Royal Cuisine By Sisters

Royal Cuisine By Sisters بسم الله الرحمن الرحيم. Royal Cuisine by sister's
A True & Pure Taste

শিশুদের কিছু কমন সমস্যা জন্য প্রাথমিকভাবে চিকিৎসা ✅জ্বর হলেDrop  Napa/Ace/Renovaওজন × ০.২ = তত মিলি ৬ ঘন্টা পর পর জ্বর ১...
07/08/2025

শিশুদের কিছু কমন সমস্যা জন্য প্রাথমিকভাবে চিকিৎসা

✅জ্বর হলে
Drop Napa/Ace/Renova
ওজন × ০.২ = তত মিলি ৬ ঘন্টা পর পর জ্বর ১০০°F/+ হলে খাওয়াবেন

Syp Napa/Ace/Renova
প্রতি ৮ কেজির জন্য ১ চামচ , ৪ কেজির জন্য হাফ চামচ হিসেবে ৬ ঘন্টা পর পর জ্বর ১০০°F/+ হলে খাওয়াবেন

✅সর্দি/ ঠান্ডা/ এলার্জি জন্য
Syp Tofen / Fenat/ Toti
৬মাস - ৩বছর: হাফ চামচ দুই বেলা
৩ বছর ঊর্ধ্বে: ১ চামচ ২ বেলা

✅নাকের ড্রপ
Drop Solo/Norsol/ Nosomist
০-২ বছর পর্যন্ত: ২ ফোঁটা নাকের উভয় ছিদ্রে ২-৬ ঘন্টা পর পর প্রয়োজন হলে দিবেন

Drop Rynex/ Xylocon/ Oxynex 0.025%
২ বছরের ঊর্ধ্বে: ২ ফোঁটা নাকের ছিদ্র - ২-৩ বেলা - সর্বোচ্চ ৫ দিন

✅কফ যুক্ত কাশি
Drop Ambrox/ Ambolyt/ Mucosol
০-৬ মাস: ০.৫ মিলি ২ বেলা
৬-১২ মাস: ১ মিলি ২ বেলা
১-২ বছর: ১.২৫ মিলি ২ বেলা

Syp Ambrox/ Ambolyt/ Boxol
২-৫ বছর : হাফ - ১ চামচ ৩ বেলা
৫-১০ বছর : ১- ১.৫ চামচ ৩ বেলা

✅শুকনো কাশি
Drop Mirakof/ Miraten/ Bukof
২-১২ মাস: ০.৫ মিলি ৩-৪ বেলা
১-৩ বছর : ১ মিলি ৩-৪ বেলা

Syp Mirakof/ Miraten/ Bukof
৩-৬ বছর : ১ চামচ ৩ বেলা
৬-১২ বছর : ২ চামচ ৩ বেলা

✅কৃমি হলে
Syp Alben/Almex
১-২ বছর: ১ চামচ রাতে ১ম দিন ও ৭ দিন পর (কৃমি লক্ষণ দেখা না দিলে খাওয়ানো যাবে না)
২ বছর ঊর্ধ্বে : ২ চামচ রাতে ১ম দিন ও ৭ দিন পর প্রতি (৪-৬ মাস পর পর খাওয়াবেন)

✅ ডায়রিয়া হলে
Syp Xinc/ Ziton/ Zesup
প্রতি ১০ কেজির জন্য ১ চামচ, ৫ কেজির জন্য হাফ চামচ করে ২ বেলা - ১৪ দিন
OR saline
যত কেজি তত চামচ করে খাওয়াবেন প্রতিবার পাতলা পায়খানা/ বমি হলে

✅ অরুচির জন্য
Syp Bicozin I
১ বছরের কম : হাফ চামচ একবেলা ১ মাস
১ বছরের পর : ১-২ চামচ ১ বেলা ১ মাস

অথবা Syp Xinc/ Ziton/ Zesup পূর্বের নিয়ম অনুযায়ী একমাস পর্যন্ত

* বি দ্রঃ পোস্টটা শেয়ার করে নিজের টাইমলাইনে সেভ করে রেখে দিন।

Collected
©

TOP 10 AI tools you can’t ignore!1. ChatGPT.com – solves anything2. RecCloud.com – converts speech to text3. MidJourney....
23/07/2025

TOP 10 AI tools you can’t ignore!

