Kitchen Mafia

Call Directions Contact the business

Kitchen Mafia Kitchen Mafia - the place of taste! This is the place where you can order your favorite desi food and receive it in the shortest possible time.

Made from scratch when you place the order to ensure premium taste and we maintain super level of hygiene!

একদম গরম গরম কড়াই থেকে, আজকের ডেলিভারির জন্য রেডি করলাম কেবল,বিকালে একটু পর বের হবপ এটা,পোড়া লংকায় মুরগীভুনা।এটা একটু কল...
17/11/2026

একদম গরম গরম কড়াই থেকে, আজকের ডেলিভারির জন্য রেডি করলাম কেবল,বিকালে একটু পর বের হবপ এটা,পোড়া লংকায় মুরগীভুনা।
এটা একটু কলচে টাইপের হয় পোড়া লংকার জন্য+ কিছু মশলার জন্য।একবার হলেও ট্রাই করে দেখবেন অনুরোধ রইলো।
゚viralシ

16/11/2026

একেবারে শাহী শাহী খাবার আজকের সবগুলা আইটেম।
゚viralシ

গতকাল আমার ক্লাইন্ট আমাদের মেন্যু থেকে নিয়েছিলেন স্পেশাল পোড়া লংকায় মুরগি ভুনা আর দই কলিজা।​খাবার শেষ করে আপু যেভাবে মন ...
15/11/2026

গতকাল আমার ক্লাইন্ট আমাদের মেন্যু থেকে নিয়েছিলেন স্পেশাল পোড়া লংকায় মুরগি ভুনা আর দই কলিজা।
​খাবার শেষ করে আপু যেভাবে মন খুলে প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ! ওই মুহূর্তটায় রান্নার সব ক্লান্তি নিমেষেই মিলিয়ে যায়। আমি সবসময়ই একটা কথা বিশ্বাস করি—আমার ক্লাইন্টরা সবাই অসম্ভব ভালো, অত্যন্ত ডিসেন্ট এবং কর্ডিয়াল।
​
​আপনাদের মতো এত চমৎকার মানুষগুলোকে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনাদের এই ভালোবাসাই আমাকে প্রতিদিন আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়। ❤️
゚viralシ

প্রচণ্ড চকলেট ক্রেভিং মেটাতে এর চেয়ে পারফেক্ট কিছু হতে পারে না!কেবল ফ্রেশ বানিয়ে উঠলাম 🍫✨​যারা আসল ডার্ক চকলেটের গভীর ও...
15/11/2026

প্রচণ্ড চকলেট ক্রেভিং মেটাতে এর চেয়ে পারফেক্ট কিছু হতে পারে না!
কেবল ফ্রেশ বানিয়ে উঠলাম 🍫✨

​যারা আসল ডার্ক চকলেটের গভীর ও রিচ ফ্লেভার ভালোবাসেন, তাদের জন্য নিয়ে এসেছি আমাদের স্পেশাল ডার্ক চকলেট চিপস ময়েস্ট কেক। ছবি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা টেম্পটিং! 🤤

​কেন এটি একদম আলাদা?
​১০০% পিওর ডার্ক চকলেট: এতে কোনো কৃত্রিম ফ্লেভার নয়, ব্যবহার করা হয়েছে ভরপুর লিকুইড ডার্ক চকলেট।

​প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস: পারফেক্ট রিচনেস আনতে এতে ব্যবহার করা হয়েছে কফি, মালটোভা, বাটার, প্রিমিয়াম কোকো পাউডার, সাথে লোভনীয় চকলেট চিপস ও চকলেট চাংকস!

​পারফেক্ট সুইটনেস: চিনির পরিমাণ একদম রিজনেবল রাখা হয়েছে, যাতে চকলেট লাভাররা এর আসল বিটার-সুইট টেস্ট পুরোপুরি উপভোগ করতে পারেন।
​উপাদানগুলোর প্রিমিয়াম কোয়ালিটির কারণে এর কস্টিং কিছুটা বেশি হলেও, এক টুকরো মুখে দিলেই মিলিয়ে যাবে এর এক্সট্রা ময়েস্ট টেক্সচার!
​একবার ট্রাই করেই দেখুন, কথা দিলাম প্রেমে পড়ে যাবেন! ❤️

​📞 অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন।

এটা ছিলো গতকালকের ডেলিভারি,নানান কাজের চাপে পোস্ট করা হয়েই উঠছেনা।এমনকি আজকেও সারাদিনে কেবল মাএ সময় পেলাম।ডেলিভারিতে ছেল...
14/11/2026

এটা ছিলো গতকালকের ডেলিভারি,নানান কাজের চাপে পোস্ট করা হয়েই উঠছেনা।এমনকি আজকেও সারাদিনে কেবল মাএ সময় পেলাম।
ডেলিভারিতে ছেলো-
🔸দই কলিজা ভুনা
🔸পোড়া লংকায় মুরগীভুনা
🔸নারকেলের দুধে চিংড়ির মালায়কারী
🔸শাহী জরদা।
আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা খাবার আমাদের ক্লাইন্ট খুবই প্রশংসা করেছে।

⛔বিবাহিত নারীর নামের সাথে স্বামীর বংশ বা পদবি যুক্ত করার ইসলামিক বিধানে কি বলা হয়েছে✅তার আগে বলি পবিত্র কুরআনে মানবজাতির...
12/11/2026

⛔বিবাহিত নারীর নামের সাথে স্বামীর বংশ বা পদবি যুক্ত করার ইসলামিক বিধানে কি বলা হয়েছে

✅তার আগে বলি পবিত্র কুরআনে মানবজাতির প্রতি আল্লাহর প্রথম বাণীই ছিল "ইকরা"—অর্থাৎ, "পড়ো।​
আজ আমাদের সমাজে ইসলাম নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া বা ভুল ধারণা কাজ করার অন্যতম প্রধান কারণ হলো—আমরা নিজেরা কুরআন-হাদীস নিয়ে পড়াশোনা না করে অন্যের মুখে শোনা কথার ওপর অন্ধভাবে নির্ভর করি। অথচ ইসলাম সবসময় অন্ধ অনুকরণ বা ‘তাকলীদ’-এর পরিবর্তে জ্ঞান, দলীল এবং প্রমাণের ভিত্তিতে জীবন পরিচালনার শিক্ষা দেয়। তাই যেকোনো বিষয়ে সঠিক বিধান জানতে হলে আমাদের সরাসরি মূল উৎসের দিকেই ফিরে তাকাতে হবে।
🔴এবার আসি মূল কথায় -
ইসলামে স্ত্রীর নামের সাথে স্বামীর বংশের পদবি বা নাম যুক্ত করা জায়েজ নয়। ইসলামিক বিধান অনুযায়ী নারীকে তার নিজস্ব পিতৃপরিচয় বা বংশপরিচয় বজায় রাখতে হয়।কারন শেষ বিচারের দিন যখন তোমার বিচারকার্য শুরু হবে তখন নারী বা পুরুষ যেটাই বলো উভয়কেই তার পিতার বংশ মর্যাদা অনুযায়ী নাম ধরে ডাকা হবে।আর তুমি যদি তোমার নামের সাথে পিতার বংশ পরিচয় বাদ দিয়ে স্বামীর বংশ পরিচয় ব্যবহার করো তাহলে বিচারকার্যের দিন তুমি যে বংশ পরিচয় ব্যবহার করবে, সেই হিসাবে তোমাকে অমুকের সন্তান হিসেবে যখন নাম ধরে ডাকা হবে তখন সেটা হারাম হয়ে যাবে(নাউজুবিল্লাহ)।

🔴কুরআন পাকের ব্যাখ্যা অনুযায়ী :-
• পিতা বা বংশের পরিচয় বাধ্যতামূলক: কোরআনের সূরা আল-আহযাবের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে তাদের পিতৃপরিচয়ে ডাকার নির্দেশ দিয়েছেন। বিবাহিতা নারী বিয়ের পর স্বামীর বংশ বা পদবি ধারণ করলে তার মূল নসব (বংশপরিচয়) পরিবর্তন করা হয়, যা ইসলামে নিষিদ্ধ।

