Raheeq - রাহীক

Raheeq - রাহীক RAHEEQ — Where Purity Meets Premium Elegance.

We bring together authentic organic essentials and carefully selected imported specialties, delivering uncompromising quality, trust and taste in every product. 💚

Pure • Authentic • Premium

05/09/2026

"What's on your mind?"

My mind:

Have you tried RAHEEQ’s products yet?If you haven’t, now might be the perfect time to give them a try. We put a lot of c...
05/09/2026

Have you tried RAHEEQ’s products yet?

If you haven’t, now might be the perfect time to give them a try. We put a lot of care into the quality of every product we offer, and we’re confident that once you experience RAHEEQ for yourself, you’ll be genuinely impressed.

📩 Ready to order? Just drop us a message or reach out to us on WhatsApp: 01629-211142

Santos - র এই ফ্লেভার দু'টো — টেস্ট করেছেন কারা?বাসায় এনেছিলাম টেস্ট করার জন্য।টেস্ট যেমন, দামও তেমন — দুটোই পাগল করার ...
03/09/2026

Santos - র এই ফ্লেভার দু'টো — টেস্ট করেছেন কারা?

বাসায় এনেছিলাম টেস্ট করার জন্য।
টেস্ট যেমন, দামও তেমন — দুটোই পাগল করার মতো!

তবে চিন্তা নেই, আমরা আনলে আপনাকে অতোটা পাগল হতে দেব না।

আপনাদের মতামত কী? 😐

02/09/2026

Whatever life brings, no matter how difficult the journey becomes, there is always one place our hearts should return to: Allah.

When the world feels overwhelming and every path seems uncertain, turn to Him. Ask from Him, trust Him, and leave your worries in His hands.

For every hardship, He knows the way through. And every heart that turns sincerely to Allah is never truly lost. 🌻

সকালে অফিসে ঢুকতেই দেখি টেবিলের পাশের চেয়ারটা খালি।আরিফ ভাই আসেননি। কারণ জিজ্ঞেস করতেই জানা গেল - গলা ব্যথা, সর্দি, শরী...
02/09/2026

সকালে অফিসে ঢুকতেই দেখি টেবিলের পাশের চেয়ারটা খালি।

আরিফ ভাই আসেননি। কারণ জিজ্ঞেস করতেই জানা গেল - গলা ব্যথা, সর্দি, শরীরে ম্যাজম্যাজে ভাব।

পরের দিন শুনি, রুম্মান ভাইও একই কারণে ছুটিতে।
এই সময়টাতে অফিস-বাসা সব জায়গায় যেন একটাই আলোচনা - "ঠান্ডা লেগেছে নাকি?"

ঋতু বদলের এই সময়টায় শরীর যেন প্রস্তুতি নিতে সময়ই পায় না। সকালে গরম, রাতে ঠান্ডা - আর এই ফাঁকেই ভাইরাস খুঁজে নেয় সুযোগ।

এমন সময়ে ঘরে ঘরে যে জিনিসটা সবচেয়ে বেশি খোঁজা হয়, তা হলো - কালোজিরার মধু।

হাদিসে এসেছে, কালোজিরায় মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময় রয়েছে। শত বছর আগের এই প্রজ্ঞা আজও একই রকম প্রাসঙ্গিক।

আর যখন খাঁটি মধুর সাথে কালোজিরার এই গুণ মিলে যায়, তখন তা হয়ে ওঠে -

• গলা ব্যথা আর কাশি কমাতে আরামদায়ক
• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক
• প্রতিদিনের ক্লান্তি দূর করতে কার্যকর

সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো ভেজাল বা কেমিক্যাল ছাড়াই
রাহীকের কালোজিরার মধু সংগ্রহ করা হয় সরাসরি বিশ্বস্ত উৎস থেকে - যাতে প্রতিটি ফোঁটায় থাকে আসল কালোজিরার গুণ আর মধুর বিশুদ্ধতা।

ঠান্ডা-কাশির এই মৌসুমে এমন একটা প্রাকৃতিক সমাধান হাতের কাছে থাকাটাই অনেক বড় স্বস্তির।

আপনার ঘরেও থাকুক এই ভরসার নাম।

📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা WhatsApp এ যোগাযোগ করুন → 01629-211142

#খাঁটিমধু

01/09/2026

Someday soon, Insha’Allah.

May Allah bless us all with the chance to journey to Makkah and the honor of standing before the sacred Baytullah. May we all be fortunate enough to experience that beautiful moment at least once in our lifetime. 🌻

একটা সময় ছিল, যখন যোগাযোগ মানেই ছিল অপেক্ষা।মোবাইল ফোন ছিল না। তারের ফোনেও কথা বলা ছিল রীতিমতো ঝক্কির কাজ। আপনজনের খোঁজ...
01/09/2026

একটা সময় ছিল, যখন যোগাযোগ মানেই ছিল অপেক্ষা।

মোবাইল ফোন ছিল না। তারের ফোনেও কথা বলা ছিল রীতিমতো ঝক্কির কাজ। আপনজনের খোঁজ পেতে, মনের কথা জানাতে ভরসা ছিল একটাই মাধ্যম— "চিঠি"। সাদা কাগজে কালির আঁচড়ে লেখা সেই চিঠিই ছিল ভালোবাসা, খবর আর অনুভূতি পৌঁছানোর একমাত্র পথ।