1. ChatGPT.com – solves anything
2. RecCloud.com – converts speech to text
3. MidJourney.com – generates art
4. Replit.com – writes and runs code
5. Synthesia.ai – creates AI videos
6. Soundraw.io – produces music in seconds
7. Fliki.ai – turns text into TikToks
8. Starry.ai – creates AI avatars
9. SlidesAI.io – makes presentations for you
10. PicWish.com – edits photos fast

আপনার সন্তানকে কিভাবে নষ্ঠ করবেন: 1. তাকে সবার সামনে ছোট করে কথা বলবেন। সবার সামনে তার সমালোচনা করবেন। কারন, সে সবার সমা...
07/07/2025

আপনার সন্তানকে কিভাবে নষ্ঠ করবেন:
1. তাকে সবার সামনে ছোট করে কথা বলবেন। সবার সামনে তার সমালোচনা করবেন। কারন, সে সবার সমালোচনা সহ্য করতে পারলেও একজন বাবার সমালোচনা কখনো সহ্য করতে পারবে না। অন্য কেউ হলে তো, প্রতিবাদ করতো , কিন্তু বাবাকে কিছু বলতে ও পারবে না, সহ্য ও করতে পারবে না। ফলে, নিজের উপর প্রতিশোধ নিবে।

2. তার খাবার নিয়ে তাকে খোটা দিন। আমি খাওয়াই, আমি পড়াই, কিন্তু তুই অথর্ব। বসে বসে খাস। ৫০০ টাকা ইনকাম করে দেখা? আমারটা খাস, তাই বাস্তবতা বুঝিসনা। এ টাইপের কথা বলুন। সে হীনমন্য হয়ে নষ্ঠ হয়ে যাবে।

3. আপনার সন্তানকে সব সময় ভয়ের উপরে রাখুন। ২৪ ঘন্ঠা শাসনের উপর রাখুন। তাকে রোবট বানানোর চেষ্ঠা করুন। যেহেতু সে মানুষ, রোবট নয়, তাই সে আপনাকে কখনো খুশি করতে পারবে না। ফলে, হাল ছেড়ে দিয়ে নষ্ঠ হয়ে যাবে।

4. আপনার সন্তানকে মাঝে মাঝে জুতা খুলে পিটান। আর আন্ছলিক গালিগালাজ যা জানেন, সব তার উপর ছাড়ুন। সে এগুলো শিখে শিখে নষ্ঠ হোক।

5. আপনার সন্তানকে সব সময় সন্দেহের চোখে দেখুন। সে যা ই বলুক, তার অন্য একটি অর্থ বের করার চেষ্ঠা করুন।

6. আপনার সন্তানের নামে বাজে বাজে কথা আপনার বন্ধু ও পাড়া প্রতিবেশীকে বলুন। তারা আবার এসব তাকে গিয়ে বলবে,তোমার বাবা তোমার ব্যাপারে এটা এটা বলেছে। সে ভাববে, আমার বাবা ই যেহেতু আমাকে খারাপ ভাবে, আমাকে ভাল মনে করবে কে? সুতরাং, খারাপ ই হয়ে যায়।

7. আপনার সন্তানকে ফেরেশতা বানানোর চেষ্ঠা করুন। নিজে হারাম আয় করুন কিন্তু তাকে ৫ ওয়াক্ত নামায জামাতে পড়তে বলুন। সে দেখছে এক, করতে হচ্ছে আরেক, যা সে করতে পারবে না। ফলে আপনার শত্রু হবে, নষ্ঠ হবে।

8. আপনার সন্তানকে কথা দিয়ে বার বার ভঙ্গ করুন। তাকে বলুন, তিনমাস তুমি এভাবে চললে, তোমাকে এটা দিব। তিনমাস পর একটা খুত বের করে বলুন, তুমি তো এটা এটা পারনি, তা ই তোমাকে যা দিব বলেছিলাম পাবে না। ফলে, আপনার উপর তার বিশ্বাস উঠে যাবে, ফলে সে নষ্ঠ হবে।

9. আপনার সন্তানকে সব সময় টাকার লোভ দেখান। ভাল ব্যবহার করার পরিবর্তে তাকে টাকা দিয়ে কেনার চেষ্ঠা করুন। মনে মনে ভাবুন, সে লোভী।

10. আপনার সন্তানকে সব সময় নিজের শৈশবের কষ্টের কথা বলুন আর সে কত সৌভাগ্যবান, তা তাকে বার বার মনে করিয়ে দিন। আপনার শৈশবের কষ্টের ঝাল, তার উপর মিটান। আপনি কেন ছোট বেলায় অনেক কিছু পান নি, তাই সামর্থ্য থাকা সত্বেও তাকে কিছু দিবেন না, তার সখ পুরন করতে দিবেন না। সে নষ্ট হবে ই।

11. তাকে অতিরিক্ত ভালবাসা দেখাবেন না। কখনো বুকে জড়িয়ে নিবেন না, কপালে চুমু খাবেন না। কারন সে প্রশ্রয় পেতে পারে। সে ভাল কিছু করলে উৎসাহ দিবেন না, সাহস দিবেন না বরং সব সময় ভয় দেখাবেন। বলবেন, এটা করা যাবেনা, ঐটা করা যাবে না, ব্যর্থ হবে। তুমি পারবেনা। ব্যস, তার আত্নবিশ্বাস নষ্ট হবে।