🔴•হাদিসের ব্যাখ্যা অনুযায়ী: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যের বংশের সাথে নিজের বংশ পরিচয় জুড়ে দেওয়া বা নিজের পিতা ছাড়া অন্যের পরিচয়ে পরিচিত হওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন:
"যে ব্যক্তি জেনেশুনে নিজের বাবা ছাড়া অন্যের পরিচয়ে পরিচিত হয় (অথবা দাবি করে), তার ওপর আল্লাহর, ফেরেশতাগণের এবং সকল মানুষের লা'নত এবং কিয়ামতের দিন তার কোনো নফল ও ফরজ ইবাদত কবুল হবে না।" (সহিহ মুসলিম: ১৩৭০

🔴পারিবারিক বা সামাজিক পরিচয়: রাষ্ট্রীয় কাগজপত্র, প্রাতিষ্ঠানিক বা সামাজিক প্রয়োজনে দাম্পত্য সম্পর্ক বোঝাতে নামের অংশ না বানিয়ে শুধু পরিচয়ের সুবিধার্থে ‘অমুকের স্ত্রী’ (W/O বা Wife of...) হিসেবে স্বামীর নাম বা পরিচয় উল্লেখ করা জায়েজ রয়েছে। তবে এটি যেন মূল বংশ বা পদবি হিসেবে নারীর নামের অংশ না হয়ে যায়।
সুতরাং, একজন নারী বিয়ের পরেও তার নিজের পিতার নাম ও বংশের পদবি ব্যবহার করবেন।

🍫 আজ যেন একেবারে চকলেট ডে বলা যায় আমার জন্য!কারণ আজকের প্রায় সব অর্ডারই ছিলো চকলেটে ভরপুর। চকলেট লাভারদের জন্য আজকের দিন...
11/11/2026

🍫 আজ যেন একেবারে চকলেট ডে বলা যায় আমার জন্য!
কারণ আজকের প্রায় সব অর্ডারই ছিলো চকলেটে ভরপুর।

চকলেট লাভারদের জন্য আজকের দিনটা ছিলো একেবারে পারফেক্ট! 😍

একটা কথাই সবসময় বলি —
আমরা কখনওই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না।
আমাদের প্রতিটি আইটেমে থাকে ভালোবাসা, যত্ন, স্পেশাল প্যাকেজিং আর বিশুদ্ধ স্বাদ।
যা আপনি আমাদের খাবার একবার খেলেই টের পাবেন ❤️

🍯আজকে ছিলো ছানার পায়েস, যেটার বক্স খুললেই পাবেন অরজিনাল স্যাফ্রনের গন্ধ।

🍰ডাক চকলেট চিপস ময়েস্ট পাউন্ড কেক ছিল, যেটাতে আমরা, মেল্টেড ডার্ক চকলেট ব্যবহার করি।

🍫আর ফাজ ব্রাউনি হয় ডার্ক, চিওয়ি এন্ড ময়েস্ট।

🍪আর চকলেট চিপসের কুকিজের কথা বলবো না বলবো না, সেটা আপনারা খেয়ে দেখবেন।প্রতিটা চকলেট চিপস কুকিজ এ আমাদের ইন্ডিভিজুয়ালি প্যাকেজিং থাকে যাতে আপনাদের স্টোর করতে এবং শেয়ার করতে সুবিধা হয়।

আল্লাহ বলেন, হে আমার বান্দা!🤲তুমি হয়তো এমন এক পর্যায়ে আছো যেখানে তোমার পাশে কেউ নেই।তুমি হতাশ, হয়তো ভেঙে পড়েছো।কেউ ত...
11/11/2026

