31/05/2026
গতকাল ফেসবুক এ এক্টা পেইজে পড়ছিলাম, ভাগে কুরবানী করতে যেয়ে কিছু কিছু মানুষের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছে।
টাইমলি মাংস না পাওয়া
মিট কোয়ালিটি বাজে
প্যাকেজিং ভালোনা
রাত দুইটার সময় মাংস রিসিভ করা
কয়েক গরুর মাংস মিক্স হয়ে যাওয়
সকল অংশ সম ভাবে না পাওয়া
মাংসে বাজে স্মেল
এই অভিজ্ঞতার কিছু অংশ আমরা পাড় করেছি ২০২০-২৩ সালে।
ভাগে কুরবানীতে কিছু চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ গুলা ওভারকাম করতে কুরবানী দাতা ও সেবা দাতা দুই পক্ষের ই সমান অংশ গ্রহন প্রয়োজন।
আপনি যখন ই শতভাগ ডেলিভারি বাসায় করতে যাবেন, আপনি প্রথম মারা টা অখানেই খেয়ে যাবেন। আপনি ৩০ টা গরু যদি ভাগে সেল করেন তবে ২১০ টা ভাগ হোম ডেলিভারি লিটেরালি ইম্পসিবল, হ্যা দেবেন হোম ডেলিভারি, যাদের একান্ত আর কোন অপশন নাই এসে নেবার।
তার পর আসেন গরু সিলেক্ট ও কুরবানী তে, যেহেতু এটা একটা রিলেজিয়াস সেনসেটিভ ইস্যু, সো আপনি আমানতদারী নিলে এখানে আপনাকে নিজে আগে সব ক্লিয়ার করে তার পর নিজে থেকে দায়িত্ব টা শেষ করতে হবে, হরে দড়ে গরু শুইয়ে দিয়ে কেজি হিসাবে মাংস দিয়ে দিলে হবেনা, মানুষ সারা বছর নানা কিসিমের পাপ করলেও কুরবানির বিষয় এ সে অত্যন্ত সিরিয়াস ও সেনসেটিভ, এটা কে আপনার সন্মান করাই লাগবে।
তার পর আসুন মিট মাইক্রোবায়োলজিতে, মাংস দ্রুত পচনশীল পন্য এর রক্ত ব্যাক্টেরিয়ার জন্য রীতিমতো জান্নাত এর বাগিচা।তাই আপনাকে গরু জবাই এর ৪ ঘন্টার মাঝেই মিট ডেলিভারি শেষ করতে হবে বা স্যান্ডউইচ আইস মডেল করে প্যাক করতে হবে।নইলে মাংসের বাজে স্মেল এ কাস্টমার হারাবেন।
মাংস হাড়, ভুড়ি, মাথা পায়া, কলিজা ফ্যাপ্স গুরদা, সম ভাবে বন্টন করতেই হবে আপনাকে, নইলে কুরবানী হবেনা, আর আপনার কসাই প্রফেশনাল হতে হবে, ওদের সাইকলজি আর এনার্জি ব্যালেন্স ঠিক রাখা লাগবে বরাবর মত, সেটা বিড়ি হোক আর স্পিড কোকের কেইস লাগুক, আনাড়ি কসাই নিজে ক্যাচাবে আর আপনাকে কাস্টমার ক্যালাবে।
আমরা প্রথম তিন বছরে এগুলা শিখেছি, তার পর কারেকশন করে গতবার ও এবার সব কিসু একদম অন টাইমএ করেছি, আর ডেলিভারিতে পাঠাও উবার এদের কে চোখ অফ করে এসাইন করে আপন নিশ্চিত থাকতে গেলে আপনি আরেক দফা ম্রা খাবেন।
আমরা এবার ডেলিভারি করতে বাংলার টেসলাকেও কাজে লাগিয়েছি, কল্যানপুর থেকে সেই রামপুরাতেও, কারন কাস্টমার কে স্যাটিসফাই করা আমাদের দায়িত্ব, কাস্টমার ঈদে চিল করবে দেখেই আমাদের উপর দায়িত্ব দিয়ে বাসায় রিলাক্স থাকার প্লান করেছে, সো এখানেভ ভেজাল এর কোন সুযোগ নাই, গাফিলতির কোন জায়গা নাই।
আর হ্যা লাস্ট কথা, ভাল মানের কসাই আপনি হাজারে ১৫০ টাকার নিচে পাবেন না, আর ভাল প্যাকেজিং এ প্রতি ভাগে আপনাকে ৪৫০-৬০০ টাকা বাজেট রাখাই লাগবে, এর পর ডেলিভারি চারজ আলাদা, সো আপনি কসাই, সারভিস, প্যাকিং, ডেলিভারি সব ১০০০৳ তে করার লোভ দেখিয়ে কাস্টমার আনতেই পারেন একবার, বাট ও কাস্টমার নেহি মিলেগা দুবারা।