Homie Mom'S

Homie Mom'S Where home-cooked goodness meets professional flavor. Impress every guest effortlessly!!

16/06/2026

Not everyone craves the same meal — that’s why we made a thali that’s all about YOU. 🍽️🤍

Pick your favorites, skip what you don’t like, and enjoy a customised thali made exactly to your taste. ✨

✨ Successfully Delivered 17 Portions of our 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝗮𝗸 𝗥𝗶𝗰𝗲 𝗣𝗹𝗮𝘁𝘁𝗲𝗿 🔥🍽️এই ডেলিভারিটা গেছে Mirpur DOHS-এর একটি Corpora...
16/06/2026

✨ Successfully Delivered 17 Portions of our 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝗮𝗸 𝗥𝗶𝗰𝗲 𝗣𝗹𝗮𝘁𝘁𝗲𝗿 🔥🍽️

এই ডেলিভারিটা গেছে Mirpur DOHS-এর একটি Corporate Office-এ 🤍

ব্যস্ত অফিস আওয়ারে টিম লাঞ্চ হোক কিংবা স্পেশাল অফিস ট্রিট — fresh, flavorful, and satisfying meal is always a good idea! 😌✨

১৭ জনের জন্য ভালোবাসা আর যত্ন দিয়ে প্রস্তুত করা এই অর্ডারটি সফলভাবে ডেলিভার করা হয়েছে। Alhamdulillah! 🌸

আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের প্রতিদিন আরও ভালো করার অনুপ্রেরণা। 🤍

📩 Taking orders for:
✔️ Corporate Lunch
✔️ Office Meetings
✔️ Team Treats
✔️ Family Gatherings
✔️ Small Events & Occasions

Order now and let us serve you a meal that’s made with care and packed with flavor! ✨

15/06/2026

✨ Made with love, served with care, and enjoyed one delicious bite at a time. 🍴🤍

Because homemade food always tastes a little better. Homie Mom'S - 𝘿𝙃𝘼𝙆𝘼

আরেকটু লেইট হলে কলিজা হাতে এসে পরতো। কিছুক্ষণের জন্য মনে করেছিলাম আইডি হ্যাক হয়েছে....🫠পরে ইউটিউবে যেয়ে দেখি গণহারে মানু...
12/06/2026

আরেকটু লেইট হলে কলিজা হাতে এসে পরতো। কিছুক্ষণের জন্য মনে করেছিলাম আইডি হ্যাক হয়েছে....🫠

পরে ইউটিউবে যেয়ে দেখি গণহারে মানুষ ভিডিও পোস্ট করছে। সবার ফেইসবুক সার্ভার ডাউন।

12/06/2026

BBQ Chicken Carnival Platter ✨ 🌷🎀❤️

শুরুর দিককার কিছু ভুল সিদ্ধান্তের কথা এখন মনে পড়লে অবাক লাগে।তখন আমাদের পেইজ ছিল একদম শুরুর পর্যায়ে। কারো থেকে অর্ডার এল...
11/06/2026

শুরুর দিককার কিছু ভুল সিদ্ধান্তের কথা এখন মনে পড়লে অবাক লাগে।

তখন আমাদের পেইজ ছিল একদম শুরুর পর্যায়ে। কারো থেকে অর্ডার এলেই আমরা সেটা যেভাবেই হোক পূরণ করার চেষ্টা করতাম। হোক না সেটা মাত্র ১টা বিরিয়ানি বা ১ জনের জন্য একটি সেট মেনু। আমাদের কাছে তখন কাস্টমারের "না" শুনে চলে যাওয়ার চেয়ে, যত কষ্টই হোক, তাকে সন্তুষ্ট করা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সেই সময় আমরা একবারও ভাবতাম না, এতে লাভ হচ্ছে কি না, কিংবা আমাদের প্রডাকশন কস্ট কেমন পড়ছে। লাভ-লস হিসাব করার চেয়ে কাস্টমারকে সার্ভিস দেওয়া ছিল আমাদের অগ্রাধিকার।

কিন্তু একজনের জন্য রাইস আইটেম রান্না করা কখনোই বাস্তবসম্মত না। সেই রান্না শেষে যে পরিমাণ অতিরিক্ত খাবার থাকত, তা কাউকে দেওয়া যেত না—নিজেরাই খেয়ে ফেলতাম। প্রথম দিকে এই ব্যাপারটা মজার মনে হলেও, কিছুদিন পর বুঝতে শুরু করলাম, প্রতিদিন এমন অতিরিক্ত খাওয়ার চাপে শরীর যেমন হাঁপিয়ে উঠছে, তেমনি ব্যবসার খরচও বাড়ছে।

এই প্রক্রিয়ায় একদিকে সময়, গ্যাস, মসলাসামগ্রী, পরিশ্রম এককথায় সবই অপচয় হচ্ছিল। আর প্রতিদিন কিছু না কিছু বেঁচে যাচ্ছে, যেটা কাস্টমারের অর্ডার না হলে বর্জ্য হিসেবেই থেকে যেত। দিনের পর দিন এইভাবে চলা একরকম আত্মঘাতী ছিল।

এখন যখন পিছন ফিরে তাকাই, বুঝি — তখনকার ভালোবাসা আর আন্তরিকতার মধ্যে ছিল কিছু বড় ভুল। শুধু ভালোবাসা দিয়ে ব্যবসা টিকে থাকে না, টিকিয়ে রাখতে হয় প্ল্যান আর প্র‍্যাকটিস দিয়ে।

ধীরে ধীরে আমরা আমাদের নিয়ম-কানুন আর অর্ডার প্রসিডিওর পরিবর্তন করেছি। শুরুতে এই পরিবর্তন সবাই সাদরে গ্রহণ করেননি। কেউ কেউ বিরক্ত হয়েছেন, মনোক্ষুণ্ণ হয়েছেন — "আগে তো দিতেন", "এখন এত নিয়ম কিসের?" এমন কথা শুনেছি অনেকবার।

আমরাও বুঝতাম, তাদের অভিমানটা অমূলক নয়। কিন্তু আমাদের সামনে তখন আর কোনো বিকল্প ছিল না। একটা পর্যায়ে এসে টিকে থাকতে হলে ‘না’ বলাও শিখতে হয়। প্রতিটা অর্ডারে শুধু কাস্টমারকে খুশি করতে গিয়ে যদি ব্যবসার ভিত্তিটাই দুর্বল হয়ে যায় — তাহলে সেটা আর কাস্টমার সার্ভিস না, সেটা আত্মবিনাশ।

আমরা ভাবলাম, নিয়ম করতে হবে — এমন নিয়ম যা আমাদেরও বাঁচিয়ে রাখে, আর কাস্টমারকেও সম্মান দেয়। তাই ধাপে ধাপে পলিসি তৈরি করলাম:
• ১-২ জনের অর্ডার নেব না
• ইনস্ট্যান্ট অর্ডার এক্সেপ্ট করব না
• অর্ডার নিতে হবে অন্তত ১-২ দিন আগে

এই সিদ্ধান্তগুলো নেওয়া সহজ ছিল না। কারণ জানতাম, কিছু কাস্টমার আমাদের ছেড়ে চলে যাবেন। গিয়েছে-ও।

কিন্তু যারা রয়ে গেছেন — তারা আমাদের নিয়ম বুঝে, সময়মতো অর্ডার দেন, পরিকল্পনা করে নেন। আর তারাই এখন আমাদের আসল ক্লায়েন্ট বেইজ। আমরা আজ নিশ্চিতভাবে বলতে পারি, এই পরিবর্তন না আনলে আজ হয়তো আমাদের অস্তিত্বই থাকত না।

11/06/2026

Freshly cooked, lovingly prepared, and ready to make your day better.

11/06/2026

Freshly cooked. Carefully packed. Made with love. ✨🤍

Every order is prepared with the same care we’d serve our own family. 🍽️

কালকের দুপুরের বৃষ্টিটা যেন খিচুড়ির জন্য একদম পারফেক্ট আবহাওয়া তৈরি করে দিয়েছিল। বেলা প্রায় ২টার দিকে খিচুড়ির একটি ভিডিও...
11/06/2026

কালকের দুপুরের বৃষ্টিটা যেন খিচুড়ির জন্য একদম পারফেক্ট আবহাওয়া তৈরি করে দিয়েছিল। বেলা প্রায় ২টার দিকে খিচুড়ির একটি ভিডিও পোস্ট করার সাথেসাথেই আমাদের দুইজন নিয়মিত কাস্টমার আপুর মেসেজ—ডিনারের জন্য খিচুড়ি হবে কি না জানতে চাইলেন।

