26/10/2025
#মার্কেটিং_ব্যবসায়_উন্নতি_করার_প্রধান_নিয়ামক
আমি আজকে কয়েকজন সাইলেজ ব্যবসায়ীকে ফোন দিয়েছি রেট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। কেউ ই ১২ টাকার নিচে সেল করতে রাজি না।নরসিংদীর একজনকে পেয়েছি ১৫ টন নিলে সে পৌছাইয়া ১১.৫ টাকা চাইলো। আমি বললাম আমি তো ১১ টাকায় সেল করব তাহলে ক্যামনে কি?
সে আমাকে মার্কেটিং শিখালো, বলল আপনি ১৩-১৪ টাকা কেজি সেল করবেন। আমি বললাম আমার সাইলেজ গুলো আপনি ১১ টাকা কেজি লোডিং সেল করে দেন। সে বললো বাকী দিতে।
মার্কেটিং এ নিজের দৈন্য দশা দেখে সত্যি খারাপ লাগলো। কারণ আমার রেগুলার কাস্টমার ছাড়া খুব একটা সেল নাই। লোডিং ১১ টাকা অফার করলাম তারপরো না। অথচ অনেকেই ১২/১৩ টাকা কেজি ইজিলি সেল করতে পারতেছে।
একজন এক্সপার্ট এর সাথে কথা বললাম উনি বললো আপনি উৎপাদন এ ফোকাস কম করে মার্কেটিং এ ফোকাস করেন। আর উৎপাদন বিষয়ে এবং সোর্সিং বিষয়ে অনলাইনে কিছু লিখবেন না। আমি বললাম কেনো, সে বললো এই সেক্টরে কোটি কোটি টাকা নিয়ে মানুষজন বসে আছে বাট আইডিয়া পাচ্ছে না। আপনি যদি আপনার উৎপাদন কৌশল ডিসক্লোস করেন তাহলে তারা আপনার ইনোভেটিভ আইডিয়া কে কাজে লাগিয়ে আপনার চেয়ে ১০ গুণ বেশি ফান্ড নিয়ে আপনাকেই কিক আউট করবে। কারণ তাদের সাথে মার্কেটিং এ আপনি পারবেন না।
আরেকটা পরামর্শ দিয়েছে তা হলো প্রতিদিন বিভিন্ন গ্রুপ এ সেল পোস্ট দেন। পোস্ট রিচ করলো নাকি করলো না ওইদিকে তাকাবেনই না। উল্লেখ্য উনি আমাকে দীর্ঘদিন থেকে ফলো করে। আমার লেখাগুলো পড়েন। উনি নাকি আমার কাছ থেকে আমার লেখা পড়ে পড়ে অনেক কিছু শিখছে।
আমার একটা তথ্য জানার ইচ্ছা তা হলো গো খাদ্য নিয়ে এড ক্যাম্পেইন, বুস্টিং, SEO মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কি কোনো কাজে লাগে। ওইগুলোর পিছনে টাকা খরচ করলে কি কোনো ফায়দা পাওয়া যায়? আমি ফরওয়ার্ড লিংকেজ নিয়ে খুবই চিন্তিত।