26/05/2026
সুন্দর বনের মধু:
আল হামদু লিল্লাহ, নতুন মৌসুমের সুন্দর বনের খলিশা ফুলের ও মিশ্র ফুলের মধুর সরবরাহ শুরু হয়েছে।
সাম্প্রতিক ইতিহাসের মধ্যে এই মৌসুমে অস্বাভাবিক মাত্রায় মধুর উৎপাদন কম হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে এই বিপর্যয় কিনা আগামী মৌসুমে হয়তো ধারণা পাওয়া যাবে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী সাধারণত ১০/১২ বছর পর পর প্রাকৃতিকভাবে মধুর উৎপাদন কম হলেও এবছরের মতো ভয়াবহ বিপর্যয় আগে হয়নি।
আমরা গত পাঁচ ছয় বছরে ধারাবাহিকভাবে সুন্দর বনের মধু খুচড়া সর্বোচ্চ ১২০০ টাকা (নীট ১০০০ গ্রাম) দরে বিক্রি করলেও এবছর অস্বাভাবিক সরবরাহ ঘাটতি এবং মূল্য বৃদ্ধির কারণে অনিচ্ছা সত্ত্বেও আমরাও মূল্য কিছুটা বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। তারপরও অন্যান্যদের থেকে আমাদের মূল্য তুলনামূলক কম থাকবে ইন শা আল্লাহ।আগামী মৌসুমে যদি উৎপাদন বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরাও দাম সমন্বয় করবো ইন শা আল্লাহ।
আমরা বিভিন্ন পেশার, এলাকার ও বিভিন্ন বয়সী সচেতন অনেক জন দীর্ঘদিন বিশুদ্ধ খাদ্য পণ্য সংগ্রহ এবং ব্যবহার করার প্রচেষ্টায় আজ ৩ থেকে ৪ শত পরিবার নিয়মিত ৩০ থেকে ৩২ ধরনের পণ্য সংগ্রহ ও ব্যবহার করে আসছি। এভাবে আমরা আরো বেশি বিশুদ্ধ খাদ্য পণ্য সংগ্রহ করার প্রচেষ্টা অব্যাহত রাখবো ইন শা আল্লাহ।
সুন্দর বনের মধু ছাড়াও বিভিন্ন দুগ্ধজাত পণ্য (তরল দুধ,ঘি, মাখন, মাঠা,দই,ছানা,চিজ, মিষ্টি ইত্যাদি),দেশী সরিষার তেল, নদী ও সামুদ্রিক তাজা ও শুঁটকি মাছ, বিভিন্ন মৌসুমী ফল (আম, লিচু, খেজুর), বিভিন্ন ধরনের গুঁড় (স্পেশাল গোলপাতার গুড়, খেজুর গুড়,তালের গুঁড় ইত্যাদি), পিংক সল্ট, বিভিন্ন মসলা, বিভিন্ন ধরনের বাদাম,আখের চিনি,আখের পাউডার চিনি, বিভিন্ন ধরনের চাল (তুলসী মালা,আদি তিনি গুঁড়া, ঢেঁকি ছাটা লাল চাল, আঁশযুক্ত কালো চাল ইত্যাদি) সহ বিভিন্ন ধরনের খাদ্য পণ্য সারাদেশে আমাদের নির্ধারিত অংশীজনদের আউটলেট থেকে সরাসরি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিশ্চিত করা হচ্ছে। সবাইকে আমাদের পেজ স্ক্রল করে বিস্তারিত দেখতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
আমাদের বিভিন্ন পণ্য যারা পাইকারি দামে নিয়ে খুচরা বিক্রি করতে চান তাদের আমন্ত্রণ জানানো যাচ্ছে। যাতে আমাদের অংশীজন উৎপাদনকারী, আহরণকারী গন তাদের পণ্যের ন্যায্যমূল্য এবং পণ্য উৎপাদন ও আহরণে আরো বেশি উৎসাহী হন তা নিশ্চিত করতে আমরা পাইকারী ক্রেতাদের সর্বোচ্চ সহযোগীতা করতে বদ্ধপরিকর।
মূল্য:
সর্বোচ্চ খুচরা মূল্য ১৪০০ টাকা (নীট ১০০০ গ্রাম) কেজি।
পাইকারি দাম পরিমাণ, চুক্তির শর্তাবলী নির্ধারণ পূর্বক নির্ধারিত হবে।
আপনার প্রয়োজনে ইনবক্স অথবা নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছি।
০১৬০০৩৩০৩৭০.
সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছুর প্রত্যাশায়।