07/04/2026
আপনি যদি আপনার বাউন্ডারি সেট না করেন, মানুষ কখনোই আপনাকে রেসপেক্ট করবে না। এইটা ইগো না, এইটা আপনার আইডেন্টিটি।
কারণ নিজে নিজের মতো থাকতে শেখা আর অন্যকেও তার নিজের মতো ছেড়ে দেওয়াটা আসলে এক ধরনের মানসিক আভিজাত্য। যখন আপনি কারো মনোযোগের জন্য প্রত্যাশা করা বন্ধ করে দেন, তখনই আপনার প্রকৃত ব্যক্তিত্ব ফুটে ওঠে।
কেউ কল ধরছে না, মেসেজ সিন করে ফেলে রাখছে কিংবা ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে অবহেলায় 'লেট রিপ্লাই' দিচ্ছে-এসব নিয়ে অভিযোগ করা মানে নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া। মনে রাখবেন, জোর করে আদায় করা মনোযোগে কোনো তৃপ্তি নেই, আছে শুধু একরাশ অপমান।
মাঝে মাঝে জীবন থেকে একটু আড়ালে চলে যাওয়া খুব জরুরি। এই নীরব দূরত্বই আপনাকে বুঝিয়ে দেবে, আপনার অনুপস্থিতিতে কার কার পৃথিবী থমকে যায়, আর কার কার জীবনে আপনার থাকা না থাকায় কোনো প্রভাব পড়ে না। শান্ত হয়ে ভিড়ের মাঝে একটু দাঁড়িয়ে দেখে নিন, যাদের আপনি 'প্রিয়জন' ভাবছেন, তাদের কাছে আপনি আদতে কতটুকু প্রয়োজন।
যার আপনাকে প্রয়োজন, সে ব্যস্ততার অজুহাত দেবে না; আর যার কাছে আপনি কেবল একটি 'বিকল্প', সে সবসময়ই আপনাকে অপেক্ষায় রাখবে।
তাই কারো পিছে ছুটে নিজের অস্তিত্ব বিলীন না করে, শান্ত থাকতে শিখুন। নিজেকে ভালোবাসুন, নিজের স্বপ্ন আর স্বাস্থ্যের যত্ন নিন। দিনশেষে এক বুক প্রশান্তি নিয়ে ঘুমানোর চেয়ে দামী আর কিছুই নেই। যে আপনার গুরুত্ব বোঝে না, তাকে তার মতো ছেড়ে দিয়ে নিজের শান্তির রাজ্যে রাজা হয়ে থাকাই হলো জীবনের শ্রেষ্ঠ সার্থকতা।
তাই নিজের বাউন্ডারি সেট করুন, নিজে নিজের মত ভালো থাকুন এবং অন্যকে তার মত থাকতে দিন.!🩶