"UK তে আপনার দোকান বা অফিসের ইন্টারনেট, ফোন, মোবাইল, কার্ড মেসিন, EPOS System, গ্যাস, ইলেকট্রিকের বিল কমাতে inbox করুন। আপনি নিশ্চিত থাকেন, আপনার ভাল অংকের টাকা সেইব করতে পারবো।

UK এর যো কোন নেটওয়ার্কের ফ্রি Pay as you go Sim পেতে ঠিকানা inbox করুন। পৌছে যাবে আপনার ঠিকানায়।

কক্সবাজারে সাগরের কাছে আমার হলিডে ডুপ্লেক্স ভাড়া নিতে কল করুন 01977802134 "

লেখক:
Bashir Jaman,
CSC, APDMS, MA in Islamic Business & Finance ( UK ).
A British Bangladeshi Entrepreneur

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহর...
21/06/2025

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️
❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)

চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহরণ

১. ChuChu TV ❌
অতিরিক্ত রঙ, শব্দ ও দ্রুতগতির ফুটেজ 👉
শিশুদের অস্থির করে তোলে, মনোযোগের সমস্যা তৈরি করে শিশু ঘুমানোর সময় বারবার এই কার্টুন দেখতে চায়, মনোযোগ কমে।

২. Cocomelon❌
অত্যধিক repetitive ও overstimulating; 👉
শব্দ ও সংগীতের মাধ্যমে “screen addiction” হয়ে যয়, বাচ্চা রেগে যায় যদি Cocomelon বন্ধ করা হয়।

৩. Diana and Roma ❌
বাস্তব জীবনের বিলাসীতা, খেলনা, ঘোরাফেরা দেখিয়ে শিশুদের ভোগবাদী মানসিকতা শেখায়👉
শিশু খেলনার জন্য জেদ করে কারণ "Diana" সেটাই করছে

৪. Vlad and Niki❌
নাটকীয়, চিৎকার ও অস্বাভাবিক আচরণ শেখায় 👉
যা শিশুরা অনুকরণ করে শিশু ঘর ভাঙচুর করে বলে “Vlad does it!”

৫. Little Baby Bum ❌
গান ও কার্টুনের মধ্যে বাস্তবতা ও কল্পনার বিভাজন দুর্বল করে, শিশুর চিন্তাশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে👉
শিশু সবসময় গানেই চিন্তা করে, বাস্তব কথা শুনতে চায় না

৬. Morphle❌
হিংসাত্মক ও অপ্রাসঙ্গিক রূপান্তর ও আচরণ শিশুদের মধ্যে হিংসা ও অলীক চিন্তা তৈরি করে👉
Morphle হয়ে মানুষকে ‘হারিয়ে দেওয়া’ মজার মনে করে

৭. Elsa and Spiderman Parody Videos ❌
সেক্সুয়াল সাবটেক্সট, হিংসাত্মক কনটেন্ট – এগুলো শিশুর চোখে ঝাঁকুনির মতো👉
Elsa-Spiderman ভিডিওতে অশালীন পোশাক ও সংলাপ থাকে

✅ ৭টি শিক্ষনীয় ও মেধা বিকাশমূলক ইউটিউব চ্যানেল (নিরাপদ ও উপকারী)

চ্যানেল নাম -ভালো দিক -উদাহরণ

১. Peep and the Big Wide World- বৈজ্ঞানিক চিন্তা ও অনুসন্ধান শেখায় 👉
শিশু পিপের মতো প্রশ্ন করে: “পানি কেন শুকায়?”

২. Blippi -রঙিন হলেও বাস্তব অভিজ্ঞতা শেখায় (যেমন: মিউজিয়াম, গাড়ি, কাজ) 👉
“Construction Vehicle” দেখিয়ে শেখায় কাজের প্রতি আগ্রহ

৩. Sesame Street -নৈতিক শিক্ষা, গঠনমূলক ভাষা, আবেগ নিয়ন্ত্রণ শেখায় 👉
“Elmo says: Sharing is caring” শিশু মনে রাখে

৪. Ms. Rachel (Songs for Littles) -
স্পিচ থেরাপি ও ভাষা শেখাতে সহায়ক, খোলামেলা ও আসল মানব মুখ ব্যবহার করে 👉
দেরিতে কথা বলা শিশুরা Ms. Rachel দেখে শব্দ শেখে

৫. Super Simple Songs -
স্লো, ক্লিয়ার এবং নির্দিষ্ট বয়স উপযোগী গান – শিশুর শব্দভাণ্ডার বাড়ে👉
“If You’re Happy and You Know It” গান শেখায় শরীরচর্চা ও শব্দ

৬. National Geographic Kids প্রাণীজগত, প্রকৃতি, পৃথিবী সম্পর্কে শেখায় “How bees make honey” দেখে শিশুর জিজ্ঞাসা বেড়ে যায়
৭. SciShow Kids বিজ্ঞানভিত্তিক সহজ ব্যাখ্যা ও পর্যবেক্ষণ শেখায় “Why do leaves change color?” দেখে শিশু জানতে চায় প্রকৃতি নিয়ে

