26/08/2026
নেপাল-তিব্বত সীমান্তে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যাঃ
মৃতের সংখ্যা ছাড়াল ৯৫, নিখোঁজ শত শত পর্যটক !
আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার সকালে নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ইতিহাসের অন্যতম ভয়াবহ ও আকস্মিক পাহাড়ি ঢল (Flash Flood) আঘাত হেনেছে। মুহূর্তের মধ্যে এই দুর্যোগে ওলটপালট হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল।
এই বিপর্যইয়ের কারণঃ
স্যাটেলাইট চিত্র এবং প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, বুধবার সকালে এই পার্বত্য অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই হিমবাহের একটি বিশাল অংশ ধসে (Glacier Collapse) নিচের উপত্যকায় পড়ে। এই তুষার ও কাদা ধসের কারণে স্থানীয় নদীর স্বাভাবিক প্রবাহ আটকে যায়। পরবর্তীতে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে হঠাৎ কল্পনাতীত বেগে পাহাড়ি ঢল বা 'ওয়াল অফ ওয়াটার' নেমে আসে নিচের গ্রামগুলোতে।
হতাহত ও নিখোঁজের সর্বশেষ আপডেট
পুলিশ ও ট্যুরিজম বোর্ডের তথ্যঃ
• নিহত: এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে (তিব্বত অংশে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে)। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
• নিখোঁজ পর্যটক: সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অন্তত ৪০৩ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৬টি দেশের ৩৪১ জনই বিদেশি পর্যটক। এর মধ্যে তীর্থযাত্রায় আসা ১৩৩ জন ভারতীয়, ৪৭ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
• নিখোঁজ আইনশৃঙ্খলা বাহিনী: উদ্ধারকাজে নিয়োজিত এবং সীমান্তে দায়িত্বরত ২৮ জন পুলিশ সদস্যসহ বহু স্থানীয় মানুষ ও শ্রমিক এখনও নিখোঁজ।
ক্ষয়ক্ষতির বিবরণঃ
• নেপালের রসুয়া এবং নুওয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
• ভোটেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বহু গ্রাম, ঘরবাড়ি, রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ সেতু সম্পূর্ণ ভেসে গেছে।
• এই অঞ্চলের বেশ কয়েকটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প (Hydropower Projects) ধূলিসাৎ হয়ে গেছে।
• চীন-নেপাল বাণিজ্যের প্রধান রুট তিব্বতের 'জিরং পোর্ট' এলাকায় কাদা ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নেপাল সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম এলাকা থেকে মানুষকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ট্রাভেলার্স হুইসেল গ্রুপের পক্ষ থেকে হিমালয়ের পাদদেশের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা।