07/08/2026
📢 প্রিয় কাস্টমার, একটি গুরুত্বপূর্ণ আপডেট
সবার ভালোবাসা ও আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️
সাম্প্রতিক সময়ে কাঁচামালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে বাজারে—
আজকের খুচরা বাজারে ভালো মানের চাল ৭০-৮৫ টাকা, ডিম প্রতি ডজন ১৫০ টাকা, এবং মুরগি ও মাছ ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
🥩 গরুর মাংস: ৭৫০–৮০০ টাকা/কেজি
🥩 খাসির মাংস: ১১০০–১২০০ টাকা/কেজি
🍚 প্যাকেটজাত পোলাও চাল: ২১০–২৩০ টাকা/কেজি
এই মূল্যবৃদ্ধির কারণে আমাদের মেনু ও কিছু আইটেমের মূল্যেও সামান্য পরিবর্তন আনতে হয়েছে।
আমরা সবসময় চেষ্টা করি ঘরোয়া স্বাদ, উন্নত মানের উপকরণ এবং সর্বোচ্চ মানের খাবার আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই মানের সাথে কোনো আপস না করে এই ছোট্ট পরিবর্তনটি করতে হচ্ছে।
আশা করি, বরাবরের মতো আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা আমাদের সাথে থাকবে। 💚
ধন্যবাদ,
Tanya's Kitchen Corner 🌿