19/09/2026
আপনাদের জন্য কোনো পণ্য রাখার আগে, সেই পণ্যটা আমার নিজের ঘর পেরিয়ে আসে। ❤️
গাওয়া ঘি থেকে শুরু করে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু, কালোজিরা তেল, কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, আখের গুড়, খেজুরের গুড়, দুলালভরের তালমিছরি, সিলেটের প্রিমিয়াম কোয়ালিটি চা পাতা—যে পণ্যই বলুন না কেন, প্রত্যেকটা পণ্য আমি আগে নিজে ব্যবহার করেছি।
বিজনেসের শুরু থেকেই আমার একটা নিয়ম—যে জিনিস আমি নিজে ব্যবহার করি না, সেটা আপনাদের কাছে বিক্রির জন্য রাখব না।
আগে নিজের প্রয়োজনের জন্য নিই, বাসায় ব্যবহার করি, বাচ্চাদের জন্য ব্যবহার করি। ভালো লাগে, মান নিয়ে আমি সন্তুষ্ট হই এবং নিজের পরিবারের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারি—তখনই সেটাকে আমার বিজনেসের পণ্যের তালিকায় যুক্ত করি।
এখনও আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য যে কয়টা পণ্য আমি রেখেছি, প্রত্যেকটা পণ্যই আমার নিজের বাসায় নিয়মিত ব্যবহার হয়। আমার বাচ্চাদের জন্যও ব্যবহার করি।
কারণ নিজের পরিবারের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা যে জিনিস বেছে নিই, সেখানে কোনো আপস করতে চাই না। ❤️
আমি নিজে ব্যবহার করি বলেই আপনাদের দিই।
নিজের ঘরে ব্যবহার করি বলেই আপনাদের কাছেও নিশ্চিন্তে পৌঁছে দিতে চাই।
আলহামদুলিল্লাহ, পণ্যের প্রতি এই বিশ্বাস আর আপনাদের প্রতি দায়িত্ববোধ থেকেই আমার পথচলা। 🤍