Nazmul Videography

Directions

Nazmul Videography Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nazmul Videography, Mouchak, Kaliakoir, Gazipur, Dhaka.

22/02/2026

Good Evening

04/02/2026

Hamnaba mere video page

💚❤️💚
18/01/2025

💚❤️💚

😘🩵💚
12/01/2025

😘🩵💚

Venice, Italy
10/01/2025

Venice, Italy

08/01/2025

🩵❤️💚

🩵🥰💚
07/01/2025

🩵🥰💚

❤️🇪🇺🩵
07/01/2025

❤️🇪🇺🩵

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:  প্রথম ধাপ:প্...
05/01/2025

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ:
প্রথমে আপনাকে নীচের এই ওয়েবসাইট তে ভিজিট করতে হবে: [https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)
১. এখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পুর্ণ করতে হবে।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg File 3 MB এর মধ্যে হতে হবে)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। এর পরেও তথ্য সঠিকভাবে যাচাই করে নিবেন।

৩. তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।

৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): 3,500
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): 17,000
আপনি যদি অন্য ধরণের ভিসার আবেদন করতে চান যেমন মেডিকেল / বিজনেস ইত্যাদি তবে সেখানেই অর্থাৎ অন্যান্য সেই সকল ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।

৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর QR কোড এবং রেফারেন্স নাম্বার সম্বলিত একটি শীট পাবেন।

২. পেমেন্ট করুন: [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ই- মেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য মিনিমাম ১০ কার্যদিবস সময় লাগবে।
- এম্বাসি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ডকুমেন্ট চাইতে হতে পারে।

২. ই-ভিসা গ্রহণ:
- যদি আবেদন এপ্রোভাল হয় তবে ই- মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

আবেদন পত্র সম্পুর্ণ হলো কিনা তা নিশ্চিত হতে পারবেন।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড।

সবচেয়ে কম খরচে যেভাবে ইউরোপ ভ্রমণ করতে পারেন। সেইভ করে রাখতে পারেন। কাজে আসবে। ১. শেনজেন ভিসায় আপনি ২৯টি দেশ ভ্রমণ করতে ...
04/01/2025

সবচেয়ে কম খরচে যেভাবে ইউরোপ ভ্রমণ করতে পারেন। সেইভ করে রাখতে পারেন। কাজে আসবে।

১. শেনজেন ভিসায় আপনি ২৯টি দেশ ভ্রমণ করতে পারবেন।

মানুষ সবচেয়ে বেশি ঘুরতে যায় ফ্রান্স, স্পেন,ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, গ্রীস। কিন্তু এই দেশগুলো এক্সপেন্সিভ।

তুলনামূলক কম খরচের দেশগুলো হলো পোল্যান্ড , হাঙ্গেরি , বুলগেরিয়া, পর্তুগাল।পশ্চিম ইউরোপের তুলনায় এগুলোতে থাকা, খাওয়া ও পরিবহন খরচ কম।

২. ভ্রমণের জন্য কখন যাচ্ছেন তা গুরুত্বপূর্ণ। অফ-সিজন ভ্রমণ করলে খরচ অনেক কম (মার্চ-এপ্রিল, সেপ্টেম্বর-নভেম্বর)

এই সময় টিকেট, থাকা, এবং আকর্ষণীয় স্থানগুলোতে প্রবেশ ফি কম হয়।পর্যটকের ভিড় কম থাকায় ঘোরাঘুরি আরামদায়ক হবে।

ফ্লাইট, হোটেল এবং ট্রেন টিকিট অন্তত ৩ মাস আগে বুক করলে অনেক খরচ কম হয়। শেষ মুহূর্তের বুকিং সাধারণত ব্যয়বহুল।

৩. পরিবহনে খরচ কমানোর জন্য যতোটা সম্ভব ট্রেন ও বাস ব্যাবহার করুন। বাস সবচেয়ে সস্তা এবং ভালো সার্ভিস।

FlixBus বা BlaBlaBus ব্যবহার করে শহর বা দেশের মধ্যে সস্তায় যাতায়াত করতে পারবেন।

৪. ⁠এক দেশ থেকে আরেক দেশে যাবার জন্য রাতের ট্রেন বা বাসে ভ্রমণ করলে হোটেলের খরচ বাঁচবে।

৫. Eurail Pass কিনলে একাধিক দেশে সস্তায় ট্রেন ভ্রমণ করতে পারবেন।

বড় শহরগুলোর ডে পাস বা উইকলি পাস কিনতে পারেন, যা আপনাকে ট্রেন, বাস, এবং ট্রামে আনলিমিটেড ভ্রমণের সুযোগ দেয়।

সাইকেল ভাড়া করতে পারেন, সস্তায় শহর ঘুরতে।

৬. যদি ফ্লাইট বুকিং দিতেই হয়, সস্তায় ফ্লাইট বুকিং করতে Ryanair, EasyJet বা WizzAir ব্যবহার করুন।

