Fresh & Elegant Food

Fresh & Elegant Food You will find healthy and Yummy food.

অনেক জটিলতা, সমস্যার মধ্যে আজকে আবার এই একটা কেক ডেলিভারি দিলাম।আর সাথে কাস্টমারের রিভিউও দিয়ে দিলাম সাথে।
16/09/2026

অনেক জটিলতা, সমস্যার মধ্যে আজকে আবার এই একটা কেক ডেলিভারি দিলাম।আর সাথে কাস্টমারের রিভিউও দিয়ে দিলাম সাথে।

একদিন একজন কলিগ জানালেন পরেরদিনই তার বেশকিছু ওনথন লাগবে এবং ভেজে দিতে হবে। আবার,একদিন একজন কাস্টমার আপু জানালেন, বাসায় ম...
15/09/2026

একদিন একজন কলিগ জানালেন পরেরদিনই তার বেশকিছু ওনথন লাগবে এবং ভেজে দিতে হবে।

আবার,একদিন একজন কাস্টমার আপু জানালেন, বাসায় মেহমান আসবে তাই আর্জেন্ট কিছু পাটিসাপটা পিঠা লাগবে।

আরেকজন কাস্টমার আপু নতুন বাসায় উঠেছেন।সেই উপলক্ষে বাসায় কিছু গেস্ট দাওয়াত করেছেন। তার বাসার অনুষ্ঠানে আমার কাবাব ছাড়া নাকি চলেই না।

আজকেও একজন আপুর অনুরোধ ছিল আর্জেন্ট কিছু কাবাব পাঠানোর জন্য।

এই যে এত এত সবার প্রতিদিনের নির্ভরতা আমার উপর সেটা একদিনে হঠাৎ করে সম্ভব হয়নি।এটা আমার দিনের পর দিন তিলতিল করে গড়ে তোলা কষ্টের ফসল।আলহামদুলিল্লাহ।

আপনারা আপনাদের যেকোনো খাবারের জন্য Fresh & Elegant Food এর সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের ভরসাস্থল হয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আমি সবসময় চেষ্টা করি আমার মাধ্যমে কোন কাস্টমার যেন ঠকে না যায়।একজন তো বলেন আপনার খাবার খেয়ে মনেহয় "পয়সা উসুল "আলহামদুলিল...
15/09/2026

আমি সবসময় চেষ্টা করি আমার মাধ্যমে কোন কাস্টমার যেন ঠকে না যায়।একজন তো বলেন আপনার খাবার খেয়ে মনেহয় "পয়সা উসুল "আলহামদুলিল্লাহ। আমি এমনই থাকতে চাই সবসময়। কাজ কম করব কিন্তু যতদিন করবো মানুষের মনে ভাল জায়গা করে থাকবো।

আমি চাকুরী করে,সংসার, বাচ্চা সামলে আবার উদ্যোগের কাজ করি।সারাদিনে আমার কষ্টটা কম নয়।তাই খাবারের অযথা দরদাম করে আমাকে দাম কম দিবেন না প্লিজ। এমনিতেই প্রতিদিন জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে তাতে টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার উপর যদি কাস্টমাররাও দাম কম নিতে বলেন তাহলে কাজ কিভাবে করবো।

যাহোক, আজকে কাজ করব আবার এই চকোলেট মাড কেক ও পেঁয়াজের বেরেস্তা নিয়ে।ছোট্ট এই কেকটা খেতে এত্তো মজা যেটা বলে বোঝানো যাবে না😊।আর রান্নাতে পেঁয়াজের বেরেস্তার অবদান তো আমরা গৃহিণীরা সবাই জানি।

যেকোনো খাবারের জন্য যোগাযোগ করুন Fresh & Elegant Food এর সাথে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

দেখতে দারুণ না?😍😍খেতেও দারুণ কিন্তু। নিজের বানানো বলে বলছি না।আজ পর্যন্ত যারাই খেয়েছে এই জিনিস তারাই বলেছে, দারুণ!অসম্ভব...
14/09/2026

দেখতে দারুণ না?😍😍

খেতেও দারুণ কিন্তু। নিজের বানানো বলে বলছি না।আজ পর্যন্ত যারাই খেয়েছে এই জিনিস তারাই বলেছে, দারুণ!অসম্ভব মজার।

