SWISH DAIRY LTD

SWISH DAIRY LTD We are your trusted partner for dairy product, Mustard oil,Qurbani bull,Meat,Hatchery & Agro product.

"স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই", "নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি"এবং "ভেজালমুক্ত খাবার, আমাদের সকলের অধিকার।

12/07/2026

প্রিয় গ্রাহক,
গতকাল থেকে টানা বৃষ্টির কারণে আমাদের ডেলিভারি সার্ভিস বিঘ্নিত হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট ও যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত যে, আজ আপনাদের অর্ডারকৃত পণ্য সরবরাহ করতে পারছি না।

আমরা খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত আপনাদের অর্ডার ডেলিভারির ব্যবস্থা করা হবে।
অনিবার্য এই পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে,
সুইচ ডেইরি

*সুইচ ডেইরির সাথে থাকুন,
আপনার পরিবারকে নিরাপদ রাখুন।
📦 যেকোনো সময় অর্ডার করুন:
📞 হটলাইন: 01911-752782










ার_পাশে ,
#হোম_ডেলিভারি
#নিত্যপণ্য
#বিশ্বাসেরনাম

01/07/2026

এইচএসসি, আলিম ও সমমান সকল পরীক্ষার্থীর জন্য রইলো অফুরান দুআ ও শুভকামনা।

21/06/2026
আসসালামু আলাইকুম।​ঈদের আগে হঠাৎ কর্মচারী শূন্য হয়ে যাওয়ায় খামারের সব কাজ একা সামলাতে গিয়ে ডেলিভারিতে সাময়িক বিঘ্ন ঘটেছে।...
28/05/2026

আসসালামু আলাইকুম।
​ঈদের আগে হঠাৎ কর্মচারী শূন্য হয়ে যাওয়ায় খামারের সব কাজ একা সামলাতে গিয়ে ডেলিভারিতে সাময়িক বিঘ্ন ঘটেছে। সময়মতো পণ্য না পাওয়ায় যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
​আপনাদের আশ্বস্ত করছি যে, আগামী ৩ তারিখ থেকে আমাদের 'সুইচ ডেইরি'র কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন।

আসসালামু আলাইকুম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আমাদের খামারের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা ২টি আকর্ষণীয় কুরবানির ...
26/05/2026

আসসালামু আলাইকুম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আমাদের খামারের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা ২টি আকর্ষণীয় কুরবানির ষাঁড় গরু বিক্রির জন্য প্রস্তুত আছে। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের বাকি সবগুলো গরুই বিক্রি হয়ে গেছে।
​খাবার: কোনো স্টেরয়েড বা ইনজেকশন ছাড়া, সম্পূর্ণ দেশি খাবারে বড় করা।
​বাজেট: ১,৩০,০০০ টাকার মধ্যে।
​লোকেশন: টেক পাড়া, বনশ্রী লিংক রোড।
​সরাসরি খামারে এসে দেখে পছন্দ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আগ্রহী হলে আর দেরি না করে কল করুন: ০১৯১১-৭৫২৭৮২ অথবা সরাসরি ইনবক্স করুন। ধন্যবাদ!

🚨 সাবধান! কোরবানির গরু কিনতে যাওয়ার আগে এই পোস্টটি অবশ্যই পড়ুন! 🚨আর কিছুদিন পরেই কোরবানির ঈদ! হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্...
16/05/2026

🚨 সাবধান! কোরবানির গরু কিনতে যাওয়ার আগে এই পোস্টটি অবশ্যই পড়ুন! 🚨

আর কিছুদিন পরেই কোরবানির ঈদ! হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? একটু দাঁড়ান! কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় স্টেরয়েড, গ্রোথ হরমোন ও ক্ষতিকর ওষুধ দিয়ে কৃত্রিমভাবে গরু মোটাতাজা করছে। এসব গরুর মাংস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলম মিয়া জানিয়েছেন কীভাবে খুব সহজেই চিনতে পারবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা এবং সম্পূর্ণ সুস্থ গরু। চলুন জেনে নিই:

❌ কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর লক্ষণ:
১. গরুর নাক সাধারণত শুকনো থাকে।
২. শরীর থলথলে হয় এবং দেহে অতিরিক্ত পানি জমে থাকে।
৩. একটু হাঁটলেই হাঁপিয়ে যায়, শ্বাস-প্রশ্বাসের হার বেড়ে যায়।
৪. গরুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে শরীরের অংশ দেবে যায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সময় লাগে।
৫. গরুগুলোকে অলস ও ক্লান্ত দেখায়, ঠিকমতো জাবর কাটে না এবং অনেক সময় মুখ দিয়ে লালা বা ফেনা বের হয়।
৬. এদের রানের মাংস অস্বাভাবিক নরম হয় এবং হাড় দুর্বল থাকে।

✅ সুস্থ ও স্বাভাবিক গরুর লক্ষণ:
১. সুস্থ গরুর নাক সবসময় ভেজা বা ঘামযুক্ত থাকবে।
২. চোখ উজ্জ্বল থাকবে এবং বেশ চঞ্চল প্রকৃতির হবে।
৩. খাবার দেখলে খেতে আগ্রহ প্রকাশ করবে এবং নিয়মিত জাবর কাটবে।
৪. শরীরে আঙুল দিয়ে চাপ দিলে যদি দ্রুত আগের অবস্থায় ফিরে আসে, তবে সেটি সুস্থ।
৫. সুস্থ গরুর চামড়া টানটান ও চকচকে থাকে।

💡 বিশেষ পরামর্শ: কোরবানির পশু কেনার সময় শুধু বড়সড় আকার দেখেই আকৃষ্ট হবেন না! গরুর আচরণ, শ্বাস-প্রশ্বাস, নাকের অবস্থা আর হাঁটাচলা ভালো করে খেয়াল করুন। সন্দেহ হলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিন।

পবিত্র কোরবানির পশু হোক সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ। নিজে সচেতন হোন এবং আপনার কাছের মানুষদেরও সচেতন করুন।

📢 শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন, যাতে কেউ প্রতারিত না হয়! #কোরবানি #কোরবানিরগরু #গরুরহাট #সতর্কতা #জনসচেতনতা

Address

মেরাদিয়া বাজার, টেকপাড়া, খিলগাঁও, ঢাকা (Meradia Bazar, Tekpara, Khilgaon, Dhaka)
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when SWISH DAIRY LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SWISH DAIRY LTD:

Shortcuts

Share

Category