Kayak, স্কাইস্ক্যানার বা গুগল ফ্লাইটস ব্যবহার করতে পারেন।

৭. ছোট ব্যাগে প্যাকিং করলে বেস্ট (Max 10kg/person), কারণ বাজেট এয়ারলাইনে অতিরিক্ত লাগেজের জন্য বেশি চার্জ করা হয়।

BlaBlaCar ব্যবহার করে অন্য পর্যটকদের সাথে ভ্রমণের খরচ ভাগ করে নিন।

৮. হোটেলের বদলে এয়ারবিএনবিতে থাকলে খরচ অনেক কম হবে। নিজের বাসার মতো থাকতে পারবেন।

একা হলে পুরো অ্যাপার্টমেন্টের বদলে একটি রুম বা শেয়ার্ড স্পেস বুক করুন।

পাশাপাশি Hostelworld বা Booking.com-এ সস্তা হোস্টেল বুক করুন। ডরমিটরি রুম আরও সাশ্রয়ী।

অনেকে কাউচসার্ফিং করে মানে ফ্রি থাকার জন্য স্থানীয়দের বাসায় থাকে।

৯. এয়ারবিএনবি থাকলে নিজে রান্না করে খেতে পারবেন। স্থানীয় সুপারমার্কেট থেকে খাবার কিনে নিজেই রান্না করুন।
পানি কিনে খাবার কোনো দরকার নেই। কলের পানি একদম সেইফ।

স্ট্রিট ফুড বা স্থানীয় রেস্তোরাঁতে খেতে পারেন, সস্তায় পাবেন।

১০. ইউরোপের অনেক জায়গায় ফ্রি ঘোরা যায়।

বেশিরভাগ শহরে ফ্রি ওয়াকিং ট্যুর পাওয়া যায়।

যেমন প্যারিসে প্রতি মাসের প্রথম রবিবার।

১১. ইউরোপের জন্য একটি ইউরোপ-ওয়াইড সিম কার্ড (যেমন: Lyca,Vodafone, Orange কিনতে পারেন। ৩০ দিনের জিন্য বেশি করে ডাটা কিনলে ভালো।

ফ্রি Wi-Fi ব্যবহার করতে পারবেন হোস্টেল, ক্যাফে, এবং পাবলিক প্লেসে।

১১. প্রতিদিনের খরচের জন্য একটি নির্দিষ্ট বাজেট ঠিক করতে পারেন। থাকা-খাওয়া সহ ৫০-৬০ ইউরো। তাহলে খরচ কন্ট্রোলে থাকবে।

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা: উন্নত জীবনের সুযোগ!আপনার কি উন্নত জীবন ও স্থায়ী বসবাসের স্বপ্ন রয়েছে? ক্রোয়েশিয়া হতে পারে...
01/01/2025

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা: উন্নত জীবনের সুযোগ!
আপনার কি উন্নত জীবন ও স্থায়ী বসবাসের স্বপ্ন রয়েছে? ক্রোয়েশিয়া হতে পারে সেই স্বপ্নপূরণের চাবিকাঠি! দক্ষ কর্মীদের জন্য ক্রোয়েশিয়া এখন অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে বৈধভাবে কাজ করার পাশাপাশি পরিবারসহ স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।
🇭🇷 ক্রোয়েশিয়া কেন?
1️⃣ উন্নত জীবনযাত্রার মান: ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সেনজেন কান্ট্রি হওয়ায় জীবনযাত্রা নিরাপদ ও আধুনিক।
2️⃣ স্থায়ী বসবাসের সুযোগ: নির্দিষ্ট সময় কাজের পর PR এর জন্য আবেদন।
3️⃣ পরিবার নিয়ে থাকা: কাজের ভিসা পেলে পরিবারকেও নিয়ে যাওয়ার সুবিধা।
4️⃣ উচ্চ আয়ের সম্ভাবনা: ২০২৫ সালের ন্যূনতম স্যালারি ৯৪৫ ইউরো।
5️⃣ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য: সমুদ্রতট ও পর্যটন কেন্দ্রগুলো আপনাকে মুগ্ধ করবে।
প্রধান সুবিধাসমূহ
✅ বৈধ ওয়ার্ক পারমিট।
✅ পরিবারের জন্য ডিপেনডেন্ট ভিসা।
✅ উন্নত স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে শিক্ষার সুযোগ।
✅ PR পেলে ইউরোপের বিভিন্ন দেশে কাজ ও ভ্রমণের সুযোগ।
✅ কম খরচে জীবনযাপনের সুবিধা।
যোগ্যতা
🔹 যেকোনো দক্ষ বা অদক্ষ কাজের জন্য আবেদন।
🔹 পাসপোর্ট ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা।
🔹 ইংরেজি ভাষায় মৌলিক দক্ষতা।
এই সুযোগ হাতছাড়া করবেন না! আজই যোগাযোগ করুন:
📞 +8801943631046 (WhatsApp)
ক্রোয়েশিয়ায় আপনার এবং পরিবারের জন্য অপেক্ষা করছে একটি উন্নত ভবিষ্যৎ!

Address

Mouchak, Kaliakoir, Gazipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Videography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share