গতমাসে অস্ট্রেলিয়া নিয়ে গেছিল একজন কাস্টমার। তিনিই আবার তার শ্বশুরবাড়ির জন্য অর্ডার করেছিলেন ২কেজি চানাচুর। কিন্তু আমি গতমাস থেকেই এত ব্যস্ততায় প্রতিটা দিন পার করেছি, করছি যে অর্ডারটা দিতে পারছিলাম না।আজ পাঠানো সম্ভব হল।আলহামদুলিল্লাহ।

দেখতে ও খেতে যত সুন্দর ও মজাদারই হোক না কেন বানানো কিন্তু খুবই ঝামেলাপূর্ণ এবং কষ্টকর।তবু এই চানাচুর বানাতে আমার এতো ভাল লাগে। কারণ, যখন আমার হাতে বানানো কোন খাবার কেউ তৃপ্তি নিয়ে খায় তখন সেটা বানাতে বা রান্না করতে আমার কোন কষ্টই আর কষ্ট লাগে না।

চেষ্টা করি সবসময় কাস্টমারের চাওয়া থেকে পরিমাণে একটু বেশি দিতে।এটা আমার বিজনেসের একটা রুল।যদি কখনও, কোন সমস্যাতে ওজনে একট...
13/09/2026

চেষ্টা করি সবসময় কাস্টমারের চাওয়া থেকে পরিমাণে একটু বেশি দিতে।এটা আমার বিজনেসের একটা রুল।যদি কখনও, কোন সমস্যাতে ওজনে একটু কম হয় তাহলে অবশ্যই কাস্টমারকে জানিয়ে দিই এবং বিলও কমিয়ে নিই সেক্ষেত্রে।

যে ভরসায় আমার প্রিয় কাস্টমারগণ আমার থেকে খাবার নেন আমি তাদের সেই ভরসা সবসময় ধরে রাখার আপ্রাণ চেষ্টা করি। আর তাই হয়ত আমার পেইজের বছরের পর বছর রিপিট কাস্টমারের সংখ্যা কম নয়।মহান আল্লাহর কাছে এরজন্য অশেষ শুকরিয়া।

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারি। খাবারগুলো ডেলিভারি গেল একজন রিপিট কাস্টমারের কাছে।

যেকোনো খাবারের জন্য যোগাযোগ করুন Fresh & Elegant Food এর সাথে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

আজকের অর্ডারটা নিয়ে বেশ হিমশিম খেয়েছি।অর্ডারটা  আসে গত পরশু রাত তখন পৌনে ১০টা বাজে।আর এদিকে আমার গতকালও একটা ডেলিভারি ছি...
12/09/2026

আজকের অর্ডারটা নিয়ে বেশ হিমশিম খেয়েছি।অর্ডারটা আসে গত পরশু রাত তখন পৌনে ১০টা বাজে।আর এদিকে আমার গতকালও একটা ডেলিভারি ছিল।আবার কাজের সাহায্যকারীও ছুটিতে।সবমিলিয়ে গতবছর এই একই খাবার দিয়েছি খুবই smoothly আর এবার খুবই কঠিন অবস্থায়। খাবারের বক্সগুলো সাজানো ছিল খুবই অনভ্যস্ত একজন কাজের মানুষের (একদিনের জন্য) ।

কিছু কাজ আছে কষ্ট হলেও কাজটা করতে মনে ভীষণ আনন্দ লাগে।যেমন,আমি যত ব্যস্তই থাকি আমার নিজ কর্মক্ষেত্রের কাজগুলো করতে মনে একধরনের প্রশান্তি কাজ করে।

আলহামদুলিল্লাহ, আজকের খাবারগুলো ডেলিভারি গেল আমার কর্মক্ষেত্রে।ডেলিভারি ছিল ৭০জনের জন্য পিঠা ও স্ন্যাক্সস আইটেম।

যেকোনো খাবারের জন্য যোগাযোগ করুন Fresh & Elegant Food এর সাথে।

একজন গতকাল জানতে চাচ্ছিলেন, আমি চকোলেট কেক ছাড়া আর কোন কেক বানাই কিনা।জি, এই সব ধরনের কেকই বানাই।কিন্তু এই চকোলেট মাড কে...
11/09/2026

