Sweet Treats by Ananna

Sweet Treats by Ananna Delicious homemade treats where deliciousness is dipped in beauty and making your life sweeter from the first glance to the last bite.

সকাল একদম সোয়া ৬টার দিকে ছবিটা তোলা হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই কোনো মিষ্টি রোদ ছিল না। ছবিটা দেখে মনে হচ্ছিল একটু রোদের ...
19/09/2026

সকাল একদম সোয়া ৬টার দিকে ছবিটা তোলা হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই কোনো মিষ্টি রোদ ছিল না। ছবিটা দেখে মনে হচ্ছিল একটু রোদের আলো থাকলে দেখতে আরও দুর্দান্ত লাগতো!

তাই আর দেরি না করে AI-কে বললাম, "ভাই, একটু সকালের নরম রোদ যোগ করে দাও তো!" ☀️🤖

৯ মাসের ছোট্ট সোনামণির জন্য তৈরি করা এই বি থিম কেকটি যেমন মিষ্টি, তার হাসিমাখা মুখটি তার চেয়েও বেশি মিষ্টি। 💕

বাচ্চাদের এই ছোট্ট ছোট মাইলস্টোনগুলো আসলেই কত দ্রুত পার হয়ে যায়, তাই না? আজকের এই বিশেষ দিনে আমাদের ওপর ভরসা রাখার জন্য প্রিয় কাস্টমারকে অনেক অনেক ধন্যবাদ।

ছোট্ট সোনাটির জন্য রইল অশেষ ভালোবাসা ও দোয়া। মা-বাবার কোলে এভাবেই হেসে-খেলে বড় হয়ে উঠুক সে! ❤️




Look at this wickedly fun creation! 🔮✨Celebrating another ageless year with a delicious chocolate treat.Chocolate ganach...
17/09/2026

Look at this wickedly fun creation! 🔮✨
Celebrating another ageless year with a delicious chocolate treat.Chocolate ganache icing, sparkles, and some attitude! 🖤 Let us help you celebrate your 'timelessness' with a custom creation!








🍫 WEEKEND BROWNIE PIECES ARE HERE! 🍫Treat yourself this coming weekend with fresh, ultra-fudgy brownie pieces made to sa...
16/09/2026

🍫 WEEKEND BROWNIE PIECES ARE HERE! 🍫

Treat yourself this coming weekend with fresh, ultra-fudgy brownie pieces made to satisfy every sweet craving.

Weekend Delivery & Pickup Slots:

🗓️ Friday & Saturday

How to Order:

📥 DM to book your slot (Limited availability!)

📦 Choose how many pieces you want and yes one piece is also possible and preferred delivery time.

Spots fill up fast, so grab yours before they're gone! 👇 Drop a message or comment below to reserve your slot today! ✨

Vanilla sponge with chocolate ganache filling 🤤
16/09/2026

Vanilla sponge with chocolate ganache filling 🤤





বিকেলবেলা একজন বয়োজ্যেষ্ঠ দাদি কল দিয়েছিলেন ওনার আদরের নাতি-নাতনিদের জন্য কাপকেক অর্ডার করতে। বাচ্চাদের দুইজনেরই চকলেট প...
14/09/2026

বিকেলবেলা একজন বয়োজ্যেষ্ঠ দাদি কল দিয়েছিলেন ওনার আদরের নাতি-নাতনিদের জন্য কাপকেক অর্ডার করতে। বাচ্চাদের দুইজনেরই চকলেট প্রিয় আর পিংক কালার।
সন্ধ্যার সময়ই উনি বাচ্চাদের নিয়ে আসবেন কাপকেক নিতে কিন্তু আমার কাছে তখন কাপকেক-এর বক্স নেই। এতো কম সময়ে আনানোও সম্ভব ছিল না। উনি শুধু বললেন, মা কোন সমস্যা নেই আমরা শুধু নিয়ে যেতে পারবো এভাবে দিলেই হবে। বাচ্চাগুলো বাইরে যেয়ে অন্য বাচ্চাদের হাতে কাপকেক দেখে খুব মন খারাপ, তুমি যেভাবে পারো বানিয়ে দাও।
ফোনের ওপাশ থেকে ওনার ব্যাকুলতা আর আনন্দমাখা গলাটা শুনেই বোঝা যাচ্ছিল,নাতি-নাতনিদের মুখের এক চিলতে হাসির চেয়ে বড় কোনো উপহার ওনার কাছে নেই।🥹
কাপকেক দেখেতো বাচ্চারা আনন্দে আত্মহারা।ছোটোজন কোনভাবেই হাত থেকে বক্স ছাড়বে না সে ই নিয়ে যাবে বাসায়, সে আমাদের অভয় দিল এগুলো তো তাদের কাপকেক সে হাত থেকে ফেলে দিবে কেন। 🤭