আল্লাহ বলেন, হে আমার বান্দা!
🤲তুমি হয়তো এমন এক পর্যায়ে আছো যেখানে তোমার পাশে কেউ নেই।
তুমি হতাশ, হয়তো ভেঙে পড়েছো।
কেউ তোমাকে বুঝতে চায় না, কিন্তু আমি আছি, আমি এমনকি সেই নীরব রাতেও আছি -
যখন তুমি শুধু দুই চোখের পানি ফেলতে পারো।
আমি তোমার ভেজা মুখের দোয়া কবুল করতে ভালোবাসি।
কারণ আমি সেই রব, যিনি তোমার অশ্রুর নীরব ভাষা বুঝতে পারি।
তুমি আমার দিকে এক কদম আসো! আমি তোমার দিকে দশ কদম এগিয়ে আসবো।
দুনিয়া তোমাকে ছেড়ে দিলেও - আমি কখনো ছেড়ে যাবো না।

কারণ আমি তোমার রব - সর্বদা তোমার সাথেই আছি!

শীতের আমেজ শুরু মানেই তো ভোজনরসিকদের মনে হরেক রকমের সুস্বাদু খাবারের লোভ! 🍂​আজকের আয়োজনে ছিলো একদম মন জুড়ানো সব পদ—শীতের...
09/11/2026

শীতের আমেজ শুরু মানেই তো ভোজনরসিকদের মনে হরেক রকমের সুস্বাদু খাবারের লোভ! 🍂
​আজকের আয়োজনে ছিলো একদম মন জুড়ানো সব পদ—শীতের আমেজকে জমিয়ে তুলতে স্পেশাল হাঁসের মাংস থেকে শুরু করে ক্লাসিক সব হোমমেড আইটেম।
​আজকের ডেলিভারি মেন্যু:
​বাটা মশলায় হাঁসের ভুনা: ট্র্যাডিশনাল বাটা মশলার জাদুতে মাখা, সুগন্ধে ভরপুর হাঁসের মাংস—শীতের সন্ধ্যায় যার জুড়ি মেলা ভার!

​বিফ কালাভুনা: সেই চিরচেনা সুস্বাদু ও মশলাদার পারফেক্ট কালাভুনা।

​বিফ দই কলিজা: ভীষণ সফট আর রিচ ফ্লেভারের জাস্ট মুখে মিলিয়ে যাওয়ার মতো।

​ক্যরামেল পুডিং: আয়েশী এই খাবারগুলোর পর ডেজার্ট হিসেবে সিল্কি স্মুথ হোমমেড ক্যারামেল পুডিং!

​প্রতিটি পদ তৈরি হয়েছে একদম ঘরের মতো হাইজিন ও খাঁটি উপাদানে। খাবারগুলো ইতোমধ্যে প্রিয় গ্রাহকদের ঠিকানায় পৌঁছে গেছে।

ঐতিহ্যবাহী মুরগী ভুনায় একটু ভিন্নতা আনতে তৈরি পোড়া লংকায় মুরগী ভুনা। এই রান্নাটির বিশেষত্ব হলো—পুরো মশলাটিকে পোড়া লঙ্কার...
07/11/2026

ঐতিহ্যবাহী মুরগী ভুনায় একটু ভিন্নতা আনতে তৈরি পোড়া লংকায় মুরগী ভুনা। এই রান্নাটির বিশেষত্ব হলো—পুরো মশলাটিকে পোড়া লঙ্কার ফ্লেভারের সাথে দীর্ঘ সময় ধরে কষানো হয়। এর সাথে বিশেষ কিছু উপকরণের সংমিশ্রণ এর স্বাদ ও সুবাসকে অনন্য করে তোলে। কষানোর এই দীর্ঘ প্রক্রিয়ায় এর রঙ কিছুটা কালচে রূপ নেয়, যা এর স্বাদকে আরও বেশি লোভনীয় করে তোলে।

Address

Mirpur 11
Dhaka
1216

Telephone

+8801717812655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kitchen Mafia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kitchen Mafia:

Shortcuts

Share

Nearby food & beverage services