🔍 সচেতনতা ও পরামর্শ:

YouTube Kids অ্যাপে Parent Control ব্যবহার করুন

প্রতি ভিডিওর বিষয়বস্তু আগে দেখে দিন

সময় সীমা দিন — দিনে সর্বোচ্চ ২০ মিনিট (২-৫ বছর বয়সে) প্রতিদিনেম ৬০ মিনিট।

শিশুর পাশে বসে ভিডিও দেখুন ও আলাপ করুন
এই পোস্টের প্রতিটা চ্যানেলের কার্টুন আমি ৫-৮মিনিট করে দেখে দেখে এই চ্যানেলগুলো সিলেক্ট করেছি। তাই বলছি, কি দেখতে দিচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ।

দয়া করে সচেতন হবেন।🙏
(collected)

কিডনির যেকোনো সমস্যায় একদম কম খরচে উন্নত চিকিৎসা পাওয়া যায় ঢাকার এই হাসপাতালে নিচে কিডনি সমস্যার সবচেয়ে কম খরচে উন্নত চি...
12/05/2025

কিডনির যেকোনো সমস্যায়
একদম কম খরচে উন্নত চিকিৎসা পাওয়া যায় ঢাকার এই হাসপাতালে

নিচে কিডনি সমস্যার সবচেয়ে কম খরচে উন্নত চিকিৎসা দেওয়া হয় এমন একটি হাসপাতাল “CKD Hospital, Dhaka” সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো: এই হাসপাতাল সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন এতে সবার উপকার হবে।

ঢাকার CKD হাসপাতাল: কিডনি রোগীদের জন্য সাশ্রয়ী ও উন্নত চিকিৎসা কেন্দ্র

কিডনি রোগে ভুগছেন এমন রোগীদের জন্য ঢাকার একটি অন্যতম নির্ভরযোগ্য ও কম খরচের চিকিৎসাকেন্দ্র হলো CKD Hospital (Chronic Kidney Disease Hospital)। হাসপাতালটি আধুনিক যন্ত্রপাতি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক, এবং স্বল্প খরচে ডায়ালাইসিস ও অন্যান্য কিডনি চিকিৎসার জন্য পরিচিত।

প্রধান সেবা সমূহ:

1. হেমোডায়ালাইসিস (Dialysis):

প্রতি সেশন খরচ: মাত্র ১,৮০০ – ২,৫০০ টাকা (অন্যদের তুলনায় অনেক সাশ্রয়ী)

উন্নত মানের মেশিন ও অভিজ্ঞ নার্সিং স্টাফ দ্বারা পরিচালিত

2. নেফ্রোলজি বিশেষজ্ঞ চিকিৎসা:

কিডনি রোগের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা, পরামর্শ, ও ফলো-আপ

কনসালটেশন ফি: ৫০০ – ৮০০ টাকা মাত্র

3. ল্যাব ও ডায়াগনস্টিক সেবা:

সাশ্রয়ী মূল্যে কিডনি ফাংশন টেস্ট (Serum Creatinine, eGFR, Urine R/E ইত্যাদি)

প্রিভেন্টিভ চেকআপ প্যাকেজ রয়েছে

4. কিডনি রোগ প্রতিরোধ ও সচেতনতা প্রোগ্রাম

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পরামর্শ

নিয়মিত সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্প

হাসপাতালের ঠিকানা ও যোগাযোগ:

CKD Hospital, Dhaka
ঠিকানা: Plot # 04, Road # 02, Block # A, Section # 11, Mirpur, Dhaka-1216
(মিরপুর ১১ নম্বর সেকশনে অবস্থিত, হজ্ব ক্যাম্পের কাছাকাছি)
মোবাইল: 01762-666116, 01911-882276
ওয়েবসাইট: www.ckdhospital.com.bd (যদি সক্রিয় থাকে)

বিশেষ সুবিধা:

সপ্তাহে ৭ দিন খোলা

স্বাস্থ্য কার্ডধারীদের জন্য অতিরিক্ত ছাড়

আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের জন্য বিশেষ সহযোগিতা

যারা কিডনি রোগে ভুগছেন এবং উন্নত চিকিৎসা পেতে চান কম খরচে, তাদের জন্য CKD Hospital, Dhaka হতে পারে একটি আদর্শ গন্তব্য। আপনি চাইলে সরাসরি যোগাযোগ করে বা হাসপাতালে গিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।



ইদানিং চলমান বজ্রপাতে  অনেক কৃষক ভাই মারা যাচ্ছে অসাবধানতার কারণে। বজ্রপাতের সময় করণীয়-সতর্কতাবজ্রপাত থেকে বাঁচতে সচেতনত...
07/05/2025