দাদি-নানিদের এই নিঃস্বার্থ ছায়া আর রূপকথার মতো ভালোবাসা যুগ যুগ ধরে প্রতিটি নাতি-নাতনির হৃদয়ে বেঁচে থাকুক। তাঁদের ভালোবাসা আর দোয়াই আমাদের জীবনের আসল সম্পদ।



এই রেড ভেলভেট কেকের ডেলিভারির আগের দিন  আমার ওভেনটা বিকল হয়ে যায়! মুহূর্তের জন্য মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু ...
12/09/2026

এই রেড ভেলভেট কেকের ডেলিভারির আগের দিন আমার ওভেনটা বিকল হয়ে যায়! মুহূর্তের জন্য মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু কাস্টমারের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভাঙার তো কোনো সুযোগ নেই।

অগত্যা কোনো উপায় না পেয়ে জীবনের প্রথমবার ডেলিভারির কেক চুলাতেই ডাইরেক্ট বেকিংয়ের সিদ্ধান্ত নিলাম! এর আগে চুলাতে কেক বানানো হয়েছে কিন্তু ডেলিভারির কেক আমি কক্ষনই চুলায় বানাইনি। পুরোটা সময় কালার নিয়ে টেনশনে ছিলাম।কালারটা রেড ভেলভেটের সেই পারফেক্ট শেইড আসবে তো?

কিন্তু ঢাকনা তুলে যখন কেকটা দেখলাম, সত্যি চোখ জুড়িয়ে গেল! 🥹 একদম নিখুঁত টেক্সচার আর কালারটাও এসেছে অসাধারণ। ওভেনের চেয়ে কোনো অংশে কম হয়নি!

ঝামেলা দিয়ে দিনটা শুরু হলেও কেকটার ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো ছিল। ❤️✨





Vanilla sponge base🥹শুভ সকাল। নিখুঁত, স্পঞ্জি আর নরম ভ্যানিলা কেক বেস তৈরির আসল জাদু লুকিয়ে আছে কিছু ছোট্ট ট্রিকসে! 🍰✨অন...
11/09/2026

Vanilla sponge base🥹
শুভ সকাল।

নিখুঁত, স্পঞ্জি আর নরম ভ্যানিলা কেক বেস তৈরির আসল জাদু লুকিয়ে আছে কিছু ছোট্ট ট্রিকসে! 🍰✨

অনেকেরই অভিযোগ থাকে কেক শক্ত হয়ে যাওয়া বা ওভেন থেকে নামানোর পর দেবে যাওয়া নিয়ে। পরের বার বেক করার সময় শুধু এই বিষয়গুলো মাথায় রাখুন:

ঘরের তাপমাত্রার উপাদান: ডিম, দুধ বা মাখন—সবকিছু বেকিংয়ের অন্তত ৩০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আনুন।(স্পঞ্জ বেজ এ মাখন এর প্রয়োজন নেই)

উপাদান চেলে নেয়া: ময়দা, বেকিং পাউডার আর এক চিমটি লবণ একসঙ্গে অন্তত দুইবার চেলে নিন। এতে কেক অনেক বেশি তুলতুলে হয়।

জেন্টাল মিক্সিং (Cut & Fold): শুকনো উপাদান তরল উপকরণের সাথে মেশানোর পর একদমই বেশি ফেটাবেন না। আলতো হাতে এক দিকে ঘুরিয়ে মেশান, তা না হলে কেকের ভেতরের বাতাস বের হয়ে কেক শক্ত হয়ে যাবে।

প্রি-হিটিং আবশ্যক: ওভেনে দেওয়ার আগে অন্তত ১০ মিনিট ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ওভেন প্রি-হিট করে নেওয়া বাধ্যতামূলক।

খাঁটি ভ্যানিলা নির্যাস: ডিমের গন্ধ পুরোপুরি দূর করতে ভালো মানের ভ্যানিলা এসেন্স বা এক্সট্র্যাক্ট ব্যবহার করুন।

আপনার বানানো কেক বেস পারফেক্ট করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হয়? নিচে কমেন্ট করে জানান!

