।
কিন্তু সে কোন আগ্রহ বোধ দেখায় না তার উপর অধিকার ফলানো, যে অমুকের আর তমুকের বউ বলে সে স্বীকৃত।

ব্যাপার টা আপনি চোখ মেলে দেখলে প্রতিটি পরিবারে একটা দুটো পেয়ে যাবেন। সত্যিই পাবেন।

আচ্ছা এই ব্যাপার টা কি একদিনে হয়েছে? এমন নিস্পৃহ আর নিষ্প্রাণ অনুভূতি কি কেউ শখ করে মেখে নেয়?
আজ না সে মধ্যবয়স্ক। ছেলে মেয়ে বড় হওয়া সে তকমা নিজেই টেনে নিয়েছে।
তবে বিয়ের দুই তিন বছর পর ও অনেকে এমন নিষ্প্রাণ হয়, কেউ দশ বছর পর,কেউ বিশ বছর।
কপি

আম্মাকে তসবীহ হাতে গ্রিল ঘেঁষে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখছি অনেকক্ষণ ধরে।কাছে যাবার সাহস হচ্ছেনা।শেষ বিকেলের আলোতে...
14/06/2026

আম্মাকে তসবীহ হাতে গ্রিল ঘেঁষে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখছি অনেকক্ষণ ধরে।

কাছে যাবার সাহস হচ্ছেনা।

শেষ বিকেলের আলোতে যে এতো বিষাদ আগে কখনো খেয়াল করিনি!

আমার একমাত্র ভাই অনিন্দ্য গতকাল কানাডা চলে গেল।University of Toronto তে ও ফুল স্কলারশিপ পেয়েছে পিএইচডির জন্যে।

বলে গেছে ঘরে ফিরবে।কিন্তু আম্মা বিশ্বাস করছেন না।

তোমাদের যাদের বয়স ১৫-১৬ বছর তারা এই ছবিটা মনে রেখ।

'পড় পড় পড়!!' বলে এখন তোমার 'মাথা খাওয়া' মা টা একদিন দেখতে ঠিক এরকম হবে!

ঠিক মিলিয়ে নিওও, একদিন তুমি অনেক বড় হবে স্রেফ এটুকুর বাইরে তোমার 'রাগী' মায়ের দোয়াতে আর কিচ্ছু ছিল না!

ভাবছ তো একদিন টাকা দেবে,বাড়ি দেবে, হীরা দিয়ে মুড়ে দেবে মাকে!

আমাদের অসহায়ত্ব এখানেই যে,আমরা যখন ছোট থাকি শাসনের আড়ালের মায়াটা দেখিনা!

আর যেদিন আমাদের বোঝার বয়স হয়, সেদিন হয় আমরা দূরে চলে যাইই বা তাঁরা আল্লাহর মেহমান হয়ে যান।🙂

কি অদ্ভূত একটা সম্পর্ক!

লেখাঃ Dr. Shusama Reza

“নিশ্চয়ই সালাত অসৎ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।” (সূরা আনকাবূত: ৪৫)
14/06/2026

“নিশ্চয়ই সালাত অসৎ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।” (সূরা আনকাবূত: ৪৫)

যাদের দোয়া কবুল হচ্ছে না তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন!প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম।জিলহজ্জ...
13/06/2026

যাদের দোয়া কবুল হচ্ছে না তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন!
প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম।

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো’ (তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)।
(পরিমার্জিত)

Address

Mirpur 11, Near Zamzam Convention Hall
Dhaka-1216

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801674167100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dreamz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category