RIYA's kitchen

RIYA's kitchen সুস্বাদু রান্নার রেসিপি পেতে লাইক দিয়ে সাথে থাকুন।
(2)

স্বজনদের জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে গেছে।
11/07/2026

স্বজনদের জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে গেছে।

09/07/2026

বিশ্বকাপের উন্মাদনা শুধু একটি খেলার জন্য নয়, এটি পৃথিবীর কোটি মানুষের ভালোবাসা, আবেগ আর ঐক্যের প্রতীক।
প্রিয় দলের পতাকা উড়ুক গর্বের সঙ্গে, তবে সম্মান থাকুক সব দেশের পতাকার প্রতিও। খেলা হোক আনন্দের, প্রতিদ্বন্দ্বিতা হোক মাঠে—সম্পর্কে নয়।
পতাকা হোক ভালোবাসার, বিশ্বকাপ হোক আনন্দের। 🌍❤️

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম...
08/07/2026

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম ( ৮০) মারা গেছেন। স্থানীরা তাকে ‘বুবি’ নামে চিনতেন।
প্রায় ১৫ বছর ধরে তিনি মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গত শনিবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বুবির কক্ষে ঢুকে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং কক্ষে লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
পরদিন সকালে আহত বুবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।
তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না।

08/07/2026

যারা কথায় কথায় সরকারকে গালি দেন তাদের জন্য এই ভিডিও 🤔🤔
ড্রেন ডাস্টবিন নয়। 🚮🚮
যেখানে-সেখানে ড্রেনে ময়লা ফেলবেন না। 🚫🚫
আপনার একটি অসচেতন কাজেই ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এর ফলে দুর্গন্ধ, 🦟🦟 মশার উপদ্রব, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
গত ২ মাস আগে পরিস্কার করা ড্রেনের এই অবস্থা 😐😐

28/05/2026

কোরবানির ইতিহাস
হযরত আদম (আ.)-এর যুগ:
মানব ইতিহাসের প্রথম কোরবানি অনুষ্ঠিত হয়েছিল হজরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিলের মধ্যে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হাবিল তার সেরা ভেড়া এবং কাবিল তার উৎপাদিত ফসলের কিছু অংশ উৎসর্গ করেছিলেন। তখন আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি গ্রহণ করে।

হযরত ইব্রাহিম (আ.)-এর যুগ:
বর্তমানে যে নিয়মে কোরবানি করা হয়, তা মূলত হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর ছেলে হযরত ইসমাইল (আ.)-এর সুমহান আত্মত্যাগের স্মারক। মহান আল্লাহর নির্দেশে ইব্রাহিম (আ.) তাঁর সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হন। পিতা-পুত্রের এই অবিচল আনুগত্য ও আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কবুল করেন।

কোরবানির তাৎপর্য ও শিক্ষা:তাকওয়া অর্জন: কোরবানির মূল উদ্দেশ্য পশুর রক্ত বা মাংস নয়, বরং বান্দার মনের তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করা। এটি মনের পশুত্ব ও অহংকার বিসর্জন দেওয়ার প্রতীক।

আত্মসমর্পণ: আল্লাহর প্রতিটি নির্দেশের সামনে নিজের সবচাইতে প্রিয় বস্তুকেও নিঃশর্তভাবে সমর্পণ করার মানসিকতা তৈরি করা।

মানবতা ও ভ্রাতৃত্ব: কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়। এর মাধ্যমে সমাজে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়।

ঐতিহাসিক ধারাবাহিকতা: হজরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত প্রায় সব আসমানী ধর্মে কোরবানি বা আত্মত্যাগের বিধান ছিল।

19/05/2026

হামের সাধারণ লক্ষণঃ
প্রথম ধাপ (প্রথম ২–৪ দিন)
উচ্চ জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া /পানি পড়া, আলোতে তাকাতে কষ্ট হওয়া, দুর্বল লাগা, মুখের ভেতরে ছোট সাদা দানা বা দাগ দেখা যেতে পারে।

দ্বিতীয় ধাপ: র‍্যাশ ওঠা, সাধারণত জ্বরের ৩–৫ দিন পর:
প্রথমে মুখে/কানের পাশে লাল দানা ওঠে, তারপর ঘাড়, বুক, পিঠ, হাত–পা হয়ে পুরো শরীরে ছড়ায়, অনেক সময় জ্বর তখন আরও বেড়ে যায়।

বিপজ্জনক লক্ষণ (দ্রুত ডাক্তার দরকার)
যদি এগুলো হয়:
শ্বাসকষ্ট, খুব বেশি ঝিমানো, খেতে না পারা, খিঁচুনি, ঠোঁট নীল হওয়া, ডিহাইড্রেশন (প্রস্রাব কমে যাওয়া), কানের তীব্র ব্যথা, জ্বর অনেকদিন থাকা।

হাম ছড়ায় কিভাবে?
1) হাঁচি–কাশির ড্রপলেট থেকে
হাম আক্রান্ত কেউ কাশি বা হাঁচি দিলে বাতাসে ভাইরাসযুক্ত ছোট ছোট পানির কণা ছড়িয়ে পড়ে।
সেগুলো শ্বাসের সঙ্গে অন্য মানুষ শরীরে ঢুকে যায়।

2) কাছাকাছি থাকলে বাতাসের মাধ্যমে
হাম ভাইরাস বাতাসে কিছু সময় (প্রায় ১–২ ঘণ্টা পর্যন্ত) সক্রিয় থাকতে পারে।
তাই একই ঘর বা বন্ধ জায়গায় থাকলেও সংক্রমণ হতে পারে।

3) আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে
একই ঘরে থাকা, একসাথে বসা/খেলা করা, রোগীর ব্যবহার করা জিনিস স্পর্শ করা (কম সম্ভাবনা, কিন্তু সম্ভব)

কখন বেশি ছড়ায়?
র‍্যাশ উঠার ৪ দিন আগে থেকে ৪ দিন পরে পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রামক থাকে।

খুব গুরুত্বপূর্ণঃ
হাম খুব দ্রুত ছড়ায় (কোভিড থেকেও অনেক বেশি সংক্রামক)
টিকা না নেওয়া শিশুদের মধ্যে বেশি ছড়ায়।

কিভাবে প্রতিরোধ করবেন?
MMR vaccine (হাম–রুবেলা–মাম্পস টিকা) নেওয়া
আক্রান্ত শিশুকে আলাদা রাখা
মাস্ক ব্যবহার ও হাত পরিষ্কার রাখা
ভিড় এড়িয়ে চলা।

সরকারি বা বেসরকারি কোন সচেতনতামূলক ক্যাম্পেইনের অপেক্ষা না করে ফেসবুকে এই লেখাটি ছরিয়ে দিতে পারেন।

৫০০০০ এরও বেশি শিশু হামে আক্রান্ত। ভাবতে পারছেন কী দিন আসছে?

29/04/2026

Love

05/04/2026

Training

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when RIYA's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIYA's kitchen:

Shortcuts

Share