ইদানিং চলমান বজ্রপাতে অনেক কৃষক ভাই মারা যাচ্ছে অসাবধানতার কারণে।
বজ্রপাতের সময় করণীয়-সতর্কতা
বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
আমাদের দেশে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দেশের পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে কুমিল্লায় চারজন, কিশোরগঞ্জে তিনজন, নেত্রকোনায় দুই, চাঁদপুর ও হবিগঞ্জে একজন করে। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয়

এখন বৃষ্টি হলেই হয় বজ্রপাত, আর বজ্রপাত মানেই মৃত্যু। আর বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুর ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।
বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে এবং উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকার পরামর্শ দেন আবহাওয়াবিদরা।
এ সময় জানালা থেকে দূরে থাকার পাশাপাশি ধাতব বস্তু এড়িয়ে চলা, টিভি-ফ্রিজ না ধরা, গাড়ির ভেতর অবস্থান না করা এবং খালি পায়ে না থাকারও পরামর্শ দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতা সবচেয়ে জরুরি। বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয় বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বজ্রপাত থেকে রক্ষার বিভিন্ন উপায় আরও বেশি করে প্রচারের পরামর্শও দিয়েছেন তারা।
বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে। যা পাঠককে সচেতন করতে ডিএমপি নিউজ নির্দেশনাগুলো নিম্নে তুলে ধরছে-
নির্দেশনাগুলো হলো-
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

#কালবৈশাখী ঝড় #বজ্রপাত #বজ্রপাত প্রতিরোধে করণীয় #বৃষ্টি #শিলা বৃষ্টি #ঘূর্ণিঝড়
C

জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ...
04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনিএকটু পড়েই দেখুন না। জাযাকাল্লাহ।পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্...
03/05/2025

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি
একটু পড়েই দেখুন না। জাযাকাল্লাহ।

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

بَينَمَا أنا سَأُحَاسِبُ عَليها

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

القَلِيلُ والكَثِيرُ.....النَقِيرُ والقَطمِيرُ......

ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

وَإن أَوَّلَ ما مَوتِي هو اِسمِي !!!!

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

لِذَلكَ عِنْذَما يَمُوتُ سَيَقُولُونَ عَنِّي أَينَ "الجُنَّةُت"...؟

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?

وَلَن يَنَادُونِي بَاِسمِي....

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

وَعِندَما يُرِيدُونَ الصَّلاةَ عَلَيَّ سِيَقُلُونَ اُحْضُرُوا "الجَنَازَةَ" !!!

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,

وَلَن يُنَادُونِي يِاسْمِي ....!

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!

وَعِندَما يَشْرَعُونَ بِدَفنِي سَيَقُولُونَ قَرِّبُوا المَوتَ وَلَنْ يَذكُرُوا اِسمِي ....!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!

لِذَلِكَ لَن يَغُرَّنِي نَسبِي وَلا قَبِيلَتِي وَلَن يَغُرَّنِي مَنْصَبِي وَلا شَهرَتِي ....

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

فَمَا أَتْفَهُ هَذِهِ الدُّنْيَا وَمَا أَعْظَمَ مُقَلِّبُونَ عَليهِ .....

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…

فَيا أَيُّهَا الحَيُّ الآنَ ..... اِعْلَمْ أَنَّ الحُزْنَ عَليكَ سَيَكُونُ على ثَلَاثَةٍ أَنْواعٍ:

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

1ــ النَّاسُ الَّذِينَ يَعْرِفُونَكَ سَطْحَيّاً سَيَقُولُونَ مِسْكِينٌ

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

2ــ أَصْدِقَاؤُكَ سَيَحْزُنُونَ سَاعَات أَو أَيَّامَاً ثُمَّ يَعُودُونَ إِلَى حَدِيثِهِم بَلْ وَضَحِكَهُم.....

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসিঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

3ــ الحُزْنُ العَمِيقُ فِي البَيْتِ سَيَحْزُنُ أَهْلِكَ أُسْبُوعاً.... أُيسْبُوعَينِ شَهراً ....شَهرَينِ أَو حَتَّى سَنَةً وَبَعْدَهَا سَيَضْعُونَكَ فِي أَرْشِيفِ الذَّكَرِيّاتِ !!!

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

اِنْتَهَتْ قِصَّتُكَ بَينَ النَّاسِ وَبَدَأَتْ قِصَّتُكَ الحَقِيْقِيّةِ وَهِيَ الآخِرةُ ....

