11/06/2022
আস সালামু আলাইকুম!
কেমন আছেন সবাই!
এখন চলছে আম, জাম, লিচু কাঁঠালের সিজন। আর এসব সিজনালি ফল মানেই নাটোর,রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,দিনাজপুর, মোটকথা একমাত্র উত্তরবঙ্গ ছাড়া দেশের মানুষ আর কোথাও থেকে এসব ফলের চাহিদা মেটাতে পারে না। আলহামদুলিল্লাহ নাটোরে বাড়ি বলে আমরা সবার আগেই এসব ফল-ফ্রুটের মজা নিতে পারি। 😊😊
আর আলহামদুলিল্লাহ আপনাদের কাছে খাঁটি ক্যামিকাল মুক্ত পুরো গার্ডেন ফ্রেশ আম পৌঁছে দিচ্ছেন আমাদের নাটোর, রাজশাহী, চাপাইয়ের অনেক ভাই-বোনেরা।
আম- লিচু ছাড়াও আমাদের উত্তরবঙ্গের কিন্তু আরো অনেক ট্রেডিশনাল ফুড আইটেম সারাবছর পাওয়া যায়। বিশেষ করে আমার মিষ্টান্নের আইটেম এর কথাই বলি। নাটোরের কাঁচাগোল্লা, সন্দেশ, মতিচূরের লাড্ডু বগুড়ার দই, পাবনার ঘি, খেজুরের গুড়, ঐতিহ্যবাহী এসব খাবার কিন্তু উত্তরবঙ্গের মানুষই আপনাদের খাঁটি পণ্যের নিশ্চয়তা দিতে পারবে। তবে আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের বাহিরেও অনেক ভাই এসব পণ্য সরাসরি উত্তরবঙ্গ থেকে নিয়েই কাজ করছেন
তাদের কেও সাধুবাদ জানাই দেশের মানুষের কাছে খাঁটি পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায়।
সন্দেশ এর কম্বো আইটেমে থাকে বারো পদের সন্দেশ।
👉কাটারিভোগ
👉রসকদম
👉ইলিশ পেটি
👉আপেল সন্দেশ
👉গুটি প্যারা
👉পাতা প্যারা
👉রাবকসাই সন্দেশ
👉রোলক্রিম সন্দেশ
👉কেক সন্দেশ
👉ক্ষীরের তক্তি
👉অবাক সন্দেশ
👉বনফুল
এক কেজি সন্দেশ এর কম্বো প্যাকেজ নিতে পারবেন। নাটোরের বিখ্যাত সব বারো পদের সন্দেশ দিয়ে সাজানো কম্বো সন্দেশ।প্রতি প্যাকেজে ২৫/২৭ পিস থাকে প্রত্যেক প্রকার সন্দেশ থাকে ২/৩ পিস করে।
বগুড়ার খাঁটি দই নিতে পারেন আলহামদুলিল্লাহ 💯👌 নিশ্চয়তার সাথে। আমাদের দই সরাসরি বগুড়া জেলা থেকে সারা দেশে পাঠানো যায়।ঢাকা সিটির ভেতর হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি এভেলেবল। অন্য জেলায় কেউ পাইকারি হিসেবে দই নিয়ে ব্যাবসা করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।