11/08/2025
🫡🫡
https://www.facebook.com/share/p/1CgGXR4USL/
প্রফেসর সিডনি এঙ্গেলবার্গ ক্লাস নিচ্ছেন। পরিপূর্ণ ক্লাসরুম। পিনপতন নীরবতায় শুনে চলেছে প্রতিটি শিক্ষার্থী, তাঁর লেকচার। হঠাৎ, একটি শিশু কাঁদতে আরম্ভ করলো তীব্র চিৎকারে। শিশুটি ছিল তার মায়ের কোলে— মা, সেই ক্লাসরুমেরই একজন শিক্ষার্থী, তরুণী। সাঁই করে পুরো ক্লাস ঘাড় ফেরালো ক্লায়াএর পিছনদিকে, যেখানে বসে ক্লাসটি করছে শিশু-কোলে তরুণীটি। যারপরনাই বিব্রত মা! উঠে দাঁড়ালো সিট ছেড়ে, বেরিয়ে যেতে উদ্যত হলো ক্লাসরুম থেকে।
অপ্রত্যাশিত ঘটনাটি তখনই ঘটলো। তরুণী তার শিশুকে নিয়ে দরজায় পৌঁছুনোর আগেই, প্রফেসর এঙ্গেলবার্গ থামিয়ে দিলেন লেকচার, শান্ত-পদক্ষেপে এগিয়ে গেলেন তরুণীর কাছে, একটি শব্দও উচ্চারণ না-করে তিনি দু'হাতে নিজের বুকে তুলে নিলেন ক্রন্দনরত শিশুটিকে। শিশুকে নিয়ে নিজের স্থানে ফিরে এসে, এমন প্রশান্ত কণ্ঠে পুনরায় লেকচার আরম্ভ করলেন প্রফেসর, যেন কিছুই ঘটেনি এই কয়েক মুহূর্তে! তিনি লেকচার দিয়ে চললেন, শিশুটির পিঠে আলতোয় হাত চাপড়ে দিতে-দিতে, দোলাতে-দোলাতে, বুকে চেপে রেখেই। তাঁর চোখেমুখে বিরক্তি নেই, কারো কাছে কোনো অভিযোগ নেই, ক্লাসে শিশু আনা-না-আনার নিয়মনীতি নিয়ে কোনো বক্তব্য নেই!
ক্লাসরুম পুরো চমৎকৃত! প্রত্যেকে তাকিয়ে রইলো প্রফেসরের দিকে, নিশ্চুপ প্রশংসার অভিব্যক্তি নিয়ে। সম্পূর্ণ লেকচার এভাবেই, শিশুটিকে বুকে নিয়েই সম্পন্ন করেছিলেন প্রফেসর এঙ্গেলবার্গ।
প্রফেসর সিডনি এঙ্গেলবার্গ তাঁর মা-ছাত্রীদেরকে সম্মান করে গেছেন চিরকাল। তাদেরকে বুঝিয়েছেন— ক্লাসে শিশুসন্তানকে নিয়ে আসা কোনোই অপরাধ নয়, উপরন্তু শিশুকে ক্লাসে নিয়ে আসতেই উৎসাহিত করেছেন তিনি, যাতে অন্য কারো কাছে শিশুকে রেখে আসতে না-হয়, যেন মাতৃস্নেহ থেকে বঞ্চিত না-হয় শিশু। এমনকি, সন্তানকে ব্রেস্টফিডিংয়ের অনুমতিও ছিল তাঁর ক্লাসে। তাঁর কথাটি, পৃথিবীর সমস্ত শিক্ষার্থী-মাতাদের জন্য, একইসাথে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য, চির-স্মরণীয় ও অনুকরণীয় হয়ে আছেঃ
"একজন মায়ের, কখনোই উচিৎ নয়, তাঁর সন্তান ও তাঁর পড়াশোনার মধ্য থেকে যেকোনো একটি বেছে নেওয়া। আজকে একজন মাকে শিক্ষিত হতে দেওয়া, শুধুমাত্র তাঁর সন্তান বা তাঁর পরিবারের জন্য নয়, তাঁর পুরো জাতির জন্যই আগামীকালের শ্রেষ্ঠতম প্রাপ্তি।"
নিচের, সেদিনের ক্লাসের ছবিটি, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, মাতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধে, মায়ের শিক্ষিত হয়ে ওঠার দাবিতে ও দায়িত্ববোধে। একটি ক্লাসরুম তো সেই প্রথম জায়গাটিই, যেখানে শেখা যায়— মানুষ মূলত কী।...
💙
Salah Uddin Ahmed.