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

لَقدْ زَالَ عِندَكَ:

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

1ــ الجَمَالُ

১. সৌন্দর্য্য

2ــ والمَالُ

২. ধনসম্পদ

3ــ والصَحَّةُ

৩. সুস্বাস্থ্য

4ــ والوَلَدُ

৪. সন্তান-সন্তদি

5ــ فَارقَت الدَّور

৫. বসতবাড়ি

6ــ القُصُورُ

৬. প্রাসাদসমূহ

7ــ الزَوجُ

৭. জীবনসঙ্গী

وَلَمْ يَبْقِ إِلَّا عَمَلُكَ

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

وَبَدَأَتِ الحَيَاةُ الحَقِيقَيَّةُ

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

وَالسُّؤَالُ هُنا : ماذا أَعْدَدْتَ لِلقُبَرِكَ وَآخِرَةَكَ مِنَ الآنَ ؟؟؟

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

هَذِهِ حَقِيقَةٌ تَحْتَاجُ إلى تَأمَّلٍ

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*

لِذَلِكَ أحرصُ عَلى :

এজন্য ‍তুমি যত্নবান হও,

1ــ الفَرَائِضِ

১. ফরজ ইবাদতগুলোর প্রতি

2ــ النَّوَافِلِ

২. নফল ইবাদতগুলোর প্রতি

3ــ صَدَقَةُ السِّرِّ

৩. গোপন সাদাকাহ’র প্রতি

4ــ عَمَلُ الصَّلِحِ

৪. ভালো কাজের প্রতি

5ــ صَلاةُ اللَّيلِ

৫. রাতের নামাজের প্রতি

لَعَلَّكَ تَنْجُو....

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….

إِنْ سَاعَدْتَ عَلى تَذْكِيرِ النَّاسِ بِهَذِهِ المُقَالَةِ وَأنتَ حَيُّ الآنَ سَتَجِدُ أَثَرَ تَذكِيرِكَ في مِيزَانِكَ يَومَ القِيامَةِ بِإِذْنِ اللهِ .....

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

قال الله تَعالى : ((فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ المُؤمِنِينَ))

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

لِمَاذَا يَخْتَارُ المَيِّتِ "الصَّدَقَةَ لو رَجَعَ للدُّنيا....

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

كَمَا قَالَ تَعَالى: ((رَبِّ لَو لا أَخَّرْتَنِي إلى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ....))

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))

ولَمْ يَقُلْ :

তারা বলবে না,

لِأعتَمَرَ

উমরাহ পালন করতাম,

أو لِأُصَلَّي

অথবা, সালাত আদায় করতাম,

أو لِأصُومُ

অথবা, রোজা রাখতাম,

قالَ العُلَماءُ : ما ذَكَرَ المَيِّتُ الصَّدَقَةَ إلا لِعَظِيمِ مَا رَأى مِن أَثَرِها بَعدَ مَوتِهِ

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

فَأَكْثِرُوا مِنَ الصَّدَقَةِ وَمِن أَفضَلِ ما تَتَصَدَّقُ بِهِ الآنَ 10 ثَوَان مِنْ وَقْتِكَ لِنشَرِ هذا الكَلامَ بِنِيَّةِ النَّصْحِ فَالكَلمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ.

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।
-সংগৃহীত

আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও হঠাৎ করে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ কিংবা কোনো অশালীন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে—তাহ...
25/04/2025

আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও হঠাৎ করে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ কিংবা কোনো অশালীন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে—তাহলে কী করবেন? (১৮ বছরের বেশি হলে)

অনেকেই এমন পরিস্থিতিতে পড়ে আমাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু প্রত্যেককে আলাদা করে সহায়তা দেওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তাই সবার জন্য এই সমস্যার একটি কার্যকর ও নিরাপদ সমাধান নিচে শেয়ার করছি:

প্রথম ধাপ:
stop*ncii.org ওয়েবসাইটে যান। সেখানে "Create a new case" অপশনে ক্লিক করুন।

এরপর কী করবেন?
১. আপনার যে ছবি বা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই অরিজিনাল ও এডিট না করা কন্টেন্টটি সেখানে সাবমিট করুন।
২. ভাবছেন, এটা কি নিরাপদ? হ্যাঁ, কারণ এখানে কন্টেন্ট সরাসরি সংরক্ষণ করা হয় না—Hash format-এ রাখা হয়, যা শুধু মিল থাকা ছবি খুঁজে বের করে, কিন্তু আসল কনটেন্ট কারো কাছে প্রকাশ পায় না।
৩. এই অর্গানাইজেশনটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ অনেক বড় ওয়েবসাইটের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে আপনি চাইলে এখান থেকে সরাসরি সেগুলো রিমুভ করার অনুরোধ পাঠাতে পারবেন।

সাবমিশনের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

আপনি যে কন্টেন্ট রিমুভ করতে চান, সেই কন্টেন্ট হুবহু (কোনো পরিবর্তন ছাড়া) সাবমিট করুন।

কেস ওপেন করার সময় একটি Tracking Number ও Password পাবেন — এই দুটো অবশ্যই নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রাখবেন।

এই ট্র্যাকিং নম্বর ছাড়া আপনি কেসের কোনো আপডেট জানতে পারবেন না।

পাবলিক গ্রুপে শেয়ার করা কনটেন্ট (যেমনঃ মেসেঞ্জার গ্রুপে) এখান থেকে রিমুভ করা সম্ভব।