একজন গতকাল জানতে চাচ্ছিলেন, আমি চকোলেট কেক ছাড়া আর কোন কেক বানাই কিনা।জি, এই সব ধরনের কেকই বানাই।কিন্তু এই চকোলেট মাড কেকটার আবেদনই সবচাইতে বেশি থাকে সবার কাছে। এমনকি একই কাস্টমার ২/৩ বার নিয়েছেন একই কেক।

ছবির ১ম কেকটা ছিল আজকের ডেলিভারি করা কেক।এটা দেখে আগামী বুধবারের জন্য আবার একজন অর্ডার করেছেন এই কেক।আলহামদুলিল্লাহ।

তবে,একটা কথা।আমার কেকে অনেক সুন্দর আধুনিক ডিজাইন পাবেন না।আমি অনেক ক্রিম,ফনডেন্টের কাজ করি না,পারি না,করতে চাই না।শুধু যারা কেক খেতে ভালবাসেন তারা অর্ডার করতে পারেন। আমার কেকে অল্প ক্রীম,কেক বেশি থাকবে।

আগামীকাল সকালে অর্ডার আছে ৭০পিস পাটিসাপটা পিঠার।সেজন্য সেই দুপুর থেকে দুধ জ্বাল করছি। প্রথমে ৭কেজি দুধ একবারে দিয়েছি।তার...
11/09/2026

আগামীকাল সকালে অর্ডার আছে ৭০পিস পাটিসাপটা পিঠার।সেজন্য সেই দুপুর থেকে দুধ জ্বাল করছি। প্রথমে ৭কেজি দুধ একবারে দিয়েছি।তারপর একটু শুকিয়েছে আবার এককেজি করে দুধ দিয়েছি পাতিলে। এভাবে মোট ১০কেজি দুধের ক্ষিরসা তৈরির কাজ চলছে।এখন দুধের রং এমন আসছে। আলহামদুলিল্লাহ।

এভাবেই তৈরি হয় Fresh & Elegant Food এর পাটিসাপটা পিঠার ঘরে তৈরি ক্ষিরসা। আপনি কবে ট্রাই করছেন আমাদের পিঠা?

ধরেন,আপনি আমার বাসায় আসলেন। দেখলেন, খাবার টেবিলের উপর এই জিনিস বড় এক প্লেট গরম গরম ভাজা।তখন ঠিক মুহূর্তে আপনি কি করবেন?ম...
10/09/2026

ধরেন,আপনি আমার বাসায় আসলেন। দেখলেন, খাবার টেবিলের উপর এই জিনিস বড় এক প্লেট গরম গরম ভাজা।তখন ঠিক মুহূর্তে আপনি কি করবেন?মানে আপনার কি করতে মন চাইবে😊😊

পাটিসাপটা পিঠা সাধারণত একটু নরম হয়ে থাকে।এবং সাইজেও একটু বড় হয়।আর এর ভেতরের পুরটাও নরম ক্ষীরসায় তৈরি থাকে।তাই এটা সার্ভ ...
10/09/2026

পাটিসাপটা পিঠা সাধারণত একটু নরম হয়ে থাকে।এবং সাইজেও একটু বড় হয়।আর এর ভেতরের পুরটাও নরম ক্ষীরসায় তৈরি থাকে।তাই এটা সার্ভ করতে ভেঙে যেতে পারে, আবার খেতে গেলে গায়ে ক্ষীরসা পড়তে পারে। কাস্টমারের এসব সমস্যার কথা চিন্তা করে প্রতিটা পাটিসাপটা পিঠা আলাদা আলাদা সেপারেশন পেপার দিয়ে মোড়ানো থাকে।এতে হাইজিনও মেইনটেইন হয়।

আলহামদুলিল্লাহ, আজকের পিঠাগুলো চলে গেল একজন রিপিট কাস্টমারের কাছে। এই পিঠার চাহিদা সারাবছর আমার পেইজে চলমান থাকে।

Address

Khilgaon
Dhaka

Telephone

+8801717068682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fresh & Elegant Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share