সাধারণত এত অল্প সময়ের নোটিশে আমরা অর্ডার কনফার্ম করি না। কারণ আমাদের বেশিরভাগ রান্নাই প্রি-অর্ডার ভিত্তিক এবং প্রতিটি আইটেম ফ্রেশলি প্রস্তুত করা হয়। তবে কাস্টমার দুজনের লোকেশন মিরপুর DOHS হওয়ায় এবং সৌভাগ্যবশত প্রয়োজনীয় পরিমাণ গরুর মাংস স্টকে থাকায় শেষ পর্যন্ত অর্ডার দুটি গ্রহণ করে নিয়েছিলাম।

সব মিলিয়ে মোট ৯ বক্স খিচুড়ি রান্না করা হয়েছিল। ৭ বক্স কাস্টমার আপুদের জন্য , ২ বক্স বাসার জন্য। সাথে ছিল আমাদের এই মৌসুমের আম দিয়ে তৈরি হোমমেড চাটনি। আমরা চেষ্টা করি এই খিচুড়িটার সাথে সবসময় কোনো না কোনো কমপ্লিমেন্টারি আচার বা চাটনি রাখতে। তবে সেটি নির্ভর করে তখন কী এভেইলেবল আছে তার উপর—কখনো আমের চাটনি, কখনো অন্য কোনো আচার বা চাটনি।

সত্যি বলতে, অনেকদিন পর এমন একটা খিচুড়ি খাওয়া হলো যেটার স্বাদ এখনও মুখে লেগে আছে। বৃষ্টির আবহাওয়া, গরম গরম খিচুড়ি, নরম গরুর মাংস আর সাথে টক-মিষ্টি আমের চাটনি—সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন হয়েছিল।

নিজেদের রান্না বলে বাড়িয়ে বলছি না, কিন্তু এই খিচুড়িটা সত্যিই অসাধারণ হয়েছিল। এমন কিছু খাবার থাকে যেগুলোর স্বাদ ভাষায় ঠিকমতো বোঝানো যায় না—এটাও ছিল ঠিক তেমনই। ❤️✨

◾বিফ ভুনা খিচুড়ি ৭ বক্স + চাটনি/আচার
◾চিকেন টিকিয়া ৬ পিস (এক্সট্রা এডেড)

সামান্য একটা ক্যাপশন লিখতে কষ্ট হয়? মাথা থেকে দু’লাইন বের হয় না? তাই বলে প্রতিদিন আমার ক্যাপশন কপি-পেস্ট করতে হবে? 😅সবচে...
10/06/2026

সামান্য একটা ক্যাপশন লিখতে কষ্ট হয়? মাথা থেকে দু’লাইন বের হয় না? তাই বলে প্রতিদিন আমার ক্যাপশন কপি-পেস্ট করতে হবে? 😅

সবচেয়ে মজার বিষয় হলো, আমার জন্মস্থানের এলাকাতেই বসে এই কাজগুলো করা হচ্ছে। অন্তত একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা তো করা যায়!

একটা খাবারের ছবি, একটা রেসিপি বা একটা ব্যবসার নাম কপি করা সহজ। কিন্তু প্রতিটা পোস্টের পেছনের চিন্তা, সময়, অভিজ্ঞতা আর পরিশ্রম কপি করা যায় না।

ভদ্রতা করে কিছু বলি না বলে অনেকে সেটাকে দুর্বলতা ভেবে বসেন। কিন্তু চুপ থাকা মানে সবকিছু না দেখা নয়।

খাবারের ব্যবসা শুধু রান্না করলেই হয় না, নিজের পরিচয় আর স্বকীয়তাও থাকতে হয়। প্রতিদিন অন্যের লেখা কপি করে ব্যবসা চালানো খুব গর্বের কিছু নয়।

যারা নিয়মিত আমার ক্যাপশন ব্যবহার করছেন, অন্তত ক্রেডিট দেওয়ার সৌজন্যটুকু দেখান। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে নিজের কিছু লেখার অভ্যাস করুন।

ধন্যবাদ। 🌸

Address

Dhaka
1216

Telephone

+8801938287671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homie Mom'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Homie Mom'S:

Share