অর্গানিক ফুড সোর্স

অর্গানিক ফুড সোর্স হালাল রিজিকের সন্ধানে

স্বাস্থ্যকর উপাদানের জন্য সয়া বড়ি পৃথিবীজুড়েই জনপ্রিয় খাবার। ভরপুর পুষ্টিগুণ সমৃদ্ধ সয়া বড়ি সব বয়সিদের জন্যই সমান উপকারী...
16/12/2024

স্বাস্থ্যকর উপাদানের জন্য সয়া বড়ি পৃথিবীজুড়েই জনপ্রিয় খাবার। ভরপুর পুষ্টিগুণ সমৃদ্ধ সয়া বড়ি সব বয়সিদের জন্যই সমান উপকারী। এতে রয়েছে ভিটামিন ও খনিজের ভাণ্ডার। এমনকী এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবারের খোঁজও মেলে। সেরার সেরা একটি নিরামিষ খাবার হলো সয়াবিন বা সয়া বড়ি। এতে রয়েছে ক্যালশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন সি-এর মতো জরুরি কিছু ভিটামিন ও খনিজ। সেই সঙ্গে এতে ভালো পরিমাণে প্রোটিন এবং ফাইবারও থাকে। তাই নিয়মিত সয়াবিন খেলে কাছে ঘেঁষে না একাধিক জটিল অসুখ।

আপনার সুস্বাস্থ্য কামনায়,
"অর্গানিক ফুড সোর্স"
প্রয়োজনে: +8801999860815

পুষ্টিতে ভরা কুমড়ো ফুল। বিশ্বের বিভিন্ন দেশে কুমড়ার ফুল সিদ্ধ করে, বেটে, রান্না করে কিংবা ভেজে খাওয়া হয়। এ ফুল অবশ্য কা...
14/12/2024

পুষ্টিতে ভরা কুমড়ো ফুল। বিশ্বের বিভিন্ন দেশে কুমড়ার ফুল সিদ্ধ করে, বেটে, রান্না করে কিংবা ভেজে খাওয়া হয়। এ ফুল অবশ্য কাঁচাও খাওয়া যায়। কুমড়ো ফুল বেসনে ডুবিয়ে মচমচে করে খেতে বেশ লাগে। তবে সিদ্ধ করে বা তরকারি করে এই ফুল খেলে মিলবে সর্বাধিক পুষ্টি।
এই ফুলের পুষ্টিগুণ সম্পর্কে বলতে গেলে, কুমড়োর ফুলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন, মিনারেল। এই ফুল আমাদের অনেক রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কুমড়ো ফুলে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সর্দি-কাশির মতো সমস্যা থেকে আমাদের দূরে রাখে। কুমড়া ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় এটি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। রক্ত তৈরির কাজেও এই ফুলের জুড়ি নেই। এই ফুলে উপস্থিত আয়রন ও কপার হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। ফলে রক্তাল্পতার মতো সমস্যা থেকে দ্রুত সেরে ওঠা যায়। কুমড়া ফুলে ক্যালরির পরিমাণ খুব কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকাতে হজমে সহায়ক। কুমড়া ফুলে প্রচুর পরিমাণে এ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। ত্বক উজ্জ্বলে পুষ্টিগুণে ভরপুর এই কুমড়ো ফুল।

আপনার সুস্বাস্থ্য কামনায়,
"অর্গানিক ফুড সোর্স"
প্রয়োজনে: +8801999860815

শীতকালীন জনপ্রিয় সবজি পুঁইশাকের ফল বা বীজ বা মেচুরি। পুঁই শাকের বীজে রয়েছে নানা রোগের ওষুধ। পুঁই শাকের ফল একটি প্রাকৃতি...
14/12/2024

শীতকালীন জনপ্রিয় সবজি পুঁইশাকের ফল বা বীজ বা মেচুরি। পুঁই শাকের বীজে রয়েছে নানা রোগের ওষুধ। পুঁই শাকের ফল একটি প্রাকৃতিক ফোলেটের উৎপাদনের উৎস। এই পুঁই ফল বা বীজে রয়েছে ফলিক এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, আয়রন ও জিংকের মতো উপকারি সব উপাদান। পুঁই শাকের বিচি একটি প্রাকৃতিক ফোলেটের উৎপাদনের উৎস। ফোলেট গর্ভবতী মায়ের জন্য গুরুত্বপূর্ণ, এটি স্বাস্থ্যসেবা নিয়ে এবং শিশুদের সঠিক বৃদ্ধি ও মস্তিষ্ক উন্নতি করে। পুঁই শাকের বীজ নিয়মিত খেলে রক্তে ফ্যাট বাড়ার শঙ্কা কমে যায়। এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি রক্তের ফ্যাট নিয়ন্ত্রণে রাখে। পুঁইশাকের বীজ কোষ্ঠকাঠিন্য দূর করে। পাকস্থলী কিংবা বিভিন্ন ক্যানসার রোগ উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি। আপনি এটিকে আপনার খাদ্যপ্রণালীর একটি অংশ হিসাবে যোগ করতে পারেন এবং এর বিচি দ্বারা উপকারিতা উপভোগ করতে পারেন।

