Ramen Rio

Ramen Rio we serve home made japanese & korean style Ramen with all halal ingredients.
(1)

যেয়ে দেখি প্রিন্স চেন শিং আরাম করে বসে ঝিমাচ্ছে। এদিকে ওইদিন ছিল পান্ডার জন্ম দিন। ঝাকে ঝাকে চাইনিজরা আসতেছে। ওদিকে পান্...
01/10/2026

যেয়ে দেখি প্রিন্স চেন শিং আরাম করে বসে ঝিমাচ্ছে।
এদিকে ওইদিন ছিল পান্ডার জন্ম দিন। ঝাকে ঝাকে চাইনিজরা আসতেছে। ওদিকে পান্ডার জন্য ফলের কেক সাজাচ্ছে।

মানে তার সেই ভাবসাব।
পুরা চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে আলিশান ভাবে এই পান্ডাকে রাখা হয়েছে। তার জায়গাটা সবার থেকে আলাদা। অনেক পরিচ্ছন্ন৷ বিশাল এরিয়া পুরাটা এসি করা।

তাকিয়ে দেখি সবাই এটা সেটা গিফট হাতে নিয়ে আসতেছে। এদিকে আমি খালি হাতে দেখা করলে কি চলবে! মান ইজ্জতের ব্যাপার সেপার।

এজন্য তাকে তাজা পনির গিফট করে এসেছি।
যদিও এই প্রিন্স মশাই সারাদিন বাশঁ খায়। পনির খাবে কি না কে জানে!

অনেকে অবশ্য এটাকে AI এডিট বলবে। 👀
তবে এই পান্ডা মশাই আর পনির দুটাই কিন্তু বাস্তব।

শনিবারের জন্য পনির অর্ডার নিচ্ছি।

হ্যালো ডিয়ার আপু এন্ড ভাইয়ারা! আমরা বেড়ু বেড়ু করে চলে এসেছি। 🥰তোমাদের জন্য চকলেট নিয়ে এসেছি। আজকে থেকে আমার রিপিট ও রেগু...
01/10/2026

হ্যালো ডিয়ার আপু এন্ড ভাইয়ারা!
আমরা বেড়ু বেড়ু করে চলে এসেছি। 🥰
তোমাদের জন্য চকলেট নিয়ে এসেছি।

আজকে থেকে আমার রিপিট ও রেগুলার কাস্টমার যারাই অর্ডার করবে তারা সাথে করে একটা চকলেট ছোট্ট গিফট হিসেবে পেয়ে যাবে। 😇

কারন তোমাদের সাপোর্টের কারনেই এতদিন পর একটা ট্যুর দিয়ে আসতে পেরেছি। 🥹 really greatful to you guys!

তো চকলেট স্টকে থাকতে থাকতে বুক করে ফেলুন।
শনিবারের জন্য তাজা পনিরের অর্ডার নিচ্ছি ইনশা আল্লাহ।

30/09/2026

এভাবে সব জায়গায় তার প্লেটে ভাগ বসানো আমি।
বউয়ের জালায় বেচারা শান্তি মতো খাইতেও পারে না। 🐸

প্রথম প্রথম কোনো রেসিপি যখন এক্সপেরিমেন্ট করতে যেতাম প্রায়ই ইউটিউবে "৫মিনিটে" অমুক রেসিপি তমুক রেসিপি তৈরির ভিডিও  সেগুল...
30/09/2026

প্রথম প্রথম কোনো রেসিপি যখন এক্সপেরিমেন্ট করতে যেতাম প্রায়ই ইউটিউবে "৫মিনিটে" অমুক রেসিপি তমুক রেসিপি তৈরির ভিডিও সেগুলো দেখতাম।

আর তখন ভাবতাম যে এত কম সময়ে মজার মজার খাবার রেডি করে ফেলা তো ইজি।

এরপর যখন করতে যেতাম তখন ৫মিনিটের জায়গায় ৫৫মিনিটেও শেষ হতো না🤦‍♀️

সবাই এমন ধোঁকা খেয়েছেন কিনা বলেন 🥱

আমার মেয়ে আজকে ভিডিও কল করে বারবার মোমো মিস মোমো মিস বলা শুরু করেছে। আমি ভাবলাম মেয়ে মোমো খেতে চেয়েছে!বললাম তাহলে নানুকে...
29/09/2026

আমার মেয়ে আজকে ভিডিও কল করে বারবার মোমো মিস মোমো মিস বলা শুরু করেছে। আমি ভাবলাম মেয়ে মোমো খেতে চেয়েছে!