কিন্তু Whatsapp বা এনক্রিপ্টেড চ্যাটে ছড়ানো কনটেন্ট এভাবে রিমুভ করা যায় না।

অবশ্যই সবার আগে এই বিষয়গুলো পরিবারের সাথে শেয়ার করুন এবং আইনী সহযোগিতা নেন।

ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।ইবরাহীম(আঃ) এর দুই পুত্র, ইসহাক(আঃ) আর ইসমা...
12/04/2025

ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।
ইবরাহীম(আঃ) এর দুই পুত্র, ইসহাক(আঃ) আর ইসমাইল(আঃ)।

হয়রত ইসহাক(আঃ) এর পুত্র ছিলেন হযরত ইয়াকুব(আঃ), উনার আরেক নাম ইস/রা/ইল। এই ইয়াকুব(আঃ) এর বংশকে আল্লাহ্ তা'আলা বনি-ই/সরা/ইল নামে সম্বোধন করেছেন।

হযরত ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১জনের নাম ছিলো ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে।
তাই, বনি-ই/সরা/ইল এর আরেক নাম ই/হু/দী।

ই/হু/দী ধর্ম আর বংশ দুটো আলাদা।
সব ইহুদী বংশের লোক ইহুদী ধর্মের হলেও সব ইহুদী ধর্মের লোক ই ইয়াহুদার বংশ নয়।
এই ইয়াহুদা ই কিন্তু তার আপন ভাই ইউসুফ(আঃ) কে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল!

৪ হাজার বছর আগে ইসহাক(আঃ) এর মৃত্যুর পর ইয়াকুব(আঃ) আল্লাহ্‌'র নির্দেশে শামনগরী (সিরিয়া) থেকে কেনানে হিজরত করেন। এই কেনান ই বর্তমানের ফিলিস্তিন।

এরপর কেনানে (ফিলিস্তিন) দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই এর সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে।

মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ(আঃ), যিনি ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১১তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে।

তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি-ই/সরা/ইলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন 'ইয়া নাফসী' 'ইয়া নফসী' করতো।
তখন আল্লাহ্ তাদের কাছে পাঠালেন মূসা(আঃ) আর তাওরাত কিতাব। মুসা(আঃ) ফেরাউনকে নীলনদে ডুবানোর মাধ্যমে বনি-ই/সরা/ইল মুক্তি পায়।

তারপর মূসা(আঃ) সবাইকে নিয়ে কেনানে (ফিলিস্তিন) ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ্‌'র অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা(আঃ) এর ওফাতের পর আবার আল্লাহ্‌ কে ভুলে যায়, গরুপূজা সহ নানা রকম অনাচার শুরু করে।

তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙ্গে যায়, ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে।
এর ১০০বছর পরে দাউদ(আঃ) আর উনার ছেলে সুলাইমান(আঃ) এর মাধ্যমে আল্লাহ তা'আলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন।

কিন্তু সুলাইমান(আঃ) এর মৃত্যুর পর ই/হু/দীরা আবার শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধামত সংযোজন-বিয়োজন করার মতন ধৃষ্টতা দেখায়।
তারা তাওরাতে সংযোজন করে যে, "আল্লাহ্ তায়ালা ইসহাক(আঃ) এর স্বপ্নে কেনানকে ইহুদীদের জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন, এটা তাদের জয় করে নিতে হবে।"
এটাকে তারা 'জেকব লেডার ড্রিম' বলে।

তাদের এমন নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহ্‌'র শা/স্তির মুখে পড়েছে। যেমনঃ
কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে,
ব্যবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহ/ত্যার শিকার হয়েছে,
রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে।
মহানবী(সাঃ) এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে।
আর উমার(রা:) ফিলিস্তিন ও আল-আকসা বিজয় করেন।
আজ ইস/রা/য়েলের এতো ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি।

বনি-ইস/রা/ইলের এমন পরিণতির কারণ আল্লাহ তায়ালা এর শা/স্তির পাশাপাশি তাদের ব্যবহার!
তখনকার লোকদের ভাষ্যমতে, তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল।
তাদেরকে যে জায়গায় আশ্রয় দেয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করতো!

