18/07/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আজকের এই পোস্টটি সবার জন্য নয়।
এটি বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমার কাজ, চেষ্টা এবং হালাল পথে চলার আন্তরিক ইচ্ছার সঙ্গে পরিচিত।
অনেক দিন ধরেই একটি স্বপ্ন বুকে নিয়ে পথ চলছি। এমন একটি হালাল, বিশ্বস্ত ও মানসম্মত হোমমেড ফুড ব্র্যান্ড গড়ে তুলতে চাই, যেখানে মানের সঙ্গে কখনো আপস করা হবে না এবং প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।
কিন্তু একটি স্বপ্ন বাস্তবে রূপ দিতে শুধু ইচ্ছা নয়, প্রয়োজন হয় কিছু সহযাত্রীরও।
সেই উদ্দেশ্যেই আমি শরিয়াহসম্মত ভাবে কিছু বিনিয়োগকারী খুঁজছি।
আমাদের লেনদেনের মূলনীতি হবে—
✔️ সম্পূর্ণ সুদমুক্ত।
✔️ কোনো নির্দিষ্ট লাভের নিশ্চয়তা নয়।
✔️ ব্যবসার প্রকৃত লাভ পূর্বনির্ধারিত অনুপাতে বণ্টন করা হবে।
✔️ সকল আয়-ব্যয়ের হিসাব সম্পূর্ণ স্বচ্ছভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা হবে।
✔️ বিনিয়োগের অর্থ শুধুমাত্র ব্যবসার পরিচালনা, উন্নয়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে—যেমন প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকেজিং, মার্কেটিং, কার্যকরী মূলধন, কর্মীদের বেতন এবং ব্যবসার যাবতীয় ছোট বড় প্রয়োজনীয় খাতে।
আমি কাউকে অবাস্তব লাভের স্বপ্ন দেখাতে চাই না। আমি চাই বিশ্বাস, আমানতদারিতা, স্বচ্ছতা এবং শরিয়াহর নীতির ভিত্তিতে একসাথে একটি হালাল ব্যবসা গড়ে তুলতে।
আজ অনেকেই ব্যাংকে অর্থ জমা রেখে সুদভিত্তিক মুনাফা গ্রহণ করেন, অথচ সুদ ইসলামে স্পষ্টভাবে হারাম। সেই অর্থ যদি শরিয়াহসম্মত কোনো হালাল ব্যবসায় বিনিয়োগ করা যায়, তাহলে ইনশাআল্লাহ তা শুধু হালাল উপার্জনের একটি মাধ্যমই নয়, বরং একটি কল্যাণকর উদ্যোগের অংশ হওয়ারও সুযোগ হতে পারে।
আপনার বিনিয়োগ যদি একটি হালাল ব্যবসা গড়ে তোলার মাধ্যম হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং মানুষের কাছে হালাল ও মানসম্মত খাদ্য পৌঁছে দিতে ভূমিকা রাখে—তবে ইনশাআল্লাহ এটি দুনিয়ায় হালাল রিযিকের একটি মাধ্যম হবে, আর আল্লাহর কাছে আখিরাতের কল্যাণেরও আশা রাখা যায়।
যদি আপনি মনে করেন আমরা পারস্পরিক আস্থা, আমানতদারিতা এবং শরিয়াহর নীতির ভিত্তিতে একসাথে পথ চলতে পারি, তাহলে অনুগ্রহ করে ইনবক্সে যোগাযোগ করুন।
আল্লাহ আমাদের সকল লেনদেনকে হালাল, স্বচ্ছ ও বরকতময় করে দিন। আমীন।
﴿وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ﴾
"আর আমার তাওফীক তো একমাত্র আল্লাহরই পক্ষ থেকে।" (সূরা হূদ: ৮৮)