বললাম তাহলে নানুকে বলো- এতই যখন মোমো খেতে মিস করছো তুমি।
মেয়ে বলে- আহহা আম্মু তুমি দেখি খালি মোমো মোমো করো!! এই মোমো তো না, আমার স্কুলের মিসের নাম হচ্ছে 'মম মিস"।
😮‍💨😮‍💨
গাইজ তারপর বলেন আপনারা কে কে মোমো মিস করছেন?😂

জালান আলোরের নাইট মার্কেট। অনেক জমজমাট একটা জায়গা। এই জায়গাটার কথা অনেক শুনেছি।রাত ৯টা বাজলে যখন শহরের সব দোকানপাট বন্ধ ...
28/09/2026

জালান আলোরের নাইট মার্কেট। অনেক জমজমাট একটা জায়গা। এই জায়গাটার কথা অনেক শুনেছি।
রাত ৯টা বাজলে যখন শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় তখন এই জায়গার হৈ-হুল্লোড় শুরু হয় মাত্র।

সম্ভবত সারা রাতই চলে এখানের উৎসব। অনেক রকমের দেশীয় খাবার নিয়ে বসে। অনেকটা আমাদের দেশের রাতের স্ট্রিটফুডের মতো।

ওখানে দেশী কয়েকজনকে পেয়েছি। তাদের সাথে কথা বলে যতটুক বুঝলাম ওখানের মিট আইটেম গুলা এভয়েড করাই ভাল। সন্দিহান হতে পারে।

ওদের অথেনটিক ফুড খেতে চাইলে এই নাইট মার্কেটের বাইরে লোকাল স্ট্রিট ফুড বা দোকানের খাবার গুলা নাকি বেটার অপশন।

আমরা এজন্য বিভিন্ন জুস আর ফল খেয়ে চলে এসেছি। ফল গুলো এতো মজার! কোনটা ছেড়ে কোনটা নেব এমন অবস্থা। সব ফল তাই একটু একটু করে নিয়ে এসেছি।

ওখানে আমাদের দেশী ফুচকাও খুব ভাল চলে দেখলাম। বেশ কিছু ফুচকার দোকান দেখেছি। সব বাঙালীরা বানাচ্ছে।

আজকে প্রথমবারের মতো Mala Hotpot ট্রাই করলাম। জিনিসটা কাইন্ড অফ আমাদের কাস্টমাইজ রামেনের মতই। মানে এখানে অনেক ধরনের নুডুল...
28/09/2026

আজকে প্রথমবারের মতো Mala Hotpot ট্রাই করলাম।
জিনিসটা কাইন্ড অফ আমাদের কাস্টমাইজ রামেনের মতই।

মানে এখানে অনেক ধরনের নুডুলস, টপিংস সাজানো থাকে। আপনি আপনার পছন্দ মতো নুডুলস ও টপিংস নিয়ে নিবেন। এরপর ব্রোথটা কোন ফ্লেভারে নিতে চাচ্ছেন কতটুক ঝাল চাচ্ছেন সেটারও অপশন আছে।

এরপর ওরা কাঁচা খাবারগুলা ওজন করে আপনাকে সে অনুপাতে প্রাইস জানাবে। পেমেন্ট ক্লিয়ার হবার পর ওরা সেটা কিচেনে পাঠিয়ে দিবে। সেখানে শেফ আপনার ডিমান্ড অনুযায়ী সব আইটেম রান্না করে একদম রেডি করে টেবিলে সার্ভ করবে।

এই রকম হটপট মালেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান সহ নানান এশিয়ান কান্ট্রিতে আছে।
আমাদের দেশে নুডুলস ও রামেনের চাহিদা ভালই। এরপরেও এমন একটা হটপট সিস্টেম দেশে কোথাও নজরে পড়েনি।

প্রায় সেইম মডেলে গ্রীন এন্ড সীডস সালাদ টাইপ খাবার সেল করছে। সে হিসেবে এই হটপটটাও দেশে চলার কথা।

যাই হোক। নতুন একটা অভিজ্ঞতা হলো। টেস্টও বেশ ভাল ছিল।

অনেকেই কমেন্টে ইনবক্সে প্রশ্ন করছে "আপু! বাচ্চাদের রেখে কিভাবে ঘুরতে গেলেন? ওরা কান্না করে না? ওদের কথা মনে পড়ে না?" এসব...
27/09/2026

অনেকেই কমেন্টে ইনবক্সে প্রশ্ন করছে "আপু! বাচ্চাদের রেখে কিভাবে ঘুরতে গেলেন? ওরা কান্না করে না? ওদের কথা মনে পড়ে না?"

এসব প্রশ্ন আসলেই বিরক্তিকর। ব্যাপারটা এমন যেন "কেমন মা হয়েছে! বাচ্চাদের একা রেখে ফুর্তি করতে চলে গেছে"

অবশ্যই আমি আমার বাচ্চাদের মিস করছি। I love my girls. But also i love my self.