ই/হু/দীরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিলো, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ-সম্পদ ভালোই ছিল। সেই অর্থ-সম্পদ এর দাপট দেখিয়ে তারা সেইসব এলাকার স্থানীয় লোকদের উপরই ছড়ি ঘুরাতো।
তাই তারা সেইসব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বার বার বিতাড়িত হতো।

বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে, যেকোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই।
তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়।
তারা বিশ্বাস করে, কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি।
তারা এটাও বিশ্বাস করে যে, একসময় তাদের একজন মসিয়াহ্‌(দাজ্জাল) এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে।

১৮ শতাব্দীতে ই/হু/দীরা তাদের ধর্ম-পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে।
তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে ১৮৯৭ সালে জিওনিজম আন্দোলন শুরু করে ই/হু/দীদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে।
এই আন্দোলনকে যারা সমর্থন করে, তাদেরকে জিওনিস্ট বলে।

যেহেতু ই/হু/দীরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিলো, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে, বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।
তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে।

তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেয়া হবে।
ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করতো, যেটা আসতো জার্মানি থেকে।
কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়।

তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ই/হু/দী গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিন এর বদলে এসিটোন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন।
তার এমন অভুতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিজল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া!
এখানে উল্লেখ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ই/হু/দীরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে।
প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়।
ই/হু/দীরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার-জোর-জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে।

তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে, পুরো ফিলিস্তিনের ৫৫ ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি ৪৫ ভাগ হবে ই/হু/দীদের।
৬লাখ ই/হু/দীর জন্য ৪৫% আর ১২কোটি ফিলিস্তিনির জন্য ৫৫% জায়গা!

জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর ই/হু/দীরা ইজ/রা/য়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান।

ইজ/রায়ে/ল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ৬ মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়!

আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব(আঃ) এর সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে!

আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানেরা মুখে কুলুপ এঁটে চুপ করে বসে আছেন আর চোখে ঠুঁলি পরে সবকিছুকে না দেখার ভান করছেন!


ঢাকায় বেশ কয়েকজন প্রখ্যাত মেরুদণ্ড বিশেষজ্ঞ রয়েছেন। নিচে তাদের মধ্যে কয়েকজনের তথ্য প্রদান করা হলো:১। প্রফেসর ডাঃ মোহ...
12/04/2025

ঢাকায় বেশ কয়েকজন প্রখ্যাত মেরুদণ্ড বিশেষজ্ঞ রয়েছেন। নিচে তাদের মধ্যে কয়েকজনের তথ্য প্রদান করা হলো:

১। প্রফেসর ডাঃ মোহাম্মদ হোসেন
যোগ্যতা: এমবিবিএস, এমএস (নিউরোসার্জারি), এফআইসিএস (নিউরোসার্জারি)
বিশেষজ্ঞতা: মেরুদণ্ড ও মস্তিষ্কের সার্জারি, পিঠের ব্যথা, সায়াটিকা, পক্ষাঘাত, মেরুদণ্ডের টিউমার ইত্যাদি।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, বিল্ডিং নং ১, রুম নং ৩০৬, হাউজ-১৭, রোড-২, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ফোন: ০১৫৫২৩০৪০৮৯
ওয়েবসাইট: neurospinesurgeonbd.com

২। প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ শহীদুল্লাহ
যোগ্যতা: এমবিবিএস, এমএস (অর্থোপেডিকস), এও বেসিক স্পাইন সার্জারি (সিঙ্গাপুর)
বিশেষজ্ঞতা: অর্থোপেডিকস, ট্রমা এবং মেরুদণ্ড সার্জারি
পূর্বের পদবি: অধ্যাপক ও প্রধান, অর্থোপেডিক সার্জারি বিভাগ, সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা
ওয়েবসাইট: doctorbangladesh.com

৩। প্রফেসর ডাঃ মোঃ শাহ আলম
যোগ্যতা: এমবিবিএস (ঢাকা), এমএস (অর্থোপেডিকস), এফসিপিএস (সার্জারি), এফআরসিএস (অর্থোপেডিক সার্জারি), এফআরসিএস (এডিন), এফআরসিএস (গ্লাসগো)
বিশেষজ্ঞতা: মেরুদণ্ড ও অর্থোপেডিক সার্জারি
চেম্বার: বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, ১০ মেইন রোড, কল্যাণপুর (বাস স্ট্যান্ড), ঢাকা-১২১৬
ফোন: +৮৮০১৭৩৬-৬১৮০০৮
ওয়েবসাইট: profdrmdshahalam.com

৪। ডাঃ মোঃ ইউসুফ আলী
যোগ্যতা: এমবিবিএস, এমএস (অর্থোপেডিকস)
পদবি: সহযোগী অধ্যাপক, মেরুদণ্ড সার্জারি, অর্থোপেডিকস বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইট: spinesurgeonbd.com

উল্লেখিত ডাক্তারদের চেম্বারে যাওয়ার আগে প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগ করে সময়সূচী নিশ্চিত করা সুপরামর্শযোগ্য। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। আপনার জানামতে আরও ভালো ডাক্তার থাকলে তাদের নাম ঠিকানা ও সিরিয়াল নেওয়ার নম্বর কমেন্ট করে লিখে দিন।

Address

Mirpur 10
Dhaka
1216

Telephone

+8801921062893

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal Cuisine By Sisters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Royal Cuisine By Sisters:

Share