আপনার সুস্বাস্থ্য কামনায়,
"অর্গানিক ফুড সোর্স"
প্রয়োজনে: +8801999860815

চুই লতা জাতীয় গাছ। চুইঝাল খেতে ঝাল হলেও এর রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণ। চুইলতার শিকড়, কাণ্ড, পাতা, ফুল- ফল সবই ভেষজ গুণ...
14/12/2024

চুই লতা জাতীয় গাছ। চুইঝাল খেতে ঝাল হলেও এর রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণ। চুইলতার শিকড়, কাণ্ড, পাতা, ফুল- ফল সবই ভেষজ গুণসম্পন্ন। এছাড়াও মসলা হিসেবেও এটি ব্যবহৃত হয়। তবে ঝাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাঁসের মাংস ও গরুর মাংস রান্না করতে।
সমূহরুচি বাড়াতে খাবারের রুচি বাড়াতে ও ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। এতে প্রচুর পরিমাণে আইসোফ্লাভোন ও অ্যালকালয়েড নামক ফাইটোক্যামিকাল রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যানসার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে। দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এটি হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ দূর করে। তাছাড়া গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে। আমাদের শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করে শরীর সতেজ রাখতে সহায়তা করে। এটি ঘুমের ওষুধ হিসেবে কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে। প্রসূতি মায়ের প্রসব-পরবর্তী ব্যথা প্রশমনে ভালো কাজ করে চুইঝাল। সদ্যপ্রসূতি মায়েদের শরীরের ব্যথা কমাতে চুইঝাল ম্যাজিকের মতো কাজ করে। অ্যাজমা ও ব্রংকাইটিস রোগের ওষুধ হিসেবে কাজ করে।ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগপ্রতিরোধে চুইঝাল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগপ্রতিরোধে সাহায্য করে।
সুতরাং, নিঃসন্দেহে বলা যায় যে মরিচের বিকল্প হিসেবে চুইঝালের জনপ্রিয়তা বাড়লে দেশের হাজার কোটি টাকা সাশ্রয় হবে। একই সঙ্গে ভেষজ গুণ থাকার কারণে অনেক রোগব্যাধির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।

👉 অর্ডার করতে ইনবক্স করুন / কল করুন এখনই!

আপনার সুস্বাস্থ্য কামনায়,
"অর্গানিক ফুড সোর্স"
প্রয়োজনে: +8801999860815

মাশরুম ছত্রাক পরিবারের অন্তর্ভুক্ত। মাশরুম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাশরুমে লো ক্যালোরি থাকায় যারা ওজন কমাতে চান...
14/12/2024

মাশরুম ছত্রাক পরিবারের অন্তর্ভুক্ত। মাশরুম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাশরুমে লো ক্যালোরি থাকায় যারা ওজন কমাতে চান তারা খাদ্যতালিকায় রাখত পারেন। মাশরুমে পেনিসিলিন থাকে, যা এক রকম অ্যান্টিবায়োটিক যেটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। মাশরুম হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমায়। মাশরুমে থাকা পুষ্টি উপাদান ক্যানসার ও টিউমার প্রতিরোধে বেশ সাহায্য করে। শিশুদের হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে। সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন মাশরুম খাদ্যতালিকায় থাকলে বেশ উপকারে আসে এক্ষেত্রে।

আমাদের দেশে মাশরুম ব্যাঙের ছাতা হিসেবে অনেকের কাছে পরিচিত। তবে সব ধরনের মাশরুম খাওয়া যায় না। অনেক বিষাক্ত মাশরুম রয়েছে যেগুলো বনে জঙ্গলে পাওয়া যায়। সেক্ষেত্রে অর্গানিক বা নিজেদের চাষ করা মাশরুম খাওয়াই ভালো। তবে যেখানে-সেখানে গজানো নয়, অর্গানিক বা নিজে চাষ করা মাশরুম খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।

👉 অর্ডার করতে ইনবক্স করুন / কল করুন এখনই!

আপনার সুস্বাস্থ্য কামনায়,
"অর্গানিক ফুড সোর্স"
প্রয়োজনে: +8801999860815

বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বঙ্গে কুমড়ো বড়ি বেশ জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে গ্রামাঞ্চলে এই খাবারের কদর সবচেয়ে বেশি।...
13/12/2024

বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বঙ্গে কুমড়ো বড়ি বেশ জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে গ্রামাঞ্চলে এই খাবারের কদর সবচেয়ে বেশি। তবে শীতকালে কুমরো বড়ির কদর বেড়ে যায় বহুগুনে। স্বাদে ভরপুর ও ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি, যা কুমড়া এবং ডাল দিয়ে তৈরি। সঠিক ভাবে তৈরি এবং সংরক্ষন করলে এই কুমড়ো বড়ি আপনি সারা বছর খেতে পারবেন। বিভিন্ন তরকারিতে মজাদার সংযোজন হিসেবে ব্যবহার করা যায়। এটি ভাজা বা রান্না করে খাওয়া হয়, যা স্বাদের পাশাপাশি পুষ্টিতেও সমৃদ্ধ। আপনার প্রতিদিনের রান্নায় একটি ব্যতক্রমী স্বাদ যোগ করবে এই কুমড়া বড়ি।

👉 অর্ডার করতে ইনবক্স করুন / কল করুন এখনই!

আপনার সুস্বাস্থ্য কামনায়,
"অর্গানিক ফুড সোর্স"
প্রয়োজনে: +8801999860815

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অর্গানিক ফুড সোর্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share