Banai kitchen

Banai kitchen Homemade food

একটা সময় আমি অর্ডার নিতাম তার দুইদিন বড়জোর ৩ দিনের মধ্যে অর্ডার এর কাজ শেষ করে দিয়ে দিতাম।অর্ডার চাপ ও ছিলো যেমন বেশি তে...
13/09/2025

একটা সময় আমি অর্ডার নিতাম তার দুইদিন বড়জোর ৩ দিনের মধ্যে অর্ডার এর কাজ শেষ করে দিয়ে দিতাম।

অর্ডার চাপ ও ছিলো যেমন বেশি তেমনি কাজের স্পিরিট ও ছিলো বেশি। এখন একটা অর্ডার কাজই কিছুটা সময় নিয়ে করি, কেননা সম্পূর্ণ একা হাতে কাজ করা সেগুলো গুছিয়ে দেয়া, অর্ডার এর বাজার করা সবই একা হাতে তাই এখন আর চাইলেও কারও ইমার্জেন্সি অর্ডার গুলো নিতে পারি না।

সময় একটু বেশি লাগেই। তাই সবার থেকে একটু বেশি সময়ই চেয়ে নি

সুন্দর সুন্দর হাড়িঁপাতিল কিনে কিনে সাজিয়ে রাখছি, আপনাদের অর্ডার এর কাজ গুলো সেই সুন্দর সুন্দর হাড়িঁতে রান্না করবো আর ভিড...
12/09/2025

সুন্দর সুন্দর হাড়িঁপাতিল কিনে কিনে সাজিয়ে রাখছি, আপনাদের অর্ডার এর কাজ গুলো সেই সুন্দর সুন্দর হাড়িঁতে রান্না করবো আর ভিডিও করবো।

যখনই এইসব ভাবি আর কিনে রাখি তখনই আমি অসুস্থ হয়ে যাই নতুবা এতো ব্যস্ত হয়ে যাই কোন কারনে যে সেই আশা আর পূরনই হয় না। যাই হোক আমার চেষ্টা চলতে থাকবে

ঐদিকে আমার মেয়ে আমার শখের কথা শুনে বলে মা থাক তোমার এইসব করতে হবে না, আমিই তোমার শখ পূরন করে দিবনই। প্রতিদিনই সেই আশায় থাকি এই বুজি ভিডিও আপ দিলো, নাহ শেষ পর্যন্ত তারও সময় হয় না😞।

আল্লাহ তায়লা যে কখন দুর্বল কে শক্তিশালী করবেনআর শক্তিশালী কে একদম দুর্বল করে ফেলে রাখবেন তা শুধু আল্লাহই জানেন। সেই জন্য...
10/09/2025

আল্লাহ তায়লা যে কখন দুর্বল কে শক্তিশালী করবেন

আর শক্তিশালী কে একদম দুর্বল করে ফেলে রাখবেন তা শুধু আল্লাহই জানেন। সেই জন্য অতিরিক্ত অহংকার, হিংস্র এবং হিংসাত্মক মনোভাব থেকে প্রতিটা মানুষের উচিত নিজেকে সামলানো। কেননা আল্লাহর সিধান্তই চূড়ান্ত

পুরো এক সপ্তাহ বেশি টনসিলের জ্বর ভুগলাম আলহামদুলিল্লাহ, অনেকেই অর্ডার করতে চেয়েছিলেন নিতে পারি নি। ইনশাআল্লাহ এখন থেকে অ...
06/09/2025

পুরো এক সপ্তাহ বেশি টনসিলের জ্বর ভুগলাম আলহামদুলিল্লাহ, অনেকেই অর্ডার করতে চেয়েছিলেন নিতে পারি নি। ইনশাআল্লাহ এখন থেকে অর্ডার নিব

29/08/2025

প্রচন্ড জ্বরে ভুগছি, এক আপু বেশ অনেকদিন ধরেই পরোটা চাচ্ছেন। তার থেকে সময় নিতে নিতে সে বাইরে থেকে পরোটা অর্ডার করেই খাচ্ছেন।। যেহেতু উনি জব করেন তার জন্য প্রস্তুত করাটাও কঠিন

আজকে আবারও আপুটা রিকুয়েষ্ট করলেন, তবুও পারলাম না ইনশাআল্লাহ জ্বরটা ভালো হলেই সবার আবদার রাখা হবে

সকাল ১১-১২ টা সাধারণত একটা টিফিন টাইমস্কুলে বা অফিসে যেই জায়গায়ই হোক এই সময় কিছু না কিছু খেতে ইচ্ছা করেই। আমার মেয়ে যখন ...
26/08/2025

সকাল ১১-১২ টা সাধারণত একটা টিফিন টাইম

স্কুলে বা অফিসে যেই জায়গায়ই হোক এই সময় কিছু না কিছু খেতে ইচ্ছা করেই। আমার মেয়ে যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন ক্লাস শেষ করে কি খাবে কি খাবে টেনশন করে অনেক সময় কিছুই খেত না।

ইউনিভার্সিটির ভাইরে শুধু সিংগাড়া পাওয়া যেত আর তার মধ্যে থাকতো বাদাম, আর আলুতে ভরা, প্রায়ই বিরক্ত হয়ে যেত সে।