📌 পরবর্তী বেকিং সেশনের সুবিধার্থে পোস্টটি সেভ ও শেয়ার করে রাখতে পারেন। 🧁👇



ঢাকা শহরের সব বিল্ডিংয়েই মনে হয় শুঁটকিপ্রেমী বনাম গুঁড়ো-নাক প্রতিবেশীর লড়াই অনেক কমন।কিছুদিন পর পরই চিটাগাং এর আন্টি আর ...
09/09/2026

ঢাকা শহরের সব বিল্ডিংয়েই মনে হয় শুঁটকিপ্রেমী বনাম গুঁড়ো-নাক প্রতিবেশীর লড়াই অনেক কমন।

কিছুদিন পর পরই চিটাগাং এর আন্টি আর যশোরের আন্টির এই শুটকি নিয়ে ঝগড়া লেগেই থাকে।
ঝগড়ার মূল কারণ? রান্নাঘর থেকে আসা মহাশক্তিশালী ‘শুঁটকি ভুনার’ সুবাস (বা দুর্গন্ধ, যার যার দৃষ্টিভঙ্গি!)।

চিটাগাং এর আন্টি :"আমার বাড়ি, আমার রান্নাঘর! আমি কী দিয়ে ভাত খাব সেটাও কি আপনার কাছ থেকে শুনে রাঁধতে হবে? শুঁটকি আমি খাবই!"

যশোেরের আন্টি: "খালাম্মা, আপনি শুঁটকি খাবেন না তিমি মাছ খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার! কিন্তু এই গন্ধ যেন আমার ঘরে না আসে!"

চিটাগাং এর আন্টি :"শুঁটকি রান্না করলে একটু গন্ধ হবেই, এতে এত নাক উঁচু করার কী আছে?"

যশোরের আন্টি :"এরকম দুর গন্ধতে নিঃশাস নেয়া যায়! আমাদের শ্বাস নেওয়া বন্ধ করার অধিকার তো আপনাকে কেউ দেয়নি!"

কিছুক্ষন ঝগড়াঝাটি করার পর দুই পক্ষই রাগে গজগজ করতে করতে চলে যায় তবে কাজের কাজ কিছুই হয় না, গন্ধ ততক্ষণে পুরো বিল্ডিং পার হয়ে গলির মোড় পর্যন্ত চলে যায় !

যে শক্তিশালি গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে যায় সেখানে আপনারা কিভাবে সেই শুটকির তরকারির সাথে আধা খাওয়া কেক রাখার সাহস করেন। 🐸

আমাদের কিন্তু এতো সাহস নেই কেক এর সাথে অন্য কিছু রাখার।আমাদের কেক এর ফ্রিজ সম্পুর্ণ আলাদা। 🥹




Rasmalai tres leches yum yum🤤
08/09/2026

Rasmalai tres leches yum yum🤤



চকলেট কেক লাভারদের কথা বললেই একদল মানুষের নাম মনে পড়ে, যাদের জীবনের যেকোনো মন খারাপের ওষুধ শুধুই এক টুকরো চকলেট কেক! 🍫🎂প...
06/09/2026

চকলেট কেক লাভারদের কথা বললেই একদল মানুষের নাম মনে পড়ে, যাদের জীবনের যেকোনো মন খারাপের ওষুধ শুধুই এক টুকরো চকলেট কেক! 🍫🎂

প্রথম বাইটটা মুখে দেওয়া মাত্রই সব স্ট্রেস যেন এক নিমেষে গায়েব হয়ে যায়।

রিচ, ডার্ক আর সফট ফ্লেভারের সেই মেল্টিং অনুভূতি…🤤

কোনো উপলক্ষ্য লাগবে কেন? চকলেট কেক খাওয়ার জন্য তো একটাই কারণ যথেষ্ট—"ইচ্ছা করছে!"

তুমি যদি সেই দলভুক্ত হও, যার কাছে চকলেট কেকের টুকরো মানেই খাঁটি আনন্দ, তবে এই কেকটা একদম পারফেক্ট চয়েস।





Address

Mirpur 11. 5
Dhaka
1216

Opening Hours

Monday 08:00 - 23:30
Tuesday 08:00 - 23:30
Wednesday 08:00 - 23:30
Thursday 08:00 - 23:30
Friday 08:00 - 23:30
Saturday 08:00 - 23:30
Sunday 08:00 - 23:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sweet Treats by Ananna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sweet Treats by Ananna:

Shortcuts

Share

Category