এই চিঠির সাথে জড়িয়ে আছে আমাদের কতশত আবেগ। আগের প্রজন্ম কিংবা নব্বইয়ের দশকে জন্ম নেওয়া আমরা, কিছুটা হলেও এখনো সেই অনুভূতিটা বুঝি— ডাকপিয়নের অপেক্ষায় থাকা বিকেল, খামটা হাতে পেয়ে বুক কাঁপা মুহূর্ত।

আজ সেই যুগ আর নেই। যোগাযোগ ব্যবস্থা এখন হাতের মুঠোয়। চাইলেই এক মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে কথা বলা যায়। তবু, এত উন্নতির ভিড়েও, আমরা মাঝে মাঝে সেই পুরনো আবেগটাই খুঁজে ফিরি।

আজ বিশ্ব চিঠি দিবস।

আজ একটা চিঠি লিখে ফেলুন— আপনার প্রিয়জন কিংবা পরিচিত কাউকে। আর মন চাইলে, আপনার ভালোলাগার কথাগুলো রাহীককেও লিখে পাঠাতে পারেন। 🌻

রান্নাঘরে হুট করে মন চায় কিছু একটা আলাদা হোক—তাই না? কখনো বিকেলের চায়ের সাথে, কখনো রাতজাগা আড্ডায়, আবার কখনো স্কুল থে...
01/09/2026

রান্নাঘরে হুট করে মন চায় কিছু একটা আলাদা হোক—তাই না?

কখনো বিকেলের চায়ের সাথে, কখনো রাতজাগা আড্ডায়, আবার কখনো স্কুল থেকে ফিরে ছোট্ট বাবুর মুখে একটু হাসি ফোটাতে—রামেন হয়ে উঠতে পারে সেই ছোট্ট আনন্দের উপলক্ষ।

স্যামইয়াং বুলডাক রামেনের ঝাল-মিষ্টি আর চিজি স্বাদটা একবার চেখে দেখলে বোঝা যায়, কেন এটা এত জনপ্রিয়। আর সবচেয়ে ভালো ব্যাপার—আপনার রুচি অনুযায়ী বেছে নেওয়ার স্বাধীনতা RAHEEQ আপনাকে দিচ্ছে:

🔸 একটি প্যাক দিয়ে শুরু করে দেখতে চান? সিঙ্গেল প্যাক নিন

🔸 নিজের পছন্দের ফ্লেভারগুলো একসাথে চান? কাস্টম প্যাক সাজিয়ে নিন

🔸 পুরো কালেকশন ঘরে রাখতে চান? ফুল প্যাক অর্ডার করুন

আর হ্যাঁ, স্টক করে রাখার চিন্তা নেই—এই ব্যাচের Best Before ২০২৭ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত। তাই এখন নিয়ে রাখুন, যখন ইচ্ছা তখন উপভোগ করুন।

📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা WhatsApp এ যোগাযোগ করুন → 01629-211142

দুই মিনিটের কাজ। অথচ প্লেটে যা আসে, সেটা শুধু "স্ন্যাকস" না — একটা পুরো তৃপ্তি।পাউরুটিতে সামান্য Gawa Ghee মেখে নিন, তার...
31/08/2026

দুই মিনিটের কাজ। অথচ প্লেটে যা আসে, সেটা শুধু "স্ন্যাকস" না — একটা পুরো তৃপ্তি।

পাউরুটিতে সামান্য Gawa Ghee মেখে নিন, তার সাথে Honey। চাইলে হালকা টোস্ট করে নিন। বাইরে মচমচে, ভেতরে নরম, আর মধুর মিষ্টি স্বাদের সঙ্গে ঘিয়ের সেই সুন্দর অ্যারোমা... খেতে যে এতটা ভালো লাগবে, না খেলে বুঝবেন না!

আর শুধু পাউরুটিতেই কেন? রুটি, পরোটা কিংবা গরম আটার রুটির সঙ্গেও ঘি-মধুর এই কম্বিনেশনটা দারুণ জমে। বিশেষ করে গরম রুটির ওপর সামান্য ঘি আর মধু দিয়ে একবার খেয়ে দেখুন, ভালো লাগবেই।

উপকরণ মোটে দু-তিনটা, কিন্তু সেগুলো যদি খাঁটি হয়, তাহলে এই সাধারণ কম্বিনেশনটাই হয়ে ওঠে অসাধারণ হেলদি খাবারগুলোর একটা।

সকালের ব্রেকফাস্ট, বিকেলের হালকা ক্ষুধা কিংবা হুট করে বাসায় মেহমান চলে আসা — এই একটা আইডিয়াতেই বাজিমাত। রান্নাঘরে বেশি সময় না দিয়েও প্লেটে তুলে দেওয়া যায় এমন কিছু, যা খেতে অসাধারণ আর দেখতেও লোভনীয়।

অনেকে হয়তো এই কম্বো আগে থেকেই চেনেন। আবার অনেকের কাছে এটা আজই প্রথম পরিচয়। আপনি যদি ট্রাই করে থাকেন — কেমন লেগেছিল, কমেন্টে জানাবেন।

আর যদি RAHEEQ-এর Ghee আর Honey এখনো চেখে না দেখে থাকেন — তাহলে

📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা WhatsApp এ যোগাযোগ করুন → 01629-211142

Address

Dhaka

Telephone

+8801701786217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raheeq - রাহীক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share