সিংগাড়া কিন্তু খুব শখের আর হঠাৎ খুদা নিবারনের খাবার, তবে সেই সিংগাড়ায় ভরপুর চিকেন থাকলে সেই স্বাদ যে কি অতুলনীয় হয় না খেলে বোঝা যাবে না

#চিকেনসিংগাড়া

আজকের সন্ধ্যায় একেকজনের পছন্দের একেকজনের নাস্তা আলহামদুলিল্লাহ  #চিকেননাগেটস
22/08/2025

আজকের সন্ধ্যায় একেকজনের পছন্দের একেকজনের নাস্তা আলহামদুলিল্লাহ

#চিকেননাগেটস

বিকালের পার্ফেক্ট নাস্তার আয়োজন আলহামদুলিল্লাহ মেহমান তো খুবই খুশি #চিকেনডোনাট
20/08/2025

বিকালের পার্ফেক্ট নাস্তার আয়োজন আলহামদুলিল্লাহ
মেহমান তো খুবই খুশি

#চিকেনডোনাট

আজকে দুইটা ডেলিভারি, দুইটাই অভিযোগ🤦‍♀️সকাল সকাল মনটা এতো ভিষন্ন, এতদিন পর অর্ডার নিয়েও ক্রেতার সন্তুষ্ট করতে না পারা ভিষ...
19/08/2025

আজকে দুইটা ডেলিভারি, দুইটাই অভিযোগ🤦‍♀️

সকাল সকাল মনটা এতো ভিষন্ন, এতদিন পর অর্ডার নিয়েও ক্রেতার সন্তুষ্ট করতে না পারা ভিষন কষ্টের শুধুমাত্র ডেলিভারি ব্যবস্থা এবং ডেলিভারি ম্যান এর জন্য ক্রেতারা অসন্তুষ্টি প্রকাশ করে।

পাঠাও দিয়ে সব সময় ডেলিভারি দেই তবে ইদানীং পাঠাও রাইডারদের ব্যবহার খুবই খারাপ হয়ে যাচ্ছে।

আমি কোম্পানির দৃষ্টি আকর্ষন করছি, এভাবে চলতে থাকলে আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তারা হারিয়েই যাবে

অনেক দিন পর ২-৩ টা অর্ডার নিয়ে আমি পুরা হাপায় গেছি, হাপায় গেছি মানে ভাবতেই কেমন লাগছে। অথচ এই আমিই ১০-১২ জনের অর্ডার শেষ...
18/08/2025

অনেক দিন পর ২-৩ টা অর্ডার নিয়ে আমি পুরা হাপায় গেছি, হাপায় গেছি মানে ভাবতেই কেমন লাগছে। অথচ এই আমিই ১০-১২ জনের অর্ডার শেষ করে আবার কনফার্ম করে ফেলতাম, বুজলাম বয়সটা বেশ হয়েছে

আল্লাহ ভরসা তবে অনেকদিনের কাজের গ্যাপের জন্য হয়তো ক্লান্তি আর অলসতা চলে এসেছে(এতটাও বয়স্ক ভাবা যাবে না🫣)

#চিকেনকাবাব

17/08/2025

সাধারণত এইটা বাধা কপির সিজন না, পুরো বাজার ঘুরেও বাধা কপি পাওয়া যায় না, পাইলেও যা পাই বিশ্বাস করবেন না দেখতে এতো কিউট ইচ্ছা করে একটা বোতলে পানি ভরে রেখে দেই আর দেখি

এতো কিউট 🫤মানে ছোট্ট ছোট্ট বাধাকপি😞, অনেক কষ্টে আজকে একটা জোগাড় করছি তাও সোনার দামে। আমার স্পেশাল রোল, হোক আর ভেজিটেবল চিকেন রোল হোক দুইটাতেই বাধাকপি লাগবেই ভাবছি রোল এর অর্ডার নেয়া আপাতত অফ করবো কিনা 🤔

সিজন আসলে আবার রোলের অর্ডার নেয়া শুরু করবো

ভিডিও তে, আমার #স্পেশালচিকেনরোলের ক্তিমি পুর

এখানে অর্ধেকই চিকেন মাশা-আল্লাহ।

17/08/2025

অনেকদিন ধরে বেশ অসুস্থতায় কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রোফাইলে পরিচিত কিছু আপুরা খুজে খুজে যখন অর্ডার করে তখন কষ্ট হলেও তাদের অর্ডার গুলো নিতে হয়। একটাই কারন এতোদিন পর খুজে বের করেই অর্ডার করছেন তাও সম্পূর্ণ এডভান্স দিয়ে

অনেকদিন ধরে একটিব না থাকার কারনে পেজের অবস্থা নাজেহাল, পরিচিত ক্রেতারা তো ভুলেই গেছেন এইটাই স্বাভাবিক, তার মধ্যে হঠাৎ যখন কেউ মনে করেন তখন এতো ভালো লাগে কি বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ

আজকে সকাল থেকে যেই ঝুম বৃষ্টি, এই বৃষ্টিতে এরকম গরম গরম ধোয়া উঠানো #চিকেনমম আর চা যেন শান্তির নাস্তা।

এখন থেকে অর্ডার নিচ্ছি একটু সময় নিয়ে কাজ করছি হাজার হোক বয়সও তো হয়েছে, এখন আর আগের মতো চাপ নিতে পারি না

Address

Green Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banai kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banai kitchen:

Share