বাচ্চাদের কথা চিন্তা করে আমার মতো ট্যুর ফ্রেক মানুষ গত ৫টা বছর দাঁতে দাঁত চেপে নিজেকে আটকে রেখেছি। মা বাবা ভাই বোন কাজিন সবাই আমাদের সামনে ট্যুর প্ল্যান করে। অথচ আমরা ইচ্ছা ও সামর্থ থাকা সত্তেও সব প্ল্যান থেকে নিজেদের দূরে রেখেছি।

এমন না যে ওদের আমি গাঙ্গে ভাসিয়ে দিয়ে এসেছি। আমার চেয়ে বেটার কেয়ারে ওদেরকে রাখার মানুষ আছে দেখেই ওদের রেখে আসতে পেরেছি।

তাছাড়া বাচ্চা নিয়ে ট্যুর দিতে গেলে যেই খরচ ও পরিশ্রমটা যাবে সেটার ব্যাকআপ কি আপনি দিয়ে দিবেন? then why so bother?!

ভাই! আমি আমার টাকায় ঘুরতে আসছি। আমার টাকায় খাচ্ছি। আমার পেইজে পোস্ট দিচ্ছি। কারো কোনো ক্ষতি তো করি নাই। তাছাড়া পেইজ আমার খাবারের। আমি নিজেও একজন ফুডি + শেফ।

তাই নানান জায়গার নানান খাবার নিয়ে পোস্ট দিব এটাই স্বাভাবিক। ছবির সাথে ক্যাপশনের লিখা গুলা আমার জন্য এক প্রকার খোলা ডায়েরীর মতো। নিজের এক্সপেরিয়েন্স গুলো টুকে রাখছি মাত্র।

এখন এগুলোতে যদি কারো অপছন্দ হয় its totally fine.
যাস্ট ইগনোর। এখানে হেট স্পিচ দিয়ে অন্যকে কষ্ট দিয়ে লাভটা কি?
দুনিয়াতে কয়দিনই বা আমরা বাঁচবো বলেন! 🥹

যাই হোক! আজকে প্রথমবারের মতো ভদ্রলোকের সাথে টুইনিং করে ড্রেস পড়েছি। 😇
দুজন সেইম ড্রেস সেইম জুতা পরে নীল সমুদ্রে হেটে বেড়াবো এটা অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা ছিল। 🌸

"হ্যালো আন্তি রা! 👶তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে তোমরা আম্মু আব্বুর কাছ থেকে বেশি বেশি পনির মোমো কিনতে থাকো। যেন আম...
27/09/2026

"হ্যালো আন্তি রা! 👶
তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এভাবে তোমরা আম্মু আব্বুর কাছ থেকে বেশি বেশি পনির মোমো কিনতে থাকো। যেন আম্মু আব্বু বেশি করে ট্রিপ দিতে পারে। সাথে আমাকেও নিয়ে যেতে পারে। 😇"

আজকে বুড়ি রেদাং আইল্যান্ডে ঘুরে অনেক হ্যাপি। প্রথমবারের মতো তার সমুদ্র দেখা।
বোটে যাওয়ার সময় ঝাকুনীতে আমি ভয় পাই। অথচ বুড়ি আরামে ঘুমায়। 😂

বাস ড্রাইভার ঘুমায়ে ঘুমায়ে এমন চিল মুডে গাড়ি চালাইসে যে ৪ঘন্টা লেট। সেই সকাল ১০টায় বাসে উঠেছি। পৌছানোর কথা বিকাল ৪টায়। স...
26/09/2026

বাস ড্রাইভার ঘুমায়ে ঘুমায়ে এমন চিল মুডে গাড়ি চালাইসে যে ৪ঘন্টা লেট। সেই সকাল ১০টায় বাসে উঠেছি। পৌছানোর কথা বিকাল ৪টায়। সেটা পৌছাইছে রাত ৮টায়।

আমি খালি অবাক হইতেছি বাসের একটা যাত্রীও ড্রাইভারকে কিচ্ছু বললো না। আমাদের দেশে হইলে এতক্ষনে ড্রাইভারকে ভত্তা বানায়ে ফেলতো "শালা! তুই পিছে আয়। গাড়ি আমরাই চালাই দিতেছি।" 😂

এমন লেট মাঝে মাঝে আমাদের পনিরের ভ্যানওয়ালা চাচাও করে। প্রথম প্রথম এটা নিয়ে অনেক ট্রিগার হইতাম। বাঙালী হিসেবে ধৈর্য্য সৈর্য্য কম।

পরে আস্তে আস্তে ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিয়েছি। রাস্তাঘাটের সিচুয়েশনে তো আসলে কারো হাত থাকে না।

নেক্সট আমাদের মঙ্গলবার তাজা পনির আসবে।
ছবিতে ঝাল সেমাই দিয়ে পনির।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramen Rio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ramen Rio:

Shortcuts

Share